পরিচ্ছেদ ২০: বিশেষণ — MCQ

মোট ৫০টি · পৃষ্ঠা ৩ / ৩

৪১. 'ধিক্ তারে, শত ধিক, নির্লজ্জ যে জন'- এ বাক্যে 'শত ধিক' কোন বিশেষণের উদাহরণ?

ক্রিয়া বিশেষণ
অব্যয়ের বিশেষণ
বাক্যের বিশেষণ
বিশেষণীয় বিশেষণ
সঠিক উত্তর: খ — অব্যয়ের বিশেষণ

৪২. 'নিশীথ রাতে বাজছে বাঁশি'- 'নিশীথ' কোন পদ?

বিশেষ্য
ক্রিয়া
বিশেষণ
ক্রিয়াবিশেষণ
সঠিক উত্তর: গ — বিশেষণ

৪৩. কোনটি ভাববাচক বিশেষণ?

শয়ন/গমন
লবণ
বিশ্বনবী
যৌবন
সঠিক উত্তর: ক — শয়ন/গমন

৪৪. 'স্বর্ণময় পাত্র'-এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?

পরিমাণবাচক
উপাদানবাচক
ভাববাচক
রূপবাচক
সঠিক উত্তর: খ — উপাদানবাচক

৪৫. কোনটি বর্ণবাচক নাম বিশেষণ?

সবুজ পাতা
ঠান্ডা হাওয়া
মাটির থালা
ভরা নদী
সঠিক উত্তর: ক — সবুজ পাতা

৪৬. গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে কোন স্থলে?

সবুজ শস্য
নিপুণ কারিগর
কবেকার কথা
প্রথমা কন্যা
সঠিক উত্তর: খ — নিপুণ কারিগর

৪৭. নবম শ্রেণি, প্রথমা কন্যা- এখানে নবম, প্রথমা কোন জাতীয় বিশেষণ?

পরিমাণবাচক
ক্রমবাচক
ভাববাচক
রূপবাচক
সঠিক উত্তর: খ — ক্রমবাচক

৪৮. কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে?

নাম বিশেষণ
সমাসসিদ্ধ
ভাব বিশেষণ
বিশেষণ
সঠিক উত্তর: গ — ভাব বিশেষণ

৪৯. 'রূপবাচক বিশেষণ'টি চিহ্নিত করো?

মেঠো পথ
ঠান্ডা হাওয়া
মেটে কলসি
কালো মেঘ
সঠিক উত্তর: ঘ — কালো মেঘ

৫০. নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ?

মেঠো পথ
ঠান্ডা হাওয়া
মেটে কলসি
কালো মেঘ
সঠিক উত্তর: গ — মেটে কলসি