ষষ্ঠ অধ্যায়: পলিমার — ষষ্ঠ অধ্যায়: পলিমার — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

ষষ্ঠ অধ্যায়: পলিমার — ষষ্ঠ অধ্যায়: পলিমার MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ২৮টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . পলিবাগ কোন ধরনের মনোমার থেকে তৈরি পলিমার?

ভিনাইল ক্লোরাইড
রেজিন
ব্যাকেলাইট
ইথিলিন

২ . ইথিলিন গ্যাসকে ১০০০–১২০০ বায়ুমণ্ডলীয় চাপে ২০০ সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়?

পলিথিন
রাবার
রেজিন
নাইলন

৩ . ইথিলিন গ্যাস থেকে পলিথিনের পলিমারকরণ দ্রুত করার জন্য কোনটি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়?

নাইট্রোজেন
অক্সিজেন
ওজোন
নিকেল

৫ . নাইলন ৬৬ এবং নাইলন ৬ কী?

ভালো মানের নাইলন
শিল্প কারখানায় ব্যবহৃত নাইলন
নাইলনের দুটি স্বতন্ত্র রূপ
সবচেয়ে বেশি ব্যবহৃত নাইলন

৭ . ধাতব লবণে নিচের কোন তন্তু বিক্রিয়া করে?

নাইলন
জর্জেট
রেশম
রেয়ন

৯ . শীতের হাত থেকে আত্মরক্ষার জন্য আমরা কোন কাপড়ের পোশাকের কথা সবচেয়ে বেশি ভাবি?

পশমি কাপড়
রেশমি কাপড়
রেয়ন কাপড়
নাইলন কাপড়

১০ . জীবন্ত মেষ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি করা হয় তাকে কী বলা হয়?

বেস্ট উল
হাই উল
পুল্ড উল
ফ্লিস উল

১১ . মৃত বা জবাই করা মেষ থেকে যে পশম তৈরি করা হয় তাকে কী বলা হয়?

পুল্ড উল
ফ্লিস উল
ডেড উল
ফিনিশড উল

১২ . নিচের কোন ধাপটি অনুসরণ করে বস্ত্র তৈরি করা হয়?

তন্তু আঁশ সুতা বস্ত্র
সুতা তন্তু আঁশ বস্ত্র
আঁশ সুতা তন্তু বস্ত্র
আঁশ তন্তু সুতা বস্ত্র

১৩ . বস্ত্র আরামদায়ক কিনা তা কিসের উপর নির্ভর করে?

বুননের উপর
রং ও কারুকাজের উপর
কাপড়ের উপর
ডিজাইন ও বৈশিষ্ট্যের উপর

১৪ . গরমের দিনে আমরা সুতির পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি কেন?

তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা বেশি বলে
তাপ বিকিরণ ক্ষমতা বেশি বলে
উদ্ভিজ্জ উৎস থেকে তৈরি বলে
প্রাকৃতিক আঁশ থেকে তৈরি বলে

১৬ . পশমি পোশাক শীতবস্ত্র হিসেবে বহুল ব্যবহৃত হয় কেন?

তাপ সুপরিবাহী বলে
তাপ বিকিরিত করে বলে
জলীয় বাষ্প শোষণ করে নেয় বলে
তাপ কুপরিবাহী বলে

১৭ . শীতকালে পশমের তৈরি পোশাকে গরম অনুভূত হওয়ার কারণ কী?

তন্তুর ভাঁজে ভাঁজে তাপ জমা থাকে বলে
তন্তুর তল অমসৃণ হওয়ায় বাতাস আটকে থাকে বলে
তন্তু উচ্চতাপ ও বিদ্যুৎরোধক বলে
তন্তু তাপ বিকিরিত করতে পারে বলে

১৮ . সুতি বস্ত্রের প্রধান সীমাবদ্ধতা কী?

সংকোচনশীলতা
প্রসারণশীলতা
নমনীয়তা
তাপ পরিবাহিতা

১৯ . কোনটি পশম নয়?

মোহায়ার
পলিয়েস্টার
কাশ্মীরি
ভিকুনা

২০ . পশমের বৈশিষ্ট্য কোনটি?

চকচকে ও উজ্জ্বল
ভালো তাপ সুপরিবাহী
নমনীয়তা ও স্থিতিস্থাপকতা
ভালো তাপ কুপরিবাহী

২১ . আগুনে নাইলন পুড়লে এটি কী গঠন করে?

ডাই অ্যামিন
এডিপিক এসিড
অ্যাসিটেট
বোরাক্স বিড

২২ . নিচের কোন কৃত্রিম তন্তু প্রস্তুতিতে উদ্ভিজ্জ সেলুলোজ ও প্রাণিজ পদার্থ ব্যবহৃত হয় না?

ভিসকোস
নাইলন ৬
কিউপ্রামোনিয়াম
অ্যাসিটেট

২৩ . প্যারাসুটের কাপড় প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?

নাইলন
রেয়ন
রেশম
পশম

২৪ . পশমের বৈশিষ্ট্য হলো—
i. নমনীয়তা ও স্থিতিস্থাপকতা
ii. কুঞ্চন প্রতিরোধের ক্ষমতা ও রঙ ধারণ ক্ষমতা
iii. লঘু এসিড ও ক্ষার সহনীয়
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
i ও iii
i, ii ও iii

২৫ . পশম তন্তু হলো—
i. আলপাকা ও মোহায়ার
ii. কাশ্মীর ও ভিকুনা
iii. আইওয়া ও কেরাটিন
নিচের কোনটি সঠিক?

i
ii
i ও ii
i, ii ও iii

২৬ . নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
রহিমা শীতে পরার জন্য একটি জামা বানাল। জামাটি ইস্ত্রি করে পরিধান করলে গরম অনুভূত হয়।

রহিমার জামাটি—

সুতি
লিনেন
রেশম
পশম

২৭ . নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
রহিমা শীতে পরার জন্য একটি জামা বানাল। জামাটি ইস্ত্রি করে পরিধান করলে গরম অনুভূত হয়।

রহিমার জামাটি—
i. স্থিতিস্থাপক ও নমনীয়
ii. দেহের তাপ ধরে রাখে
iii. হালকা গরম পানিতে ধুতে হয়
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
ii ও iii
i, ii ও iii

২৮ . বীজ থেকে তুলা পৃথকীকরণকে কী বলা হয়?

প্রক্রিয়াজাতকরণ
স্পিনিং
ব্লেন্ডিং
জিনিং