মোট ৪১টি · পৃষ্ঠা ২ / ৩
২১. 'তোমাকে আসতে হবে' এই বাক্যে 'তোমাকে' সর্বনামটি কোন পক্ষের?
কবক্তা পক্ষ
খশ্রোতা পক্ষ
গঅন্য পক্ষ
ঘউভয় পক্ষ
সঠিক উত্তর: খ — শ্রোতা পক্ষ
২২. অন্যপক্ষের উদাহরণ কোনটি?
কতুমি, তোমরা
খসে, তারা
গআমি, আমরা
ঘআপনি, আপনারা
সঠিক উত্তর: খ — সে, তারা
২৩. সম্ভ্রমাত্মক সর্বনাম পদ কোনগুলো?
কযে, তারা, তা
খতাঁরা, তাঁদের, তিনি
গতুই, তোরা, তারা
ঘতিনি, তা, কারা
সঠিক উত্তর: খ — তাঁরা, তাঁদের, তিনি
২৪. আত্মবাচক সর্বনাম পদ কোন গুচ্ছটি?
কআমি, আমরা, তুমি
খসে, তারা, তিনি
গএ, এই, এরা
ঘস্বয়ং, খোদ, নিজ
সঠিক উত্তর: ঘ — স্বয়ং, খোদ, নিজ
২৫. কোন উদাহরণটি নিকট নির্দেশক?
সঠিক উত্তর: ক — এ
২৬. নির্দেশক সর্বনাম কোনগুলো?
কসব, সকল, তাবৎ
খএরা, ইহারা, ইনি
গনিজে, খোদ, আপনি
ঘঐ, ঐসব, সব
সঠিক উত্তর: খ — এরা, ইহারা, ইনি
২৭. 'কিছু' কোন সর্বনামের উদাহরণ?
কনির্দেশক
খআত্মবাচক
গঅনির্দিষ্ট
ঘসাপেক্ষ
সঠিক উত্তর: গ — অনির্দিষ্ট
২৮. 'কে যাবে?' এই বাক্যে 'কে' কোন সর্বনাম?
কনির্দেশক
খপ্রশ্নবাচক
গআত্মবাচক
ঘসাপেক্ষ
সঠিক উত্তর: খ — প্রশ্নবাচক
২৯. 'কী দিয়ে ভাত খায়?' এ বাক্যে 'কী' কোন সর্বনাম?
কনির্দেশক
খপ্রশ্নবাচক
গআত্মবাচক
ঘসাপেক্ষ
সঠিক উত্তর: খ — প্রশ্নবাচক
৩০. নিচের কোনটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ?
কএ, এরা
খকার, কী
গকে, কারা
ঘযে-সে
সঠিক উত্তর: ঘ — যে-সে
৩১. দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে কোন সর্বনাম হয়?
কনির্দেশক
খপারস্পরিক
গআত্মবাচক
ঘঅনির্দিষ্ট
সঠিক উত্তর: খ — পারস্পরিক
৩২. 'সবাই' কোন সর্বনামের উদাহরণ?
কসকলবাচক
খসাপেক্ষ
গপারস্পরিক
ঘপ্রশ্নবাচক
সঠিক উত্তর: ক — সকলবাচক
৩৩. নিচের কোনটি সকলবাচক সর্বনাম?
সঠিক উত্তর: খ — সবার
৩৪. 'অপর' কোন সর্বনাম?
কঅন্যবাচক
খসাপেক্ষ
গপারস্পরিক
ঘপ্রশ্নবাচক
সঠিক উত্তর: ক — অন্যবাচক
৩৫. 'যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করে।'- এ বাক্যে 'নিজেরা নিজেরা' কোন সর্বনাম?
কঅন্যবাচক
খসাপেক্ষ
গপারস্পরিক
ঘপ্রশ্নবাচক
সঠিক উত্তর: গ — পারস্পরিক
৩৬. অন্যবাচক সর্বনামের উদাহরণ কোনটি?
সঠিক উত্তর: ক — অমুক
৩৭. 'যেমন কর্ম তেমন ফল।'- বাক্যে 'যেমন-তেমন' পদদুটো কোন ধরনের সর্বনাম?
কঅন্যবাচক
খসাপেক্ষ
গপারস্পরিক
ঘপ্রশ্নবাচক
সঠিক উত্তর: খ — সাপেক্ষ
৩৮. বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে-
কনাম বিশেষণ
খভাব বিশেষণ
গসর্বনাম পদ
ঘক্রিয়া বিশেষণ
সঠিক উত্তর: গ — সর্বনাম পদ
৩৯. কোনটি সর্বনামের বিভক্তি গ্রাহী রূপ?
সঠিক উত্তর: গ — তাঁহা
৪০. 'যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ'। এখানে 'তারাই' কোন পদ?
কনাম বিশেষণ
খবিশেষণ পদ
গসর্বনাম পদ
ঘঅব্যয় পদ
সঠিক উত্তর: গ — সর্বনাম পদ