শিক্ষা ও মনুষ্যত্ব — MCQ

মোট ৫১টি · পৃষ্ঠা ২ / ৩

২১. মানবজীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করা হলে এর ওপরের তলা কোনটি?

জীবসত্তা
ক্ষুৎপিপাসা
মানবসত্তা
মৌলিক অধিকার
সঠিক উত্তর: গ — মানবসত্তা
বিস্তারিত পড়ুন →

২২. জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই কী?

অর্থ
খাদ্য
শিক্ষা
চিকিৎসা
সঠিক উত্তর: গ — শিক্ষা
বিস্তারিত পড়ুন →

২৩. ক্ষুৎপিপাসার বিষয়টিকে কেমন করে তোলা শিক্ষার অন্যতম কাজ?

অমানবিক
অপ্রয়োজনীয়
মানবিক
সহজলভ্য
সঠিক উত্তর: গ — মানবিক
বিস্তারিত পড়ুন →

২৪. মানুষকে কিসের সাথে পরিচয় করিয়ে দেওয়া শিক্ষার প্রকৃত উদ্দেশ্য?

ক্ষুৎপিপাসার সাথে
মনুষ্যত্বের সাথে
স্বর্গলোকের সাথে
অর্থ-বিত্তের সাথে
সঠিক উত্তর: খ — মনুষ্যত্বের সাথে
বিস্তারিত পড়ুন →

২৫. অর্থসাধনাই জীবনসাধনা নয়- এটি মানুষকে বোঝাতে না পারলে শিক্ষার সুফল কী হবে?

সামগ্রিক
সহজলভ্য
ব্যক্তিগত
বস্তুগত
সঠিক উত্তর: গ — ব্যক্তিগত
বিস্তারিত পড়ুন →

২৬. শুধুই শিক্ষার ওপর নির্ভর করলে মানবজীবনে উন্নয়নের ক্ষেত্রে কোনটি ঘটবে?

খুব দ্রুত উন্নয়ন ঘটবে
উন্নয়নের গতি অত্যন্ত ধীর হবে
কখনোই উন্নয়ন ঘটবে না
বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে
সঠিক উত্তর: খ — উন্নয়নের গতি অত্যন্ত ধীর হবে
বিস্তারিত পড়ুন →

২৭. কিসের কারণে মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হতে পারে?

শিক্ষাদীক্ষা গ্রহণে
অন্নবস্ত্রের দুশ্চিন্তায়
শিক্ষাগ্রহণের দুশ্চিন্তায়
অন্নবস্তু গ্রহণে
সঠিক উত্তর: খ — অন্নবস্ত্রের দুশ্চিন্তায়
বিস্তারিত পড়ুন →

২৮. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা গ্রহণকে কোন কাজের সাথে তুলনা করা হয়েছে?

নিচ থেকে টানা
ওপর থেকে ঠেলা
ওপর থেকে টানা
নিচ থেকে ঠেলা
সঠিক উত্তর: গ — ওপর থেকে টানা
বিস্তারিত পড়ুন →

২৯. ভারী জিনিস ওপরে তুলতে নিচ থেকে ঠেলা লাগে। একইভাবে মানবজীবনের উন্নতির জন্য নিচ থেকে তা করে কোনটি?

সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা
শৃঙ্খলিত সমাজব্যবস্থা
সুশৃঙ্খল সমাজব্যবস্থা
শৃঙ্খলিত শিক্ষাব্যবস্থা
সঠিক উত্তর: গ — সুশৃঙ্খল সমাজব্যবস্থা
বিস্তারিত পড়ুন →

৩০. আপ্রাণ প্রচেষ্টা করলে কোনটি দ্বারা জীবনের উন্নয়ন সম্ভব?

সুশৃঙ্খল সমাজব্যবস্থা
প্রচুর অর্থবিত্ত
যথাযথ শিক্ষা
পর্যাপ্ত অন্নবস্ত্র
সঠিক উত্তর: গ — যথাযথ শিক্ষা
বিস্তারিত পড়ুন →

৩১. কোনটির কারণে মানুষের আত্মিক মৃত্যু ঘটে?

শিক্ষার কারণে
ক্ষুৎপিপাসার কারণে
লোভের কারণে
মনুষ্যত্বের কারণে
সঠিক উত্তর: গ — লোভের কারণে
বিস্তারিত পড়ুন →

৩২. কোনটি থাকলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়?

অন্নবস্ত্রের সুব্যবস্থা
সঠিক শিক্ষা
প্রচুর অর্থ
বিশৃঙ্খল সমাজব্যবস্থা
সঠিক উত্তর: খ — সঠিক শিক্ষা
বিস্তারিত পড়ুন →

৩৩. ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না তাকে কোনটি বলা যায় না?

অশিক্ষিত
কুশিক্ষিত
অর্ধশিক্ষিত
সুশিক্ষিত
সঠিক উত্তর: ঘ — সুশিক্ষিত
বিস্তারিত পড়ুন →

৩৪. কে যথার্থ শিক্ষিত নয়?

শিক্ষা যার অন্তরে ঠাঁই পেয়েছে
শিক্ষা যার বাইরের ব্যাপার
গোপন ফাঁদে যে পা দেয়নি
যার মাঝে মূল্যবোধ আছে
সঠিক উত্তর: খ — শিক্ষা যার বাইরের ব্যাপার
বিস্তারিত পড়ুন →

৩৫. শিক্ষার ক্ষেত্রে জ্ঞান পরিবেশন কী সৃষ্টির উপায় হিসেবে আসে?

অর্থবিত্ত
ক্ষুৎপিপাসা
মূল্যবোধ
অহংকার
সঠিক উত্তর: গ — মূল্যবোধ
বিস্তারিত পড়ুন →

৩৬. মনুষ্যত্বের আহ্বান মর্মে পৌঁছানোর জন্য প্রথমেই কোনটি প্রয়োজন?

প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি
উন্নত যোগাযোগ ব্যবস্থা
শিক্ষার সুব্যবস্থা
অর্থসাধনা থেকে মুক্তি
সঠিক উত্তর: ক — প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি
বিস্তারিত পড়ুন →

৩৭. 'নিগড়' শব্দের অর্থ কী?

শিকল
অন্ধকার
হতাশা
লোভ
সঠিক উত্তর: ক — শিকল
বিস্তারিত পড়ুন →

৩৮. বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা-বিষয়টিকে এককথায় কী বলা যায়?

জীবসত্তা
নিগড়
লেফাফাদুরস্তি
মানবসত্তা
সঠিক উত্তর: গ — লেফাফাদুরস্তি
বিস্তারিত পড়ুন →

৩৯. জীবসত্তাকে টিকিয়ে রাখতে কোনটি প্রয়োজন?

শিক্ষা
অন্নবস্তু
চিকিৎসা
বিনোদন
সঠিক উত্তর: খ — অন্নবস্তু
বিস্তারিত পড়ুন →

৪০. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানবসত্তা বলতে কোনটিকে বুঝিয়েছেন?

জীবের অস্তিত্বকে
শিক্ষাদীক্ষাকে
মনুষ্যত্বকে
প্রাণিত্বের বাঁধনকে
সঠিক উত্তর: গ — মনুষ্যত্বকে
বিস্তারিত পড়ুন →