অনুশীলন প্রশ্ন — তৃতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — তৃতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১১১টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . কম্পিউটারে ফ্যান লাগানো থাকে কেন?

ব্যবহারকারীর ব্যবহারের সুবিধার্থে
ভিতরের গরম বাতাস বের করে দেওয়ার জন্য
ভিতরের ঠান্ডা বাতাস বের করে দেওয়ার জন্য
বাইরের গরম বাতাস টেনে নেওয়ার জন্য

২ . পরিষ্কার করার সময় কম্পিউটার কোন অবস্থায় রাখা উচিত?

চালু
বন্ধ
বিদ্যুৎ সংযুক্ত
মডেম যুক্ত

৩ . বিদ্যুৎ সংযোগের সময় কোনটি খেয়াল রাখা প্রয়োজন?

ভোল্টেজ ঠিক আছে কিনা
কক্ষে বায়ু প্রবাহ আছে কিনা
যন্ত্র সচল আছে কিনা
সঠিক সকেট সঠিক প্লাগ ব্যবহৃত হচ্ছে কিনা

৪ . কেউ যখন বৈদ্যুতিক শক খায় তখন-
i. শরীরের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়
ii. মস্তিষ্ক থেকে পাঠানো সংকেতগুলো চাপা পড়ে যায়
iii. সে হাত-পা নাড়াতে পারে না
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫ . আমরা যখন বিদ্যুৎ ব্যবহার করব তখন-
i. এটি ঠিক করে ব্যবহার করব
ii. সঠিক সকেটে সঠিক প্লাগ সংযোগ দেব
iii. তারের প্লাস্টিক সরিয়ে প্লাগে ঢুকিয়ে সংযোগ নেব
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬ . বর্তমান যুগের ছেলেমেয়েদের শেখানো হচ্ছে-
i. আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার
ii. নির্ভয়ে আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করতে
iii. গোপনীয়তা রক্ষা করে আইসিটি ব্যবহার করতে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭ . বর্তমানে সব কম্পিউটার এমনভাবে তৈরি করা হয় যাতে-
i. এটি ছোট-বড় সবাই ব্যবহার করতে পারে
ii. এটি ব্যবহার করার কারণে কোনো বিপদ না ঘটে
iii. এটি ব্যবহার করায় ব্যবহারকারী স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন না হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮ . বৈদ্যুতিক সংযোগ দিতে হয়-
i. ডেস্কটপ কম্পিউটারে
ii. ল্যাপটপ কম্পিউটারে
iii. ট্যাবলেট পিসিতে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯ . মস্তিষ্ক থেকে স্নায়ুর ভিতর দিয়ে যে সংকেত পাঠানো হয় তা-
i. বৈদ্যুতিক সংকেত
ii. পরিমাণে খুব অল্প
iii. শরীরের জন্য ক্ষতিকর
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০ . কাজ করার সময় কম্পিউটারের যে অংশগুলো অনেক গরম হতে পারে-
i. প্রসেসর
ii. কি-বোর্ড
iii. মাদারবোর্ডের বিভিন্ন আইসি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১ . কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে সিয়ামকে লক্ষ্য রাখতে হবে-
i. কোন দিক দিয়ে কম্পিউটারে ঠান্ডা বাতাস ঢুকছে
ii. কোন দিক দিয়ে কম্পিউটারের গরম বাতাস বের হচ্ছে
iii. কম্পিউটারে বাতাস ঢোকা ও বের হবার পথ যাতে বন্ধ না হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিক্ষক আরিফুজ্জামান ক্লাসে ঢুকে সুইচ টিপে একটা ফ্যান চালু করলেন। তারপর শিক্ষার্থীদের ফ্যানের তারটি দেখিয়ে বললেন- এই তারের ভিতর দিয়ে যেমন বিদ্যুৎ প্রবাহিত হয় তেমনি আমাদের স্নায়ুর ভিতর দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হয়। তবে তার ভোল্টেজ খুবই কম।

আরিফুজ্জামানের দেখানো তারটির ভিতর দিয়ে কত ভোল্টেজে বিদ্যুৎ প্রবাহিত হয়?

৫০ ভোল্ট
১০০ ভোল্ট
১২০ ভোল্ট
২২০ ভোল্ট

১৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিক্ষক আরিফুজ্জামান ক্লাসে ঢুকে সুইচ টিপে একটা ফ্যান চালু করলেন। তারপর শিক্ষার্থীদের ফ্যানের তারটি দেখিয়ে বললেন- এই তারের ভিতর দিয়ে যেমন বিদ্যুৎ প্রবাহিত হয় তেমনি আমাদের স্নায়ুর ভিতর দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হয়। তবে তার ভোল্টেজ খুবই কম।

কেউ যদি তারের উপর থেকে প্লাস্টিকটি সরিয়ে বৈদ্যুতিক সংযোগ থাকা অবস্থায় হাত দিয়ে স্পর্শ করে তাহলে-
i. সে বিদ্যুতায়িত হবে
ii. সে তার হাত পা নাড়াতে পারবে না
iii. হৃদস্পন্দন থেমে তার মৃত্যু ঘটতে পারে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪ . কম্পিউটার ভাইরাস কীভাবে কম্পিউটারে বাসা বাঁধে?

প্রোগ্রাম দিয়ে
হার্ডওয়্যারকে ধ্বংস করে দিয়ে
সবার অজান্তে
নিম্ন স্তরের ভাইরাস থেকে

১৫ . কম্পিউটারের সামনে বসে থাকলে যে শারীরিক সমস্যা হয়—

কিডনিতে পাথর
মাথা ব্যথা
কোমরে ব্যথা
পায়ে ব্যথা

১৬ . যারা গাড়ি চালায় তাদের কিছুদিন পর পর গাড়ির কী পাল্টাতে হয়?

রঙ
কাচ
জিপিএস
ইঞ্জিন অয়েল

১৭ . কিসের অভাবে আমাদের মূল্যবান বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে যেতে পারে?

ব্যবহার জ্ঞান
উপযুক্ত ঢাকনা
সঠিক রক্ষণাবেক্ষণ
নির্দিষ্ট তাপমাত্রা

১৮ . আজকাল বেশিরভাগ কম্পিউটারে কীরূপ মনিটর ব্যবহার করা হয়?

সিআরটি
এলসিডি
এলইডি
টাচ স্ক্রিন

১৯ . কোন যন্ত্রটির পৃষ্ঠদেশ কাচ নয়?

টেলিভিশন
সিআরটি মনিটর
এলসিডি মনিটর
মোবাইল ফোন

২০ . রাইমার বাবা রাইমাকে একটি এলসিডি মনিটর কিনে দিল এবং রাইমাকে এটি বারবার করে পরিষ্কার করতে নিষেধ করল। তার এরূপ নিষেধ করার কারণ কী?

পরিষ্কার করার সময় মনিটর ভেঙে যেতে পারে
ঘষাঘষিতে মনিটরের পিক্সেলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে
এলসিডি মনিটরে কখনো ধুলোবালি জমতে পারে না
রাইমা এরূপ কাজের উপযুক্ত নয়

২১ . নিচের কোনটি দিয়ে ছবি আঁকা সম্ভব?

স্পিকার
মাউস
মনিটর
প্রিন্টার

২২ . কম্পিউটার প্রসেসরকে ঠান্ডা করতে হলে কী করতে হয়?

এয়ারকন্ডিশন্ড রুমে রাখতে হয়
পানি দিতে হয়
ফ্যান লাগাতে হয়
ভেজা কম্বল দিয়ে ঢেকে রাখতে হয়

২৩ . যারা ভাইরাস হতে বাঁচতে চায় তাদের নিয়মিত নতুন নতুন অ্যান্টি ভাইরাস প্রোগ্রাম কিনতে হয় কেন?

নিয়মিত ভাইরাস বংশবৃদ্ধি করছে
নিয়মিত নতুন নতুন ভাইরাস তৈরি হচ্ছে
ক ও খ উভয়ই সত্য
ক ও খ উভয়ই মিথ্যা

২৪ . কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখতে কী ব্যবহার করতে হয়?

ফ্যান
ক্লিনার
অ্যান্টিভাইরাস
ভিনেগার মিশ্রিত পানি

২৫ . কম্পিউটার নষ্টের অন্যতম কারণ—

বৈদ্যুতিক শর্টসার্কিট
VIRUS
একটানা কম্পিউটার চালু রাখা
সঠিক প্রোগ্রাম ব্যবহার না করা

২৬ . বর্তমানে কোন ধরনের মাউস বেশি ব্যবহার করা হয়?

লাইট মাউস
বল মাউস
প্যাডলেস মাউস
অপটিক্যাল মাউস

২৭ . এলসিডি মনিটর পরিষ্কারের চেষ্টা করা ভালো নয় কেন?

হাত চুলকাতে পারে
পিক্সেল ক্ষতিগ্রস্ত হতে পারে
কাচ ভেঙে যেতে পারে
বৈদ্যুতিক শক লাগতে পারে

২৮ . কম্পিউটারের মনিটর পরিষ্কার করার ক্লিনার না থাকলে কী ব্যবহার করতে হবে?

ভিনেগার মিশ্রিত পানি
লবণ মিশ্রিত পানি
বরফ পানি
বৃষ্টির পানি

২৯ . মাউস পরিষ্কার করতে প্রথমে কী ব্যবহার করতে হয়?

টিস্যু
গ্লাস ক্লিনার
সুতি কাপড়
কটন বাড

৩০ . মেরুদণ্ডের ব্যথা সাধারণত কিসের জন্য সবচেয়ে বেশি হয়ে থাকে?

অতিরিক্ত কাজের জন্য
নিয়মমতো না বসার জন্য
পাদানি (Foot) ব্যবহার না করার জন্য
কাজের ফাঁকে বিরতি না নেওয়ার জন্য

৩১ . LCD মনিটরের পৃষ্ঠদেশ

কাঁচের তৈরি
পানির তৈরি
কাঠের তৈরি
কোনোটিই নয়

৩২ . মনিটরের উপর ধুলোবালি জমলে প্রথমে কী দিয়ে পরিষ্কার করতে হবে?

শক্ত সুতি কাপড়
নরম সুতি কাপড়
নরম সিল্কের কাপড়
নরম পশমি কাপড়

৩৩ . কোন মনিটরের স্ক্রিন গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করা যাবে না?

LCD
LED
CRT
Normal

৩৪ . মনিটর পরিষ্কার করার ক্ষেত্রে—

সুতি কাপড় ব্যবহার করা যাবে না
ভিনেগার ব্যবহার করা যাবে না
সাবান ব্যবহার করা যাবে না
পানি ব্যবহার করা যাবে না

৩৫ . সিআরটি মনিটর পরিষ্কারের ক্ষেত্রে সীমা গ্লাস ক্লিনারের পরিবর্তে কোনটি ব্যবহার করতে পারবে?

সাবান
স্পিরিট
লবণ
ভিনেগার

৩৬ . কম্পিউটারের যেকোনো অংশ পরিষ্কার করার সময় কোনটি বন্ধ রাখতে হবে?

মনিটরের সংযোগ
বৈদ্যুতিক সংযোগ
কি-বোর্ডের সংযোগ
ঘরের দরজা

৩৭ . কম্পিউটার ব্যবহার করার সময় তার কাছাকাছি কী রাখা যাবে না?

কি-বোর্ড
মাউস
শুকনা খাবার
কোনো ধরনের ড্রিংক

৩৮ . কম্পিউটারের ভেতর পানি ঢুকে গেলে কী হতে পারে?

প্রচণ্ড শব্দ
ধোঁয়া সৃষ্টি
শর্ট সার্কিট
ভাইরাস আক্রান্ত

৩৯ . কম্পিউটারের ভেতর পানি ঢুকলে বৈদ্যুতিক সার্কিটগুলো শর্ট সার্কিট হতে পারে। এর কারণ কী?

পানি বিদ্যুৎ পরিবাহী
পানি বিদ্যুৎ অপরিবাহী
পানি একটি তরল পদার্থ
পানি দ্রুত অবস্থান পরিবর্তন করে

৪০ . কি-বোর্ডের প্রত্যেকটা কি এর চারপাশ কী দিয়ে পরিষ্কার করা যায়?

শক্ত কাপড়
দেশলাইয়ের কাঠি
কটন বাড
চিকন তার