পরিচ্ছেদ ৪০: বাগধারা — MCQ

মোট ৭২টি · পৃষ্ঠা ৪ / ৪

৬১. 'অহি-নকুল'- শব্দের অর্থ কী?

ভীষণ শত্রুতা
উঠে পড়ে লাগা
সামান্য লোক
ভীষণ চক্রান্ত
সঠিক উত্তর: ক — ভীষণ শত্রুতা

৬২. 'দুর্লভ বস্তু' অর্থে বাগধারা-

আকাশ কুসুম
অমাবস্যার চাঁদ
একাদশে বৃহস্পতি
অরণ্যে রোদন
সঠিক উত্তর: খ — অমাবস্যার চাঁদ

৬৩. 'আক্কেল সেলামি' বাগধারাটি কী বোঝায়?

বড়দের সম্মান করা
বড়দের সম্মান না করা
ট্রেন ভাড়া
জরিমানা
সঠিক উত্তর: ঘ — জরিমানা

৬৪. কোন বাগধারাটির অর্থ 'প্রহার'?

অর্ধচন্দ্র
উড়নচণ্ডী
এলোপাতাড়ি
উত্তম-মধ্যম
সঠিক উত্তর: ঘ — উত্তম-মধ্যম

৬৫. 'কৈ মাছের প্রাণ'- বাগধারাটির অর্থ কী?

সংকীর্ণমনা লোক
খুব অলস
খুব চালাক
যা সহজে মরে না
সঠিক উত্তর: ঘ — যা সহজে মরে না

৬৬. 'গড্ডলিকা প্রবাহ' এই বাগধারাটির সঠিক বাক্য কোনটি?

তুমি বড় গড্ডলিকায় আছ
গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই
গড্ডলিকা প্রবাহে কেউ বাঁচে না
গড্ডলিকা প্রবাহ খুব খারাপ
সঠিক উত্তর: খ — গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই

৬৭. 'অন্ধ অনুকরণ'-এর বাগধারা কী?

গৌরচন্দ্রিকা
চর্বিত চর্বণ
গড্ডলিকা প্রবাহ
হ্রস্বদীর্ঘ জ্ঞান
সঠিক উত্তর: গ — গড্ডলিকা প্রবাহ

৬৮. 'নয় ছয়'- বাগধারাটির অর্থ কী?

চির অশান্তি
ভীষণ চক্রান্ত
অপচয়
মীমাংসা
সঠিক উত্তর: গ — অপচয়

৬৯. 'দহরম মহরম'-এর বিপরীতার্থক বাগধারা কোনটি?

ভাসুর-ভাদ্রবৌ সম্পর্ক
অহিনকুল
দুধের মাছি
জিলাপির প্যাঁচ
সঠিক উত্তর: খ — অহিনকুল

৭০. 'তীব্র জ্বালা' কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?

মাছের মার পুত্রশোক
গোপালের মা
ঢেঁকির কচকচি
কুল কাঠের আগুন
সঠিক উত্তর: ঘ — কুল কাঠের আগুন

৭১. 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ কী?

মন্দ ভাগ্য
চাটুকার
চাটুকার
তুচ্ছ ঘটনা
সঠিক উত্তর: গ — চাটুকার

৭২. 'বেতাল হওয়া' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?

তামার বিষ
টনক নড়া
তুমুল কাণ্ড
তালকানা
সঠিক উত্তর: ঘ — তালকানা