অনুশীলন প্রশ্ন — অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৪টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
ফিরোজা বেগম গাজীপুরের নিকট একটি শহরের বস্তিতে বাস করে। সে খুব দরিদ্র। গৃহস্থালি কাজকর্ম ছাড়াও সে গার্মেন্টস কারখানায় কাজ করে। যদিও সে গরিব ও অশিক্ষিত সে তার সন্তানদের লেখাপড়ায় অত্যন্ত যত্নশীল।

ফিরোজা বেগমকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি সাহায্য করেছে?

শিক্ষা
শিল্পায়ন
প্রযুক্তি
যোগাযোগ

২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
ফিরোজা বেগম গাজীপুরের নিকট একটি শহরের বস্তিতে বাস করে। সে খুব দরিদ্র। গৃহস্থালি কাজকর্ম ছাড়াও সে গার্মেন্টস কারখানায় কাজ করে। যদিও সে গরিব ও অশিক্ষিত সে তার সন্তানদের লেখাপড়ায় অত্যন্ত যত্নশীল।

ফিরোজা বেগম কীভাবে সামাজিক পরিবর্তনে অংশ গ্রহণ করে?
i. গৃহস্থালি কাজকর্ম করে
ii. শিল্প কারখানায় কাজ করে
iii. সন্তানদের লেখাপড়ায় যত্নশীলতার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
আলিপুর গ্রামের মানুষ আগে নানা রকম কুসংস্কারে জর্জরিত ছিল। এ থেকে তাদের বের করে আনার জন্য গ্রামের মসজিদের ইমাম পদক্ষেপ নেন। তিনি কুসংস্কারের প্রকৃত কারণ তাদের সামনে তুলে ধরেন। তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান করেন। এভাবে ধীরে ধীরে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গ্রামের মানুষ আজ সচেতন হয়েছেন।

অনুচ্ছেদের গ্রামটিতে সামাজিক পরিবর্তনে কোন উপাদানটির সাদৃশ্য পাওয়া যায়?

প্রাকৃতিক
সাংস্কৃতিক
জৈবিক
প্রযুক্তি

৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
আলিপুর গ্রামের মানুষ আগে নানা রকম কুসংস্কারে জর্জরিত ছিল। এ থেকে তাদের বের করে আনার জন্য গ্রামের মসজিদের ইমাম পদক্ষেপ নেন। তিনি কুসংস্কারের প্রকৃত কারণ তাদের সামনে তুলে ধরেন। তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান করেন। এভাবে ধীরে ধীরে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গ্রামের মানুষ আজ সচেতন হয়েছেন।

ইমাম সাহেব গ্রামের মানুষের মাঝে পরিবর্তন সাধন করেছেন
i. নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টির মাধ্যমে
ii. নতুন মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে
iii. নতুন আদর্শ সৃষ্টির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii