বাংলা ১ম পত্র
১২১. কাঙালী শিশুকাল থেকে কাকে বিশ্বাস করতে শিখেছে?
করসিক বাঘকে
খঅভাগীকে
গবামুন মাকে
ঘনাপতে-বৌদিকে
সঠিক উত্তর: খ — অভাগীকে
১২২. অভাগী ছেলেকে রূপকথার গল্প বলতে গিয়ে কিসের গল্প শুরু করে?
কনিজের ছোটবেলার কথা
খকাঙালীর বাবার কথা
গশ্মশান ও শ্মশানযাত্রার কাহিনী
ঘদুলে সম্প্রদায়ের কাহিনী
সঠিক উত্তর: গ — শ্মশান ও শ্মশানযাত্রার কাহিনী
১২৩. অভাগী শ্মশানঘাটে দেখা আকাশজোড়া ধোঁয়াকে কী মনে করে?
কনরকের আগুন
খযমদূত
গস্বর্গের রথ
ঘস্বর্গের বৃক্ষ
সঠিক উত্তর: গ — স্বর্গের রথ
১২৪. অভাগী মৃত্যুর পর কার হাতের আগুনের প্রত্যাশী?
করসিক বাঘের
খজমিদারের
গঠাকুরদাস মুখুয্যের
ঘকাঙালীর
সঠিক উত্তর: ঘ — কাঙালীর
১২৫. অভাগী মৃত্যুর সময় তার স্বামীকে ডেকে আনার কথা বলেছে কেন?
কপায়ের ধূলা নেওয়ার জন্য
খকাঙালীর ভরণপোষণের জন্য
গবিচার করার জন্য
ঘসৎকার করার জন্য
সঠিক উত্তর: ক — পায়ের ধূলা নেওয়ার জন্য
১২৬. কাঙালী ঘটি বাঁধা দিয়ে কী করল?
কমায়ের জন্য খাবার কিনল
খকবিরাজকে প্রণামী দিল
গমৃতদেহ সৎকারের কাঠ কিনল
ঘজমিদারকে খাজনা দিল
সঠিক উত্তর: খ — কবিরাজকে প্রণামী দিল
১২৭. কাঙালী ভালো করে ভাত রাঁধতে পারল না কেন?
কচুলায় আগুন না থাকায়
খমায়ের মৃত্যু শোকে
গরান্না না জানার কারণে
ঘঅতিরিক্ত ধোঁয়ার কারণে
সঠিক উত্তর: গ — রান্না না জানার কারণে
১২৮. বাবাকে ডেকে ফেরার পথে কাঙালীকে তার মা কী আনতে বলেছিল?
কওষুধ
খচাল-ডাল
গআলতা
ঘসিঁদুর
সঠিক উত্তর: গ — আলতা
১২৯. অভাগী কাঙালীকে কোথা থেকে আলতা আনার কথা বলেছে?
কবাজার থেকে
খমুখুয্যেবাড়ি থেকে
গরসিক বাঘের কাছ থেকে
ঘনাপতে-বৌদির কাছ থেকে
সঠিক উত্তর: ঘ — নাপতে-বৌদির কাছ থেকে
১৩০. রসিক দুলে কাঙালীর ডাকে বাড়িতে এসে অভাগীকে কী অবস্থায় পেল?
কসুস্থ-সবল
খমৃত
গমুমূর্ষু
ঘহাস্যোজ্জ্বল
সঠিক উত্তর: গ — মুমূর্ষু
১৩১. অভাগীর শয্যাপাশে রসিক দুলেকে কে পায়ের ধূলো দিতে বলল?
ককাঙালী
খঠাকুরদাস মুখুয্যে
গরাখালের মা
ঘবিন্দির পিসি
সঠিক উত্তর: ঘ — বিন্দির পিসি
১৩২. রসিক দুলে অভাগীকে পায়ের ধূলো দিতে গিয়ে কেঁদে ফেলল কেন?
কঅনুশোচনার কারণে
খদীর্ঘদিন পর বাড়ি ফেরায়
গনিজের গুরুত্ব বোঝার আনন্দে
ঘশাস্তি পাওয়ার কথা ভেবে
সঠিক উত্তর: ক — অনুশোচনার কারণে
১৩৩. “এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে, ও আমাদের দুলের ঘরে জন্মাল কেন।” ‘অভাগীর স্বর্গ’ গল্পে কথাটি কে বলেছে?
করসিক দুলে
খবিন্দির পিসি
গরাখালের মা
ঘনাপতে-বৌদি
সঠিক উত্তর: গ — রাখালের মা
১৩৪. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কোথায় একটা বেলগাছ থাকার কথা উল্লেখ রয়েছে?
কমুখুয্যেবাড়িতে
খঅভাগীর কুটির প্রাঙ্গণে
গজমিদারবাড়ির উঠানে
ঘবিন্দির পিসির বাড়ি
সঠিক উত্তর: খ — অভাগীর কুটির প্রাঙ্গণে
১৩৫. অভাগীর সৎকারের জন্য কে কুড়াল চেয়ে এনে বেলগাছ কাটতে গেল?
ককাঙালী
খজমিদারের দারোয়ান
গঠাকুরদাস
ঘরসিক দুলে
সঠিক উত্তর: ঘ — রসিক দুলে
১৩৬. জমিদারের দারোয়ান রসিক দুলের গালে সশব্দে চড় মারল কেন?
কখাজনা না দেওয়ায়
খঅভাগীকে পায়ের ধূলো দেওয়ায়
গঅনুমতি ছাড়া বেলগাছ কাটতে যাওয়ায়
ঘছোট জাতের মানুষ হওয়ায়
সঠিক উত্তর: গ — অনুমতি ছাড়া বেলগাছ কাটতে যাওয়ায়
১৩৭. কাঙালীদের কুটির প্রাঙ্গণের বেলগাছটি কে পুঁতেছে?
কঅভাগী
খরসিক দুলে
গকাঙালী
ঘজমিদার
সঠিক উত্তর: ক — অভাগী
১৩৮. হিন্দুস্তানি দারোয়ান কাঙালীকে মারতে গিয়েও মারল না কেন?
করসিক দুলের ভয়ে
খকাঙালী ছোট হওয়ায়
গঅশৌচের ভয়ে
ঘজমিদারের নিষেধে
সঠিক উত্তর: গ — অশৌচের ভয়ে
১৩৯. কাঙালীদের গ্রামে জমিদারের কাছারির কর্তা কে?
কঠাকুরদাস মুখুয্যে
খঅধরময় রায়
গভট্টাচার্য মহাশয়
ঘমুখোপাধ্যায় মহাশয়
সঠিক উত্তর: খ — অধরময় রায়
১৪০. সকলে দারোয়ানের কাছে অনুনয় বিনয় করার সময় কাঙালী ঊর্ধ্বশ্বাসে দৌড়ে কোথায় যায়?
ককাছারিবাড়িতে
খমুখুয্যেবাড়িতে
গজমিদারবাড়িতে
ঘশ্মশানঘাটে
সঠিক উত্তর: ক — কাছারিবাড়িতে
১৪১. কাছারিবাড়িতে কাঙালী গোমস্তার কাছে মা মরার কথা বলতে গিয়ে কেঁদে ফেললে গোমস্তা কী করেন?
ককাঙালীকে ধমক দেন
খকাঙালীকে সান্ত্বনা দেন
গকাঙালীর ওপর বিরক্ত হন
ঘকাঙালীকে গলাধাক্কা দেন
সঠিক উত্তর: গ — কাঙালীর ওপর বিরক্ত হন
১৪২. কাঙালী মায়ের সৎকারের জন্য কাঠ চাইতে গেলে জমিদারের গোমস্তা তাকে কয় টাকা আনতে বলে?
কদুই টাকা
খতিন টাকা
গচার টাকা
ঘপাঁচ টাকা
সঠিক উত্তর: ঘ — পাঁচ টাকা
১৪৩. কাঙালী কাঠের জন্য টাকা আনতে অপারগতা প্রকাশ করলে অধরময় রায় অভাগীর লাশ কী করতে বলে?
কনদীতে ভাসিয়ে দিতে বলে
খনদীর চড়ায় পুঁতে ফেলতে বলে
গখড়কুটো দিয়ে পোড়াতে বলে
ঘদূরের জঙ্গলে ফেলে আসতে বলে
সঠিক উত্তর: খ — নদীর চড়ায় পুঁতে ফেলতে বলে
১৪৪. কাঙালী মুখুয্যে বাড়িতে গিয়ে কী চায়?
কটাকা-পয়সা
খদুমুঠো খাবার
গসৎকারের কাঠ
ঘআলতা-চন্দন
সঠিক উত্তর: গ — সৎকারের কাঠ
১৪৫. কোথায় গর্ত খুঁড়ে অভাগীকে অন্তিমশয্যায় শোয়ানো হলো?
কবাড়ির পাশের বাগানে
খনদীর চড়ে
গপুকুরঘাটে
ঘশ্মশানঘাটে
সঠিক উত্তর: খ — নদীর চড়ে
১৪৬. অভাগীর মুখাগ্নি করার জন্য কাঙালীর হাতে খড়ের আঁটি জ্বেলে দিল কে?
করসিক দুলে
খবিন্দির পিসি
গরাখালের মা
ঘপুরোহিত মশাই
সঠিক উত্তর: গ — রাখালের মা
১৪৭. ‘অভাগীর স্বর্গ’ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রধানত সমাজের কোন দিকটি তুলে ধরেছেন?
কসাম্রাজ্যবাদের নির্মম রূপ
খহিন্দুদের আনন্দ উৎসব
গদরিদ্রদের প্রতি ধনীদের সহমর্মিতা
ঘসাংস্কৃতিক ঐতিহ্য
সঠিক উত্তর: খ — হিন্দুদের আনন্দ উৎসব
১৪৮. ঠাকুরদাস মুখুয্যের কয়টি ছেলেমেয়ে?
সঠিক উত্তর: গ — 7টি
১৪৯. অভাগী গোটা কয়েক বেগুন তুলে কোথায় রওনা হয়েছিল?
কশ্মশানে
খহাটে
গবাড়িতে
ঘনদীর ঘাটে
সঠিক উত্তর: খ — হাটে
১৫০. শ্মশানঘাটে মুখুয্যে গিন্নির আলতারাঙা পা দেখে অভাগীর কী ইচ্ছে হলো?
কএকবিন্দু আলতা মাথায় দিতে
খনিজের পায়ে আলতা লাগাতে
গনদীর পানিতে পা ধুতে
ঘছেলের হাতের আগুন পেতে
সঠিক উত্তর: ক — একবিন্দু আলতা মাথায় দিতে
১৫১. মুখুয্যেবাড়ির বধূরা আঁচল দিয়ে শাশুড়ির পা থেকে কী মুছে নিল?
কপদধূলি
খআলতা
গচন্দন
ঘনেইল পলিশ
সঠিক উত্তর: ক — পদধূলি
১৫২. মুখুয্যেগিন্নির সৌভাগ্য দেখে অভাগীর কী ইচ্ছা হলো?
কঅল্প বয়সে মৃত্যুবরণ করার
খছেলের হাতের আগুন পাওয়ার
গঅনেক বিত্তের মালিক হওয়ার
ঘস্বামীকে ফিরে পাওয়ার
সঠিক উত্তর: খ — ছেলের হাতের আগুন পাওয়ার
১৫৩. ‘চোখে ধোঁ লেগেছে বৈ ত নয়’ - এখানে ‘ধোঁ’ বলতে কী বোঝানো হয়েছে?
সঠিক উত্তর: খ — ধোঁয়া
১৫৪. শ্মশান থেকে ফেরার পথে অভাগী ও কাঙালী কী করল?
কবাজারে বেগুন বিক্রি করল
খকবিরাজের বাড়ি গেল
গনদীতে গোসল করল
ঘআলতা সংগ্রহ করল
সঠিক উত্তর: গ — নদীতে গোসল করল
১৫৫. “তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভেঙচাইয়া চলিতে থাকে”— বাক্যটির সাথে কোন নামটি সামঞ্জস্যপূর্ণ?
সঠিক উত্তর: খ — অভাগী
১৫৬. অভাগী কল্পনায় কী দেখল?
কসুখের সংসার
খকাঙালীর সুখী জীবন
গবামুন মায়ের স্বর্গযাত্রা
ঘস্বামীর শেষকৃত্য
সঠিক উত্তর: গ — বামুন মায়ের স্বর্গযাত্রা
১৫৭. কাঙালী মায়ের জন্য বড়ি আনলে অভাগী কী করল?
কচুপচাপ খেয়ে নিল
খএককোণে রেখে দিল
গফিরিয়ে দিতে বলল
ঘউনুনে ফেলে দিল
সঠিক উত্তর: ঘ — উনুনে ফেলে দিল
১৫৮. “ও যে রে - ও-গাঁয়ে উঠে গেছে-”— এখানে কার কথা বলা হয়েছে?
করসিক দুলের
খঅধরের
গবিন্দির পিসির
ঘঈশ্বর নাপিতের
সঠিক উত্তর: ক — রসিক দুলের
১৫৯. কোন বিষয়ে অভাগীর সন্দেহ ছিল?
কতাকে দেখতে কবিরাজের আসার বিষয়ে
খতাকে দেখতে স্বামীর আসার বিষয়ে
গনাপতে-বৌদির আলতা দেওয়ার বিষয়ে
ঘঈশ্বর নাপিতের রোগ নির্ণয়ের বিষয়ে
সঠিক উত্তর: খ — তাকে দেখতে স্বামীর আসার বিষয়ে
১৬০. সকলের মধ্যে বয়সে বড় বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা যায়?
কমুখুয্যে
খসগ্য
গবর্ষীয়সী
ঘবৃদ্ধ
সঠিক উত্তর: গ — বর্ষীয়সী