নবম: ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

নবম: ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৫১টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৪১ . ফকির-সন্ন্যাসীরা নিজেদের নিরাপত্তার জন্য তাদের কাছে কী রাখত?

ভারী অস্ত্র
হালকা অস্ত্র
রাসায়নিক পদার্থ
মারণাস্ত্র

৪২ . বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত কারা স্বাধীন ও মুক্ত ছিল?

ফকির-সন্ন্যাসী
বাংলার কৃষক
তিতুমীর বাহিনী
ইংরেজজাতি

৪৩ . ইংরেজ সরকার ফকির-সন্ন্যাসীদের কী বলে আখ্যায়িত করেছিল?

ব্যবসায়ী
ডাকাত-দস্যু
আদর্শ কৃষক
সমাজসেবক

৪৪ . বিদ্রোহী ফকির দলের নেতার নাম কী ছিল?

মীরকাশিম
মাদার বক্স
মজনু শাহ
ভবানী পাঠক

৪৫ . কোন শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে?

সপ্তদশ
অষ্টাদশ
উনবিংশ
বিংশ

৪৬ . ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে?

১৭৮৭
১৭৮৮
১৭৮৯
১৭৯০

৪৭ . ‘রেনেসাঁ’ শব্দের অর্থ কী?

নতুন আশা
নতুন স্বপ্ন
নবজাগরণ
পুনর্জন্ম

৪৮ . নবজাগরণের প্রভাবে বাঙালিদের মধ্যে কোন চেতনার প্রাথমিক ভিত রচিত হয়?

জাতীয়তাবাদী
সাংস্কৃতিক
রাজনৈতিক
ধর্মীয়

৪৯ . নবজাগরণের প্রভাবে বাঙালি বুদ্ধিজীবীরা কোন চিন্তা- চেতনা প্রত্যাখ্যান করেন?

মধ্যযুগীয়
ধর্মীয়
রাজনৈতিক
বৈজ্ঞানিক

৫০ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
রবি নবম শ্রেণির কলা বিভাগের ছাত্র। সে এক রাতে ইতিহাস পড়ে জানতে পারল, বিশ শতকের শুরুতে এক মহীয়সী নারী বাংলার নারীদের সাহায্য করার জন্য এগিয়ে আসেন। তিনি বাংলার নারীদের অধিকার আদায়ে নানা পদক্ষেপ গ্রহণ করেন ও অনেক গ্রন্থ রচনা করেন।

অনুচ্ছেদে কোন নারীর কথা বলা হয়েছে?

দেবী চৌধুরানী
বেগম রোকেয়া
সুফিয়া কামাল
উর্মিলা দেবী

৫১ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
রবি নবম শ্রেণির কলা বিভাগের ছাত্র। সে এক রাতে ইতিহাস পড়ে জানতে পারল, বিশ শতকের শুরুতে এক মহীয়সী নারী বাংলার নারীদের সাহায্য করার জন্য এগিয়ে আসেন। তিনি বাংলার নারীদের অধিকার আদায়ে নানা পদক্ষেপ গ্রহণ করেন ও অনেক গ্রন্থ রচনা করেন।

উক্ত নারীকে ‘নারী জাগরণের অগ্রদূত’ বলার যথার্থ কারণ কী?

নারীদের শিক্ষিত করা
নারীদের পর্দার আড়াল থেকে বের করা
নারীদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়া
নারীদের অর্থনৈতিকভাবে সহায়তা করা