একাদশ অধ্যায়: প্রাত্যহিক জীবনে তড়িৎ — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

একাদশ অধ্যায়: প্রাত্যহিক জীবনে তড়িৎ MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৫৬টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে তাকে কী বর্তনী বলে?

সিরিজ বর্তনী
সমান্তরাল বর্তনী
ক্রমিক বর্তনী
শ্রেণিবদ্ধ বর্তনী

২ . সাধারণত নিরপেক্ষ তার কোন রঙের হয়?

কালো রঙের
সবুজ রঙের
হলুদ রঙের
সাদা রঙের

৩ . একটি অ্যানোড, একটি ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষ্য নিয়ে গঠিত হয় কোনটি?

তড়িৎ বর্তনী
রোধক
তড়িৎ মুদ্রণ
ব্যাটারি

৪ . ফিউজ তারের বৈশিষ্ট্য কোনটি?

মোটা ও গলনাঙ্ক বেশি
সরু ও গলনাঙ্ক কম
সরু ও স্ফুটনাঙ্ক কম
মোটা ও স্ফুটনাঙ্ক বেশি

৫ . ফিউজ তারের মধ্যে একটি নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে কী ঘটে?

বিদ্যুৎ প্রবাহে বাধা দেয়
বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণে রাখে
উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটায়
অত্যন্ত উত্তপ্ত হয়ে গলে যায়

৬ . তড়িৎ ভোল্টেজ থাকে কোন ধরনের তারে?

জীবন্ত তারে
নিরপেক্ষ তারে
কালো রঙের তারে
সাদা রঙের তারে

৭ . নিরপেক্ষ তারে তড়িৎ ভোল্টেজ কম থাকে কেন?

দুর্ঘটনা এড়াতে
মাটির সাথে সংযোগ দেওয়া হয় বলে
মাটির সাথে সংযোগ দেওয়া হয় না বলে
বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার উপযোগী রাখতে

৮ . কখন প্লাস্টিকের শুষ্ক জুতা পরিধান করে বিদ্যুৎ সংযোগের কাজ করতে হয়?

নিরপেক্ষ তারে কাজ করার সময়
মেইন লাইনে কাজ করার সময়
জীবন্ত তারে কাজ করার সময়
ডিস্ট্রিবিউশন বক্সে কাজ করার সময়

৯ . কোনটির ভিতর দিয়ে মেইন তারটি মিটারে যায়?

ফিউজ
প্লাগ সকেট
ডিস্ট্রিবিউশন বক্স
মেইন সুইচ

১০ . বাড়ির ভেতরে প্রবাহ বন্ধ বা চালনা করা কোনটি দ্বারা নিয়ন্ত্রণ করা যায়?

প্লাগ সকেট
মেইন সুইচ
ডিস্ট্রিবিউশন বক্স
ফিউজ

১১ . মেইন লাইন থেকে যে শাখা লাইন বের হয় তাতে কোনটি পৃথক পৃথকভাবে সংযুক্ত করতে হয়?

মাল্টিপ্লাগ
প্লাগ সকেট
ডিস্ট্রিবিউশন বক্স
ফিউজ

১২ . বাড়ির ওয়ারিং-এর তার অন্তরক দ্বারা মোড়ানো হতে হয় কেন?

ইলেকট্রনের প্রবাহ নিরবচ্ছিন্ন রাখতে
দুর্ঘটনা থেকে রক্ষা পেতে
বিদ্যুৎ প্রবাহ অবিচ্ছিন্ন রাখতে
মিটারে বিদ্যুৎ খরচ লিপিবদ্ধ করতে

১৩ . আমরা দৈনন্দিন জীবনে যে ব্যাটারি ব্যবহার করি তা কীভাবে গঠিত হয়?

একটি কোষের সমন্বয়ে
একাধিক কোষের সমন্বয়ে
দুটি কোষের সমন্বয়ে
বিপরীত কোষদ্বয়ের সমন্বয়ে

১৪ . বিদ্যুৎ লাইনে নিরাপত্তা ফিউজ ব্যবহার করা হয় কেন?

বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধির জন্য
বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য
দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য
বিদ্যুৎ লাইনকে রক্ষার জন্য

১৫ . মেইন তার দুটির একটি জীবন্ত তার হলে অপর তারটি কোন ধরনের হবে?

ধনাত্মক
ঋণাত্মক
তামার
নিরপেক্ষ

১৬ . বিদ্যুৎ ওয়ারিংয়ের তার সাধারণত পিভিসি দ্বারা মোড়ানো থাকে। নিচের কোনটি থেকে এই পিভিসি তৈরি হয়?

রবার
প্লাস্টিক
পলিমার
সুতার আঁশ

১৭ . স্বাভাবিক অবস্থায় পরমাণু বা অণুতে ইলেকট্রন সংখ্যা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যার—

ভিন্ন হয়
সমান হয়
ব্যতিক্রম হয়
দ্বিগুণ হয়

১৮ . কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?

বিজ্ঞানী ডাল্টন
বিজ্ঞানী বার্জেলিয়াস
বিজ্ঞানী আরহেনিয়াস
বিজ্ঞানী রাদারফোর্ড

১৯ . অ্যানায়ন কী?

ধনাত্মক আয়ন
ঋণাত্মক আয়ন
ধনাত্মক তড়িৎদ্বার
ঋণাত্মক তড়িৎদ্বার

২০ . তড়িৎ প্রলেপনে যে ধাতুর প্রলেপ দিতে হবে তার বৈশিষ্ট্য কেমন হতে হবে?

কম সক্রিয়
বেশি সক্রিয়
তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী
উজ্জ্বল হতে হবে

২১ . তামা, লোহা, ব্রোঞ্জ ইত্যাদি ধাতুর উপর কোন প্রক্রিয়ায় সোনা, রূপা, নিকেল ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়া হয়?

ধাতু নিষ্কাশন
ধাতু শোধন
তড়িৎ রিপেয়ারিং
তড়িৎ বিশ্লেষণ

২২ . তড়িৎ প্রলেপনে তড়িৎ দ্রব হিসেবে ব্যবহার করা হয় কোনটি?

যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তার কোনো লবণের দ্রবণ
যে ধাতুর প্রলেপ দিতে হবে তার কোনো লবণের দ্রবণ
নিকৃষ্ট কোনো ধাতুর
মূল্যবান যেকোনো ধাতুর

২৩ . আকরিক থেকে কোন প্রক্রিয়ার সাহায্যে সহজে ধাতু নিষ্কাশন ও শোধন করা যায়?

তড়িৎ বিশ্লেষণ
তড়িৎ প্রলেপন
তড়িৎ মুদ্রণ
তড়িৎ রিপেয়ারিং

২৪ . ধাতু নিষ্কাশনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

যেকোনো বিশুদ্ধ ধাতব পাত
অতি মূল্যবান বিশুদ্ধ ধাতব পাত
যে ধাতু নিষ্কাশিত হবে তার একটি বিশুদ্ধ পাত
নিকৃষ্ট ধাতুর একটি পাত

২৫ . দ্রবণে যেটি কম পরিমাণে থাকে তাকে কী বলা হয়?

দ্রব
দ্রাব্যতা
কলয়েড
ঘনমাত্রা

২৬ . পানিতে চিনি মিশিয়ে চিনির দ্রবণ প্রস্তুত করা হলো। এখানে দ্রব কোনটি?

পানি
চিনি
শরবত
H+ ও OH

২৭ . তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে দুটি সুপরিবাহী ধাতব দণ্ড ডুবিয়ে রাখা হয়। এ ধাতব দণ্ড দুটিকে কী বলা হয়?

তড়িৎ বিশ্লেষণ কোষ
ক্যাথোড
অ্যানোড
তড়িৎদ্বার

২৮ . CuSO₄ একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দ্রবীভূত অবস্থায় এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে এর অ্যানোডে কী উৎপন্ন হয়?

Cu²⁺
SO₄²⁻
SO₂
CuS

২৯ . তুঁতের দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় দুটি ধাতব পাত ডুবিয়ে এদের সাথে একটি তড়িৎ কোষ সংযুক্ত করা হয়। এ ধাতব পাতদ্বয়কে কী বলা হয়?

তড়িৎ বিশ্লেষ্য
তড়িৎ কোষ
তড়িৎদ্বার
অ্যামিটার

৩০ . তুঁতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় SO₄²⁻ কী করে?

ইলেকট্রন গ্রহণ করে
ইলেকট্রন ত্যাগ করে
ইলেকট্রন নিয়ে নেয়
নিস্তড়িৎ হয়

৩১ . কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড নিষ্ক্রিয় ধাতুর দ্বারা তৈরি হলে কী উৎপন্ন হয়?

হাইড্রোজেন গ্যাস
সালফার
অক্সিজেন গ্যাস
কপার

৩২ . কোনো তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করতে হলে পদার্থটিকে গলিত বা পানিতে দ্রবীভূত অবস্থায় একটি পাত্রের মধ্যে নেওয়া হয়। সাধারণভাবে এ ধরনের পাত্রকে কী বলা হয়?

গ্যালভানোমিটার
অ্যামিটার
তড়িৎ বিশ্লেষণ
ভোল্টামিটার

৩৩ . তড়িৎ মুদ্রণের জন্য লেখার ওপর মোমের ছাপ নেওয়া হয়। এর ওপর কী ছড়িয়ে দিয়ে একে তড়িৎ পরিবাহী করা হয়?

কার্বন গুঁড়া
গ্রাফাইট গুঁড়া
কপার কুচি
অ্যালুমিনিয়াম কুচি

৩৪ . অ্যাসিড, ক্ষার বা লবণ জাতীয় পদার্থ তরলে দ্রবীভূত করলে তা আয়নে বিভক্ত হয়। এ অবস্থায় নিচের কোন উক্তিটি যথার্থ?

আয়নগুলোর রাসায়নিক ধর্ম প্রকাশ পায় না
এগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে
তড়িৎপ্রবাহ সৃষ্টি হয়
এগুলো অ্যাসিডিক হয়ে পড়ে

৩৫ . তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারের মধ্যে কী কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়?

আয়নদ্বয়ের একইমুখী গতির কারণে
অম্লীয়ভাব প্রকাশের কারণে
আয়নদ্বয়ের বিপরীতমুখী গতির কারণে
ক্ষারীয়ভাব প্রকাশের কারণে

৩৬ . তুঁতের দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বার হিসেবে তামা ব্যবহার না করে অন্য ধাতব পাতের তৈরি হলে কী ঘটত?

O₂ গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে যেত
Cl₂ গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে যেত
H₂ গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে যেত
আয়নে বিশ্লেষিত হয়ে যেত

৩৭ . তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ—
i. H₂SO₄ ও HNO₃
ii. CuSO₄ ও AgNO₃
iii. NaOH ও NaCl
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৮ . তুঁতের দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় তামার তড়িৎদ্বারের পরিবর্তে অন্য কোনো নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করলে—
i. ক্যাথোডে আগের মতো তামার অণু জমা হবে
ii. SO₄²⁻ পানির সাথে বিক্রিয়া করে H₂SO₄ উৎপন্ন করে
iii. O₂ গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে যায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৯ . তড়িৎ প্রলেপনের সময়—
i. যে ধাতুর ওপর প্রলেপ দিতে হয় তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়
ii. যে ধাতুর প্রলেপ দিতে হয় তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়
iii. যে ধাতুর প্রলেপ দিতে হবে তার লবণের দ্রবণ তড়িৎ দ্রব হিসেবে ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪০ . তামা, লোহা, ব্রোঞ্জ ইত্যাদি ধাতুর ওপর প্রলেপ দেওয়া হয়—
i. জলবায়ু থেকে রক্ষা পাবার জন্য
ii. সুন্দর দেখানোর জন্য
iii. দীর্ঘস্থায়িত্বের জন্য
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii