চতুর্থ অধ্যায় : আখলাক — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

চতুর্থ অধ্যায় : আখলাক MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১৭৭টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . আব্দুল বাতেন আল্লাহকে ভয় করে প্রতিদিন রাতে সালাত আদায় করেন। তাকে কী বলা হবে?

সত্যবাদী
মুমিন
মুত্তাকী
মাসবুক

২ . কোনটির ক্ষেত্র অত্যন্ত ব্যাপক?

আদল
আমানত
প্রতিশ্রুতি
তাকওয়া

৩ . মুত্তাকীগণ পাপকাজ থেকে নিজেকে দূরে রাখেন কেন?

আল্লাহ তাআলাকে ভালোবাসার কারণে
রাসুল (সা)-কে ভালোবাসার কারণে
আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে
সমাজের লোকদের ভয়ে

৪ . জনাব জামান আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপকাজ থেকে বিরত থেকে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেন। তাকে কী বলা হবে?

মুমিন
মহসিন
মুত্তাকী
মুহাদ্দিস

৫ . সকল পাপকাজ থেকে সহজেই বেঁচে থাকা যায় কীভাবে?

আল্লাহর জিকির করলে
নবি (সা)-এর প্রতি দরুদ পড়লে
আল্লাহ তাআলাকে ভয় করলে
বেশি বেশি দান করলে

৬ . জান্নাত লাভের পূর্বশর্ত কোনটি?

ওয়াদা পালন না করা
মিথ্যা বলা
আমানত রক্ষা না করা
মুত্তাকী হওয়া

৭ . মানুষের মর্যাদা নিরূপিত হয় কিসের মাধ্যমে?

তাকওয়া
দ্বীন পালন
আত্মশুদ্ধি
মিতব্যয়িতা

৮ . ইসলামি জীবনদর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কারা?

আলেমগণ
হাজিগণ
মুমিনগণ
মুত্তাকীগণ

৯ . আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে?

আলেম
হাজি
মুমিন
মুত্তাকী

১০ . আল্লাহর কাছে কোনটি সর্বাধিক মূল্যবান?

সালাত
তাকওয়া
হজ
জাকাত

১১ . আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন কেন?

মুত্তাকী সালাত আদায় করেন বলে
মুত্তাকী দান করেন বলে
মুত্তাকী গুনাহ থেকে বেঁচে থাকেন বলে
মুত্তাকী তাহাজ্জুদ পড়েন বলে

১২ . জনাব আখতার নিজেকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন করে আল্লাহর ইবাদত করে। তাকে আমরা কী বলব?

তাকওয়াবান
সত্যবাদী
মুসল্লি
ক্ষমাশীল

১৩ . জনাব কাশেম আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় পাপাচার থেকে দূরে থাকেন। এর ফলে তিনি পরকালে কী লাভ করবেন?

ধন-সম্পদ
নেতৃত্ব
মহাপুরস্কার
কর্তৃত্ব

১৪ . শেষ বিচারের দিন আল্লাহ মুত্তাকীদের মহাসাফল্য দান করবেন-এর কারণ কী?

আল্লাহর ভয়ে ভীত ছিলেন বলে
গভীর রাতে ইবাদত করতেন বলে
অভাবীদের সাহায্য করতেন বলে
বাবা-মাকে সম্মান করতেন বলে

১৫ . শাহেদ আলী তাকওয়াবান ব্যক্তি। পরকালে তার জন্য কী রয়েছে?

মহাশাস্তি
মহাপুরস্কার
সুস্বাদু খাবার
বাগ-বাগিচা

১৬ . নিচের কোন বিষয়টি মানুষের চরিত্র গঠনে সহায়ক?

সাদাকাহ
তাকওয়া
ইনসাফ
জাকাত

১৭ . জোহরা হোসেন হারাম বর্জন করে হালাল ও সৎভাবে জীবনযাপন করেন। তার চরিত্রে কোনটি প্রকাশ পেয়েছে?

মানবতা
চারিত্রিকতা
তাকওয়া
বিনয়

১৮ . সত্যিকারভাবে সদগুণাবলির অধিকারী হতে হলে অন্তরে কী থাকা প্রয়োজন?

ভালোবাসা
আখলাক
তাকওয়া
আহদ

১৯ . তাকওয়াবান ব্যক্তি সকল কাজেই নীতি-নৈতিকতা অবলম্বন করে অনৈতিকতা ও অশ্লীলতা পরিহার করে চলেন। সমাজে এর কী ধরনের প্রভাব পড়বে?

সমাজ ঠিক থাকবে
সমাজ পরিবর্তন হবে
সমাজ কলুষিত হবে
সমাজ নীতি-নৈতিকতামণ্ডিত হবে

২০ . সকল সদগুণের মূল কোনটি?

তাকওয়া
সত্যবাদিতা
আমানত রক্ষা
শালীনতা

২১ . তাকওয়া সকল সৎ ও সুন্দর গুণ অনুশীলনে অনুপ্রাণিত করে। এর কারণ কী?

সারা রাত ইবাদত-বন্দেগি করেন
নিষ্ঠাবান ও সৎকর্মশীল হয়ে ওঠেন
অর্থসম্পদ লাভে উৎসাহী হয়ে ওঠেন
তাবলিগ জামাআতে নিজেদের উৎসর্গ করেন

২২ . যিনি তাকওয়া অবলম্বন করেন তিনিই—
i. মুমিন
ii. তাকওয়াবান
iii. মুত্তাকী
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৩ . গণি সাহেব আল্লাহর ভয়ে পাপাচার থেকে দূরে থাকেন। এর ফলে তিনি লাভ করবেন—
i. সম্মান
ii. মর্যাদা
iii. সফলতা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৪ . জনাব আজাদ একজন মুত্তাকী। তিনি নিজেকে বিরত রাখেন—
i. অশালীন কথা বলা থেকে
ii. হালাল উপার্জন থেকে
iii. সুদ, ঘুষ নেওয়া থেকে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৫ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
রিয়াদ ও হাকিম উভয়েই একটি সরকারি অফিসে চাকরি করেন। হাকিম সুদ, ঘুষসহ বিভিন্ন অবৈধ উপায়ে অল্প দিনেই বিশাল ধন-সম্পদের মালিক হয়ে যান। পক্ষান্তরে রিয়াদ আল্লাহর ভয়ে সুদ, ঘুষ, অন্যায়, অশ্লীলতা থেকে বেঁচে থাকেন।

রিয়াদ সাহেবের চরিত্রে কোনটির প্রতিফলন ঘটেছে?

আদল
তাকওয়া
আহদ
আমানত

২৬ . তাসনিম এরূপ কর্মকাণ্ডের ফলে পরকালে—
i. শাস্তি পাবে
ii. জাহান্নামের উপযুক্ত হবে
iii. দুর্বল হবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৭ . যে ব্যক্তি সত্য কথা বলে তাকে আরবিতে কী বলে?

সাদিক
শহীদ
মুহসিন
মুমিন

২৮ . মিথ্যার বিপরীত কী?

সত্য
আমানত
মিথ্যা
সিদ্দীক

২৯ . প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ বা প্রমাণ করাকে কী বলে?

সততা
অবাস্তব
শঠতা
মিথ্যা

৩০ . মিথ্যাকে আরবিতে কী বলে?

আল-ওয়াদু
আস-সিদকু
আল-আফউ
আল-কিযবু

৩১ . শাকিলার কাছে পড়া জানতে চাইলে সে রিমুকে সরাসরি জানি না বলে দিল। অথচ সে পড়াটি জানে। শাকিলার এ কাজে কী প্রকাশিত হলো?

ওয়াদা ভঙ্গ
মিথ্যা কথা
অহংকার
গিবত

৩২ . মিথ্যাবাদীকে আরবিতে কী বলা হয়?

সাদিক
আমীন
কাযিব
খাইন

৩৩ . শুধু নিজে নিজে সত্য বলার চর্চা করলে হবে না বরং সত্যবাদীদের সাথে সুসম্পর্ক থাকতে হবে। এতে সমাজে কী প্রতিষ্ঠিত হবে?

সত্য
উন্নতি
বৈশিষ্ট্য
মুক্তি

৩৪ . সত্যবাদিতার মূর্ত প্রতীক ছিলেন কে?

হযরত উসমান (রা)
হযরত আলী (রা)
হযরত আবু হুরায়রা (রা)
হযরত মুহাম্মদ (স)

৩৫ . হযরত আবু বকর (রা)-কে সিদ্দীক বলা হয় কেন?

তিনি প্রথম খলিফা ছিলেন বলে
তিনি অত্যন্ত সাহসী ছিলেন বলে
তিনি আল্লাহ ভীরু ছিলেন বলে
তিনি সত্যবাদী ছিলেন বলে

৩৬ . সত্যবাদিতার জন্য হযরত আবু বকর (রা) কোন উপাধিতে ভূষিত হন?

আল-আমীন
সিদ্দীক
আনসার
রহমান

৩৭ . মানুষকে ধ্বংসের মোক্ষম হাতিয়ার কোনটি?

মিথ্যা
কালোবাজারি
খিয়ানত
অপচয়

৩৮ . মিথ্যা বলা মহাপাপ কেন?

এটি বড় ধরনের অপরাধ বলে
এটি মানুষকে ধ্বংস করে বলে
এটি সকল পাপের জন্ম দেয় বলে
এটি পাপ আরও বাড়িয়ে দেয় বলে

৩৯ . মানবজীবনে সত্যবাদিতার প্রভাব কতটুকু?

কিঞ্চিৎ
সীমাহীন
সমান
সামান্য

৪০ . রাকিব চুরি করে, মিথ্যা বলে এবং আরও অনেক খারাপ কাজ করে থাকে। মহানবী (স)-এর হাদিস অনুযায়ী এসব অন্যায় থেকে মুক্তি পেতে তাকে সর্বপ্রথম কী করতে হবে?

চুরি করা ছাড়তে হবে
মিথ্যা বলা ছাড়তে হবে
কবিরা গুনাহ ছাড়তে হবে
হারাম খাওয়া ছাড়তে হবে