নিরীহ বাঙালি — MCQ

মোট ১৬০টি · পৃষ্ঠা ৪ / ৮

৬১. ‘মিল্ক অব রোজ’ হলো—

দুধের সামগ্রী
সৌন্দর্যবর্ধক সামগ্রী
শক্তি বর্ধক সামগ্রী
ভুঁড়িরোধক সামগ্রী
সঠিক উত্তর: খ — সৌন্দর্যবর্ধক সামগ্রী

৬২. ‘দিব্যাঙ্গনা’ বলতে বোঝায়—

স্বর্গের সুন্দরী
মর্ত্যের সুন্দরী
পাতালের সুন্দরী
গৃহের সুন্দরী
সঠিক উত্তর: ক — স্বর্গের সুন্দরী

৬৩. বাঙালি নারী অতি মসৃণ ও সূক্ষ্ম হাওয়ার শাড়ি পরে কেন?

তারা লজ্জাবতী বলে
আরামের জন্য
বাঙালির ঐতিহ্যের অংশ হিসেবে
তারা পর্দাপ্রথা মানে বলে
সঠিক উত্তর: ক — তারা লজ্জাবতী বলে

৬৪. ‘যা না করে বৈদ্যে তাই করে পথ্যে’—এ উক্তির বিপরীত উক্তি কোনটি?

প্রহৃত হয়ে প্রতিশোধ না নিয়ে মামলা করা
স্বাস্থ্যের উন্নতির চেষ্টা না করে ভিনোলিয়া ব্যবহার
স্বাস্থ্য রক্ষায় যত্ন না নিয়ে ঔষধ নির্ভর হওয়া
শিল্পকাজে পারদর্শী হওয়া অপেক্ষা বি.এসসি পাস করা
সঠিক উত্তর: গ — স্বাস্থ্য রক্ষায় যত্ন না নিয়ে ঔষধ নির্ভর হওয়া

৬৫. রোকেয়া সাখাওয়াত হোসেন গার্লস স্কুল ও আঞ্জুমানে খাতয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন কেন?

নারীরা অবরুদ্ধ ছিল বলে
নারীরা সমাজে নিন্দনীয় ছিল বলে
নারীরা শিক্ষাবঞ্চিত ছিল বলে
নারীরা নির্যাতিত ছিল বলে
সঠিক উত্তর: গ — নারীরা শিক্ষাবঞ্চিত ছিল বলে

৬৬. ভারতবর্ষকে ইংরাজি ধরনের একটি অট্টালিকা মনে করা হলে বঙ্গদেশ সেখানকার কী?

গোসলখানা
বৈঠকখানা
শোবার ঘর
রান্নাঘর
সঠিক উত্তর: খ — বৈঠকখানা

৬৭. লেখিকা বাঙালির দুটি চারটি গুণের কথা বর্ণনা করতে চেয়েছেন, কারণ—

লেখিকার অত ধৈর্য নেই
বাঙালির গুণের শেষ নেই
সকল গুণের বর্ণনা করা আবশ্যক
লেখিকা সব গুণের কথা জানেন না
সঠিক উত্তর: খ — বাঙালির গুণের শেষ নেই

৬৮. ভারতবর্ষের অট্টালিকার মধ্যে বঙ্গদেশ বৈঠকখানা আর বাঙালি তার মধ্যে—

সোফা
পেইন্টিং
সাজসজ্জা
গ্রাফিক্স
সঠিক উত্তর: গ — সাজসজ্জা

৬৯. কাদের ত্রিবিধ দণ্ড হওয়া উচিত? যারা—

শ্রীমতীদিগকে স্বহস্তে রান্না করতে বলেন
লেখিকাদের সাহিত্য রচনায় বিরক্ত করতে চান
গৃহিণীদের রন্ধনকার্যের সাথে গৃহকর্ম করতে বলেন
গৃহিণীদের রূপচর্চায় বিরত থাকতে বলেন
সঠিক উত্তর: ক — শ্রীমতীদিগকে স্বহস্তে রান্না করতে বলেন

৭০. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধটি কিসের ওপর ভিত্তি করে রচিত?

পটভূমির
বিষয়বস্তু
হাস্যরসের
জাতির জীবনাচরণের
সঠিক উত্তর: ঘ — জাতির জীবনাচরণের

৭১. ‘কুন্তলীনের পাশাপাশি কেশলীনও পাওয়া যায়’—এ কথার মানে কী?

উৎপাদনের আধিক্য
তুচ্ছ জিনিসের ছড়াছড়ি
অবাধ নকলপ্রবণতা
মাননিয়ন্ত্রণের অভাব
সঠিক উত্তর: গ — অবাধ নকলপ্রবণতা

৭২. নিরীহ বাঙালি প্রবন্ধে আমাদের কাব্যে বীররস অপেক্ষা কোন রস বেশি?

হাস্যরস
রৌদ্ররস
করুণরস
অদ্ভুত রস
সঠিক উত্তর: গ — করুণরস

৭৩. রোকেয়া কোন বিষয়ে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন?

হিন্দু নারী জাগরণে
ইংরেজ নারী জাগরণে
পারসি নারী জাগরণে
মুসলিম নারী জাগরণে
সঠিক উত্তর: ঘ — মুসলিম নারী জাগরণে

৭৪. খাদ্যের গুণ অনুসারে শরীরে কী হয়?

পুষ্টি
হাড়ের গঠন
মেদ
ভুঁড়ি
সঠিক উত্তর: ক — পুষ্টি

৭৫. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের লেখিকার মতে বাঙালি জাতি গঠিত হয়েছে বিশ্বজগতের— i. সৌন্দর্যে ii. স্নিগ্ধতায় iii. কৃপায় নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৭৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের লেখিকার মতে বাঙালি পুরুষের এক একটি পাসের মূল্য কত?

একটি গাড়ি ও এক রাজকুমারী
পূর্ণ রাজত্ব ও এক রাজকুমারী
অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী
একটি বাড়ি ও এক রাজকুমারী
সঠিক উত্তর: গ — অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী

৭৭. ‘পরিষ্কার নীল আকাশ’ বলতে কোনটিকে বোঝায়?

সৌকুমার্য
শুভ্রনীলাম্বর
চন্দ্রিকা
কেশলীন
সঠিক উত্তর: খ — শুভ্রনীলাম্বর

৭৮. বাঙালি নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস দোকানে রাখে যে কারণে— i. পরিশ্রম কম ii. বেশি লাভ iii. চাহিদা বেশি নিচের কোনটি সঠিক?

i
ii
iii
ii ও iii
সঠিক উত্তর: ক — i

৭৯. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালিদের বৈশিষ্ট্য— i. আলস্যপ্রিয় ii. কর্মঠ iii. নিষ্ঠাবান নিচের কোনটি সঠিক?

i
ii
iii
ii ও iii
সঠিক উত্তর: ক — i

৮০. রোকেয়া মুসলমান নারীদের কোন পথে অগ্রসর হতে সাহায্য করেন?

শিক্ষা ও সংস্কৃতির পথে
অর্থনৈতিক উন্নয়নের পথে
আন্দোলনের পথে
সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পথে
সঠিক উত্তর: ক — শিক্ষা ও সংস্কৃতির পথে