পরিচ্ছেদ ৪১: প্রতিশব্দ — MCQ

মোট ৩৭টি · পৃষ্ঠা ২ / ২

২১. কোনটি 'পর্বত' শব্দের প্রতিশব্দ?

ধরণী
তিমির
চিকুর
অদ্রি
সঠিক উত্তর: ঘ — অদ্রি

২২. 'আকাশ' শব্দের প্রতিশব্দ কোনটি?

অশনি
অম্বর
বিভাবরী
নীলাম্বু
সঠিক উত্তর: খ — অম্বর

২৩. কোনটি 'অলক' শব্দের প্রতিশব্দ?

নন্দন
তমসা
চিকুর
মেঘলা
সঠিক উত্তর: গ — চিকুর

২৪. 'সাপ' শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?

অহি
নাগ
জলধি
ফণী
সঠিক উত্তর: গ — জলধি

২৫. 'সমুদ্র' শব্দটির প্রতিশব্দ কোনটি?

নিচয়
শর্বরী
অভ্র
জলধি
সঠিক উত্তর: ঘ — জলধি

২৬. 'আগুন' শব্দের প্রতি শব্দ কোনটি?

হুতাশন
তপন
অম্বর
পবন
সঠিক উত্তর: ক — হুতাশন

২৭. 'পৃথিবী' শব্দের প্রতিশব্দ কোনটি?

অরণী
অবনী
অর্ণব
অম্বু
সঠিক উত্তর: খ — অবনী

২৮. 'সাপ' শব্দের প্রতিশব্দ কোনটি?

অহি
কর
করী
সুর
সঠিক উত্তর: ক — অহি

২৯. 'অশ্ব' অর্থ কী?

ঘোড়া
পাথর
ধারাল
আশাহীন
সঠিক উত্তর: ক — ঘোড়া

৩০. 'ঐরাবত' শব্দের প্রতিশব্দ কোনটি?

দিপু
দ্বিপ
দ্বীপ
দীপ
সঠিক উত্তর: খ — দ্বিপ

৩১. 'অম্বু' শব্দের প্রতিশব্দ কোনটি?

পানি
আকাশ
বাতাস
পর্বত
সঠিক উত্তর: ক — পানি

৩২. 'শশক'-এর প্রতিশব্দ কোনটি?

খরগোশ
চাঁদ
সমুদ্র
পাহাড়
সঠিক উত্তর: ক — খরগোশ

৩৩. 'অর্ণব'- অর্থ কী?

শৈল
সৈকত
সমুদ্র
সুধাংশু
সঠিক উত্তর: গ — সমুদ্র

৩৪. 'পারাবার' নিচের কোনটির সমার্থক শব্দ?

সমুদ্র
পাহাড়
নদী
হাতি
সঠিক উত্তর: ক — সমুদ্র

৩৫. 'পাবক' শব্দের প্রতিশব্দ-

আগুন
পানি
পর্বত
বাতাস
সঠিক উত্তর: ক — আগুন

৩৬. 'রত্নাকর' শব্দের প্রতিশব্দ কোনটি?

পানি
বাতাস
সমুদ্র
মাটি
সঠিক উত্তর: গ — সমুদ্র

৩৭. 'অহি' শব্দের প্রতিশব্দ কোনটি?

সাপ
হাতি
হরিণ
শশধর
সঠিক উত্তর: ক — সাপ