একাদশ অধ্যায়- বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা — সৃজনশীল বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্ন

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় · ৮ম শ্রেণি | টেক্সটবুক

🔗 ২. সৃজনশীল বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্ন

https://bdacademic.com/prep/class-8/text/bangladesh-and-global-studies/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B6-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%81-%E0%A6%93-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE/%E0%A6%B8%E0%A7%83%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%B9%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8/

প্রশ্ন-১

প্রশ্ন-১. মীনা পড়ার সময় হঠাৎ লক্ষ করল তার পড়ার টেবিলটা কাঁপছে। সাথে সাথে সে তার পড়ার টেবিলের নিচে চলে যায়। মীনার বান্ধবী রুবি রংপুরে তার দাদার বাড়িতে গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যায়। বিকালে ঘুরতে গিয়ে দেখে ফসলের খেতগুলোর মাটি রোদে শুকিয়ে ফেটে গেছে। এবার কোনো ফসল পাওয়া যাবে না ভেবে তার দাদা দুশ্চিন্তাগ্রস্ত। [ঢা. বো. '১৯]
ক. মানবসৃষ্ট দুর্যোগ কাকে বলে? [১]
খ. বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে কেনো? [২]
গ. মীনা কোন দুর্যোগে পড়েছে? ব্যাখ্যা করো। [৩]
ঘ. রুবির দাদা যে দুর্যোগটি দ্বারা সমস্যাগ্রস্ত তা নিরসনের উপায় বিশ্লেষণ করো। উত্তর::
ক. মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয়, যা প্রাণহানি ঘটানোর পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে।খ. জলবায়ু পরিবর্তনের প্রভাবেই বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যেসব ক্ষতিকর প্রভাব পড়ছে, তার মধ্যে উত্তরাঞ্চলের খরা পরিস্থিতি ভয়াবহ। প্রায় প্রতি বছর বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে এখানে খরা বেশি দেখা যায়। পানির অভাবে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায় এবং কোনো জীবন্ত উদ্ভিদ টিকে থাকতে পারে না। এ অবস্থা চলতে থাকলে একসময় এ অঞ্চল শুষ্ক মরুভূমিতে রূপ নেবে। আর এর মূল কারণ জলবায়ু পরিবর্তন।গ. উদ্দীপকের মীনা ভূমিকম্প নামক দুর্যোগে পড়েছে। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ভূমিকম্প খুব অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংস ঘটায়। এর কোনো আগাম সতর্কসংকেত দেওয়া সম্ভব হয় না। একটি শক্তিশালী ভূমিকম্প মাত্র কয়েকটি ঝাঁকুনিতেই গোটা এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। একই স্থানে সাধারণত পরপর কয়েকবার বড়, মাঝারি ও মৃদু মাত্রার কম্পন হতে পারে। উদ্দীপকে মীনার পড়ার টেবিল হঠাৎ কেঁপে ওঠে এবং সে টেবিলের নিচে আশ্রয় নেয়— এটি ভূমিকম্পেরই লক্ষণ। সুতরাং বলা যায়, মীনা ভূমিকম্প নামক প্রাকৃতিক দুর্যোগে পড়েছে।ঘ. উদ্দীপকের রুবির দাদা খরা নামক প্রাকৃতিক দুর্যোগে সমস্যাগ্রস্ত। খরা বাংলাদেশের একটি প্রাকৃতিক দুর্যোগ। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে খরা হয়। প্রতি বছর বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে এটি দেখা যায়, তবে উত্তরাঞ্চলে এর প্রকোপ সবচেয়ে বেশি। উদ্দীপকে রোদে মাটি ফেটে যাওয়ার যে বর্ণনা আছে, তা খরাকেই নির্দেশ করে। খরা মোকাবিলায় কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। যেমন— খরার আগেই এসব অঞ্চলে পুকুর ও খাল খনন করতে হবে এবং যেখানে সম্ভব বৃষ্টির পানি ধরে রাখতে হবে। গভীর নলকূপ বসাতে হবে। যেসব ফসল চাষে বেশি পানি লাগে না, খরাপ্রবণ এলাকায় সেসব ফসল আবাদ করতে হবে। খরায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিকল্প আয়ের উৎস খুঁজতে হবে। দুর্যোগের সময়ের জন্য শুকনো খাবার ও নগদ অর্থ জমা রাখতে হবে। কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈবসার ব্যবহার করতে হবে। এছাড়া পানির অপচয় কমাতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে। সবশেষে বলা যায়, এসব পদক্ষেপ যথাসময়ে সঠিকভাবে নিলে রুবির দাদার সমস্যা, অর্থাৎ খরা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে।

প্রশ্ন-২

প্রশ্ন-২. দৃশ্যকল্প-১: নীলীমা সংবাদ মাধ্যমে জানতে পারল যে, পদ্মা নদীর তীরবর্তী একটি গ্রাম মাত্র একদিনের মধ্যে বিলীন হয়ে যায়। যেখানে একদিন পূর্বেও জনবসতি ছিল। এখন সেখানে পানি আর পানি। ঘরবাড়ির চিহ্ন পর্যন্ত নেই। দৃশ্যকল্প-২: জুলাই ২০১৯-এর প্রথম সপ্তাহে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটি ১০-১২ বার কেঁপে ওঠে। ফলে বিভিন্ন ভবন হেলে পড়ে। [ব. বো. '১৯]
ক. গ্রিনহাউজ গ্যাস কী? [১]
খ. বাংলাদেশকে দুর্যোগপ্রবণ দেশ বলার কারণ ব্যাখ্যা করো। [২]
গ. দৃশ্যকল্প-১ এ দুর্যোগটি কোন ধরনের দুর্যোগ? ব্যাখ্যা করো। [ঘ. দৃশ্যকল্প-২ এর দুর্যোগটির ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাসকল্পে কোন ধরনের পূর্বপ্রস্তুতি গ্রহণ করা যায়, তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। [৪]
উত্তর::
ক. বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সিএফসি, হ্যালন ইত্যাদি গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলা হয়খ. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ুর প্রভাব ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে একে দুর্যোগপ্রবণ দেশ বলা হয়। নদীমাতৃক এ দেশের অধিকাংশ ভূমি প্লাবন সমভূমি দিয়ে গঠিত এবং এটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত। এ কারণে এখানে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বেশি ঘটে। তাছাড়া ভারতীয় ও মিয়ানমার প্লেটের সীমানার কাছে অবস্থিত হওয়ায়ও বাংলাদেশকে দুর্যোগপ্রবণ বলা হয়।গ. দৃশ্যকল্প-১ এর দুর্যোগটি মূলত নদীভাঙন। বাংলাদেশ নদীমাতৃক দেশ। প্রাচীনকাল থেকেই নদীকে কেন্দ্র করে এ দেশে জনবসতি গড়ে উঠেছে। নদী যেমন জনবসতি বিস্তারে সহায়তা করে, তেমনি তা জনবসতি ধ্বংসেরও কারণ হতে পারে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ নীলীমা জানতে পারে, পদ্মা নদীর তীরের একটি গ্রাম একদিনের মধ্যেই বিলীন হয়ে গেছে, যেখানে আগের দিনও মানুষ বাস করত; এখন শুধু পানি, ঘরবাড়ির চিহ্নও নেই। এটি নদীভাঙনকেই নির্দেশ করে। সাধারণত বন্যা ও ভূমিকম্পের কারণে নদীভাঙন সৃষ্টি হয়। তবে নদী খনন, নদী থেকে বালু উত্তোলন, নদীতীরের গাছপালা কেটে ফেলা ইত্যাদি মানবসৃষ্ট কারণেও এখন নদীভাঙন ঘটে। অর্থাৎ যে নদী মানুষের বসতি স্থাপনে সহায়ক ছিল, মানুষেরই কর্মকাণ্ডে আজ তা ধ্বংসাত্মক রূপ নিচ্ছে এবং এর ফল ভোগ করতে হচ্ছে মানুষকেই। একের পর এক গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে সম্পদের ক্ষতির পাশাপাশি প্রাণহানিও ঘটছে। সুতরাং দৃশ্যকল্প-১ এ নদীভাঙনকেই নির্দেশ করা হয়েছে।ঘ. দৃশ্যকল্প-২ এর দুর্যোগ, অর্থাৎ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন ধরনের পূর্বপ্রস্তুতি নেওয়া যায়। বাংলাদেশের কিছু অঞ্চল ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, যেগুলোকে ভূমিকম্পপ্রবণ এলাকা বলা হয়। ভূমিকম্প সম্পর্কে আগে থেকে কোনো পূর্বাভাস পাওয়া যায় না। তবুও এর ক্ষয়ক্ষতি কমাতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারি। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ ক্যালিফোর্নিয়া কয়েক ঘণ্টায় ১০-১২ বার কেঁপে উঠে ভবন হেলে পড়েছে, যা ভূমিকম্পকে নির্দেশ করে। এর ক্ষয়ক্ষতি কমাতে যেসব প্রস্তুতি নেওয়া যায়, তা হলো— বাড়িতে প্রধান দরজা ছাড়াও জরুরি অবস্থায় বের হওয়ার জন্য একটি বিশেষ দরজা রাখা; প্রাথমিক চিকিৎসার সামগ্রী, হেলমেট ও টর্চ জোগাড় করে রাখা; আশ্রয় নেওয়ার মতো মজবুত একটি টেবিল রাখা; ভারী আসবাবপত্র মেঝেতে রাখা; ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি ও গ্যাসের সংযোগ বন্ধ রাখা। ভূমিকম্পের সময় শক্ত টেবিল বা কাঠের আসবাবের নিচে থাকতে হবে এবং আতঙ্কিত না হয়ে ঝাঁকুনি শেষ না হওয়া পর্যন্ত ঘরের মধ্যে অবস্থান করতে হবে। বাড়ির আশপাশে যথেষ্ট খোলা জায়গা থাকলে সম্ভব হলে দ্রুত সেখানে চলে যেতে হবে। বাস, ট্রেন বা গাড়িতে থাকলে চালককে তা থামাতে বলতে হবে। ভূমিকম্পের সময় লিফট ব্যবহার করা যাবে না। দুর্গত মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র এবং খাবার ও পানির ব্যবস্থা করতে হবে। দৃশ্যকল্প-২ ও পাঠ্যবইয়ের আলোকে বলা যায়, এসব পূর্বপ্রস্তুতি নিলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

প্রশ্ন-৩

প্রশ্ন-৩. জনাব রাকিব পরিবার নিয়ে সিলেটে বেড়াতে যান। কিন্তু ভারি বৃষ্টিপাত শুরু হলে একটি দুর্যোগের আশঙ্কায় তিনি সে স্থান ত্যাগ করেন। ফিরতি পথে তিনি এক বাজারে অগ্নিকাণ্ডের যানজটে পড়েন। [কু. বো. '১৯]
ক. সুনামি অর্থ কী? [১]
খ. মহাসমুদ্রকে ফুসফুসের সাথে তুলনা করার কারণ লেখ। [২গ. উদ্দীপকের প্রথম অংশে কোন দুর্যোগের ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো। [৩]
ঘ. 'উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় দুর্যোগটি প্রতিরোধে প্রয়োজন সচেতনতা'– বিশ্লেষণ করো। [৪]
উত্তর::
ক. সুনামি শব্দের অর্থ সমুদ্রতীরের ঢেখ. বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে মহাসমুদ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় একে ফুসফুসের সাথে তুলনা করা হয়েছে। মানবদেহে ফুসফুসের যে কাজ, পৃথিবীর জন্য মহাসমুদ্রেরও তেমন গুরুত্ব রয়েছে। কিন্তু সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য ফেলার ফলে তা দূষিত হচ্ছে। এ দূষিত বাষ্প বাতাসে মিশে বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে তুলছে।গ. উদ্দীপকের প্রথম অংশে ভূমিধসের ইঙ্গিত দেওয়া হয়েছে। পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলা হয়। যেসব পাহাড় বেলেপাথর বা শেল কাদা দিয়ে গঠিত, ভারি বৃষ্টিপাত হলে সেগুলোতে ভূমিধস হতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদি ও ভারি বৃষ্টির কারণেই ভূমিধস হয়। তাছাড়া মানুষ ব্যাপক হারে গাছপালা ও পাহাড় কেটেও ভূমিধস ঘটায়। এর ফলে যারা পাহাড়ের পাদদেশে বাস করে, তাদের ঘরবাড়ি মাটিচাপা পড়তে পারে। আমাদের দেশে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলায় প্রায়ই ভূমিধসে প্রাণহানি ঘটে ও বাড়িঘর নষ্ট হয়। উদ্দীপকের জনাব রাকিব পরিবার নিয়ে সিলেটে বেড়াতে যান, কিন্তু ভারি বৃষ্টি শুরু হলে একটি দুর্যোগের আশঙ্কায় সেখান থেকে চলে আসেন, যা ভূমিধসের মতো দুর্যোগের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই উদ্দীপকের প্রথম অংশে ভূমিধসের ইঙ্গিত দেওয়া হয়েছে— একথা নিঃসন্দেহে বলা যায়।ঘ. উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় দুর্যোগটি হলো অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা প্রয়োজন— উক্তিটি যথার্থ। বাংলাদেশে প্রায় প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত কয়েক বছরে এসব ঘটনায় প্রচুর হতাহত হয়েছে এবং জানমালের অনেক ক্ষতি হয়েছে। কারণ অনুসন্ধান করলে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই অসচেতনতা দায়ী। উদ্দীপকের জনাব রাকিব সিলেট থেকে ফেরার পথে এক বাজারে অগ্নিকাণ্ডের কারণে যানজটে পড়েন। এ দুর্যোগ প্রতিরোধের একমাত্র উপায় সচেতনতা। অগ্নিকাণ্ড থেকে বাঁচতে হলে প্রথমত গ্যাস সিলিন্ডার ব্যবহারে সচেতন হতে হবে; কোথাও লিক আছে কি না, তা সবসময় খেয়াল রাখতে হবে এবং সিলিন্ডার আগুন থেকে দূরে রাখতে হবে। রান্নাঘরের দরজা খোলা রাখতে হবে, যাতে লিক থাকলে গ্যাস জমে বিস্ফোরণ না ঘটে। কারখানার দাহ্য পদার্থ যেন আগুনের কাছে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও অনেক সময় আগুন লাগে, তাই ত্রুটিযুক্ত বোর্ড ও সুইচ ব্যবহার করা যাবে না। পরিকল্পিত নগর ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং বিল্ডিংগুলোতে অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা রাখতে হবে। জনসচেতনতা বাড়াতে সরকারকেও কাজ করতে হবে। উপরের আলোচনা থেকে বলা যায়, অগ্নিকাণ্ড প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানবসৃষ্ট; তাই এর প্রতিরোধে সচেতনতাই একমাত্র উপায়।

প্রশ্ন-৪

প্রশ্ন-৪. প্রথম অংশ: নাতাশা চেয়ারে বসে পড়ছিল। হঠাৎ তার মনে হলো মাথা ঘুরছে। সে দুলছে। তার পড়ার টেবিলটিও দুলছে। টেবিল থেকে জিনিসপত্র গড়িয়ে পড়ে যাচ্ছে। তার মা দৌড়ে এসে তাকে নিয়ে বাইরে চলে যান। দ্বিতীয় অংশ: নাতাশা দেখল ৫ মিনিটের মধ্যে তাদের এলাকায় জলোচ্ছ্বাস দেখা দেয়। এর ফলে ঘরবাড়ি, রাস্তাঘাট সব ডুবে যায় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়। এর জন্য প্রথম অংশের দুর্যোগটি দায়ী। [সি. বো. '১৯]
ক. ভূমিধস কাকে বলে? [১]
খ. পরিবেশ দূষণের পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণটি ব্যাখ্যা করো। [২গ. উদ্দীপকের প্রথম অংশে কোন ধরনের দুর্যোগের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো। [৩]
ঘ. উদ্দীপকের দ্বিতীয় অংশে সংঘটিত দুর্যোগে সৃষ্ট সমস্যা মানবজীবনকে প্রভাবিত করে– বিশ্লেষণ করো। [৪]
উত্তর::
ক. পাহাড়ের মাটি ধসে পড়াকে ভূমিধস বলা হয়খ. পরিবেশ দূষণের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো বন উজাড়করণ। নির্বিচারে ব্যাপক হারে বনের গাছ কাটাকে বন উজাড়করণ বলে। সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেন ছাড়ে। কিন্তু ব্যাপকভাবে গাছ কাটার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, আর ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাসও অস্বাভাবিক হারে বাড়ে। তাই পরিবেশ দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বন উজাড়করণকেই বিবেচনা করা হয়।গ. উদ্দীপকের প্রথম অংশে ভূমিকম্প নামক দুর্যোগের ইঙ্গিত রয়েছে। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর সব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প খুব অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংস ঘটায়। এ ব্যাপারে আগাম সতর্কসংকেত দেওয়া সম্ভব হয় না। শক্তিশালী ভূমিকম্প কয়েকটি ঝাঁকুনিতেই গোটা এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। একই জায়গায় সাধারণত পরপর কয়েকবার বড়, মাঝারি ও মৃদু মাত্রার ভূমিকম্প হতে পারে। উদ্দীপকে নাতাশার মাথা ঘুরছে বলে মনে হয়, সে ও তার পড়ার টেবিল দুলছে এবং টেবিল থেকে জিনিসপত্র গড়িয়ে পড়ছে। তার মা দৌড়ে এসে তাকে নিয়ে বাইরে চলে যান। এ ঘটনা প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পকেই নির্দেশ করে।ঘ. উদ্দীপকের দ্বিতীয় অংশে সংঘটিত দুর্যোগ হলো সুনামি। এ দুর্যোগে সৃষ্ট সমস্যা মানবজীবনকে ভয়াবহভাবে প্রভাবিত করে। সুনামি সবচেয়ে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। 'সুনামি' একটি জাপানি শব্দ, যার অর্থ 'সমুদ্রতীরের ঢেউ'। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের ফলে, কিংবা অন্য কোনো কারণে ভূআলোড়ন সৃষ্টি হলে বিস্তৃত এলাকাজুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউ অত্যন্ত দ্রুতগতিতে উপকূলে আছড়ে পড়ে। এ ঢেউয়ের গতিবেগ ঘণ্টায় ৮০০ থেকে ১৩০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উদ্দীপকের দ্বিতীয় অংশে বলা হয়েছে, নাতাশা দেখল ৫ মিনিটের মধ্যে তাদের এলাকায় জলোচ্ছ্বাসের ফলে ঘরবাড়ি ও রাস্তাঘাট সব ডুবে যায় এবং ব্যাপক ধ্বংস হয়, যা সুনামির ইঙ্গিত দেয়। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে প্রচণ্ড গতিতে উপকূলের ১০ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়তে পারে। এতে অল্প সময়ের মধ্যেই উপকূলের ঘরবাড়ি, দালান, রেলপথ, রাস্তাঘাট, বৈদ্যুতিক যোগাযোগব্যবস্থা, বাণিজ্য কেন্দ্র, ফসলের মাঠ প্রভৃতি ধ্বংস হয়ে যেতে পারে এবং অনেক প্রাণহানি হতে পারে, যা মানুষের জীবনে দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সুনামি সৃষ্ট সমস্যা মানবজীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

এই অংশের প্রশ্ন: CQ (সৃজনশীল প্রশ্ন): ৩

এই অংশের CQ (সৃজনশীল প্রশ্ন)

১. সিয়াম পরিবারসহ উপকূলীয় জেলা পটুয়াখালীতে বাস করে। মে মাসে তীব্র বাতাসের সাথে স্বাভাবিকের চেয়ে অনেক উঁচু ঢেউ এসে তাদের বেড়িবাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত করে এবং ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে। অন্যদিকে, সিয়ামের মামা থাকেন নওগাঁয়। তিনি জানান, তাদের এলাকায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে এবং সেচের পানির অভাবে ধানের চারা শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।
ক) দুর্যোগ কাকে বলে?
খ) ভূমিকম্পের সময় কোনো পূর্বাভাস পাওয়া যায় না কেন?
গ) উদ্দীপকে সিয়ামের এলাকায় সংঘটিত দুর্যোগটির প্রকৃতি ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে সিয়ামের মামার এলাকার সমস্যাটি মোকাবিলায় পাঠ্যবইয়ে নির্দেশিত পদক্ষেপগুলোর যথার্থতা মূল্যায়ন করো।
অনুশীলন প্রশ্ন
ক) দুর্যোগ হলো এমন এক আকস্মিক ও ধ্বংসাত্মক ঘটনা, যা মানুষের জীবন, সম্পদ ও পরিবেশের মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটায় এবং স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করে।
খ) ভূমিকম্প সম্পূর্ণ অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলে ঘটে থাকে। পৃথিবীর অভ্যন্তরে টেকটনিক প্লেটসমূহের আকস্মিক স্থানচ্যুতি বা প্রচণ্ড চাপের কারণে সৃষ্ট ভূকম্পন তরঙ্গ অত্যন্ত দ্রুত ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত উন্নতি হলেও ভূগর্ভের এই অতি দ্রুত ও তাৎক্ষণিক পরিবর্তন আগে থেকে শনাক্ত করার কোনো সুনির্দিষ্ট প্রযুক্তি এখনও উদ্ভাবিত হয়নি। ফলে ভূমিকম্পের কোনো আগাম সতর্কসংকেত বা পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না।
গ) উদ্দীপকে সিয়ামের এলাকায় সংঘটিত দুর্যোগটি হলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গ্রীষ্ম বা বর্ষার শুরুতে সাগরে নিম্নচাপের সৃষ্টি হয়ে তীব্র ঘূর্ণিঝড় ও তার প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে অনেক উঁচু পানির প্লাবন বা জলোচ্ছ্বাস ঘটে। উদ্দীপকে পটুয়াখালীর উপকূলে মে মাসে তীব্র বাতাসের সঙ্গে সমুদ্রের পানির বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার ঘটনাটি জলোচ্ছ্বাসের বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। এ ধরনের দুর্যোগে উপকূলের মানুষের জানমালের পাশাপাশি কৃষি ও সুপেয় পানির তীব্র সংকট তৈরি হয়। সুতরাং, সিয়ামের এলাকার দুর্যোগটি উপকূলীয় জলোচ্ছ্বাসজনিত প্রাকৃতিক দুর্যোগ।
ঘ) উদ্দীপকে সিয়ামের মামার এলাকায় বিদ্যমান সংকটটি হলো খরা, যা নিরসনে পাঠ্যবইয়ে নির্দেশিত পদক্ষেপগুলো অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব এবং ভূগর্ভস্থ পানির অতিব্যবহারের ফলে উত্তরাঞ্চলে খরা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। এ সমস্যা মোকাবিলায় বৃষ্টির পানি ধরে রাখার জন্য আগে থেকেই খাল ও পুকুর পুনঃখনন করা প্রয়োজন। পাশাপাশি কম পানি লাগে এমন খরাসহনশীল ফসলের চাষ সম্প্রসারণ করা এবং রাসায়নিক সারের পরিবর্তে মাটির আর্দ্রতা রক্ষাকারী জৈবসার ব্যবহার করা আবশ্যক। এছাড়া পানির অপচয় রোধ, নলকূপের যৌক্তিক ব্যবহার এবং ব্যাপক হারে বনায়নের মাধ্যমে মাটির আর্দ্রতা সংরক্ষণ করা সম্ভব। সুতরাং, যথাযথ পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব পদক্ষেপ গ্রহণ করলে সিয়ামের মামার এলাকার খরাজনিত ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
২. করিম সাহেব ঢাকার একটি বহুতল ভবনের সাততলায় অফিস করছিলেন। হঠাৎ ভবনের দেয়াল ও সিলিং ফ্যান প্রচণ্ড বেগে কাঁপতে শুরু করে। তিনি আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে রুমের ভারী কাঠের টেবিলের নিচে শক্ত করে ধরে বসে পড়েন। অন্যদিকে, তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে। প্রতি বছর বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের কারণে সেখানকার ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে স্থানীয়রা বাস্তুহারা হয়ে পড়ছে।
ক) সিএফসি (CFC)-এর পূর্ণরূপ কী?
খ) গ্রিনহাউস প্রতিক্রিয়া কীভাবে বৈশ্বিক উষ্ণায়ন ঘটায়?
গ) করিম সাহেবের অফিসে অনুভূত পরিস্থিতিটির ক্ষেত্রে তাঁর গৃহীত পদক্ষেপটি ব্যাখ্যা করো।
ঘ) করিম সাহেবের গ্রামের বাড়ির ক্ষয়ক্ষতির পেছনে প্রাকৃতিক উপাদানের পাশাপাশি মানবসৃষ্ট কারণও দায়ী—বিশ্লেষণ করো।
অনুশীলন প্রশ্ন
ক) সিএফসি (CFC)-এর পূর্ণরূপ হলো ক্লোরোফ্লুরোকার্বন (Chlorofluorocarbon)।
খ) বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি ও মিথেন গ্যাসের মাত্রা বৃদ্ধির ফলে একটি অদৃশ্য আচ্ছাদন তৈরি হয়। এই গ্যাস স্তর সূর্যের আগত তাপ ভূপৃষ্ঠে প্রবেশ করতে দিলেও প্রতিফলিত তাপ বিকিরণ হয়ে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। আটকে পড়া এই অতিরিক্ত তাপ পৃথিবীর বায়ুমণ্ডলকে ক্রমাগত উত্তপ্ত করে তোলে। এভাবেই গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বৈশ্বিক উষ্ণায়ন ঘটে থাকে।
গ) উদ্দীপকে করিম সাহেব অফিসে ভূমিকম্পের সম্মুখীন হয়েছিলেন এবং তিনি আত্মরক্ষামূলক সঠিক পূর্বপ্রস্তুতিমূলক আচরণ প্রদর্শন করেছেন। ভূমিকম্পের সময় কোনো পূর্বাভাস পাওয়া যায় না এবং কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে ঘরের আসবাবপত্র বা ছাদ ভেঙে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এমতাবস্থায় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামা বা লিফট ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। করিম সাহেব আতঙ্কিত না হয়ে দৃঢ় মানসিকতা বজায় রেখে শক্ত কাঠের টেবিলের নিচে আশ্রয় নেন এবং তা শক্ত করে ধরে রাখেন, যা পাঠ্যবইয়ে উল্লেখিত ভূমিকম্পকালীন অন্যতম প্রধান নিরাপত্তা কৌশল।
ঘ) করিম সাহেবের গ্রামের বাড়ির সমস্যাটি হলো নদীভাঙন, যা প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় কারণেই তীব্র রূপ ধারণ করেছে। নদীমাতৃক বাংলাদেশে বর্ষাকালে নদীর তীব্র স্রোত ও বন্যার ধাক্কায় স্বাভাবিকভাবেই পাড় ভেঙে যায়, যা একটি নিয়মিত প্রাকৃতিক প্রক্রিয়া। তবে উদ্দীপকে উল্লেখিত অপরিকল্পিত ও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয় এবং তলদেশ আলগা হয়ে ভাঙন বহু গুণে ত্বরান্বিত হয়। এছাড়া নদীতীরের গাছপালা নির্বিচারে কেটে ফেলা এবং পাড় সুরক্ষার অভাব মানবসৃষ্ট অব্যবস্থাপনারই প্রমাণ। এসব অবিবেচনাপ্রসূত মানবিক কর্মকাণ্ড প্রাকৃতিক ক্ষয়ক্ষতির মাত্রাকে বিপর্যয়ে রূপ দেয়। সুতরাং, করিম সাহেবের গ্রামের বাড়ির নদীভাঙনের জন্য প্রাকৃতিক স্রোতের পাশাপাশি বালু উত্তোলনের মতো মানবসৃষ্ট কারণগুলো সমভাবে দায়ী।
৩. আবির গ্রীষ্মের ছুটিতে বন্ধুদের সাথে রাঙামাটির পাহাড়ি এলাকায় বেড়াতে যায়। সেখানে কয়েক দিন ধরে অবিরাম ভারী বর্ষণ হচ্ছিল। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢাল ও পাদদেশে বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করছিল। আবিরদের রিসোর্টের পাশেই পাহাড়ের মাটি আলগা হয়ে নিচে নামতে শুরু করলে তারা দ্রুত সমতলে চলে আসে। ঢাকায় ফেরার পর আবির টিভিতে দেখতে পায়, এক ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ ও অসতর্কতার ফলে অগ্নিকাণ্ড ঘটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক) সুনামি শব্দের আভিধানিক অর্থ কী?
খ) মহাসমুদ্রকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে আবিরের পাহাড়ি এলাকায় দেখা দুর্যোগটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় দুর্যোগটি মানুষের সচেতনতার মাধ্যমেই প্রতিরোধ করা সম্ভব— পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
অনুশীলন প্রশ্ন
ক) সুনামি শব্দের আভিধানিক অর্থ হলো 'সমুদ্রতীরের ঢেউ' বা 'পোতাশ্রয়ের ঢেউ' (Harbour wave)।
খ) বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বায়ুমণ্ডলে গ্যাসীয় ভারসাম্য বজায় রাখতে মহাসমুদ্র অপরিহার্য ভূমিকা পালন করায় একে পৃথিবীর ফুসফুসের সাথে তুলনা করা হয়। মানবদেহের ফুসফুস যেমন শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে ও কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে, তেমনি মহাসমুদ্রও বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু অতিরিক্ত তেজস্ক্রিয় ও শিল্পবর্জ্য ফেলার ফলে সমুদ্র দূষিত হয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ক্ষতিকর প্রভাব ফেলছে।
গ) উদ্দীপকে আবিরের পাহাড়ি এলাকায় দেখা দুর্যোগটি হলো 'ভূমিধস'। পাহাড়ের মাটি বা শিলা আলগা হয়ে নিচে ধসে পড়াকে ভূমিধস বলা হয়। সাধারণত দীর্ঘমেয়াদি ও ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের বেলেপাথর বা শেল কাদা নরম হয়ে গেলে মাটি ধসে পড়ে। এছাড়া নির্বিচারে পাহাড় কাটা ও গাছপালা ধ্বংসের কারণেও ভূমিধসের প্রবণতা বৃদ্ধি পায়। উদ্দীপকে রাঙামাটিতে অবিরাম ভারী বর্ষণের ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল, যা সুস্পষ্টভাবে ভূমিধস দুর্যোগকে নির্দেশ করে।
ঘ) উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় দুর্যোগটি হলো অগ্নিকাণ্ড, যা মূলত মানবসৃষ্ট এবং সচেতনতার মাধ্যমেই পুরোপুরি প্রতিরোধযোগ্য। বাংলাদেশে অধিকাংশ অগ্নিকাণ্ডের পেছনে থাকে গ্যাস সিলিন্ডারের ত্রুটি, রান্নার পর চুলা খোলা রাখা, বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং কলকারখানায় দাহ্য পদার্থ সংরক্ষণে অবহেলা। এসব দুর্ঘটনা প্রতিরোধে গ্যাস সংযোগ নিয়মিত পরীক্ষা করা, মানসম্মত বৈদ্যুতিক তার ও সুইচ ব্যবহার করা এবং রান্নার সময় চুলার আশেপাশে কোনো ধরনের অসচেতনতা পরিহার করা জরুরি। তাছাড়া ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ রাখা এবং নিয়মিত ফায়ার ড্রিল পরিচালনা করার মাধ্যমে জানমালের ক্ষতি অনেকাংশে এড়ানো যায়। যেহেতু প্রাকৃতিক নিয়মে নয় বরং মানুষের অসতর্কতার ফলেই অগ্নিকাণ্ড ঘটে, তাই ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সতর্কতা অবলম্বন করলে এ দুর্যোগ থেকে রক্ষা পাওয়া পুরোপুরি সম্ভব।

সব দেখুন (৩)