অনুশীলন প্রশ্ন — চতুর্থ অধ্যায়: বাংলাদেশের অর্থনীতি — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — চতুর্থ অধ্যায়: বাংলাদেশের অর্থনীতি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১১১টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৪১ . আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত?

প্রায় ২০ শতাংশ
২০ শতাংশের বেশি
৩০ শতাংশের বেশি
৪০ শতাংশ

৪২ . কোন খাত থেকে অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়?

কৃষি
শিল্প
ব্যবসা-বাণিজ্য
সেবা

৪৩ . কোন খাতটি সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগে পরিচালিত হয়?

সেবা
শিল্প
কৃষি
ব্যবসা-বাণিজ্য

৪৪ . দেশের বাইরে কর্মরত বাংলাদেশীদের কী বলে?

বিদেশি
প্রবাসী
যাযাবর
উপজাতি

৪৫ . প্রাচীনকাল থেকেই এদেশের অর্থনীতিতে কোনটি মুখ্য ভূমিকা পালন করে আসছে?

চাকরি
কৃষি
মৎস্য
বস্ত্র

৪৬ . উন্নত দেশের অর্থনীতিতে কোন খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ?

শিল্পখাতের
কৃষিখাতের
ব্যবসা-বাণিজ্য খাতের
সেবাখাতের

৪৭ . শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক-বীমা, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা ইত্যাদি কোন খাতের উদাহরণ?

কৃষিখাতের
শিল্পখাতের
সেবাখাতের
ব্যবসা-বাণিজ্য খাতের

৪৮ . কোন চাহিদার কারণে দেশের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল?

বস্ত্র
বাসস্থান
খাদ্য
ওষুধ

৪৯ . বাংলাদেশ কোন শিল্পে সর্বাধিক সাফল্য লাভ করেছে?

পর্যটন
চিংড়ি
পোশাক
কুটির

৫০ . কোনটি শিল্পখাতের অন্তর্ভুক্ত?

মৎস্য চাষ
কাগজ
পশু পালন
স্বাস্থ্য

৫১ . অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কী বোঝো?

আমদানি বাণিজ্য
দেশের ভেতরে জিনিসপত্র ক্রয়-বিক্রয়
রপ্তানি বাণিজ্য
অভ্যন্তরীণ উৎপাদন

৫২ . শিল্পোন্নয়নকে অধিক গুরুত্ব দেওয়া হয় কেন?

অভ্যন্তরীণ চাহিদা পূরণ
বাণিজ্যিক প্রয়োজন
বৈদেশিক মুদ্রা
চাহিদা বৃদ্ধি

৫৩ . জনকল্যাণকে বেশি গুরুত্ব দিলে সেবাখাতের অবস্থা কী হয়?

নিপীড়ক
শক্তিশালী
ব্যয়বহুল
গুরুত্বহীন

৫৪ . বিশ্ববাজার থেকে খাদ্য সংগ্রহ করা কঠিন। এজন্য আমাদের কী প্রয়োজন?

আমদানি বাড়ানো
পরনির্ভরশীল হওয়া
স্বনির্ভর হওয়া
ভর্তুকি দেওয়া

৫৫ . শিল্পোন্নয়নের পাশাপাশি গুরুত্বপূর্ণ খাত কোনটি?

শিল্পের প্রসার
কৃষি অর্থনীতি
ব্যবসা-বাণিজ্য
প্রযুক্তি

৫৬ . কৃষি উপকরণ আমরা কীভাবে নিজেরা উৎপাদন করতে পারি?

শিল্পের উন্নতি ঘটিয়ে
সেবাখাতকে অগ্রাধিকার দিয়ে
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়িয়ে
কৃষি উপকরণকে সহজলভ্য করে

৫৭ . বর্তমানে অর্থনীতিতে একটি বড় ভূমিকা পালন করে কোনটি?

বৈদেশিক অনুদান
বৈদেশিক ত্রাণসাহায্য
প্রবাসীদের প্রেরিত অর্থ
বৈদেশিক সাহায্য

৫৮ . বাংলাদেশের উৎপাদিত শিল্পসামগ্রীর মধ্যে অনুপস্থিত কোনটি?

পাটজাত দ্রব্য
সুতা ও কাপড়
চিনি ও হিমায়িত খাদ্য
উন্নত কৃষি যন্ত্রপাতি

৫৯ . কৃشিখাত দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি আর কী সরবরাহ করে?

বৈদেশিক মুদ্রা
রপ্তানি পণ্য
শিল্পের কাঁচামাল
আমদানি পণ্য

৬০ . কোনটি সেবা খাতের অন্তর্ভুক্ত?

কৃষি
স্বাস্থ্য
বন
মৎস্য

৬১ . ব্যবসায়খাত অভ্যন্তরীণ বাজারে পণ্যসামগ্রী সহজলভ্য করার পাশাপাশি কোনটি করে?

মূল্য হ্রাস
বৈদেশিক মুদ্রা অর্জন
মূল্যবৃদ্ধি
বিদেশে পাচার

৬২ . একটি দেশের সেবাখাত কখন শক্তিশালী হয়ে ওঠে?

বেশি পরিমাণ রাজস্ব আদায় করলে
জনগণের কল্যাণকে গুরুত্ব দিলে
বেশি বৈদেশিক মুদ্রা আয় করলে
আমদানি-রপ্তানি বাণিজ্য ভারসাম্য থাকলে

৬৩ . যে বিষয়গুলো শিল্পখাতের অন্তর্ভুক্ত—
i. কারখানায় উৎপাদিত সামগ্রী
ii. বিদ্যুৎ ও গ্যাস
iii. অবকাঠামো নির্মাণ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৪ . অভ্যন্তরীণ বাণিজ্য বলতে বোঝায়—
i. ব্যক্তিগত উদ্যোগে কেনাবেচা
ii. প্রাতিষ্ঠানিক উদ্যোগে কেনাবেচা
iii. সরকারি উদ্যোগে কেনাবেচা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৫ . সেবাখাতের আওতাভুক্ত হলো—
i. শিক্ষা, স্বাস্থ্য, আবাসন
ii. পরিবহন, জনপ্রশাসন
iii. বিদ্যুৎ, গ্যাস
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৬ . বাংলাদেশের সেবাখাতগুলো হলো—
i. আবাসন, ব্যাংক বীমা
ii. স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা
iii. বিদ্যুৎ, গ্যাস
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৭ . কৃষিখাতের মধ্যে ধরা হয়—
i. খাদ্যশস্য ও রবিশস্য
ii. শাকসবজি ও ফলমূল উৎপাদন
iii. বনজ সম্পদ, গবাদিপশু ও মৎস্য চাষ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৮ . বর্তমানে সরকার কৃষি উন্নয়নে ভূমিকা পালন করছে—
i. ভর্তুকি মূল্যে সার সরবরাহ করে
ii. কৃষি উপকরণ সরবরাহ করে
iii. নগদ অর্থ প্রদান করে
নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

৬৯ . আমাদের মতো উন্নয়নশীল দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া বিশেষভাবে প্রয়োজন। কারণ—
i. বিশ্ববাজারে খাদ্যশস্য সংগ্রহ করা কঠিন
ii. বিশ্ববাজারে খাদ্যশস্যের দাম খুব চড়া থাকে
iii. দেশে খাদ্যশস্যের দাম স্থিতিশীল
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭০ . বাংলাদেশের উন্নয়নের পথে বাধা বা সমস্যা কোনটি?

সততার অভাব
রাজনৈতিক অস্থিতিশীলতা
শিক্ষার অভাব
সুষ্ঠু পরিকল্পনার অভাব

৭১ . উন্নয়নের জন্য বাংলাদেশের প্রধান সম্ভাবনা কী?

গণতান্ত্রিক চর্চা
সমাজতন্ত্র কায়েম
মুক্তিযুদ্ধের চেতনা
জনশক্তি

৭২ . স্বাধীনতার পরে অর্থনীতির ক্ষেত্রে আমাদের কী হয়েছে?

যথেষ্ট উন্নতি
যথেষ্ট অবনতি
উন্নতি
অবনতি

৭৩ . আমাদের উন্নয়নের পথে সর্বাধিক সহায়ক হিসেবে কোনটি ভূমিকা রাখতে পারে?

শিক্ষা ও প্রাকৃতিক সম্পদ
স্বাস্থ্য ও জনশক্তি
সভ্যতা ও সংস্কৃতি
মাটি ও জনশক্তি

৭৪ . জনশক্তিকে কেন জনসম্পদ বলা হয়?

অর্থনৈতিক সম্পদের জন্য
দক্ষতার জন্য
শিল্পে উন্নতির জন্য
রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য

৭৫ . দেশের জনশক্তিকে শিক্ষিত করার মাধ্যমে কিসে তৈরি করা যেতে পারে?

জনসম্পদ
আধুনিক
স্বনির্ভর
প্রযুক্তি নির্ভর

৭৬ . কৃষি উৎপাদনকে অনেক গুণ বাড়ানো প্রয়োজন-
i. উন্নত কৃষি যন্ত্রপাতি
ii. উচ্চফলশীল বীজ
iii. সার ও কীটনাশক
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭৭ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

জমির উদ্দিন বড় ব্যবসায়ী। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি হিমায়িত খাদ্য রপ্তানি করেন। পাটজাত দ্রব্য উৎপাদনের ব্যবসাশিও তার আছে। তার কারখানায় অনেক লোক কাজ করে।

উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কোন খাতের ইঙ্গিত করে?

কৃষি
শিল্প
ব্যবসা-বাণিজ্য
সেবা

৭৮ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

জমির উদ্দিন বড় ব্যবসায়ী। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি হিমায়িত খাদ্য রপ্তানি করেন। পাটজাত দ্রব্য উৎপাদনের ব্যবসাশিও তার আছে। তার কারখানায় অনেক লোক কাজ করে।

উক্ত ব্যবসায়িক কর্মকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি?

স্থানীয় চাহিদা পূরণ
বৈদেশিক মুদ্রা অর্জন
জনগণের কর্মসংস্থান
ব্যবসা-বাণিজ্যের প্রসার

৭৯ . বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের গতিধারার দিক থেকে বাংলাদেশ কী ধরনের দেশ?

উন্নয়নশীল
উন্নত
স্বল্পোন্নত
দরিদ্র

৮০ . অবকাঠামোর অন্তর্ভুক্ত—
i. সড়ক
ii. সেতু
iii. রেলপথ
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
i ও iii
i, ii ও iii