নিরীহ বাঙালি — MCQ

মোট ১৬০টি · পৃষ্ঠা ২ / ৮

২১. কোন ভাইয়ের তত্ত্বাবধানে রোকেয়া ইংরেজি শেখেন?

বড় ভাই
মেজ ভাই
সেজ ভাই
ছোট ভাই
সঠিক উত্তর: ক — বড় ভাই

২২. ‘নিরীহ বাঙালি’ কী জাতীয় রচনা?

বিজ্ঞান বিষয়ক
হাস্যরসাত্মক
তথ্য প্রযুক্তি বিষয়ক
নারীর উন্নতি বিষয়ক
সঠিক উত্তর: খ — হাস্যরসাত্মক

২৩. দুর্ভিক্ষ নিবারণ অপেক্ষা ভিক্ষা চাওয়া সহজ কেন?

না চাইতেই পাওয়া যায় বলে
সহজেই পাওয়া যায় বলে
চাইলেই পাওয়া যায় বলে
বিনা পরিশ্রমে পাওয়া যায় বলে
সঠিক উত্তর: ঘ — বিনা পরিশ্রমে পাওয়া যায় বলে

২৪. বাঙালির গুণের কথা লিখতে আবশ্যক— i. অনন্ত মসী ii. কাগজ iii. অক্লান্ত লেখক নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

২৫. লেখিকার মতে বাঙালিদের ধনবৃদ্ধির উপায় কী?

কৃষি
মৃৎশিল্প
তাঁতশিল্প
বস্ত্রশিল্প
সঠিক উত্তর: ক — কৃষি

২৬. বাঙালির খাদ্যসামগ্রী হলো— i. ত্রিগুণাত্মক ii. সুস্বাদু iii. মধুর নিচের কোনটি সঠিক?

i
ii
iii
ii ও iii
সঠিক উত্তর: ক — i

২৭. ‘আজি কালি কোন জিনিসটার নকল না হয়?’ লেখিকা এই উক্তিটি করেছেন কেন?

ভেজালের চাহিদা বেশি বলে
ভেজাল সহজলভ্য বলে
ভেজালের অল্পতা বোঝাতে
ভেজাল দ্রব্য সস্তা বলে
সঠিক উত্তর: খ — ভেজাল সহজলভ্য বলে

২৮. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আরব্য উপন্যাসের কোন চরিত্রের উল্লেখ রয়েছে?

আলিবাবা
আলাদিন
সিন্ধবাদ
হারুন-অর-রশিদ
সঠিক উত্তর: গ — সিন্ধবাদ

২৯. সমকালীন মুসলমান সমাজের কিসের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন?

কুসংস্কার
দারিদ্র্য
শিক্ষা
অর্থনীতি
সঠিক উত্তর: ক — কুসংস্কার

৩০. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘পাস বিক্রয়’ বলতে কী বুঝিয়েছেন?

শিক্ষাকে
ব্যক্তিকে
ব্যক্তিত্বকে
মূল্যবোধকে
সঠিক উত্তর: ক — শিক্ষাকে

৩১. তুহিন শিহাবকে বলল, ‘আমরা সাহসী বীর বাঙালি’। তুহিনের এ বক্তব্যের সঙ্গে রোকেয়া সাখাওয়াত হোসেনের বক্তব্যের বিরোধিতা হলো, তিনি বাঙালিকে বলেছেন—

ভীতু, কাপুরুষ
দুর্বল, নিরীহ
অলস, কুঁড়ে
অসভ্য, বর্বর
সঠিক উত্তর: খ — দুর্বল, নিরীহ

৩২. ‘মস্তিষ্ক উর্বর’—এর ইংরেজি কী?

Brain culture
Brein culture
Culture of Breain
Brain of culture
সঠিক উত্তর: ক — Brain culture

৩৩. ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা রোকেয়াকে কী শিক্ষায় সাহায্য করেন?

উর্দু
ইংরেজি
বাংলা
ফারসি
সঠিক উত্তর: গ — বাংলা

৩৪. বেগম রোকেয়া মুসলমান নারীদের অগ্রসর হতে সাহায্য করেছিলেন— i. কুসংস্কারের পথে ii. শিক্ষার পথে iii. সংস্কৃতির পথে নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — ii ও iii

৩৫. রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম—

1870 সালের 5 জুন
1876 সালের 9 জুলাই
1880 সালের 9 ডিসেম্বর
1880 সালের 11 ডিসেম্বর
সঠিক উত্তর: গ — 1880 সালের 9 ডিসেম্বর

৩৬. বাঙালি নারীরা কি পরিধান করে?

পাটের শাড়ি
তাঁতের শাড়ি
জামদানি শাড়ি
হাওয়ার শাড়ি
সঠিক উত্তর: ঘ — হাওয়ার শাড়ি

৩৭. পাস বিক্রয়ের মাধ্যমে লাভ করা যায়— i. বিদেশি ভাষা ii. অর্ধেক রাজত্ব iii. এক রাজকুমারী নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — ii ও iii

৩৮. রোকেয়ার মতে, বাঙালির গুণের কথা লিখতে গেলে কয়টি উপাদান আবশ্যক?

তিনটি
চারটি
পাঁচটি
ছয়টি
সঠিক উত্তর: ক — তিনটি

৩৯. আমাদের দোকানে যে সমস্ত বিলাস দ্রব্য বিক্রয়ার্থ মজুদ থাকে— i. কেশতৈল, রোগবর্ধক ঔষধ, বোতাম ii. পিতলের অলংকার, নকল হীরার আংটি, বোতাম iii. কেশতৈল, নকল হীরার আংটি, বোতাম নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৪০. বাঙালির গুণ লিখতে কী প্রয়োজন?

কাগজ ও কলম
অন্ত সময়
অনেক লেখক
অনন্ত মসী কাগজ ও অনন্ত লেখক
সঠিক উত্তর: ঘ — অনন্ত মসী কাগজ ও অনন্ত লেখক