দশম অধ্যায়- বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন — দশম অধ্যায়- বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় · ৮ম শ্রেণি | টেক্সটবুক

🔗 ২. দশম অধ্যায়- বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন

https://bdacademic.com/prep/class-8/text/bangladesh-and-global-studies/%E0%A6%A6%E0%A6%B6%E0%A6%AE-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8/%E0%A6%A6%E0%A6%B6%E0%A6%AE-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8/

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. একটি সংস্থার দুজন কর্মকর্তা ব্যস্ত এলাকায় জনসংখ্যাবিষয়ক জরিপ করতে এসে দেখেন, অনেক দম্পতিরই বিয়ের বৈধ কাগজ নেই। তাঁরা আরও জানতে পারেন, কোনো কাজ না জানার কারণে অনেকেই অভাবে দিন কাটাচ্ছে। এ অবস্থা দেখে কর্মকর্তাদ্বয় তাদের কাজ শেখার জন্য ও আয় বাড়ানোর জন্য একটি নির্দিষ্ট স্থানে যাওয়ার পরামর্শ দেন। [ঢা. বো. '১৯]
ক. জনসংখ্যা সম্পর্কে বর্তমানে বাংলাদেশের স্লোগানটি কী? [১]
খ. জনসংখ্যানীতি প্রণয়ন করা হয়েছে কেনো? [২]
গ. উদ্দীপকের তথ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণের কোন ধরনের উদ্যোগকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো। [৩]
ঘ. তুমি কি মনে কর জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কর্মকর্তাদ্বয়ের দ্বিতীয় কার্যক্রম যথার্থ? যুক্তিসহ উত্তর দাও। [৪]
উত্তর::
ক. বর্তমানে জনসংখ্যা বিষয়ে বাংলাদেশের স্লোগান হলো— 'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়'খ. জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার জন্যই জনসংখ্যানীতি প্রণয়ন করা হয়েছে। জনসংখ্যা ও উন্নয়ন পরস্পর নির্ভরশীল। একটি দেশের উন্নয়ন অনেকাংশেই তার জনসংখ্যার ওপর নির্ভর করে। তাই জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করে মানুষের জীবনযাত্রার মান বাড়ানো এবং দেশে।র অর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটানোর লক্ষ্যে জাতীয় জনসংখ্যানীতি তৈরি করা হয়। অর্থাৎ দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবেই এ নীতি প্রণীত হয়েছে।গ. উদ্দীপকের তথ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণের বেসরকারি উদ্যোগকে নির্দেশ করা হয়েছে। বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নানা বেসরকারি সংস্থা ভূমিকা রাখছে। কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় এসব সংস্থা গ্রাম ও শহরের দরিদ্র মানুষকে ছোট পরিবার গঠনের পরামর্শ ও শিক্ষা দেয়। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকা, ইনজেকশন ও পুষ্টিবিষয়ক সেবাও তারা প্রদান করে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং সাময়িকী, পোস্টার, ক্যালেন্ডার, চার্ট, নিউজলেটার, প্রামাণ্যচিত্র ও ধর্মীয় নেতাদের নিয়ে কর্মসূচির মাধ্যমে প্রচারণাও চালায়। উদ্দীপকের কর্মকর্তাদ্বয় বস্তিবাসীদের কাজ শেখা ও আয় বাড়ানোর জন্য একটি নির্দিষ্ট স্থানে যাওয়ার পরামর্শ দেন— এটি বেসরকারি সংস্থার কার্যক্রমেরই অংশ। সুতরাং উদ্দীপকটি জনসংখ্যা নিয়ন্ত্রণের বেসরকারি উদ্যোগকে নির্দেশ করছে।ঘ. হ্যাঁ, আমি মনে করি জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কর্মকর্তাদ্বয়ের দ্বিতীয় কার্যক্রম যথার্থ। দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগোষ্ঠী, বিশেষ করে তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে জনসংখ্যাকে সহজেই জনসম্পদে পরিণত করা যায়। এভাবে দেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে। বাংলাদেশে এ লক্ষ্যে কর্মমুখী শিক্ষার প্রসার, জ্ঞানভিত্তিক সমাজ গঠন, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বৃদ্ধি, কৃষির আধুনিকীকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার, ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিস্তার এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য উন্নত দেশে প্রেরণসহ নানা কৌশল নেওয়া হয়েছে। উদ্দীপকের কর্মকর্তাদ্বয় বস্তিবাসীদের কাজ শেখা ও আয় বাড়ানোর জন্য নির্দিষ্ট স্থানে যাওয়ার পরামর্শ দেন, যা উল্লিখিত কৌশলগুলোরই অন্তর্ভুক্ত। তবে এ কাজটি যথার্থ হলেও একমাত্র পদক্ষেপ হিসেবে যথেষ্ট নয়। সার্বিক বিবেচনায় বলা যায়, কর্মকর্তাদ্বয়ের দ্বিতীয় কার্যক্রম যথার্থ।

প্রশ্ন-২. লিলি ও মিলি দুই বোন। লিলি উচ্চশিক্ষিত। সে বর্তমানে একটি NGO সংস্থায় জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে কাজ করছে। তার একটি মাত্র সন্তান। তার পরিবার একটি সুখী পরিবার। অন্যদিকে মিলি ৪ সন্তান নিয়ে খুব কষ্টে দিনযাপন করছে। স্বামীর একার আয় দিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। [ব. বো. '১৯]
ক. জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগানটি কী? [১]
খ. কীভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়? ব্যাখ্যা করো। [২]
গ. জনসংখ্যা নিয়ন্ত্রণে লিলির সংস্থাটির কার্যক্রম ব্যাখ্যা করো। [ঘ. মিলির পরিবারের সমস্যা সমাধানে কোন ধরনের সরকারি উদ্যোগ নেওয়া যেতে পারে? পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও। [৪]
উত্তর::
ক. জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগান হচ্ছে— 'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়'খ. উপযুক্ত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব। দেশের অশিক্ষিত ও কর্মহীন মানুষ, বিশেষত তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করলে জনসংখ্যা সহজেই জনসম্পদে পরিণত হয়। এছাড়া বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যুবসমাজকে এ খাতে দক্ষ করে তুলেও এটি করা যায়। ফলে অতিরিক্ত জনসংখ্যা দেশের বোঝা না হয়ে সম্পদ হিসেবে গণ্য হয়।গ. জনসংখ্যা নিয়ন্ত্রণে লিলির সংস্থাটি একটি বেসরকারি সংস্থা, যা জনসংখ্যা নিয়ন্ত্রণবিষয়ক প্রকল্প পরিচালনার মাধ্যমে এ কাজে ভূমিকা রাখছে। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে এদের কাজের একটি প্রধান ক্ষেত্র জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা। এসব সংস্থা গ্রাম ও শহরের দরিদ্র মানুষকে পরিবার পরিকল্পনা গ্রহণে উৎসাহিত করে এবং মা ও শিশুর স্বাস্থ্য, টিকা, ইনজেকশন ও পুষ্টিশিক্ষা বিষয়ে সেবা দেয়। সরকারের 'দুটি সন্তানের পরিবার' গড়ার লক্ষ্যের পাশাপাশি বাল্যবিবাহ রোধে জনগণকে উদ্বুদ্ধ ও সতর্ক করে। সাময়িকী, পোস্টার, ক্যালেন্ডার, চার্ট, নিউজলেটার ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে প্রচারণা চালানোর পাশাপাশি স্থানীয় ধর্মীয় প্রতিনিধিদের জন্য কর্মশালা আয়োজন করে তাঁদের মাধ্যমেও জনগণকে সচেতন করার চেষ্টা করে। অতএব বলা যায়, জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে লিলির বেসরকারি সংস্থার ভূমিকা অত্যন্ত কার্যকর ও যুগোপযোগী।ঘ. মিলির পরিবারের সমস্যা সমাধানে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের দায়বদ্ধতা অনেক। এজন্যই সরকার জনসংখ্যানীতি প্রণয়ন করেছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে। উদ্দীপকে অশিক্ষিত মিলি চার সন্তান নিয়ে কষ্টে আছে। স্বামীর একার আয়ে সংসার চলে না, তাই তার পরিবার অসুখী। পরিবার ছোট রাখতে হলে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হতে হয়, যা মিলির মধ্যে ছিল না। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। নারী শিক্ষা প্রসারে প্রাথমিক স্তর পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু, কাজি অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের ওপর জোর এবং হাঁস-মুরগির খামার ও মাছ চাষের মতো আয়বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণে গুরুত্বারোপ করা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে সরকার যে জনসংখ্যানীতি প্রণয়ন করেছে, তা মিলির মতো পরিবারের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রশ্ন-৩. জনাব নাঈমা নিজ এলাকায় 'সম্প্রীতি' নামক একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন। সংগঠনটি ছোট পরিবার গঠনে সহায়তা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কাজ করে। এছাড়া সদস্যদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে। [কু. বো. '১৯]ক. জনসংখ্যানীতি কাকে বলে? [১]
খ. মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের উদ্দেশ্য ব্যাখ্যা করো। [২]
গ. 'সম্প্রীতি'র কার্যক্রম জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন ধরনের উদ্যোগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। [৩]
ঘ. জনসম্পদ সৃষ্টিতে জনাব নাঈমার গৃহীত পদক্ষেপ কি যথেষ্ট? মতামত বিশ্লেষণ করো। [উত্তর::
ক. কোনো দেশের জনসংখ্যা সম্পর্কে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে জনসংখ্যানীতি বলে।খ. মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের উদ্দেশ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার কমিয়ে আনার জন্য সরকার যেসব উদ্যোগ নিয়েছে, নারী শিক্ষার প্রসার তার মধ্যে অন্যতম। এজন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই দেওয়া এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। শিক্ষিত নারী পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হন, ফলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে।গ. 'সম্প্রীতি'র কার্যক্রম জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোগকে নির্দেশ করে। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং বর্তমানে তাদের কাজের অন্যতম ক্ষেত্র জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা। উদ্দীপকে জনাব নাঈমা নিজ এলাকায় 'সম্প্রীতি' নামে একটি সামাজিক সংগঠন গড়েছেন, যা ছোট পরিবার গঠনে সহায়তার পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করে। বেসরকারি সংস্থাগুলোও গ্রাম ও শহরের দরিদ্র মানুষকে পরিবার পরিকল্পনায় উৎসাহ দেয়, মা ও শিশুর স্বাস্থ্য, টিকা, ইনজেকশন ও পুষ্টিশিক্ষা বিষয়ে সেবা দেয়। সরকারের দুই সন্তানের পরিবার গড়ার লক্ষ্যে তারা বাল্যবিবাহ রোধে জনগণকে উদ্বুদ্ধ ও সতর্ক করে। এছাড়া সাময়িকী, পোস্টার, ক্যালেন্ডার, চার্ট, নিউজলেটার, প্রামাণ্যচিত্র এবং স্থানীয় ধর্মীয় প্রতিনিধিদের কর্মশালার মাধ্যমে প্রচারণা চালায়। সুতরাং জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনায় 'সম্প্রীতি'র কার্যক্রম অত্যন্ত কার্যকর ও যুগোপযোগী।ঘ. না, জনসম্পদ সৃষ্টিতে জনাব নাঈমার গৃহীত পদক্ষেপ যথেষ্ট নয় বলে আমি মনে করি। দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগোষ্ঠী, বিশেষত তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে জনসংখ্যাকে অনায়াসে জনসম্পদে পরিণত করা সম্ভব। উদ্দীপকের 'সম্প্রীতি' সংগঠনটি সদস্যদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে, ছোট পরিবার গঠনে সহায়তা করে এবং স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কাজ করে— যা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার কৌশলগুলোর অন্তর্ভুক্ত। কিন্তু এটুকুই যথেষ্ট নয়, কারণ এ লক্ষ্যে আরও অনেক পদক্ষেপ রয়েছে। বাংলাদেশে কর্মমুখী শিক্ষার প্রসার, জ্ঞানভিত্তিক সমাজ গঠন, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বৃদ্ধি, উৎপাদনমুখী খাতের চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ, কৃষিভিত্তিক শিক্ষা, কৃষির আধুনিকীকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার, ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিস্তার, বৃত্তির ব্যবস্থা করে মেধাবী শিক্ষার্থীদের উন্নত দেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য প্রেরণ ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয়েছে। সুতরাং উপর্যুক্ত আলোচনায় বলা যায়, জনসম্পদ সৃষ্টিতে জনাব নাঈমার পদক্ষেপ যথেষ্ট নয়।

and the last line is BDA-END.

-

।
৩]

।
৩]

।
৩]
-

এই অংশের প্রশ্ন: CQ (সৃজনশীল প্রশ্ন): ৩

এই অংশের CQ (সৃজনশীল প্রশ্ন)

১. করিমগঞ্জের শফিক সাহেব তাঁর গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে স্থানীয় একটি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় হাঁস-মুরগি পালন ও আধুনিক কৃষি বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রশিক্ষণ শেষে অনেক তরুণ নিজেরাই ছোট ছোট খামার গড়ে তুলে স্বাবলম্বী হতে শুরু করে। অন্যদিকে, গ্রামের স্বাস্থ্যকর্মী রাহেলা বেগম বাড়ি বাড়ি গিয়ে নারীদের পরিবার পরিকল্পনার বিভিন্ন উপকরণ সরবরাহ করেন এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে মায়েদের সচেতন করে তোলেন। এতে গ্রামে জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে থাকে।
ক) বর্তমানে জনসংখ্যা বিষয়ে বাংলাদেশের মূল স্লোগানটি কী?
খ) জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে রাহেলা বেগমের কার্যক্রম জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন ধরনের উদ্যোগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ) “শফিক সাহেবের গৃহীত পদক্ষেপটি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের একটি কার্যকর কৌশল”— পাঠ্যবইয়ের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
অনুশীলন প্রশ্ন
ক) বর্তমানে জনসংখ্যা বিষয়ে বাংলাদেশের স্লোগান হলো— 'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়'।
খ) একটি দেশের বিপুল জনসংখ্যা যদি অদক্ষ ও নিরক্ষর থাকে, তবে তারা দেশের জন্য বোঝাস্বরূপ হয়ে দাঁড়ায় এবং অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মক্ষম জনসম্পদে রূপান্তর করা সম্ভব। এর ফলে দেশের উৎপাদনশীলতা ও জাতীয় আয় বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পেয়ে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়।
গ) উদ্দীপকে রাহেলা বেগমের কার্যক্রম জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা উদ্যোগকে নির্দেশ করে। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের জন্য মাঠপর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মীদের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং আধুনিক সেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহেলা বেগম বাড়ি বাড়ি গিয়ে মায়েদের পরিবার পরিকল্পনার উপকরণ সরবরাহ এবং বাল্যবিবাহ রোধে সচেতন করার মাধ্যমে ছোট পরিবার গঠনের সরকারি লক্ষ্য বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখছেন, যা দেশের জনসংখ্যানীতির মূল উদ্দেশ্যগুলোর সাথে সংগতিপূর্ণ।
ঘ) উক্তিটি সম্পূর্ণরূপে যথার্থ। একটি দেশের বিশাল জনসংখ্যাকে সম্পদে পরিণত করার অন্যতম প্রধান উপায় হলো কর্মমুখী শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সম্প্রসারণ। উদ্দীপকে শফিক সাহেব বেকার তরুণদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে হাঁস-মুরগি পালন ও আধুনিক কৃষিকাজে দক্ষ করে তুলেছেন, যা তাদেরকে উৎপাদনশীল কাজে যুক্ত করেছে। পাঠ্যবইয়ের আলোকে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের যেসব কৌশল রয়েছে—যেমন প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, কৃষি আধুনিকীকরণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ—শফিক সাহেবের উদ্যোগ তারই প্রতিফলন ঘটায়। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকেরা বোঝা না হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখছে এবং নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখছে। সুতরাং বলা যায়, কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার এই পদক্ষেপটি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের অত্যন্ত কার্যকর একটি কৌশল।
২. একটি বেসরকারি সংস্থা 'আলোর দিশারী' রূপনগর চরের দরিদ্র পরিবারগুলোর উন্নয়নে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে। তারা চরের মহিলাদের সেলাই, নকশিকাঁথা তৈরি এবং হস্তশিল্পের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেয় এবং উৎপাদিত পণ্য বিক্রির ব্যবস্থা করে। পাশাপাশি সংস্থাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতাদের নিয়ে নিয়মিত কর্মশালার আয়োজন করে ছোট পরিবারের সুফল তুলে ধরে এবং কন্যাশিশুদের বিদ্যালয়ে পাঠাতে অভিভাবকদের উদ্বুদ্ধ করে। এর ফলে অল্প সময়ের মধ্যেই এলাকার পরিবারগুলোতে ইতিবাচক পরিবর্তন দেখা দেয়।
ক) কোন নীতি একটি দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্ধারণ করে?
খ) বাল্যবিবাহ রোধে সরকার কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের ওপর জোর দিয়েছে কেন?
গ) উদ্দীপকে 'আলোর দিশারী' সংস্থার পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতামূলক কর্মকাণ্ড পাঠ্যবইয়ের কোন উদ্যোগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ) “আলোর দিশারী সংস্থার হস্তশিল্প প্রশিক্ষণ কার্যক্রম নারীর ক্ষমতায়ন ও জনসংখ্যা নিয়ন্ত্রণে যৌথভাবে অবদান রাখছে”— বিশ্লেষণ করো।
অনুশীলন প্রশ্ন
ক) জাতীয় জনসংখ্যানীতি একটি দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্ধারণ করে।
খ) কাজী অফিসে সরকারি নিয়মানুযায়ী বিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার মূল উদ্দেশ্য হলো বাল্যবিবাহ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা। আইন অনুযায়ী বিয়ের উপযুক্ত বয়স (ছেলের জন্য ২১ ও মেয়ের জন্য ১৮ বছর) নিশ্চিত করার জন্য জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হয়। এর ফলে গোপনে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ে দেওয়ার সুযোগ বন্ধ হয় এবং জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
গ) উদ্দীপকে 'আলোর দিশারী' সংস্থার কার্যক্রমটি জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থাগুলোর (NGO) সচেতনতামূলক উদ্যোগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বাংলাদেশে বিভিন্ন বেসরকারি সংস্থা জনসংখ্যা নিয়ন্ত্রণে কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প পরিচালনা করে এবং তথ্য ও শিক্ষা প্রচারের কাজ করে। তারা সাময়িকী, পোস্টার ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে প্রচার চালানোর পাশাপাশি ধর্মীয় ও স্থানীয় নেতাদের সম্পৃক্ত করে জনগণকে সচেতন করে তোলে। উদ্দীপকে 'আলোর দিশারী' স্থানীয় ও ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক সভার মাধ্যমে পাঠ্যবইয়ে উল্লিখিত বেসরকারি উদ্যোগেরই প্রতিফলন ঘটিয়েছে।
ঘ) উক্তিটি অত্যন্ত যথার্থ এবং বাস্তবসম্মত। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে সমাজে তাঁদের সামাজিক মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়, যা জনসংখ্যা নিয়ন্ত্রণে সরাসরি ভূমিকা রাখে। উদ্দীপকের সংস্থাটি মহিলাদের হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ দিয়ে আয়মূলক কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে, যা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করছে। পাঠ্যবই অনুসারে, নারী শিক্ষার প্রসার এবং তাঁদের কর্মসংস্থানে যুক্ত করার কৌশল জনসংখ্যা হ্রাসে কার্যকর ভূমিকা পালন করে; কারণ কর্মজীবী ও সচেতন নারীরা সাধারণত দেরিতে বিয়ে করেন এবং ছোট পরিবারের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হন। আয় বৃদ্ধির ফলে পরিবারে তাঁদের মতামতের গুরুত্ব বাড়ে এবং তাঁরা সন্তান গ্রহণের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। অতএব, এই ধরনের হস্তশিল্প প্রশিক্ষণ শুধু নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতাই আনছে না, বরং পরোক্ষভাবে জন্মহার কমিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণেও কার্যকর অবদান রাখছে।
৩. সুবর্ণচরের বাসিন্দা রওশন আরা নিজের গ্রামে 'নবচেতনা' নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে তিনি এলাকার মা ও শিশুদের নিয়মিত টিকা প্রদান, পুষ্টিশিক্ষা এবং পরিবার পরিকল্পনা সামগ্রী ব্যবহারের ওপর জোর দেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিয়মিত সচেতনতামূলক সভার আয়োজন করেন। রওশন আরার বিশ্বাস, এই সীমিত পদক্ষেপগুলো সফলভাবে বাস্তবায়ন করলেই দেশের সামগ্রিক জনসংখ্যা সমস্যা চিরতরে নির্মূল হয়ে যাবে এবং এলাকাটি পুরোপুরি স্বাবলম্বী হয়ে উঠবে।
ক) জনসংখ্যানীতি কাকে বলে?
খ) বাল্যবিবাহ রোধে বিয়ের রেজিস্ট্রেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে কেন?
গ) উদ্দীপকে 'নবচেতনা' প্রতিষ্ঠানের কার্যক্রম পাঠ্যপুস্তকের কোন ধরনের উদ্যোগকে প্রতিফলিত করে? ব্যাখ্যা করো।
ঘ) "রওশন আরার গৃহীত সীমিত পদক্ষেপই জনসংখ্যা সমস্যার স্থায়ী সমাধানে যথেষ্ট নয়"—উক্তিটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
অনুশীলন প্রশ্ন
ক) কোনো দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে সামগ্রিক পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করা হয়, তাকে জনসংখ্যানীতি বলে।
খ) বাল্যবিবাহ রোধ এবং বিয়ে আইনসম্মতভাবে নথিভুক্ত করার লক্ষ্যেই সরকার কাজি অফিসে বিয়ের রেজিস্ট্রেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। অনেক সময় সঠিক বয়স যাচাই না করে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেওয়া হয়, যা দ্রুত জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। বিয়ের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র যাচাই সহজ হয়। এর ফলে আইন অনুযায়ী মেয়েদের ১৮ এবং ছেলেদের ২১ বছরের পূর্বে বিয়ে দেওয়ার সুযোগ বন্ধ করে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
গ) উদ্দীপকে 'নবচেতনা' প্রতিষ্ঠানের কার্যক্রম জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোগের প্রতিফলন ঘটায়।
বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা কার্যকর ভূমিকা রাখছে।
উদ্দীপকের 'নবচেতনা' মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, টিকা প্রদান, পুষ্টিশিক্ষা এবং বাল্যবিবাহ রোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে কাজ করছে। পাঠ্যবই অনুসারে বেসরকারি সংস্থাগুলো গ্রামে গ্রামে গিয়ে পরিবার পরিকল্পনা সেবা দেওয়া, দুই সন্তানের পরিবার গঠনে উদ্বুদ্ধ করা, পোস্টার ও আলোচনার মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় প্রতিনিধিদের নিয়ে কর্মশালা পরিচালনা করে থাকে। সুতরাং, রওশন আরার প্রতিষ্ঠানের কর্মপদ্ধতি ও উদ্দেশ্য সরাসরি বেসরকারি উন্নয়ন সংস্থার জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ।
ঘ) উক্তিটি যথার্থ; কারণ জনসংখ্যা সমস্যার সামগ্রিক ও টেকসই সমাধানের জন্য কেবল স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্যোগ নয়, বরং সরকারের বহুমুখী রাষ্ট্রীয় নীতি ও জনসম্পদ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন অপরিহার্য।
উদ্দীপকের 'নবচেতনা' প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বাল্যবিবাহ রোধের মতো কিছু প্রশংসনীয় উদ্যোগ নিলেও তা সমগ্র সমস্যা সমাধানের জন্য সম্পূর্ণ নয়।
একটি দেশের জনসংখ্যাকে নিয়ন্ত্রণে এনে তাকে জনসম্পদে রূপান্তর করতে হলে জাতীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হয়। সরকারের গৃহীত উদ্যোগের মধ্যে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া, নারী শিক্ষার প্রসারে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উপবৃত্তি প্রদান, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিস্তার এবং উৎপাদনমুখী কর্মসংস্থান সৃষ্টি। এছাড়া নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগির খামার ও কুটিরশিল্পের মতো আয়বৃদ্ধিমূলক কাজে সম্পৃক্ত করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
কেবল সচেতনতামূলক প্রচারণা বা টিকা প্রদানের মতো সীমিত পদক্ষেপে দারিদ্র্য ও অশিক্ষার মূল কারণ দূর করা যায় না। কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি তৈরি না হলে স্থায়ী সমৃদ্ধি সম্ভব নয়। অতএব বলা যায়, উদ্দীপকের উদ্যোগটি অত্যন্ত ইতিবাচক হলেও সামগ্রিক জনসংখ্যা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ক্ষেত্রে তা এককভাবে যথেষ্ট নয়।

সব দেখুন (৩)