অনুশীলন প্রশ্ন — চতুর্থ অধ্যায়: ওয়ার্ড প্রসেসিং — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — চতুর্থ অধ্যায়: ওয়ার্ড প্রসেসিং MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৮৫টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . একসময় ছোট কোনো লেখা মুদ্রণের জন্য কিসের সাহায্য নিতে হতো?

কম্পিউটারের
ছাপাখানার
ওয়ার্ড প্রসেসরের
টাইপরাইটারের

২ . সাধারণ লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্য কোনটি?

ওয়ার্ড প্রসেসরে সিনেমা দেখা যায়
ওয়ার্ড প্রসেসরে লেখালেখি তুলনামূলক কঠিন
ওয়ার্ড প্রসেসরে এডিটিং বা পরিবর্তন করা যায়
ওয়ার্ড প্রসেসরে এডিটিং বা পরিবর্তন করা অসম্ভব

৩ . ওয়ার্ড প্রসেসরে সব থেকে সহজ কাজ কোনটি?

ভুল শুদ্ধ করা
একটি প্যারাগ্রাফ লেখা
নতুন লাইন তৈরি করা
কাগজে মার্জিন দেওয়া

৪ . লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে তার নাম কী?

ওয়ার্ড প্রসেসর
ইন্টারনেট এক্সপ্লোরার
উইনঅ্যাম্প
পাওয়ার ডিভিডি

৫ . ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখার প্রক্রিয়াকে কী বলে?

ইনপুট ওয়ার্ড
ওয়ার্ড প্রসেসিং
টাইপিং
ওয়ার্ড রাইটিং

৬ . ওয়ার্ড প্রসেসিং করতে যে সফটওয়্যার ব্যবহৃত হয় তার নাম কী?

টাইপ প্রসেসর
টাইপরাইটার
ওয়ার্ড প্রসেসর
ওয়ার্ড রাইটার

৭ . ওয়ার্ড প্রসেসর ব্যবহারের প্রথম ধাপ কোনটি?

লেখালেখি করা
লেখা সংরক্ষণ করা
সংরক্ষিত লেখা খুলে কাজ করা
সংরক্ষিত লেখা মুছে ফেলা

৮ . সুমন তার স্কুলে জমা দেওয়ার জন্য কম্পিউটারে একটি রচনা টাইপ করছে। সে তার কম্পিউটারের কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছে?

ওয়ার্ড মেকার
ওয়ার্ড রাইটার
ওয়ার্ড কানেক্টর
ওয়ার্ড প্রসেসর

৯ . ওয়ার্ড প্রসেসরে লেখালেখির পর তা কীভাবে সংরক্ষণ করা হয়?

পেন ড্রাইভে
ফোল্ডার হিসেবে
ফাইল হিসেবে
ছবি আকারে

১০ . মাইক্রোসফট ওয়ার্ড কারা তৈরি করেছে?

আইবিএম কোম্পানি
অ্যাপেল কোম্পানি
মাইক্রোসফট কোম্পানি
ইউনিক্স কোম্পানি

১১ . ওয়ার্ড প্রসেসর কী ধরনের সফটওয়্যার?

অ্যাপ্লিকেশন সফটওয়্যার
প্রোগ্রামিং সফটওয়্যার
গাণিতিক সফটওয়্যার
যৌক্তিক সফটওয়্যার

১২ . বিনামূল্যে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে চাইলে কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হবে?

মাইক্রোসফট ওয়্যার
পাওয়ার ভিডিও
ওপেন অফিস রাইটার
ইন্টারনেট এক্সপ্লোরার

১৩ . ওপেন অফিস রাইটার দিয়ে কী ধরনের কাজ করা যায়?

গাণিতিক
লেখালেখির
চিত্রের
বিশ্লেষণের

১৪ . রাজন তার কম্পিউটারে একটি দরখাস্ত টাইপ করছে। ভুলক্রমে সে যদি কোনো লাইন দুইবার লিখে ফেলে তাহলে কী করবে?

একটি নোট দেবে
লাইনটি মুছে ফেলবে
লাইনটি বোল্ড করে রাখবে
লাইনটি আন্ডারলাইন করে রাখবে

১৫ . কাগজ আবিষ্কারের পর মানব সভ্যতার একটা নতুন যাত্রা শুরু হয়েছিল। হাজার বছর পর কাগজ ছাড়া আরেকটা নতুন সভ্যতার যাত্রা শুরু হয়েছে। এর কারণ কী?

উন্নত কাগজ আবিষ্কার
ওয়ার্ড প্রসেসর আবিষ্কার
উন্নত কম্পিউটার আবিষ্কার
উন্নত টাইপ রাইটার আবিষ্কার

১৬ . বিনামূল্যে ব্যবহারযোগ্য মুক্ত সফটওয়্যার কোনটি?

নোটপ্যাড
পেজেস
অ্যাপ্লিক্স ওয়ার্ড
ওপেন অফিস রাইটার

১৭ . ওয়ার্ড প্রসেসর মূলত কোন কাজটি করে?

ওয়ার্ড সার্চিং
ওয়ার্ড প্রসেসিং
ওয়ার্ড ক্রিয়েটিং
ওয়ার্ড সেভিং

১৮ . ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে মিজান যে কাজগুলো করতে পারবে—
i. লেখালেখি
ii. সংরক্ষণ
iii. এডিটিং
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৯ . লেখালেখির ক্ষেত্রে টাইপরাইটার অপেক্ষা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা অধিক সুবিধাজনক। কারণ এক্ষেত্রে—
i. লেখা এডিটিং করা যায়
ii. লেখা স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়
iii. কি-বোর্ড চেপে লেখা টাইপ করতে হয় না
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০ . লেখা এডিটিংয়ের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসরের সাথে বড় ধরনের পার্থক্য বিদ্যমান—
i. টাইপরাইটারের
ii. সাধারণ লেখালেখির
iii. ওপেন অফিস রাইটার
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১ . টাইপরাইটারে কিছু একটা লেখার পর যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে—
i. ভুলটি শুদ্ধ করা যায়
ii. ভুলটি শুদ্ধ করা যায় না
iii. কাজটি গোড়া থেকে শুরু করতে হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২২ . ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কম্পিউটারে লেখালেখি করলে মীরা যে সুবিধাগুলো পাবে—
i. লেখা বিভিন্নভাবে সাজাতে পারবে
ii. লেখা স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারবে
iii. লেখায় ভুল হলে দ্রুত সংশোধন করতে পারবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৩ . মাইক্রোসফট ওয়ার্ড—
i. মাইক্রোসফট কোম্পানির তৈরি
ii. একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার
iii. বিনামূল্যে সংগ্রহ করে ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৪ . লেখালেখি করা যায়—
i. মাইক্রোসফট ওয়ার্ডে
ii. মাইক্রোসফট এক্সেলে
iii. ওপেন অফিস রাইটারে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৫ . হাতে লেখালেখির যেসব সমস্যা ওয়ার্ড প্রসেসর দূর করতে সক্ষম হয়েছে—
i. অসুন্দর হাতের লেখা
ii. লেখায় কাটাকাটি হওয়া
iii. একবারে গুছিয়ে লিখতে না পারা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৬ . লিখন তার বাবার কম্পিউটারে নিজের লেখা একটা কবিতা টাইপ করল। এই কবিতাটি সে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে—
i. সিডিতে
ii. পেনড্রাইভে
iii. হার্ডডিস্ক ড্রাইভে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৭ . হাতে লেখা কাগজ সংরক্ষণ করা অসুবিধাজনক, কারণ—
i. লেখা মুছে যায়
ii. লেখা নষ্ট হয়ে যায়
iii. লেখা কাগজ হারিয়ে যায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৮ . বর্তমানে সফটওয়্যারের সব বড় কোম্পানিই ওয়ার্ড প্রসেসর তৈরি করছে। কারণ ওয়ার্ড প্রসেসর—
i. খুব জনপ্রিয় সফটওয়্যার
ii. সবার জন্য প্রয়োজনীয়
iii. কম্পিউটার ব্যবহারের জন্য অপরিহার্য
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৯ . জিয়ার কাজে কোন সফটওয়্যারটি প্রয়োজন হবে?

ওয়ার্ড মেকার
ওয়ার্ড কানেক্টর
ওয়ার্ড প্রসেসর
ওয়ার্ড রাইটার

৩০ . উক্ত সফটওয়্যার ব্যবহার করলে জিয়া নোট তৈরির ক্ষেত্রে যেসব অতিরিক্ত সুবিধা পাবে—
i. যেকোনো ভুল দ্রুত সংশোধন করতে পারবে
ii. প্রয়োজনে নোটগুলোতে পরিবর্তন আনতে পারবে
iii. নোটের মান যাচাই করতে পারবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩১ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
আরিফাদের স্কুল প্রতিবছর ম্যাগাজিন বের করে। ম্যাগাজিনে ছাপানোর জন্য আরিফা তার কম্পিউটারে একটা সুন্দর কবিতা লিখল। তারপর কবিতাটি কম্পিউটারে সংরক্ষণ করে রাখল।

আরিফা তার কবিতাটি কোথায় সংরক্ষণ করেছে?

সিডিতে
হার্ডড্রাইভে
পেনড্রাইভে
ইন্টারনেটে

৩২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
আরিফাদের স্কুল প্রতিবছর ম্যাগাজিন বের করে। ম্যাগাজিনে ছাপানোর জন্য আরিফা তার কম্পিউটারে একটা সুন্দর কবিতা লিখল। তারপর কবিতাটি কম্পিউটারে সংরক্ষণ করে রাখল।

উক্ত ডিভাইসটি ছাড়াও আরিফা তার কবিতাটি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে—
i. সিডিতে
ii. ওএমআর-এ
iii. পেনড্রাইভে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৩ . ভুল বানান খুব সহজে শুদ্ধ করা যায়—

দেয়ালে লেখার ক্ষেত্রে
টাইপরাইটারে লেখার ক্ষেত্রে
ওয়ার্ড প্রসেসরে লেখার ক্ষেত্রে
হাতে লেখার ক্ষেত্রে

৩৪ . ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে মূলত কোন কাজটি করা হয়?

ছবি আঁকা
লেখালেখি করা
গান শোনা
হিসাবনিকাশ করা

৩৫ . কোনো কিছু ওয়ার্ড প্রসেসরে টাইপ করলে—

ভুলত্রুটি বেশি হয়
অধিক সময় নষ্ট হয়
উপস্থাপন ভালো হয়
বুঝতে অসুবিধা হয়

৩৬ . ওয়ার্ড প্রসেসর দিয়ে—
i. লেখালেখি করা যায়
ii. ভুল বানান শুদ্ধ করা যায়
iii. প্রয়োজনে ছবি সংযুক্ত করা যায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৭ . লেখালেখির জগতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হলো—
i. ওয়ার্ড প্রসেসর দিয়ে লেখা সহজে পরিবর্তন করা যায়
ii. ওয়ার্ড প্রসেসর দিয়ে লেখা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়
iii. ওয়ার্ড প্রসেসর দিয়ে লেখায় কোনো ভুল থাকে না
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৮ . ওয়ার্ড প্রসেসর দিয়ে যেসব কাজ করা যায়—
i. লেখা পরিবর্তন
ii. ছবি সংযুক্তকরণ
iii. বানান শুদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৯ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
রেখা ও শিখা তাদের স্কুল ম্যাগাজিনে ছাপানোর জন্য দুইটি গল্প লিখল। রেখা তার গল্পটি কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করে জমা দিল। কিন্তু শিখা তার গল্পটি হাতে লিখে জমা দিল। তার লেখায় অনেক কাটাকাটি এবং বানান ভুল থাকায় তার গল্পটি বাদ পড়ে যায়।

রেখা তার গল্পটি লিখতে কোনটির সাহায্য নিয়েছে?

উইনঅ্যাম্প
পাওয়ার ভিডিও
ওয়ার্ড প্রসেসর
ইন্টারনেট এক্সপ্লোরার

৪০ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
রেখা ও শিখা তাদের স্কুল ম্যাগাজিনে ছাপানোর জন্য দুইটি গল্প লিখল। রেখা তার গল্পটি কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করে জমা দিল। কিন্তু শিখা তার গল্পটি হাতে লিখে জমা দিল। তার লেখায় অনেক কাটাকাটি এবং বানান ভুল থাকায় তার গল্পটি বাদ পড়ে যায়।

শিখা যদি তার গল্পটি লেখার ক্ষেত্রে রেখার ব্যবহৃত মাধ্যমটি ব্যবহার করত তাহলে—
i. ভুল বানান শুদ্ধ করার সুযোগ পেত
ii. লেখাটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারত
iii. লেখাটি স্কুল ম্যাগাজিনের সেরা লেখা হতো
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii