বাংলা ২য় পত্র — MCQ

মোট ২০৪৬টি · পৃষ্ঠা ১০১ / ১০৩

২০০১. 'পারাবার' নিচের কোনটির সমার্থক শব্দ?

সমুদ্র
পাহাড়
নদী
হাতি
সঠিক উত্তর: ক — সমুদ্র

২০০২. 'পাবক' শব্দের প্রতিশব্দ-

আগুন
পানি
পর্বত
বাতাস
সঠিক উত্তর: ক — আগুন

২০০৩. 'রত্নাকর' শব্দের প্রতিশব্দ কোনটি?

পানি
বাতাস
সমুদ্র
মাটি
সঠিক উত্তর: গ — সমুদ্র

২০০৪. 'অহি' শব্দের প্রতিশব্দ কোনটি?

সাপ
হাতি
হরিণ
শশধর
সঠিক উত্তর: ক — সাপ

২০০৫. সাধারণত কতটি শব্দ পরস্পর বিপরীত শব্দ হয়?

একটি
তিনটি
দুটি
চারটি
সঠিক উত্তর: গ — দুটি

২০০৬. বিপরীত শব্দ একে অন্যের কী?

সমার্থক
ভিন্নার্থক
পরিপূরক
সদার্থক
সঠিক উত্তর: খ — ভিন্নার্থক

২০০৭. 'হ্রাস' শব্দের বিপরীত শব্দ কোনটি?

বৃদ্ধি
বর্ধন
বেশি
অনেক
সঠিক উত্তর: ক — বৃদ্ধি

২০০৮. 'অতিবৃষ্টি' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ভারী বৃষ্টি
খুব বৃষ্টি
অল্প বৃষ্টি
অনাবৃষ্টি
সঠিক উত্তর: ঘ — অনাবৃষ্টি

২০০৯. নিচের কোনটি 'ভূত' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে?

ভালো
পেতনি
ভবিষ্যৎ
ভীরু
সঠিক উত্তর: গ — ভবিষ্যৎ

২০১০. 'ভাটা' শব্দের বিপরীত শব্দ কোনটি?

তেজ
জোয়ার
স্থাবর
ভারী
সঠিক উত্তর: খ — জোয়ার

২০১১. 'চেতন' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি?

সচেতন
অবচেতন
অচেতন
অসচেতন
সঠিক উত্তর: গ — অচেতন

২০১২. নিচের কোন শব্দটির বিপরীত শব্দ উপসর্গ যুক্ত করে তৈরি করা যায়?

নশ্বর
হরণ
বাচাল
লঘু
সঠিক উত্তর: ক — নশ্বর

২০১৩. নিচের কোন শব্দটির বিপরীত শব্দ গঠনগতভাবে আলাদা?

চেনা
রুগণ
যাচিত
ভিতু
সঠিক উত্তর: খ — রুগণ

২০১৪. 'বাউন্ডুলে' শব্দের বিপরীত শব্দ কোনটি?

অবাউন্ডুলে
নীরব
সংসারী
রসিক
সঠিক উত্তর: গ — সংসারী

২০১৫. 'আশু' শব্দের বিপরীত শব্দ কোনটি?

অনাশ
মুক্তি
নিরাশা
বিলম্ব
সঠিক উত্তর: ঘ — বিলম্ব

২০১৬. 'ত্বরিত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

বিজলি
শ্লথ
দীর্ঘ
ধৃষ্ট
সঠিক উত্তর: খ — শ্লথ

২০১৭. 'প্রাচী' শব্দের বিপরীত শব্দ কোনটি?

প্রতীচী
অপ্রাচী
বিশ্রী
অধুনা
সঠিক উত্তর: ক — প্রতীচী

২০১৮. 'গূঢ়' শব্দের বিপরীত শব্দ কোনটি?

মিষ্টি
বাসি
টক
ব্যক্ত
সঠিক উত্তর: ঘ — ব্যক্ত

২০১৯. 'জ্বলন' শব্দের বিপরীত শব্দ কোনটি?

প্রজ্জ্বলন
নিস্তেজ
নির্বাপণ
নিদ্রা
সঠিক উত্তর: গ — নির্বাপণ

২০২০. 'ধৃষ্ট' শব্দের বিপরীত শব্দ কোনটি?

নম্র
সদয়
সজীব
মৌন
সঠিক উত্তর: ক — নম্র