অনুশীলন প্রশ্ন — তৃতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — তৃতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৩০টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . মেরুদণ্ডের ব্যথা সাধারণত কিসের জন্য সবচেয়ে বেশি হয়ে থাকে?

অতিরিক্ত কাজের জন্য
নিয়মমতো না বসার জন্য
পাদানি (Foot) ব্যবহার না করার জন্য
কাজের ফাঁকে বিরতি না নেওয়ার জন্য

২ . LCD মনিটরের পৃষ্ঠদেশ

কাঁচের তৈরি
পানির তৈরি
কাঠের তৈরি
কোনোটিই নয়

৩ . মনিটরের উপর ধুলোবালি জমলে প্রথমে কী দিয়ে পরিষ্কার করতে হবে?

শক্ত সুতি কাপড়
নরম সুতি কাপড়
নরম সিল্কের কাপড়
নরম পশমি কাপড়

৪ . কোন মনিটরের স্ক্রিন গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করা যাবে না?

LCD
LED
CRT
Normal

৫ . মনিটর পরিষ্কার করার ক্ষেত্রে—

সুতি কাপড় ব্যবহার করা যাবে না
ভিনেগার ব্যবহার করা যাবে না
সাবান ব্যবহার করা যাবে না
পানি ব্যবহার করা যাবে না

৬ . সিআরটি মনিটর পরিষ্কারের ক্ষেত্রে সীমা গ্লাস ক্লিনারের পরিবর্তে কোনটি ব্যবহার করতে পারবে?

সাবান
স্পিরিট
লবণ
ভিনেগার

৭ . কম্পিউটারের যেকোনো অংশ পরিষ্কার করার সময় কোনটি বন্ধ রাখতে হবে?

মনিটরের সংযোগ
বৈদ্যুতিক সংযোগ
কি-বোর্ডের সংযোগ
ঘরের দরজা

৮ . কম্পিউটার ব্যবহার করার সময় তার কাছাকাছি কী রাখা যাবে না?

কি-বোর্ড
মাউস
শুকনা খাবার
কোনো ধরনের ড্রিংক

৯ . কম্পিউটারের ভেতর পানি ঢুকে গেলে কী হতে পারে?

প্রচণ্ড শব্দ
ধোঁয়া সৃষ্টি
শর্ট সার্কিট
ভাইরাস আক্রান্ত

১০ . কম্পিউটারের ভেতর পানি ঢুকলে বৈদ্যুতিক সার্কিটগুলো শর্ট সার্কিট হতে পারে। এর কারণ কী?

পানি বিদ্যুৎ পরিবাহী
পানি বিদ্যুৎ অপরিবাহী
পানি একটি তরল পদার্থ
পানি দ্রুত অবস্থান পরিবর্তন করে

১১ . কি-বোর্ডের প্রত্যেকটা কি এর চারপাশ কী দিয়ে পরিষ্কার করা যায়?

শক্ত কাপড়
দেশলাইয়ের কাঠি
কটন বাড
চিকন তার

১২ . অপটিক্যাল মাউস কীভাবে কাজ করে?

বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে
আলোর প্রতিফলন ঘটিয়ে
চুম্বক সংকেতের মাধ্যমে
প্রতিসরণ কোণ তৈরি করে

১৩ . হাতের আঙুল ব্যবহার করার কারণে কি-বোর্ডে কী জমতে পারে?

পানি
ঘাম
ধুলোবালি
রোগজীবাণু

১৪ . কি-বোর্ডের কি গুলো কী দিয়ে মুছতে হয়?

কটন বাড
শক্ত সুতি কাপড়
ভেজা পশমি কাপড়
শুকনো নরম সুতি কাপড়

১৫ . মাঠে ছোটাছুটি না করে কম্পিউটার গেম খেললে শিশুরা-

জ্ঞানী হবে
কর্মক্ষম হবে
রোগ মুক্ত থাকবে
মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে

১৬ . অনেক বেশি সময় ধরে কম্পিউটারে কাজ করলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে?

শারীরিক
মানসিক
আর্থিক
পারিবারিক

১৭ . কম্পিউটারের সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইটগুলোর মাত্রাতিরিক্ত ব্যবহার মানুষের উপর কিরূপ প্রভাব ফেলছে? (উচ্চতর দক্ষতা)

মানুষকে সামাজিক করছে
মানুষকে অসামাজিক করে তুলছে
মানুষের রোগমুক্তি ঘটাচ্ছে
মানুষকে সময়ের ব্যাপারে সচেতন করছে

১৮ . প্রযুক্তি কোন ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে?

আমাদের হাতের মুঠোয় চলে এলে
আমরা প্রযুক্তিকে ব্যবহার করতে পারলে
প্রযুক্তি আমাদের ব্যবহার করতে পারলে
নতুন প্রযুক্তি আবিষ্কার করতে না পারলে

১৯ . সারাদিন কম্পিউটারে কাজ করার কারণে শিমুল ইদানীং তার পিঠে ব্যথা অনুভব করছে। তার এখন কী করণীয়? (উচ্চতর দক্ষতা)

কম্পিউটার বিক্রি করে দেওয়া
কম্পিউটার ব্যবহার না করা
কম্পিউটারটি অন্য কাউকে দিয়ে দেওয়া
পরিমিত পরিমাণে কম্পিউটার ব্যবহার করা

২০ . যারা অনেক বেশি সময় ধরে কম্পিউটার ব্যবহার করে ডাক্তাররা তাদের জন্য কী বের করেছেন?

এক ধরনের ওষুধ
এক ধরনের পিঠের ব্যায়াম
এক ধরনের হাতের ব্যায়াম
এক ধরনের পেটের ব্যায়াম

২১ . সামাজিক যোগাযোগ গড়ে উঠতে পারে কীভাবে?

ছেলের সাথে মেয়ের
মানুষের সাথে মানুষের
শিশুদের সাথে বড়দের
কম্পিউটারের সাথে মানুষের

২২ . সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক হচ্ছে

মেইলবুক
ফ্ল্যাশ বুক
ফেসবুক
টেক্সট বুক

২৩ . তথ্য ও যোগাযোগ প্রযুক্তি—
i. তুলনামূলকভাবে অনেক নতুন প্রযুক্তি
ii. আমরা নিজেদের জীবনে ব্যবহার করব
iii. প্রয়োজনের অতিরিক্ত কখনই ব্যবহার করব না
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৪ . তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তখনই আমাদের জন্য ক্ষতিকর হবে যখন —(উচ্চতর দক্ষতা)
i. আমরা একে মাত্রাতিরিক্ত ব্যবহার করব
ii. আমরা একে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করব
iii. আমরা একে আমাদেরকে ব্যবহার করতে দেব
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৫ . ছোট শিশুদের খুব বেশি সময় ধরে কম্পিউটার গেম খেলতে দেওয়া উচিত নয়। কারণ এতে —(উচ্চতর দক্ষতা)
i. তারা কম্পিউটার গেমে আসক্ত হয়ে পড়বে
ii. তাদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেবে
iii. তাদের মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৬ . রাইসার বয়স বারো বছর। তার শারীরিক সুস্থতা বজায় থাকবে—
i. সাঁতার কাটলে
ii. দৌড়াদৌড়ি করলে
iii. কম্পিউটার গেম খেললে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৭ . জনাব সাজ্জাদ দিনের বেশিরভাগ সময় কম্পিউটারে কাজ করেন। এ কারণে তার মধ্যে যেসব শারীরিক সমস্যা দেখা দিতে পারে-
i. পিঠে ব্যথা
ii. আঙুলে ব্যথা
iii. চোখের সমস্যা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৮ . আজকাল আমরা কম্পিউটার ব্যবহার করে একজন অন্যজনের সাথে সামাজিকভাবে যোগাযোগ করতে পারি। তরুণ- তরুণীদের উপর এরূপ যোগাযোগের প্রভাব হলো-(উচ্চতর দক্ষতা)
i. তারা এটাকে সত্যিকারের সামাজিক সম্পর্ক মনে করছে
ii. তারা মানুষের স্বাভাবিক সম্পর্কটার কথা ভুলে যাচ্ছে
iii. তারা অসামাজিক মানুষ হয়ে বড় হয়ে উঠছে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৯ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর জারিফকে তার বাবা একটা কম্পিউটার কিনে দেন। কম্পিউটার পেয়ে জারিফ মাঠে বন্ধুদের সাথে খেলাধুলা করা ছেড়ে দেয়।

জারিফ এখন তার অবসর সময় কীভাবে কাটায়?

ফুটবল খেলে
পড়াশোনা করে
টেলিভিশন দেখে
কম্পিউটারে গেম খেলে

৩০ . জারিফের অবসর সময় কাটানোর ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি—
i. তাকে বুদ্ধিমান করে তুলবে
ii. তাকে অসামাজিক করে তুলবে
iii. তাকে শারীরিকভাবে ও মানসিকভাবে অসুস্থ করে তুলবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii