অনুশীলন প্রশ্ন — ষষ্ঠ অধ্যায়: মৌলের ধারণা ও রাসায়নিক গণনা — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — ষষ্ঠ অধ্যায়: মৌলের ধারণা ও রাসায়নিক গণনা MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১৩১টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত?

Al₂(SO₄)₃
AlSO₄
Al(SO₄)₃
Al₂SO₄

৩ . নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :
দুটি মৌল X এবং Y যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 ও 92 এবং পারমাণবিক ভর যথাক্রমে 12 এবং 235। এক মোল X কে দহন করলে 394000 জুল শক্তি পাওয়া যায়। অপরদিকে এক মোল Y থেকে নিউক্লীয় বিক্রিয়ার মাধ্যমে 2 × 10¹³ জুল শক্তি পাওয়া যায়।

এক মোল Y এর সমপরিমাণ শক্তি পেতে কত মোল X এর দহন ঘটাতে হবে?

১.৯৭ × ১০⁸ মোল
৫.০৮ × ১০¹⁰ মোল
৫.০৭ × ১০¹⁰ মোল
৬.০২ × ১০¹³ মোল

৪ . নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :
দুটি মৌল X এবং Y যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 ও 92 এবং পারমাণবিক ভর যথাক্রমে 12 এবং 235। এক মোল X কে দহন করলে 394000 জুল শক্তি পাওয়া যায়। অপরদিকে এক মোল Y থেকে নিউক্লীয় বিক্রিয়ার মাধ্যমে 2 × 10¹³ জুল শক্তি পাওয়া যায়।

উদ্দীপকের X মৌলটি-
i. হাইড্রোজেনের সাথে পোলার যৌগ গঠন করে
ii. দহনের ফলে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে
iii. এর একটি রূপভেদ ইলেকট্রনীয় পরিবাহী
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫ . কোনো বস্তুর এক মোলে যত সংখ্যক অণু থাকে সে সংখ্যাকে কী বলা হয়?

অণু সংখ্যা
পরমাণু সংখ্যা
অ্যাভোগাড্রো সংখ্যা
পারমাণবিক সংখ্যা

৬ . অ্যাভোগাড্রো সংখ্যা বলতে বোঝায়—

1 g বস্তুতে অণুর সংখ্যা
1 g বস্তুতে পরমাণুর সংখ্যা
1 mole বস্তুতে অণুর সংখ্যা
1 litre বস্তুতে পরমাণুর সংখ্যা

৮ . পদার্থের 1 মোল বলতে কী বোঝায়?

অণুর সংখ্যাকে গ্রামে প্রকাশ
ভরকে গ্রামে প্রকাশ
যোজ্যতাকে গ্রামে প্রকাশ
আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ

৯ . 1 মোল পানির ভর কত?

12 গ্রাম
16 গ্রাম
18 গ্রাম
22 গ্রাম

১০ . 1 mol CO2 -এর আণবিক ভর কত?

৩২ গ্রাম
৪২ গ্রাম
৪৪ গ্রাম
৫২ গ্রাম

১১ . অ্যামেডিও অ্যাভোগাড্রো কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

জার্মানির
ফ্রান্সের
ইতালির
যুক্তরাষ্ট্রের

১২ . রসায়নে অণু, পরমাণু, বিক্রিয়ক, উৎপাদ ইত্যাদি হিসাব-নিকাশ কী নামে পরিচিত?

Avogadro number
Geochemistry
Enthalchemistry
Stoichiometry

১৩ . নিচের কোনটি 1 mole নির্দেশ করছে?

18 g H2O
98 g CaCO3
106 g H2SO4
148 g CuSO4

১৫ . 3 × 10^23 টি CO2 অণুর ভর কত?

২১.৯৩ গ্রাম
২৮.৭২ গ্রাম
৩৩ গ্রাম
৪৪ গ্রাম

১৬ . 1 মোল হাইড্রোজেন পারঅক্সাইড কত গ্রাম?

9 gm
18 gm
32 gm
34 gm

১৭ . 18g হীরকে কার্বন পরমাণুর সংখ্যা হলো—

10টি
500টি
9.03 × 10²³
6.02 × 10²³

১৮ . 32g অক্সিজেন বলতে কী বোঝ?

32 মোল O₂ পরমাণু
32 মোল O₂ অণু
1 মোল O₂
16 মোল O₂

১৯ . 72g পানিতে কত মোল পানি আছে?

1 মোল
4 মোল
8 মোল
10 মোল

২০ . রাসায়নিক পদার্থ পরিমাপের একককে কী বলা হয়?

মোল
আয়ন
অণু
যোজনী

২৩ . 6.02 × 10²³ সংখ্যক পানির অণুকে কী বোঝানো হয়?

এক অণু পানি
দুই মোল পানি
এক মোল পানি
এক পরমাণু পানি

২৪ . 1 মোল অক্সিজেন অণু সমান কত গ্রাম?

2 গ্রাম
16 গ্রাম
32 গ্রাম
44 গ্রাম

২৫ . কার্বনের অ্যাভোগেড্রো সংখ্যার মান 6.02 × 10²³ হলে কার্বনের পরমাণুর সংখ্যা কয়টি?

1টি
2টি
6.02 × 10²³ টি
10টি

২৬ . এক মোল কার্বনে 6.02 × 10²³ টি পরমাণু থাকলে তার ভর কত?

6 গ্রাম
10 গ্রাম
12 গ্রাম
6.02 × 10²³ গ্রাম

২৭ . পানির আণবিক ভর ১৮ হলে এক মোল পানিতে কয়টি অণু থাকে?

৮টি
১২টি
১৮টি
৬.০২ × ১০²³ টি

২৮ . এক মোল অক্সিজেন পরমাণু সমান কত গ্রাম?

২ গ্রাম
১৬ গ্রাম
৩২ গ্রাম
৪৪ গ্রাম

২৯ . ৬.০২ × ১০²³ সংখ্যক পানির অণু দিয়ে বোঝানো হয়—
i. এক মোল পানি
ii. ১৮ গ্রাম পানি
iii. ৬.০২ × ১০²³ মোল পানি
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
i ও iii
i, ii ও iii

৩০ . অ্যাভোগেড্রো সংখ্যা বলতে বোঝায় 1 mole—
i. বস্তুতে অণুর সংখ্যা
ii. মৌলে পরমাণুর সংখ্যা
iii. আয়নে আয়নের সংখ্যা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩১ . এক মোল পানিতে ৬.০২ × ১০²³ টি অণু থাকে যার ভর—
i. ১৮০ গ্রাম
ii. ১৮ গ্রাম
iii. ৬.০২ × ১০²³ গ্রাম
নিচের কোনটি সঠিক?

i
ii
ii ও iii
i, ii ও iii

৩২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

২.০১৬ গ্রাম H₂ বা ২৮ গ্রাম N₂ বা ৩২ গ্রাম O₂ বা ১৭ গ্রাম NH₃ বা ৪৪ গ্রাম CO₂ এর মধ্যে অণুর সংখ্যা = ৬.০২ × ১০²³

এখানে কত মোল O₂ এর কথা বলা হয়েছে?

১
২
১৪
২৫

৩৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

যেকোনো কিছুর 1mole পরিমাণ অ্যাভোগেড্রো সংখ্যার সমান অর্থাৎ ৬.০২ × ১০²³ টি কণা।

এখানে কণাটি—
i. অণু
ii. পরমাণু
iii. আয়ন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

যেকোনো কিছুর 1mole পরিমাণ অ্যাভোগেড্রো সংখ্যার সমান অর্থাৎ ৬.০২ × ১০²³ টি কণা।

১ মোল পানিতে ৬.০২ × ১০²³ টি অণু থাকে। এর ভর কত?

১৬ গ্রাম
১৮ গ্রাম
২০ গ্রাম
২১ গ্রাম

৩৫ . প্রমাণ তাপমাত্রা ও চাপে ১৬ গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত?

১১.২ লিটার
২২.৪ লিটার
৩২.৪ লিটার
৪৪.৮ লিটার

৩৬ . কত গ্রাম অক্সিজেনের আয়তনকে অক্সিজেনের মোলার আয়তন বলা হয়?

16g
18g
32g
38g

৩৭ . আদর্শ তাপমাত্রা ও চাপে 60g অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত?

22.40 লিটার
44.80 লিটার
60.03 লিটার
79.06 লিটার

৩৮ . প্রমাণ চাপ বলতে কী বোঝায়?

1 atm বায়ুর চাপ
2 atm বায়ুর চাপ
2.5 atm বায়ুর চাপ
5 atm বায়ুর চাপ

৩৯ . আণবিক সংকেত দ্বারা নিচের কোনটি বোঝা যায়?

অণুতে বিদ্যমান পরমাণুসমূহের পূর্ণসংখ্যার অনুপাত
কেবলমাত্র উপাদানসমূহ
রাসায়নিক সংযোগ প্রক্রিয়া
অণুতে বিদ্যমান পরমাণুর সঠিক সংখ্যা

৪০ . ২৪ গ্রাম Mg কত গ্রাম O2-এর সাথে বিক্রিয়া করবে?

12g
16g
32g
42g