সব বোর্ড — দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

সব বোর্ড — দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৪৫টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . ভিক্ষুকদের তিরস্কার না করে যথাসম্ভব সাহায্য করতে হবে। এটি কোন সূরার শিক্ষা?

আশ-শামস
আল-ইনশিরাহ
আদ-দুহা
আত-তীন

২ . হিজরি কোন শতক হাদিস সংকলনের স্বর্ণযুগ?

প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ

৩ . ‘বরং এটি সম্মানিত কুরআন যা লাওহে মাহফুযে লিপিবদ্ধ রয়েছে’ আয়াতটি কোন সূরার অন্তর্গত?

বাকারা
আলে ইমরান
আল-বুরূজ
আন-নিসা

৪ . فَارْغَبْ (ফারগাব) শব্দের অর্থ কী?

আমি উচ্চ করেছি
আমি প্রশস্ত করেছি
অতঃপর পরিশ্রম করুন
অনন্তর মনোনিবেশ করুন

৫ . হাদিসের মূল বক্তব্যকে কী বলা হয়?

সনদ
রাবী
রেওয়ায়েত
মতন

৬ . যারা আল-কুরআনকে চিন্তা-গবেষণা করে পড়ে না তাদের অন্তরকে কিসের সাথে তুলনা করা হয়েছে?

শূন্য ঘর
তালাবদ্ধ অন্তর
বিরান বাড়ি
পুরাতন দেয়াল

৭ . ‘আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে।’ আয়াতটি দ্বারা ইসলামি শরিয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?

কুরআন
হাদিস
ইজমা
কিয়াস

৮ . ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক কুরআনের হাফিজ শাহাদাতবরণ করেন। ফলে হযরত উমর (রা) উদ্বিগ্ন হয়ে পড়েন। তার উদ্বিগ্ন হওয়ার কারণ—

অধিক সাহাবির শাহাদাতবরণ
মুসলমানদের পরাজয়ের আশঙ্কা
কুরআন বিলুপ্তির আশঙ্কা
নেতৃত্বশূন্য হওয়ার আশঙ্কা

৯ . যে হাদিসের ভাষা রাসূলুল্লাহ (স)-এর এবং ভাব আল্লাহ তায়ালার সেটি কোন ধরনের হাদিস?

মারফু
কুদসি
মাওকুফ
মাকতু

১০ . মাদানি সূরার বৈশিষ্ট্য হলো, এতে বর্ণিত হয়েছে—

তাওহিদ ও রিসালাত
আখিরাত ও কিয়ামত
শিরক ও কুফর
হালাল ও হারাম

১১ . اَلْـقَـمَـرُ (আল ক্বামারু) শব্দের অর্থ কী?

সূর্য
চন্দ্র
জ্যোতি
নক্ষত্র

১২ . মুসলিম মনীষীগণ শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন?

তিন
চার
পাঁচ
ছয়

১৩ . বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন কাদের সাথে থাকবেন?

শহীদ
হাফিজ
আলিম
মুমিন

১৪ . রমযান মাসে তারাবির নামায বিশ রাকাত হওয়ার তথ্যসূত্র কোনটি?

কুরআন
সুন্নাহ
ইজমা
কিয়াস

১৫ . মকবুল মিঞা রাগের মাথায় তার ছাগলটিকে গলা টিপে হত্যা করে এবং পরে জবাই করে উহার গোশত খায়। মকবুল মিঞার কাজটি—

হালাল
হারাম
মুবাহ
মাকরূহ

১৬ . “অতএব হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষা গ্রহণ কর।” — আয়াতখানা দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে?

কুরআন
সুন্নাহ
ইজমা
কিয়াস

১৭ . ইয়ামামার যুদ্ধ কার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল?

তোলায়হা
গোলাম আহমদ
মুসায়লামা
সাজাহ

১৮ . তূর পর্বতে কোন কিতাব নাজিল হয়েছে?

তাওরাত
যাবুর
ইনজিল
কুরআন

১৯ . ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া এবং তাদের সম্পদ জোর করে দখল করা কাদের বৈশিষ্ট্য?

লোভীদের
ইহুদিদের
কাফির ও মুনাফিকদের
জালিমদের

২০ . হাদিসের রাবী পরম্পরাকে কী বলা হয়?

সনদ
রিওয়ায়াত
মতন
তাদবীন

২১ . ‘জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান’— এটি কোন সূরার শিক্ষা?

সূরা আশ-শামস
সূরা আদ-দুহা
সূরা আল-ইনশিরাহ
সূরা আল-মাউন

২২ . সহিফা ‘আস-সাদিকাহ’ এর রচয়িতা হচ্ছেন—

হযরত মুসআব ইবনে উমায়ের (রা)
হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রা)
হযরত মুগিরা ইবনে শুবা (রা)
হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা)

২৩ . (খাফিফাতানে) শব্দের অর্থ?

দুটি বাক্য
খুবই সহজ
খুবই প্রিয়
খুবই ভারী

২৪ . ‘নিশ্চয় আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?’ এটি কোন সূরার আয়াত?

সূরা মুহাম্মদ
সূরা আদ-দুখান
সূরা আল-কামার
সূরা আল-বুরূজ

২৫ . ‘ইসলামে বান্দার হক তথা মানবাধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে’— এটি কিসের মাধ্যমে জানা যায়?

কুরআনের মাধ্যমে
হাদিস ও ইজমার মাধ্যমে
কুরআন ও হাদিসের মাধ্যমে
কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের মাধ্যমে

২৬ . ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের উপর আমল করা—

ফরজ
ওয়াজিব
সুন্নত
মুস্তাহাব

২৭ . আত্-তাজিরু শব্দের অর্থ কী?

ব্যবসায়ী
চাকরিজীবী
লেখক
কর্মকার

২৮ . সম্পূর্ণ কুরআন নাজিল হতে বছর লেগেছিল—

২০
২৩
২৫
২৭

২৯ . সর্বপ্রথম সংকলিত হাদিস গ্রন্থের নাম কী?

বুখারি
মুসলিম
তিরমিযি
মুয়াত্তা

৩০ . জনৈক মুসলিম ব্যক্তির মৃত্যুর পর তার প্রতিবেশী জানাজায় অংশগ্রহণ করেননি। এতে সে ইসলামের কোন বিধান পালন করেনি?

ফরযে আইন
ফরযে কিফায়া
ওয়াজিব
সুন্নত

৩১ . ইসলাম শিক্ষার মূল উৎস কোনটি?

দুটি
তিনটি
চারটি
পাঁচটি

৩২ . পবিত্র কুরআন নাজিলের সূচনা কোন শব্দ দ্বারা?

আলহামদু
কুল
ইয়াসিন
ইকরা

৩৩ . রাসূলুল্লাহ (স) এর জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল। কারণ—
i. তখন আল-কুরআন নাজিল হচ্ছিল
ii. হাদিস ও কুরআনের সংমিশ্রণের আশঙ্কা ছিল
iii. আরবদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ
নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

৩৪ . রফিক একজন আদর্শ শিক্ষার্থী। তার বৈশিষ্ট্য হলো—
i. না বুঝে সবকিছু মুখস্থ করা
ii. সুশৃঙ্খল জীবন-যাপনে অভ্যস্ত হওয়া
iii. জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করা
নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

৩৫ . মুমিন ব্যক্তি সর্বোচ্চ কল্যাণ লাভ করে—
i. জিকিরের মাধ্যমে
ii. সবরের মাধ্যমে
iii. শোকরের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৬ . আসমান থেকে একত্রে অবতীর্ণ হওয়া কিতাব—
i. তাওরাত
ii. কুরআন
iii. ইনজিল
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৭ . রহিম ও করিম কুরআন তিলাওয়াত করবে—
i. তাজবিদ সহকারে
ii. সুললিত কণ্ঠে
iii. দেখে দেখে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৮ . মাক্কী সূরার বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে—
i. শিরক কুফরের পরিচয়
ii. মুনাফিকদের ষড়যন্ত্রের কথা
iii. শরিয়তের সাধারণ নীতিমালা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৯ . অত্যাচারীকে কীভাবে সাহায্য করা যায়?
i. জুলুম করতে সহায়তা করে
ii. জুলুম করা থেকে প্রতিরোধ করে
iii. জুলুম করা থেকে নিরুৎসাহিত করে
নিচের কোনটি সঠিক?

i
ii
i ও ii
ii ও iii

৪০ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
কোরবানির গোশত যথারীতি ধোয়ার পরও মিসেস ‘খ’ দেখতে পান যে কিছু রক্ত পানির সাথে বেরিয়ে আসছে। এমতাবস্থায় তিনি উহা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খান।

উক্ত গোশত খাওয়ার ব্যাপারে ইসলামের বিধান কী?

হারাম
হালাল
মাকরুহ
মুবাহ