মোট ৭৫টি · পৃষ্ঠা ২ / ৪
২১. সাধারণত কোন কর্ম কারকে বিভক্তি হয় না?
কগৌণ কর্ম
খমুখ্য কর্ম
গক ও খ
ঘকোনটাই না
সঠিক উত্তর: খ — মুখ্য কর্ম
২২. গৌণ কর্ম কারকে কোন বিভক্তি হয়?
সঠিক উত্তর: ক — -কে
২৩. কোন কারকে দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়?
ককর্তা কারক
খকরণ কারক
গকর্ম কারক
ঘঅপাদান কারক
সঠিক উত্তর: খ — করণ কারক
২৪. অপাদান কারকে ক্রিয়ার কী নির্দেশ করা হয়?
সঠিক উত্তর: গ — উৎস
২৫. কোন কারকে সাধারণত হতে, থেকে, চেয়ে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে?
ককর্তা কারক
খকরণ কারক
গকর্ম কারক
ঘঅপাদান কারক
সঠিক উত্তর: ঘ — অপাদান কারক
২৬. অপাদান কারকের উদাহরণ কোনটি?
কফলের গন্ধে ঘুম আসে না।
খবাবা বাড়িতে আছেন।
গকাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল।
ঘঅসহায়কে সাহায্য করো।
সঠিক উত্তর: গ — কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল।
২৭. কোন কারকে সাধারণত '-এ', '-য়', '-য়ে', '-তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়?
ককর্তা কারক
খকরণ কারক
গকর্ম কারক
ঘঅধিকরণ কারক
সঠিক উত্তর: ঘ — অধিকরণ কারক
২৮. 'ফুলের গন্ধে ঘুম আসে না।'- এখানে ফুলের পদটি কোন কারক?
কসম্বন্ধ কারক
খকরণ কারক
গকর্ম কারক
ঘঅধিকরণ কারক
সঠিক উত্তর: ক — সম্বন্ধ কারক
২৯. সম্বন্ধ কারকে যে বিভক্তি যুক্ত হয়-
ক'র', '-এর'
খ'কার', 'কের'
গ'-য়ের'
ঘসবগুলো
সঠিক উত্তর: ঘ — সবগুলো
৩০. যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে কী বলে?
কসম্বন্ধ কারক
খকরণ কারক
গকর্ম কারক
ঘঅধিকরণ কারক
সঠিক উত্তর: ক — সম্বন্ধ কারক
৩১. কোন বাক্যে প্রযোজক কর্তার ব্যবহার হয়েছে?
কশিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
খরাখাল গরুকে ঘাস খাওয়ায়
গবাঘে-মহিষে এক ঘাটে জল খায়
ঘছেলেরা ফুটবল খেলছে
সঠিক উত্তর: খ — রাখাল গরুকে ঘাস খাওয়ায়
৩২. 'বাঘে মহিষে এক ঘাটে জল খায়।' এ বাক্যে কোন জাতীয় কর্তা উল্লেখ করা হয়েছে?
কব্যতিহার কর্তা
খমুখ্য কর্তা
গপ্রযোজক কর্তা
ঘপ্রযোজ্য কর্তা
সঠিক উত্তর: ক — ব্যতিহার কর্তা
৩৩. বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় রকম হতে পারে?
সঠিক উত্তর: ঘ — তিন
৩৪. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
কপাগলে কী না বলে।
খবনে বাঘ আছে।
গফুলে ফুলে বাগান ভরেছে।
ঘঅন্ধজনে দেহ আলো।
সঠিক উত্তর: ক — পাগলে কী না বলে।
৩৫. কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তির প্রয়োগ রয়েছে?
কআমার যাওয়া হলো না।
খডাক্তার ডাক।
গআমি ঢাকা যাচ্ছি।
ঘতারা বল খেলে।
সঠিক উত্তর: খ — ডাক্তার ডাক।
৩৬. 'জগতে কীর্তিমান হয় সাধনায়' এখানে 'সাধনায়' কোন কারকের উদাহরণ?
সঠিক উত্তর: গ — করণ
৩৭. 'খেজুর রসে গুড় হয়' কী বোঝাতে অপাদান কারক হয়েছে?
কজাত
খউৎপন্ন
গগৃহীত
ঘবিচ্যুত
সঠিক উত্তর: খ — উৎপন্ন
৩৮. ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়?
অথবা, ভাবাধিকরণ কারকে কোন বিভক্তির প্রয়োগ করা হয়?
সঠিক উত্তর: খ — ৭মী
৩৯. 'কান্নায় শোক মন্দীভূত হয়' 'কান্নায়' কোন কারক ও কোন বিভক্তি?
কঅপাদান কারক
খকালাধিকরণ
গআধারাধিকরণ
ঘভাবাধিকরণে ৭মী
সঠিক উত্তর: ঘ — ভাবাধিকরণে ৭মী
৪০. 'সারারাত বৃষ্টি হয়েছে'-এখানে 'সারারাত' কোন কারকে কোন বিভক্তি?
ককর্মে শূন্য
খঅধিকরণে শূন্য
গকর্তীয় শূন্য
ঘঅপাদানে শূন্য
সঠিক উত্তর: খ — অধিকরণে শূন্য