দ্বাদশ অধ্যায়- বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ (অধ্যায় ১২)

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় · ৮ম শ্রেণি | টেক্সটবুক

🔗 ১. দ্বাদশ অধ্যায়- বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ

https://bdacademic.com/prep/class-8/text/bangladesh-and-global-studies/%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B6-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6/%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B6-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6/

and the last line is BDA-END.

--
ও:

দাও:
উৎপাদনে
ঘটে।
হয়।
ম
টি।
র: গ
ঠিক?
ও:
।
র: ক

ও:

র: গ
দাও:
দাও:

ক
ও:
তে

ও:

।
র: ঘ
গ বন।
১৭]
ই।
।
য়।
খ
র: গ
১৮]
য়।
র: ঘ
য়।
র: ঘ

and the last line is BDA-END.

ছে।
র: গ
বে—
করে।
]
সঠিক?

এই অংশের প্রশ্ন: MCQ (বহুনির্বাচনী প্রশ্ন): ২৫

🔗 ২. সৃজনশীল প্রশ্ন ও উত্তর

https://bdacademic.com/prep/class-8/text/bangladesh-and-global-studies/%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B6-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6/%E0%A6%B8%E0%A7%83%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0/

দ্বাদশ অধ্যায়- বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ

and the last line is BDA-END.

।
]

[৪]

।
৩]

টার।

-

প্রশ্ন-৭

প্রশ্ন-৭. ঘটনা-১: তন্বী ও তিশা দুই বান্ধবী। তারা বসুন্ধরা মার্কেট থেকে এক জোড়া পছন্দের জুতা ও ব্র্যান্ডের পার্স ক্রয় করে। তারা জানে যে এগুলো গৃহপালিত প্রাণীর চামড়া থেকে তৈরি হয়েছে। ঘটনা-২: ইভা ও দিবা এ বছর মহেশখালী বেড়াতে যায়। তারা সেখানে সমুদ্রের পানি থেকে কীভাবে লবণ তৈরি হয় তা প্রত্যক্ষ করে। তারা কক্সবাজারের ঘাটে সমুদ্র থেকে ধরা মাছের বিশাল সম্ভার দেখতে পায়। [দি. বো. '১৮]
ক. জীববৈচিত্র্য কী? [১]
খ. শিল্প কীভাবে আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটায়? [২]
গ. ঘটনা-১ এ কোন শিল্পকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। [ঘ. ঘটনা-২ এ উল্লিখিত সম্পদগুলো বাংলাদেশের উন্নতিতে কী ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো। [৪]
উত্তর::
ক. প্রকৃতিতে সব জীব যে নিয়মে বেঁচে থাকে, তাকেই জীববৈচিত্র্য বলেখ. শিল্প কর্মসংস্থান সৃষ্টি, পণ্যদ্রব্যের চাহিদা পূরণ ও আর্থিক সচ্ছলতা আনার মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটায়। মানুষ শিল্প-কারখানা স্থাপন করে নানা ধরনের পণ্যসামগ্রী তৈরি করছে। এতে শিল্পে মানুষের কর্মসংস্থান যেমন হচ্ছে, তেমনি বিভিন্ন পণ্যের উৎপাদনও বাড়ছে। সেসব উৎপাদিত পণ্য নিয়ে মানুষ বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছে। এতে তাদের আয় বাড়ছে এবং জীবনমানের উন্নতি ঘটছে। ফলে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে।গ. ঘটনা-১ চামড়াশিল্পকে নির্দেশ করে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো চামড়াশিল্প। এদেশে প্রচুর গরু, ছাগল ও মহিষ পালন করা হয়, ফলে বহু আগে থেকেই এদেশে চামড়া বা ট্যানারি শিল্প গড়ে উঠেছে। জুতা ও ব্যাগ তৈরিতে চামড়াশিল্পের জুড়ি নেই। বর্তমানে দেশের চামড়াশিল্পগুলো গরু, ছাগল ও মহিষের চামড়া থেকে জুতা, ব্যাগসহ উন্নতমানের নানা জিনিস তৈরি করছে। কোনো কোনো কোম্পানি বিদেশেও তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করছে। উদ্দীপকের ঘটনা-১ এ তন্বী ও তিশা বসুন্ধরা মার্কেট থেকে একজোড়া জুতা ও ব্র্যান্ডের পার্স ক্রয় করে। এই পণ্যগুলো গৃহপালিত প্রাণীর চামড়া থেকে তৈরি, যা চামড়াশিল্পের অন্তর্ভুক্ত। সুতরাং ঘটনা-১ এদেশের চামড়াশিল্পকে নির্দেশ করে— একথা নিঃসন্দেহে বলা যায়।ঘ. ঘটনা-২ এ উল্লিখিত সম্পদগুলো অর্থাৎ মৎস্যসম্পদ ও সমুদ্রসম্পদ দেশের উন্নতিতে ব্যাপক ভূমিকা পালন করছে। দেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর। এই সাগরের পানি থেকে উৎপন্ন লবণ আমাদের আয়োডিনের চাহিদা মেটাচ্ছে। পাশাপাশি লবণ আহরণে নিয়োজিত থেকে অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে, ফলে তাদের আর্থিক অবস্থা ও জীবনমানের উন্নতি ঘটছে। অন্যদিকে সমুদ্রের মাছ মৎস্যসম্পদের অন্তর্ভুক্ত, যা আমাদের আমিষের চাহিদা পূরণ করছে। অনেক মানুষের জীবিকা মৎস্যসম্পদের ওপর নির্ভরশীল। এছাড়াও বাংলাদেশ প্রতি বছর মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। উদ্দীপকে ঘটনা-২ এ ইভা ও দিবা মহেশখালী বেড়াতে গিয়ে সেখানে সমুদ্রের পানি থেকে লবণ তৈরি হওয়া প্রত্যক্ষ করে। এছাড়া তারা কক্সবাজারের ঘাটে সমুদ্র থেকে ধরা মাছের বিশাল সম্ভার দেখতে পায়, যা সমুদ্রসম্পদ ও মৎস্যসম্পদের অন্তর্ভুক্ত। বাংলাদেশের উন্নতিতে এই সম্পদগুলোর ভূমিকা অপরিসীম। পরিশেষে বলা যায়, ঘটনা-২ এ উল্লিখিত সম্পদগুলো বাংলাদেশের উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রশ্ন-৮

প্রশ্ন-৮. 'ম' একজন শ্রমিক। সে কারখানায় কাজ করে। ঐ কারখানার কাঁচামাল স্থানীয় বন থেকে সংগৃহীত। পার্শ্ববর্তী নদী উক্ত কাঁচামাল এবং উৎপাদিত পণ্য পরিবহণে বেশ কাজে লাগে। কারখানার উৎপাদিত পণ্য শিক্ষার্থীরা ব্যবহার করে। [কু. বো. '১৮]
ক. জীববৈচিত্র্য কাকে বলে? [১]খ. আর্থসামাজিক উন্নয়নে শিল্পের ভূমিকা ব্যাখ্যা করো। [২]
গ. উদ্দীপকে কোন শিল্পকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো। [৩]
ঘ. 'উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোর যথাযথ ব্যবহারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব'— বিশ্লেষণ করো। [৪]
উত্তরক. প্রকৃতিতে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে, তাকেই জীববৈচিত্র্য বলে।খ. বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত শিল্প। আর্থসামাজিক উন্নয়নে শিল্পের ভূমিকা অপরিসীম। শিল্পের বিকাশ ঘটলে দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন হয়। এর ফলে বেকারত্ব কমে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। ফলে দ্রুত দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটে।গ. উদ্দীপকে কাগজশিল্পকে ইঙ্গিত করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত কাগজশিল্প। স্থানীয় বাঁশ ও বেতকে কাজে লাগিয়ে এখানে কাগজ উৎপাদন শুরু হয়। ১৯৫৩ সালে চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজের কল স্থাপনের মাধ্যমে এদেশে কাগজশিল্পের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি খাতে বেশ কয়েকটি কাগজের কল রয়েছে। সরকারি পর্যায়ে কর্ণফুলী, পাকশী, খুলনা হার্ডবোর্ড ও নিউজপ্রিন্ট মিল ছাড়াও বেসরকারি পর্যায়ে বসুন্ধরা ও মাগুরা পেপার মিল উল্লেখযোগ্য কাগজশিল্পপ্রতিষ্ঠান। উদ্দীপকের 'ম' কারখানার কাঁচামাল স্থানীয় বন থেকে সংগ্রহ করে, পার্শ্ববর্তী নদী সেই কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহণে কাজে লাগে এবং কারখানার উৎপাদিত পণ্য শিক্ষার্থীরা ব্যবহার করে— এগুলো কাগজশিল্পকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে কাগজশিল্পকে ইঙ্গিত করা হয়েছে।ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো তথা প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব— উক্তিটি যথার্থ। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং এদেশের মাটি খুব উর্বর। এ উর্বর মাটি যথাযথভাবে ব্যবহার করলে কৃষি উৎপাদন বহুগুণে বেড়ে যাবে। শিল্পায়নও করতে হবে পরিকল্পিতভাবে। কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কৃষিকাজে নদী, খাল, বিল ও হাওরের পানি সেচের কাজে লাগানো যাবে, ফলে শুকনো মৌসুমেও কৃষি উৎপাদন সহজ হবে। বাড়িঘর ও আসবাবপত্র নির্মাণের জন্য বনজ সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। আবার তাপমাত্রা কমানোর জন্যও বনজ সম্পদ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। তাই পরিকল্পিতভাবে বনজ সম্পদ আরও বাড়াতে হবে। এ প্রাকৃতিক সম্পদগুলোর যথাযথ ব্যবহার করা গেলে কৃষিশিল্পের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যার ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব।

প্রশ্ন-৯

প্রশ্ন-৯. গ্রামের মেয়ে জরিনা ঢাকায় এসে একটি কারখানায় কাজ নেয়। সেখানে সে তার মতো আরও অনেক মেয়েকে কাজ করতে দেখে। সে আরও জানতে পারে যে, তাদের উৎপাদিত পণ্যটি বিদেশে রপ্তানি করা হয়। ঈদের সময় বেতন পেয়ে সে তার মায়ের জন্য একজোড়া চামড়ার জুতা ও নিজের জন্য একটি ব্যাগ কিনে আনে। [চ. বো. '১৮]
ক. প্রাকৃতিক সম্পদ কাকে বলে? [১]
খ. জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন কেনো? [২]
গ. জরিনা কোন শিল্প-কারখানায় কাজ নেয়? ব্যাখ্যা করো। [৩]
ঘ. জরিনার ক্রয়কৃত জিনিসগুলোর শিল্পটি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে— মতামত দাও। [৪]
উত্তক. প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়।খ. পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন। প্রকৃতিতে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে, তাকেই সংক্ষেপে জীববৈচিত্র্য বলা যায়। মানুষ, প্রাণী ও কীটপতঙ্গসহ জীবজগৎ প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করেই টিকে থাকে। তাই মানুষের বেঁচে থাকার জন্য এবং পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য জীববৈচিত্র্য রক্ষা করা একান্ত জরুরি।গ. জরিনা তৈরি পোশাকশিল্প কারখানায় কাজ নেয়। বাংলাদেশে পোশাকশিল্পের যাত্রা শুরু হয় গত শতকের আশির দশকে। সাম্প্রতিক কালে এ শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং অল্প সময়েই দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে। দেশে বর্তমানে তিন হাজারের বেশি পোশাকশিল্প ইউনিট রয়েছে, যেখানে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করছেন, যাদের অধিকাংশই নারী। বাংলাদেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। উদ্দীপকের গ্রামের মেয়ে জরিনা ঢাকায় এসে একটি কারখানায় কাজ নেয়, যেখানে তার মতো আরও অনেক মেয়ে কাজ করে এবং কারখানার উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা হয়। তাই বলা যায়, জরিনা পোশাকশিল্প কারখানায় কাজ করে।ঘ. জরিনার ক্রয়কৃত জিনিসগুলো চামড়াশিল্পের অন্তর্ভুক্ত। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চামড়াশিল্পটি ব্যাপক অবদান রেখেছে। বাংলাদেশে বহু আগে থেকেই চামড়া বা ট্যানারি শিল্প গড়ে উঠেছে। এসব শিল্প-কারখানায় গরু, ছাগল ও মহিষের চামড়া থেকে জুতা, ব্যাগসহ নানা উন্নতমানের পণ্যসামগ্রী তৈরি হচ্ছে। এর মধ্যে কিছু কোম্পানি তাদের উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি করছে, ফলে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। উদ্দীপকে জরিনার কেনা দ্রব্যগুলো বাংলাদেশের চামড়াশিল্পকে নির্দেশ করে। আর্থসামাজিক উন্নয়নে চামড়াশিল্পের অবদান অপরিসীম। এসব শিল্পের বিকাশে দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন ঘটছে। অর্থনৈতিক উন্নয়নই দেশের জনগণের সার্বিক অবস্থার পরিবর্তন ঘটাতে সহায়তা করে। সে কারণে দেশের আর্থসামাজিক পরিবর্তন বা উন্নতি ঘটাতে হলে শিল্প বিকাশের কোনো বিকল্প নেই। পরিশেষে বলা যায়, বাংলাদেশে দ্রুত শিল্পায়ন ঘটছে, যা বিশ্ববাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। আর এক্ষেত্রে অন্যান্য শিল্পের মতো চামড়াশিল্পও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রশ্ন-১০

প্রশ্ন-১০. কোনো দেশের মোট আয়তনের ২৫% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে বনভূমি রয়েছে মাত্র ১৬%। বাংলাদেশের খুলনা-বাগেরহাট অঞ্চলে দেশের প্রধান বন অবস্থিত। অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা অনন্য। বাংলাদেশের অর্থনীতিতে দেশের সমগ্র বনজ সম্পদের যথেষ্ট অবদান রয়েছে।ক. বাংলাদেশের প্রথম কাগজকল কোনটি? [১]
খ. বর্তমানে ঔষধশিল্পকে বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প বলা হয় কেনো? [২]
গ. অর্থনৈতিক উন্নয়নে কোন বনের ভূমিকা অনন্য? ব্যাখ্যা করো। [৩ঘ. উদ্দীপকে উল্লিখিত সম্পদ ব্যতীত বাংলাদেশের উন্নয়ন মন্থর হতো— উক্তিটির পক্ষে অথবা বিপক্ষে তোমার যুক্তি বিশ্লেষণ করো। [৪]
উত্তর::
ক. বাংলাদেশের প্রথম কাগজকল কর্ণফুলী কাগজকলখ. বাংলাদেশে বর্তমানে ঔষধ একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে। একসময় আমাদের প্রচুর অর্থ খরচ করে বিদেশ থেকে ঔষধ আমদানি করতে হতো। এখন সরকারি-বেসরকারি উদ্যোগে বেশ কিছু কোম্পানি গড়ে উঠেছে, যারা দেশের ব্যাপক ঔষধ চাহিদার অনেকটাই পূরণ করছে। একই সঙ্গে বিদেশে ঔষধ রপ্তানিও চলছে। রপ্তানিমুখী শিল্প হিসেবে ঔষধের সম্ভাবনার কথা সবাই এখন গুরুত্বের সঙ্গে ভাবছে। তাই বাংলাদেশের ঔষধশিল্প একটি সম্ভাবনাময় শিল্প— একথা নির্দ্বিধায় বলা যায়।গ. অর্থনৈতিক উন্নয়নে সুন্দরবনের ভূমিকা অনন্য। সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম ও বিশ্বের অন্যতম প্রধান বনভূমি। দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। সুন্দরবনের বনজ সম্পদকে কেন্দ্র করে দেশে কয়েকটি শিল্প-কারখানা গড়ে উঠেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো খুলনার নিউজপ্রিন্ট মিল এবং হার্ডবোর্ড মিলস। এছাড়া উদ্ভিদনির্ভর অন্য শিল্প-কারখানার মধ্যে দিয়াশলাই ও নৌকা তৈরির কারখানা প্রভৃতি উল্লেখযোগ্য। সুন্দরবন জ্বালানি, ঘরের ছাউনি তৈরির উপকরণ, কাঠজাত দ্রব্য, ভেষজ উদ্ভিদ, পশুখাদ্য ইত্যাদির অন্যতম প্রধান উৎস। সুন্দরবনের আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ হলো মধু ও মোম। বাংলাদেশের অধিকাংশ মধু সুন্দরবন থেকেই সংগৃহীত হয়। অন্যদিকে পর্যটনশিল্পে সুন্দরবনের অবদান অপরিসীম। এখানকার কটকা, হিরন পয়েন্ট, দুবলার চর, টাইগার পয়েন্ট প্রভৃতি স্থানে প্রতি বছর পর্যটকদের প্রচুর সমাগম ঘটে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক।ঘ. উদ্দীপকে বনজ সম্পদের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের বনজ সম্পদের পরিমাণ যথেষ্ট না হলেও দেশের অর্থনীতিতে এর অবদান কম নয়। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং কৃষিকাজের ওপর বনভূমির যথেষ্ট অবদান রয়েছে। বনভূমি আর্দ্রতা রক্ষা করে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায়, মাটির ক্ষয়রোধ করে এবং নদীভাঙনের হাত থেকে ভূমিকে রক্ষা করে। এছাড়া কৃষির উন্নয়নেও বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্প উন্নয়নের ক্ষেত্রেও বনজ সম্পদ গুরুত্বপূর্ণ। কাগজ, নিউজপ্রিন্ট, রেয়ন, পার্টেক্স প্রভৃতি শিল্পের কাঁচামাল বনভূমি থেকে আহরণ করা হয়। বনভূমি থেকে কাঠ সংগ্রহ করে ঘরবাড়ি নির্মাণ ও আসবাবপত্র তৈরি করা হয়। মানুষ তার দৈনন্দিন প্রয়োজন মেটাতে বনভূমি থেকে কাঠ, বেত, বাঁশ, মধু, গোলপাতা, মোম ইত্যাদি সংগ্রহ করে। বাংলাদেশের পরিবহণ ও যোগাযোগব্যবস্থার উন্নতির জন্যও বনভূমি থেকে কাঠ সংগ্রহ করা হয়, যেমন— রেললাইনের স্লিপার, লঞ্চ, ট্রলার, বৈদ্যুতিক খুঁটি, পুল ইত্যাদি নির্মাণের জন্য প্রয়োজনীয় কাঠ। এছাড়া বাংলাদেশ বন্যপ্রাণীর লোম, চামড়া, সাপ, বানর, বিভিন্ন শিল্পের কাঁচামাল ইত্যাদি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যার প্রাপ্তির উৎস বনভূমি। এগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। উপরের আলোচনা থেকে বলা যায়, বনজ সম্পদ বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। এটি শুধু দেশের ভৌগোলিক বৈচিত্র্যের সৌন্দর্য বাড়ায়নি, বরং দেশের অর্থনীতি ও পরিবেশের ওপরও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাই বলা যায়, বনজ সম্পদ না থাকলে বাংলাদেশের উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়ত।

প্রশ্ন-১১

প্রশ্ন-১১. সিরাজ আহমেদ তার ভাইকে বলল, আমরা যে ফসল ফলাই, রান্নার জন্য গ্যাস ব্যবহার করি, বাড়ি বানানোর জন্য কাঠ, লোহা, বালু প্রভৃতি ব্যবহার করি, তার কোনোটিই মানুষ তৈরি করতে পারে না। মানুষ শুধু এ সম্পদগুলো রূপান্তর করতে পারে। মানুষ এ সম্পদকে দক্ষতার সাথে ব্যবহার করে তৈরি করেছে আধুনিক যন্ত্রপাতি। আদিমকালের মানুষ এ সম্পদগুলোকে রূপান্তর করতে পারত না।
ক. বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত বর্গকিলোমিটার? [১]
খ. বাংলাদেশের সমুদ্রসম্পদের বর্ণনা দাও। [২]
গ. উদ্দীপকে সিরাজ আহমদের বক্তব্যে কোন সম্পদের কথা উঠে এসেছে? ব্যাখ্যা করো। [ঘ. উদ্দীপকে উল্লিখিত সম্পদগুলো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে— বিশ্লেষণ করো। [৪]
উত্তর:: (এই প্রশ্নের উত্তর দেওয়া ছবিগুলোতে নেই; সম্ভবত পরের পৃষ্ঠায় আছে।)

এই অংশের প্রশ্ন: CQ (সৃজনশীল প্রশ্ন): ৩

এই অধ্যায়ের MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)

১ . বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে বনজ সম্পদের গুরুত্ব কেন অপরিসীম?

শুধুমাত্র জ্বালানি কাঠের জোগান দিতে
বৈদেশিক ঋণ পরিশোধ করতে
শিল্পের কাঁচামাল ও পরিবেশের ভারসাম্য রক্ষায়
খনিজ তেলের বিকল্প হিসেবে

২ . কোন ধরনের বনভূমি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রক্ষাকবচ হিসেবে কাজ করে?

পাহাড়ি বনভূমি
শালবন
ম্যানগ্রোভ বা সুন্দরবন
গ্রামীণ বন

৩ . বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে প্রধান ও সর্বাধিক ব্যবহৃত জ্বালানি কোনটি?

কয়লা
চীনামাটি
প্রাকৃতিক গ্যাস
খনিজ তেল

৪ . পানি সম্পদ কৃষিকাজে ব্যবহারের প্রধান উপায় কোনটি?

শিল্প বর্জ্য নিষ্কাশন
বিদ্যুৎ উৎপাদন
সেচ প্রদান
নৌপরিবহন

৫ . বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন—

পরিকল্পিত ব্যবস্থাপনা ও অপচয় রোধ
সব সম্পদ দ্রুত উত্তোলন ও রপ্তানি
বিদেশি প্রযুক্তির ওপর সম্পূর্ণ নির্ভরতা
শিল্পকারখানায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সীমিত করা

৬ . প্রাকৃতিক গ্যাসের কার্যকর ব্যবহারের ফলে—

বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায়
বনভূমির পরিমাণ কমে যায়
কৃষি জমির উর্বরতা হ্রাস পায়
নদীভাঙন ত্বরান্বিত হয়

৭ . পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট ভূখণ্ডের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?

২৫%
১০-১৫%
২০-২৫%
১৫-২০%

৮ . বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের ভূমিকা হলো—
i. কর্মসংস্থান সৃষ্টি
ii. শিল্পায়ন ত্বরান্বিতকরণ
iii. বৈদেশিক মুদ্রার সাশ্রয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯ . মৎস্য সম্পদ সংরক্ষণে আমাদের করণীয়—
i. পোনা মাছ নিধন বন্ধ করা
ii. প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা
iii. জলাশয় ভরাট ও দূষণ বন্ধ করা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০ . উদ্দীপক: রায়হান সাহেব তার এলাকার কৃষকদের শুষ্ক মৌসুমে নদীর পানি পাম্পের সাহায্যে সেচকাজে ব্যবহারের পরামর্শ দেন। এতে ভূগর্ভস্থ পানির অপচয় কম হয় এবং ফসলের ফলন ভালো হয়।

উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপটি কোন প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনাকে নির্দেশ করে?

বনজ সম্পদ
খনিজ সম্পদ
মৃত্তিকা সম্পদ
পানি সম্পদ

সব দেখুন (২৫)

এই অধ্যায়ের CQ (সৃজনশীল প্রশ্ন)

১. করিম সাহেব সুন্দরবন সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি ও তাঁর প্রতিবেশীরা সুন্দরবন থেকে কাঠ, মধু ও গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি অতিরিক্ত গাছ কাটা ও হরিণ শিকারের কারণে সেখানকার বনাঞ্চল ও বন্যপ্রাণীর সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। বিষয়টি অনুধাবন করে স্থানীয় প্রশাসন বন সুরক্ষায় কঠোর নজরদারি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে।
ক) প্রাকৃতিক সম্পদ কাকে বলে?
খ) পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ কেন?
গ) উদ্দীপকে করিম সাহেব ও তাঁর প্রতিবেশীদের কর্মকাণ্ডে কোন সম্পদের ব্যবহার ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ) “স্থানীয় প্রশাসনের গৃহীত পদক্ষেপ সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে”— বিশ্লেষণ করো।
অনুশীলন প্রশ্ন
ক) প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব বস্তু মানুষ তার প্রয়োজনে ব্যবহার করে, সেগুলোকে প্রাকৃতিক সম্পদ বলে।
খ) প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণিকুল পরস্পরের ওপর নির্ভর করে বেঁচে থাকে, যা পরিবেশের ভারসাম্য অটুট রাখে। যদি কোনো একটি প্রজাতির সংখ্যা কমে যায় বা বিলুপ্ত হয়, তবে বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খল বিঘ্নিত হয়। এর ফলে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পায় এবং সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ে। তাই পৃথিবীর সুস্থ পরিবেশ বজায় রাখতে জীববৈচিত্র্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।
গ) উদ্দীপকে করিম সাহেব ও তাঁর প্রতিবেশীদের কর্মকাণ্ডে বনজ সম্পদের ব্যবহার ফুটে উঠেছে। বন থেকে প্রাপ্ত গাছপালা, কাঠ, মধু, মোম, ভেষজ উদ্ভিদ ইত্যাদি হলো বনজ সম্পদ, যা মানুষের বিভিন্ন মৌলিক চাহিদা ও জীবিকার জোগান দেয়। বাংলাদেশের মোট ভূমির প্রায় ১৭ ভাগ বনভূমি রয়েছে, যার বড় অংশজুড়ে রয়েছে সুন্দরবন। উদ্দীপকে দেখা যায়, করিম সাহেব ও এলাকার লোকজন সুন্দরবন থেকে কাঠ, মধু ও গোলপাতা সংগ্রহ করে নিজেদের অর্থনৈতিক প্রয়োজন মেটাচ্ছেন। এই উপাদানগুলো সরাসরি বনের প্রাকৃতিক উৎপাদন থেকে আসছে। সুতরাং, তাঁদের জীবিকা নির্বাহে বনজ সম্পদের প্রত্যক্ষ ভূমিকা প্রতিফলিত হয়েছে।
ঘ) স্থানীয় প্রশাসনের গৃহীত পদক্ষেপ সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে— উক্তিটি যথার্থ। বনভূমি কেবল অর্থনৈতিক সম্পদের উৎস নয়, এটি অসংখ্য পশুপাখি ও উদ্ভিদের প্রাকৃতিক আবাসস্থল। কিন্তু অবাধে বৃক্ষনিধন ও বন্যপ্রাণী শিকারের ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। গাছপালার অভাবে প্রাণীদের খাদ্য ও আশ্রয়ের সংকট দেখা দেয়, যা খাদ্যশৃঙ্খল বিনষ্ট করে। এই পরিস্থিতিতে প্রশাসনের কঠোর নজরদারি কাঠ পাচার ও চোরাশিকারিদের দৌরাত্ম্য বন্ধ করতে সহায়ক হবে। পাশাপাশি সামাজিক বনায়ন কর্মসূচি নতুন উদ্ভিদের আচ্ছাদন সৃষ্টি করবে, যা বনের ওপর মানুষের অতিরিক্ত নির্ভরতা হ্রাস করবে। বৃক্ষরোপণ বৃদ্ধি পেলে মাটির ক্ষয়রোধ ও কার্বন শোষণের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে। বন্যপ্রাণীরা নিরাপদ আবাসস্থল ফিরে পাবে এবং তাদের প্রজনন প্রক্রিয়া স্বাভাবিক হবে। ফলস্বরূপ, প্রাকৃতিক পরিবেশের পুনরুদ্ধার ঘটবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাস্তুতন্ত্র সুরক্ষিত থাকবে। অতএব বলা যায়, প্রশাসনের এ ধরনের সমন্বিত পদক্ষেপ জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ও দীর্ঘমেয়াদি ভূমিকা পালন করবে।
২. আরিফ শীতের ছুটিতে সিলেটে মামার বাড়িতে বেড়াতে গিয়ে একটি বৃহৎ সার কারখানা প্রত্যক্ষ করে। মামা তাকে জানান, মাটির নিচে থাকা একটি মূল্যবান খনিজ জ্বালানি দিয়ে এই কারখানা এবং স্থানীয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো পরিচালিত হয়। তিনি আরও জানান, এই সম্পদের অপচয় রোধ করতে না পারলে ভবিষ্যতে গৃহস্থালি ও দেশের শিল্প উৎপাদনে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে।
ক) বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
খ) শিল্পের বিকাশে বিদ্যুৎ শক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে নির্দেশিত খনিজ সম্পদটির অর্থনৈতিক গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ) “উক্ত সম্পদের সাশ্রয়ী ও পরিকল্পিত ব্যবহারই টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে পারে”— মতামত দাও।
অনুশীলন প্রশ্ন
ক) বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস।
খ) শিল্পকারখানার চাকা সচল রাখতে এবং সার্বিক উৎপাদন ব্যবস্থা বজায় রাখতে বিদ্যুৎ শক্তি অপরিহার্য। আধুনিক যন্ত্রপাতি চালনা ও পণ্যের নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন হয়। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে কারখানার উৎপাদন হ্রাস পায় এবং আর্থিক ক্ষতির সৃষ্টি হয়। ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে বিদ্যুতের ভূমিকা অনস্বীকার্য।
গ) উদ্দীপকে নির্দেশিত খনিজ সম্পদটি হলো প্রাকৃতিক গ্যাস, যা বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। বাংলাদেশের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস দেশের বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা ও অন্যান্য ভারী শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কৃষিপ্রধান বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইউরিয়া সারের জোগান দিতে প্রাকৃতিক গ্যাসের ভূমিকা অনন্য। উদ্দীপকের সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রটি এই গ্যাসের ওপর নির্ভর করে পরিচালিত হচ্ছে। এছাড়াও শিল্প-কারখানায় জ্বালানি সরবরাহ করে এটি পণ্য উৎপাদন ব্যয় কম রাখতে সহায়তা করে। দেশের সার্বিক শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাকৃতিক গ্যাসের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ঘ) উদ্দীপকে উল্লিখিত সম্পদটির সাশ্রয়ী ও পরিকল্পিত ব্যবহারই টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে পারে— মন্তব্যটি সম্পূর্ণ সত্য। প্রাকৃতিক গ্যাস একটি অনবায়নযোগ্য খনিজ সম্পদ, যার মজুত নির্দিষ্ট এবং একবার নিঃশেষ হলে তা আর ফিরে পাওয়া সম্ভব নয়। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাতের জ্বালানি ও গৃহস্থালির রান্না কার্যে এই গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরতা রয়েছে। তবে পাইপলাইনের লিকেজ, অবৈধ সংযোগ এবং অসচেতন ব্যবহারের কারণে প্রতিদিন প্রচুর গ্যাস অপচয় হচ্ছে। এভাবে অপচয় চলতে থাকলে নিকট ভবিষ্যতে তীব্র জ্বালানি সংকট সৃষ্টি হয়ে শিল্পোৎপাদন থমকে যাবে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়বে এবং ব্যাপক বেকারত্ব দেখা দেবে। তাই শিল্পে উচ্চদক্ষতাসম্পন্ন প্রযুক্তির ব্যবহার, অপচয় রোধ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি। একই সাথে নবায়নযোগ্য শক্তির বিকল্প উৎস তৈরি করে গ্যাসের ওপর চাপ কমাতে হবে। পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বর্তমান চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও জ্বালানি নিরাপত্তা সুরক্ষিত থাকবে। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক গ্যাসের যথাযথ ও টেকসই ব্যবহারই দেশের অর্থনৈতিক উন্নয়নকে দীর্ঘস্থায়ী করতে পারে।
৩. উত্তরাঞ্চলের কৃষক মতিউর রহমান আগে শুধু বৃষ্টির পানির ওপর নির্ভর করে বছরে মাত্র একটি ফসল ফলাতেন। তীব্র খরার সময় তাঁর জমি অনাবাদি পড়ে থাকত। সম্প্রতি তিনি স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে নিকটবর্তী নদী ও বিল থেকে ভূ-উপরিভাগের পানি সেচ হিসেবে ব্যবহার শুরু করেন এবং জমিতে জৈব সার প্রয়োগ করেন। এর ফলে তিনি এখন শুষ্ক মৌসুমেও উন্নত জাতের ধান ও সবজি চাষ করে দ্বিগুণেরও বেশি ফসল উৎপাদন করছেন। তাঁর সাফল্য দেখে এলাকার অন্য কৃষকেরাও এখন নদী-নালার পানি সেচের কাজে ব্যবহার করে নিজেদের জমিতে উৎপাদন বাড়িয়েছেন এবং বেকার যুবকদের জন্য কৃষিক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি করেছেন।
ক) প্রকৃতিতে জীবজগৎ যে নিয়মে বেঁচে থাকে তাকে কী বলে?
খ) পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশে বনভূমি থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে মতিউর রহমানের কর্মকাণ্ডে পাঠ্যবইয়ে উল্লিখিত কোন প্রাকৃতিক সম্পদটির ব্যবহারের দিক ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ) "মতিউর রহমানের মতো উদ্যোগের মাধ্যমেই বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব"— পাঠ্যবইয়ের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
অনুশীলন প্রশ্ন
ক) প্রকৃতিতে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে, তাকেই সংক্ষেপে জীববৈচিত্র্য বলা হয়।
খ) একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য পর্যাপ্ত বনভূমি থাকা অপরিহার্য। বনভূমি বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের অনুপাত সঠিক রাখে, অতিরিক্ত উত্তাপ কমিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটায়। এছাড়া বনভূমি মাটির আর্দ্রতা ধরে রেখে ক্ষয়রোধ করে এবং বন্যা ও নদীভাঙন প্রতিহত করে জীবজগৎকে রক্ষা করে। এজন্য যেকোনো দেশের সার্বিক পরিবেশের স্থায়িত্বে বনভূমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ) উদ্দীপকে মতিউর রহমানের কর্মকাণ্ডে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ 'পানি সম্পদ' এবং 'মাটি সম্পদ'-এর যথাযথ ব্যবহারের দিক ফুটে উঠেছে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং এর অর্থনীতি কৃষির ওপর অনেকটাই নির্ভরশীল। কৃষিকাজে নদী, খাল, বিল ও হাওরের পানি যথাযথভাবে সেচের কাজে লাগাতে পারলে শুষ্ক মৌসুমেও ফসল উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হয়। উদ্দীপকের মতিউর রহমান নিকটবর্তী নদী ও বিলের পানি সেচে ব্যবহার করে এবং উর্বর মাটির সঠিক পরিচর্যা করে অনাবাদি জমিতে শুষ্ক মৌসুমেও দ্বিগুণের বেশি ফসল উৎপাদন নিশ্চিত করেন। এটি পাঠ্যবইয়ে বর্ণিত পানি ও মাটি সম্পদের সুষ্ঠু ব্যবহারের সফল প্রতিফলন।
ঘ) উদ্দীপকে বর্ণিত উদ্যোগটির মতো প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব— উক্তিটি যথার্থ। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ হলো উর্বর মাটি, প্রচুর পানি এবং বনজ সম্পদ। কৃষিকাজে নদী, খাল ও বিলের পানি সেচে প্রয়োগ এবং উর্বর মাটির পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে বহু অনাবাদি জমিকে চাষযোগ্য করে খাদ্য উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা যায়। উৎপাদন বাড়লে তা কেবল কৃষকের আর্থিক সচ্ছলতাই আনে না, বরং গ্রামীণ অর্থনীতিতে নতুন নতুন কর্মসংস্থানের পথ উন্মোচন করে বেকারত্ব হ্রাস করে। এছাড়া কৃষির কাঁচামালনির্ভর নতুন নতুন প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে ওঠে, যা দেশের শিল্পায়নে গতি আনে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। সুতরাং, নিজস্ব প্রাকৃতিক সম্পদের যথাযথ ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমেই অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা ও জাতীয় সমৃদ্ধি অর্জন সম্ভব।

সব দেখুন (৩)