সুভা — MCQ

মোট ১৪৫টি · পৃষ্ঠা ৮ / ৮

১৪১. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: আরিফ সাহেবের দুই পুত্র, এক কন্যা। দুই পুত্র পড়ালেখায় খুব ভালো, কিন্তু মেয়েটি চোখে দেখতে পায় না। দিন দিন সে যত বড় হচ্ছে আরিফ সাহেব তত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। উভয় পিতার মাঝে যেসব বিষয়ে মিল রয়েছে— i. উভয়েরই সন্তান প্রতিবন্ধী ii. উভয়েই দুশ্চিন্তাগ্রস্ত iii. উভয়েই সুস্থ কন্যার পিতা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

১৪২. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: মনিরা কথা বলতে পারে না। মা মনিরার এমন অবস্থার জন্য নিজেকে দায়ী মনে করে। তাই মনিরাকে দেখতে পারে না। আত্মীয়-প্রতিবেশীরাও তাকে অবহেলা করে। অবলা জীব ও প্রকৃতির সাথে মনিরা তার সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়। উদ্দীপকটি তোমার পঠিত কোন গল্পের কথা মনে করিয়ে দেয়?

মমতাদি
অভাগীর স্বর্গ
সুভা
নিমগাছ
সঠিক উত্তর: গ — সুভা

১৪৩. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: মনিরা কথা বলতে পারে না। মা মনিরার এমন অবস্থার জন্য নিজেকে দায়ী মনে করে। তাই মনিরাকে দেখতে পারে না। আত্মীয়-প্রতিবেশীরাও তাকে অবহেলা করে। অবলা জীব ও প্রকৃতির সাথে মনিরা তার সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়। মনে করিয়ে দেওয়ার কারণ— i. প্রতিবন্ধিত্বের কষ্ট ii. প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দেওয়া iii. আত্মীয়-স্বজনদের অবহেলা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

১৪৪. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: রাজ্জাক অলস প্রকৃতির ছেলে। সারাদিন ঘুড়ি উড়িয়ে তার দিন কাটে। চাচাতো বোন মিতু তার একমাত্র সঙ্গী। উদ্দীপকের রাজ্জাকের সাথে ‘সুভা’ গল্পের কার সাদৃশ্য রয়েছে?

সুভার
বাণীকণ্ঠের
প্রতাপের
গোঁসাইদের বড় ছেলের
সঠিক উত্তর: গ — প্রতাপের

১৪৫. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: রাজ্জাক অলস প্রকৃতির ছেলে। সারাদিন ঘুড়ি উড়িয়ে তার দিন কাটে। চাচাতো বোন মিতু তার একমাত্র সঙ্গী। তারা দুজনই— i. সংসার উদাসীন ii. অলস iii. পরোপকারী নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii