নিরীহ বাঙালি — MCQ

মোট ১৬০টি · পৃষ্ঠা ৫ / ৮

৮১. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালিদের—

ভর্ৎসনা করেছেন
প্রশস্তি করেছেন
হেয় করেছেন
উপহাস করেছেন
সঠিক উত্তর: ঘ — উপহাস করেছেন

৮২. আমরা কোন ধরনের বাঙালি— i. অলসপ্রিয় ii. শ্রমকাতর iii. তরলমতি নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৮৩. যারা স্ত্রীদিগকে রান্না করতে বলেন লেখিকা তাদের কী বলে বিশেষিত করেছেন?

হতভাগা
লক্ষ্মীছাড়া
নির্বোধ
হতচ্ছাড়া
সঠিক উত্তর: খ — লক্ষ্মীছাড়া

৮৪. রন্ধন-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

রাঁধুনী+অন
রাধ্+অন
রন্ধ+ন
রাধা+অন
সঠিক উত্তর: খ — রাধ্+অন

৮৫. আমাদের দেশের প্রধান ফল কী?

পেঁপে, আনারস
আম, কাঁঠাল
জলপাই, আমড়া
পেয়ারা, তরমুজ
সঠিক উত্তর: খ — আম, কাঁঠাল

৮৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বর্ণিত দোকানে কী মজুদ আছে?

রোগবর্ধক ঔষধ, নকল হীরার আংটি
খাঁটি মধু ও তেল
ভালো শাড়ি, সাবান
চাল-ডাল-তেল-নুন
সঠিক উত্তর: ক — রোগবর্ধক ঔষধ, নকল হীরার আংটি

৮৭. কাব্যে নতুন যেসব শব্দ সৃষ্টি হয়েছে বলে রোকেয়া উল্লেখ করেছেন— i. অতি শুভ্রনীলাম্বর ii. বেদনাসিক্ত তপ্ত হৃদয় iii. সাশ্রুসজল নয়ন নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: গ — i ও iii

৮৮. নিচের কোনটি সমাসবদ্ধ পদ?

অগ্রণী
সাশ্রুসজলনয়ন
তণ্ডুল
কুন্তলীন
সঠিক উত্তর: খ — সাশ্রুসজলনয়ন

৮৯. কার অনুপ্রেরণায় রোকেয়া সাহিত্যচর্চা শুরু করেন?

বাবার
মায়ের
স্বামীর
শ্বশুরের
সঠিক উত্তর: গ — স্বামীর

৯০. আমরা মূর্তিবান আলস্য—আমাদের কারা এ বিষয়ে অগ্রণী?

গৃহিণীগণ
ব্যবসায়ীগণ
পুরুষগণ
কৃষকেরা
সঠিক উত্তর: ক — গৃহিণীগণ

৯১. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের পটভূমি কী?

বিশ শতকের পুরুষশাসিত সমাজব্যবস্থা
উনিশ শতকে বাঙালির স্বভাব চরিত্র
একুশ শতকে বাঙালির কর্মকাণ্ড
পনের শতকে বাঙালির সমাজব্যবস্থা
সঠিক উত্তর: খ — উনিশ শতকে বাঙালির স্বভাব চরিত্র

৯২. রোকেয়ার মতে ‘বাঙালি’ শব্দটিতে কেমন ভাব প্রকাশ পায়?

কোমল
রুক্ষ
কঠিন
জীর্ণ
সঠিক উত্তর: ক — কোমল

৯৩. রোকেয়া বাঙালিকে সমুদয় সৌন্দর্যের আধার মনে করেন— i. তাদের মধ্যে তেজের অভাব দেখে ii. তাদের শিক্ষার ঘাটতি দেখে iii. তাদের ভোজনবিলাস দেখে নিচের কোনটি সঠিক?

i
ii
iii
ii ও iii
সঠিক উত্তর: ক — i

৯৪. কৃষিকার্যে পারদর্শিতা প্রদর্শন করা অপেক্ষা কী পাস করা সহজ?

F.C.P.S
M.B.B.S
M.R.A.C
M.A
সঠিক উত্তর: গ — M.R.A.C

৯৫. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

মতিচূর
সঞ্চিতা
দত্তা
মৃত্যুক্ষুধা
সঠিক উত্তর: ক — মতিচূর

৯৬. দিব্যাঙ্গনার সমার্থক শব্দ কোনটি?

চাকরানি
মেথরানি
হুরপরী
গোয়ালিনী
সঠিক উত্তর: গ — হুরপরী

৯৭. রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতার নাম কী?

রমিজউদ্দীন সাবের
জহীরুদ্দীন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের
হায়দার আলী সাবের
রশিদ মুন্সী সাবের
সঠিক উত্তর: খ — জহীরুদ্দীন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের

৯৮. ‘করুণরস’ হলো— i. শোকাশ্রিত ii. বিয়োগাশ্রিত iii. রাগাশ্রিত নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৯৯. বেগম রোকেয়ার অধিকাংশ রচনায় ফুটে উঠেছে— i. মুসলিম নারী সমাজের পশ্চাৎপদতা ii. নারীর অধিকারহীনতা iii. পুরুষ সমাজের নিদারুণ স্বার্থপরতা ও শ্রমকাতর মানসিকতা নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

১০০. বেগম রোকেয়ার মতে আমরা মূর্তিমতী—

গল্প
প্রহসন
নাটক
কবিতা
সঠিক উত্তর: ঘ — কবিতা