অনুশীলন প্রশ্ন — অধ্যায় ১: ভূগোল পরিচয় — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — অধ্যায় ১: ভূগোল পরিচয় MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ২১টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয়-

ভৌগোলিক অবস্থান
পরিবেশ
প্রকৃতি
সংস্কৃতি

২ . পরিবেশের প্রধান উপাদান কয়টি?

দুটি
তিনটি
চারটি
পাঁচটি

৩ . ইংরেজি কোন শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে?

Geology
Geography
Zoology
History

৪ . 'graphy' শব্দের অর্থ কী?

গোল
বর্ণনা
পরিবেশ
সমাজ

৫ . অধ্যাপক ডাডলি স্ট্যাম্প কিসের বর্ণনাকে ভূগোল বলেছেন?

পৃথিবী ও এর অধিবাসীদের
পৃথিবী ও জলজ প্রাণীদের
পৃথিবী ও জড় পদার্থের
পৃথিবী ও এর জীবজগতের

৬ . পৃথিবীর অধিবাসী সম্পর্কে বর্ণনা আমরা কী পাঠ করে জানতে পারি?

রাষ্ট্রবিজ্ঞান
সামাজিক বিজ্ঞান
সমাজবিজ্ঞান
ভূগোল

৭ . ভূগোলকে প্রকৃতির বিজ্ঞানের সাথে আর কী বিজ্ঞান বলা হয়?

পরিবেশ ও সমাজের বিজ্ঞান
ভূগোল ও সমাজের বিজ্ঞান
প্রকৃতি ও পরিবেশের বিজ্ঞান
ভূগোল ও পরিবেশের বিজ্ঞান

৮ . ভূগোলের কোন শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে?

মানব ভূগোল
রাজনৈতিক ভূগোল
প্রাকৃতিক ভূগোল
মৃত্তিকা ভূগোল

৯ . পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও কার্যকারণ অনুসন্ধান করে ভূগোলের কোন শাখা?

জনসংখ্যা ভূগোল
ভূমিরূপবিদ্যা
সংখ্যাতাত্ত্বিক ভূগোল
মানব ভূগোল

১০ . ভূগোলের কোন শাখায় মানুষের বেঁচে থাকার জন্য অর্থনৈতিক কাজের বিষয় আলোচিত হয়?

মানব ভূগোল
সংখ্যাতাত্ত্বিক ভূগোল
পরিবহন ভূগোল
অর্থনৈতিক ভূগোল

১১ . বনজ সম্পদ ও খনিজ সম্পদ ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?

প্রাকৃতিক ভূগোল
অর্থনৈতিক ভূগোল
আঞ্চলিক ভূগোল
পরিবহন ভূগোল

১২ . ভূগোলের কোন শাখায় আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা হয়?

আঞ্চলিক ভূগোল
রাজনৈতিক ভূগোল
প্রাকৃতিক ভূগোল
মৃত্তিকা ভূগোল

১৩ . ভূগোলের কোন শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়?

সংখ্যাতাত্ত্বিক ভূগোল
মৃত্তিকা ভূগোল
আঞ্চলিক ভূগোল
পরিবহন ভূগোল

১৪ . মানুষ ও পণ্যের একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর আলোচনা করে কোন শাখা?

সংখ্যাতাত্ত্বিক ভূগোল
পরিবহন ভূগোল
মৃত্তিকা ভূগোল
জীব ভূগোল

১৫ . দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় কোনটি?

সমুদ্রপৃষ্ঠের উত্থান ও অবনমন
দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস
সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ
সমুদ্রপথে যোগাযোগ

১৬ . ভূগোলকে পরিবেশ বিজ্ঞান বলার কারণ কী?

ভূগোল পাঠে পরিবেশ সম্পর্কে যথেষ্ট জ্ঞান পাওয়া যায়
ভূগোল পরিবেশ প্রকৌশল নিয়ে আলোচনা করে
ভূগোল পরিবেশ সম্পর্কে জানতে উৎসাহ দেয়
পরিবেশের অভ্যন্তরীণ বিষয় ভূগোলে চিত্রিত আছে

১৭ . জড় পরিবেশ এবং জীব পরিবেশ মিলে কী গঠিত হয়েছে?

মানুষের তৈরি পরিবেশ
গ্রামীণ পরিবেশ
সামাজিক পরিবেশ
প্রাকৃতিক পরিবেশ

১৮ . মানুষের তৈরি পরিবেশকে কী বলা হয়?

ভৌত পরিবেশ
প্রাকৃতিক পরিবেশ
সামাজিক পরিবেশ
ভৌগোলিক পরিবেশ

১৯ . পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে কী গড়ে উঠেছে?

সামাজিক পরিবেশ
সজীব পরিবেশ
মনুষ্য পরিবেশ
জড় পরিবেশ

২০ . মানুষের আচার-আচরণ, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

ভৌগোলিক পরিবেশ
সামাজিক পরিবেশ
প্রাকৃতিক পরিবেশ
পারিবারিক পরিবেশ

২১ . চাকমা সমাজের আচার-আচরণ, শিক্ষা, উৎসব, অনুষ্ঠান নানা বিষয়ের বিভিন্ন দিকগুলো কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

প্রাকৃতিক পরিবেশের
সামাজিক পরিবেশের
রাজনৈতিক পরিবেশের
ভৌত পরিবেশের