নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। দেশের মাঠ-ঘাট, ফসলের ক্ষেত সর্বোপরি দেশের কথা ভেবে কবি ব্যাকুল হয়ে ওঠেন। দেশে ফিরে কপোতাক্ষ নদের ধারে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রশ্ন: উদ্দীপকে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে?
- ক) জন্মভূমির সাথে সম্পর্কের দিক
- খ) দেশের প্রাকৃতিক সৌন্দর্যের দিক
- গ) ভিনদেশ থেকে ফিরে আসার দিক
- ঘ) আগন্তুক না হওয়ার দিক
সঠিক উত্তর: ক) জন্মভূমির সাথে সম্পর্কের দিক