অনুশীলন প্রশ্ন — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৮,৯৮৬টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৫৬৮১ . একের অধিক মনোমার থেকে তৈরি পলিমার—
i. নাইলনের দড়ি, টায়ার
ii. মেলামাইনের থালা-বাসন
iii. পলিথিন ব্যাগ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫৬৮২ . বস্ত্র পরিধানের উদ্দেশ্য—
i. পরিবেশের ভারসাম্য রক্ষা করা
ii. দেহকে রক্ষা করা
iii. ব্যক্তির শালীনতা বজায় রাখা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫৬৮৩ . প্রাকৃতিক তন্তু হলো—
i. সুতি, লিলেন, অ্যাসবেস্টস
ii. রেশম, পশম, উল
iii. ইথিলিন ও ফেনল
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
i ও iii
ii ও iii

৫৬৮৪ . নাইলন 6:6 হলো—
i. নন-সেলুলোজিক তন্তু

ii. কৃত্রিম তন্তু
iii. মেলামাইনের মনোমার
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫৬৮৫ . রেয়ন প্রস্তুত করা হয়—
i. উদ্ভিজ্জ সেলুলোজ থেকে
ii. রবার গাছ
iii. প্রাণিজ পদার্থ থেকে
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
i ও iii
ii ও iii

৫৬৮৬ . উদ্ভিজ্জ সেলুলোজ ও প্রাণিজ পদার্থ থেকে প্রস্তুত হয়—
i. ভিসকোস
ii. কিউপ্রামোনিয়াম
iii. অ্যাসিটেট
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
i ও iii
i, ii ও iii

৫৬৮৭ . পলিইউরেথেন প্লাস্টিক পোড়ালে নির্গত—
i. অসংখ্য মনোমার
ii. কার্বন মনোক্সাইড
iii. হাইড্রোজেন সায়ানাইড
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫৬৮৮ . রবার যেসব জৈব দ্রাবকে দ্রবণীয়—
i. এডিপিক এসিড ও হেক্সামিথিলিন ডাই অ্যামিন
ii. টারপেনটাইন ও পেট্রোল
iii. ইথার ও বেনজিন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫৬৮৯ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
অতি সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে উচ্চচাপ ও তাপে ইথিলিন গ্যাস একটি থার্মোপ্লাস্টিকে পরিণত হয়।

উদ্দীপকে উৎপন্ন পদার্থটি নিচের কোন সংকেতটি নির্দেশ করছে?

n(CH2 = CH2)
(– CH2 – CH2 –)n
n(CH3 – CH3)
n(CH ≡ CH)

৫৬৯০ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
অতি সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে উচ্চচাপ ও তাপে ইথিলিন গ্যাস একটি থার্মোপ্লাস্টিকে পরিণত হয়।

উদ্দীপকের থার্মোপ্লাস্টিকের নাম কী?

রবার
মেলামাইন
পলিথিন
ব্যাকেলাইট

৫৬৯১ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
অতি সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে উচ্চচাপ ও তাপে ইথিলিন গ্যাস একটি থার্মোপ্লাস্টিকে পরিণত হয়।

উদ্দীপকের প্রক্রিয়াটি সংঘটনে লাগে—
i. 1000 – 1200 বায়ুমণ্ডলীয় চাপ
ii. 200 সেলসিয়াস তাপমাত্রা
iii. ব্লেন্ডিং এবং মিক্সিং
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫৬৯২ . নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
টমি সবসময় সুতি কাপড়ের এবং পমি সবসময় পলিয়েস্টার কাপড়ের জামা পরে। গরমের দিনে টমি স্বাচ্ছন্দ্যবোধ করে কিন্তু পমি প্রায়ই অস্বস্তিতে ভোগে।

টমির জামা কোন তন্তু থেকে তৈরি?

তুলা
রেয়ন
নাইলন
ড্যাক্রন

৫৬৯৩ . নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
টমি সবসময় সুতি কাপড়ের এবং পমি সবসময় পলিয়েস্টার কাপড়ের জামা পরে। গরমের দিনে টমি স্বাচ্ছন্দ্যবোধ করে কিন্তু পমি প্রায়ই অস্বস্তিতে ভোগে।

পমির জামার তন্তু কীভাবে পাওয়া যায়?

উদ্ভিদ হতে সংগ্রহ করে
রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে
প্রাণী হতে প্রক্রিয়াজাত করে
খনি হতে উত্তোলন করে

৫৬৯৪ . নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
টমি সবসময় সুতি কাপড়ের এবং পমি সবসময় পলিয়েস্টার কাপড়ের জামা পরে। গরমের দিনে টমি স্বাচ্ছন্দ্যবোধ করে কিন্তু পমি প্রায়ই অস্বস্তিতে ভোগে।

টমির জামার ভালো দিক হলো—
i. তাপ পরিবহন ক্ষমতা বেশি
ii. অধিক টেকসই
iii. রবারের মতো স্থিতিস্থাপক
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫৬৯৫ . নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
X পদার্থটি পানিতে অদ্রবণীয় কিন্তু কিছু জৈব দ্রাবকে দ্রবণীয় এবং স্থিতিস্থাপক পদার্থ। Y পদার্থটি জলীয়বাষ্প ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না তবে শক্তিশালী এসিডে দ্রবীভূত হয়।

X পদার্থটি কী?

পলিথিন
মেলামাইন
রবার
প্লাস্টিক

৫৬৯৬ . নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
X পদার্থটি পানিতে অদ্রবণীয় কিন্তু কিছু জৈব দ্রাবকে দ্রবণীয় এবং স্থিতিস্থাপক পদার্থ। Y পদার্থটি জলীয়বাষ্প ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না তবে শক্তিশালী এসিডে দ্রবীভূত হয়।

Y পদার্থটি—
i. দাহ্য পদার্থ
ii. মাটিতে পচনশীল নয়
iii. পানিতে অদ্রবণীয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫৬৯৭ . সবচেয়ে নরম খনিজ কোনটি?

হীরা
ট্যালক
সিলিকা
চুনাপাথর

৫৬৯৮ . সাবসয়েল স্তরের মাটি—
i. শিলাচূর্ণে ভরপুর
ii. খনিজ পদার্থ সমৃদ্ধ
iii. জৈব পদার্থ সমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫৬৯৯ . নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
টোকিও শহরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি মাটিতে কোনো উদ্ভিদ জন্মে না কেবল মাশরুম ভালো জন্মে।

ঐ মাটিতে কোনটির আধিক্য রয়েছে?

শিলা
খনিজ পদার্থ
জৈব পদার্থ
তেজস্ক্রিয় পদার্থ

৫৭০০ . নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
টোকিও শহরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি মাটিতে কোনো উদ্ভিদ জন্মে না কেবল মাশরুম ভালো জন্মে।

কোন মাটিতে ভালো ফসল ফলে?

বালু ও খনিজ মিশ্রিত মাটিতে
খনিজ ও খনিজ পদার্থ মিশ্রিত মাটিতে
বালি ও পলি মিশ্রিত মাটিতে
বালি, পলি ও কাদা মিশ্রিত মাটিতে

৫৭০১ . নিচের কোনটি জিপসামের সংকেত?

Fe3O4
CaSO4.2H2O
CuSO4.5H2O
ZnSO4.2H2O

৫৭০২ . মাটির কণা তৈরি হয় কোন স্তরে?

হরাইজোন A তে
হরাইজোন B তে
হরাইজোন C তে
হরাইজোন D তে

৫৭০৩ . মাটির প্রধান খনিজ উপাদান কোনটি?

নাইট্রোজেন
ফসফরাস
রেডিয়াম
ক্যালসিয়াম

৫৭০৪ . SiO2 ব্যবহার হয় কোনটিতে?

সিমেন্ট তৈরিতে
রেডিও তৈরিতে
ধাতব মুদ্রা তৈরিতে
ভবন তৈরিতে

৫৭০৫ . শতকরা কতভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?

১১
২১
২২
৫১

৫৭০৬ . সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরির কাঁচামাল কোনটি?

CuSO4.2H2O
CaSO4.2H2O
CaCO3.2H2O
CuSO4.5H2O

৫৭০৭ . প্রকৃতিতে কত রকমের খনিজ পদার্থ পাওয়া যায়?

৩০০০
২৫০০
২০০০
১৫০০

৫৭০৮ . মাটির কোন স্তরে রাসায়নিক পরিবর্তন ঘটে?

Horizon-A
Horizon-B
Horizon-C
Horizon-C এর নিচে

৫৭০৯ . শিল্প কারখানায় কত ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়?

১
১১
২১
২২

৫৭১০ . শতকরা প্রায় কতভাগ প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়?

১১
২১
২২
৫১

৫৭১১ . কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?

বালি মাটি
পলি মাটি
দো-আঁশ মাটি
কাদা মাটি

৫৭১২ . মাটিতে বিদ্যমান জৈব পদার্থের উপাদান কোনটি?

পটাশিয়াম
কোবাল্ট
কপার
ট্যানিন

৫৭১৩ . নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ?

জিংক
কোবাল্ট
আর্সেনিক
ইউরেনিয়াম

৫৭১৫ . মাটির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে কয়ভাগে ভাগ করা হয়েছে?

তিন
চার
পাঁচ
ছয়

৫৭১৬ . মাটির গঠন উপাদানে জৈব পদার্থের শতকরা পরিমাণ কত ভাগ?

২০ ভাগ
১৫ ভাগ
১০ ভাগ
৫ ভাগ

৫৭১৭ . নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
আবুল হোসেন প্রতি বছর তাঁর জমিতে বেশি বেশি রাসায়নিক সার প্রয়োগ করেন। একই জমিতে প্রতি বছরই তিনি পাট ও পিঁয়াজ আবাদ করেন। এ অবস্থায় তাঁর ভালো ফলন না হওয়ার কারণে তিনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন।

ভালো ফলন পেতে তাকে-

বেশি পানি দিতে হবে
বেশি রাসায়নিক সার দিতে হবে
জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে
প্রতি বছর একই ফসল আবাদ করতে হবে

৫৭১৮ . নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
আবুল হোসেন প্রতি বছর তাঁর জমিতে বেশি বেশি রাসায়নিক সার প্রয়োগ করেন। একই জমিতে প্রতি বছরই তিনি পাট ও পিঁয়াজ আবাদ করেন। এ অবস্থায় তাঁর ভালো ফলন না হওয়ার কারণে তিনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন।

আবুল হোসেনের জমিতে গৃহীত চাষ ব্যবস্থার জন্য নিচের কোনটি ঘটেছে?

জমির উর্বরতা বেড়েছে
জমির পোকামাকড় বেড়েছে
জমির উর্বরতা ও পানি ধারণ ক্ষমতা কমেছে
জমির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে

৫৭১৯ . নিচের টেবিলটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:

মাটির কণা বৈশিষ্ট্য
O পানি ধারণক্ষমতা কম
P আঙুলের ঘষা দিলে মসৃণ অনুভূত হয়
Q পানি ধারণক্ষমতা বেশি
R চাষাবাদের উপযোগী

কোনটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে?

O
P
Q
R

৫৭২০ . নিচের টেবিলটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:

মাটির কণা বৈশিষ্ট্য
O পানি ধারণক্ষমতা কম
P আঙুলের ঘষা দিলে মসৃণ অনুভূত হয়
Q পানি ধারণক্ষমতা বেশি
R চাষাবাদের উপযোগী

R কণাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য-
i. এতে পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে না
ii. এটি O, P, Q দ্বারা তৈরি
iii. এটি O, P, Q এর অনুপাতের উপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii