অনুশীলন প্রশ্ন — প্রথম: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — প্রথম: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১৪৪টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৮১ . এদেশের মানুষের জাতীয়তাবাদের উন্মেষের কারণ কী?

লাহোর প্রস্তাব
ভাষা আন্দোলন
যুক্তফ্রন্টের নির্বাচন
৬ দফা দাবি

৮২ . ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয় কবে?

১১ অক্টোবর, ১৯৯৪
১৭ নভেম্বর, ১৯৯৯
২১ ফেব্রুয়ারি, ১৯৯৭
১ মে, ১৯৯৩

৮৩ . ১৯৪৭ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন?

এ. কে. ফজলুল হক
ড. মুহম্মদ শহীদুল্লাহ
কামরুদ্দীন আহমদ
ড. জিয়াউদ্দীন আহমদ

৮৪ . ‘গণ আজাদী লীগ’ কত সালে গঠিত হয়েছিল?

১৯৪৭
১৯৪৮
১৯৪৯
১৯৫০

৮৫ . ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠিত হয় কত তারিখে?

১ মার্চ
২ মার্চ
৩ মার্চ
৪ মার্চ

৮৬ . পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দীন খান ১৯৪৮ সালের কত তারিখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন?

৫ মার্চ
১০ মার্চ
১৫ মার্চ
২০ মার্চ

৮৭ . ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’-এ ঘোষণাটি সর্বপ্রথম কোথায় দেওয়া হয়?

গণপরিষদে
রেসকোর্স ময়দানে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
পল্টন ময়দানে

৮৮ . মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের কী ছিলেন?

রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
মুখ্যমন্ত্রী
গভর্নর জেনারেল

৮৯ . ১৯৫২ সালের ৩০ জানুয়ারির পরবর্তী সময়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?

অলি আহাদ
শামসুল হক
আব্দুল মতিন
কাজী গোলাম মাহবুব

৯০ . ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়?

২১ ফেব্রুয়ারি
২২ ফেব্রুয়ারি
২৩ ফেব্রুয়ারি
২৪ ফেব্রুয়ারি

৯১ . ২২ ফেব্রুয়ারির শোক র‍্যালিতে পুলিশের হামলায় কোন ভাষা সৈনিক শহীদ হন?

আব্দুস সালাম
শফিউর
আবুল বরকত
আব্দুল জব্বার

৯২ . ভাষা শহীদদের স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনার কে উদ্বোধন করেছিলেন?

শহীদ শফিউরের পিতা
শহীদ আবুল বরকতের পিতা
শহীদ আব্দুল জব্বারের পিতা
শহীদ রফিকউদ্দীনের পিতা

৯৩ . ‘আমি কাঁদতে আসিনি, আমি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি কোন কবি লিখেছিলেন?

গাজীউল হক
আব্দুল গাফ্ফার চৌধুরী
আলতাফ মাহমুদ
মাহবুব-উল-আলম চৌধুরী

৯৪ . পূর্ব বাংলার যেসব বিষয় পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে-
i. অর্থনীতি
ii. সংস্কৃতি
iii. রাজনীতি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯৫ . পাকিস্তানের শাসকগোষ্ঠী আওয়ামী মুসলিম লীগের কার্যক্রম সহ্য করতে পারেনি। এর যথার্থ কারণ হলো-
i. ক্ষমতা হারানোর ভয়
ii. প্রভাব প্রতিপত্তি হ্রাসের ভয়
iii. ২১ দফা কর্মসূচি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯৬ . পূর্ববাংলার জনগণের স্বার্থরক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়
i. আওয়ামী লীগ
ii. কৃষক শ্রমিক পার্টি
iii. মুসলিম লীগ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯৭ . যুক্তফ্রন্টের ২১ দফায় শিক্ষার ক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছিল তাহলো-
i. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা
ii. অবৈতনিক মাধ্যমিক শিক্ষা
iii. বাংলাকে শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯৮ . ১৯৫৮ সালে প্রবর্তিত পাকিস্তানের সামরিক শাসন যে ধরনের পরিবর্তন সাধন করে—
i. ১৯৫৬ সালের সংবিধান বাতিল করে
ii. কেন্দ্রীয় পরিষদ ভেঙে দেয়
iii. সকল মৌলিক অধিকার কেড়ে নেয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯৯ . মৌলিক গণতন্ত্রে আশি হাজার নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্যদের ভোটে—
i. রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রাখা হয়
ii. জাতীয় পরিষদের সদস্য নির্বাচনের বিধান রাখা হয়
iii. প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচনের বিধান রাখা হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০০ . বাঙালি জাতীয়তাবাদ বলতে বোঝায়—
i. ঐতিহ্যে যে জাতীয় ঐক্য গঠিত হয়
ii. সংস্কৃতিতে যে জাতীয় ঐক্য গঠিত হয়
iii. জাতিগত পরিচয়ে যে ঐক্য গঠিত হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০১ . প্রতিষ্ঠালগ্নে আওয়ামী মুসলিম লীগের দাবিগুলো ছিল—
i. স্বায়ত্তশাসন
ii. জনগণের সার্বভৌমত্ব
iii. বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষার মর্যাদা দান
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০২ . যুক্তফ্রন্টের ২১ দফায় অন্তর্ভুক্ত ছিল—
i. সেচ ব্যবস্থার উন্নয়ন
ii. বন্যা নিয়ন্ত্রণ
iii. দুর্ভিক্ষ প্রতিরোধ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০৩ . পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের যথার্থ কারণ হলো—
i. মুসলিম লীগের দ্বিজাতিতাত্ত্বিক ধারণা
ii. বাঙালির প্রগতিশীল রাজনৈতিক চেতনা
iii. বাঙালির স্বার্থরক্ষা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০৪ . যুক্তফ্রন্টের দলগুলো হলো-
i. আওয়ামী লীগ
ii. জামায়াতে ইসলাম
iii. কৃষক শ্রমিক পার্টি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০৫ . ১৯৭০ সালের নির্বাচনে অংশগ্রহণ করে—
i. জাতীয় কংগ্রেস
ii. আওয়ামী লীগ
iii. পিপলস পার্টি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০৬ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
জনাব নূরুল আমীন একজন সমাজসেবী মানুষ। কিন্তু এলাকার চেয়ারম্যান তার অপশাসন দিয়ে এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করছিল। জনাব নূরুল আমীন সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং পরবর্তী নির্বাচনে জয়লাভ করেন। এতে চেয়ারম্যান তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে।

অনুচ্ছেদের সাথে নিচের কোন ঘটনার সাদৃশ্য পাওয়া যায়?

তমুদ্দুন মজলিস গঠন
আওয়ামী লীগ গঠন
যুক্তফ্রন্ট গঠন
গণআজাদী লীগ গঠন

১০৭ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
জনাব নূরুল আমীন একজন সমাজসেবী মানুষ। কিন্তু এলাকার চেয়ারম্যান তার অপশাসন দিয়ে এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করছিল। জনাব নূরুল আমীন সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং পরবর্তী নির্বাচনে জয়লাভ করেন। এতে চেয়ারম্যান তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে।

উক্ত সংগঠনটি গড়ে ওঠার যথার্থ কারণ
i. বাংলায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা
ii. মুসলিম লীগের পরাজয় ঘটানো
iii. পাকিস্তানিদের কর্তৃত্ব থেকে এদেশের জনগণকে মুক্ত করা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০৮ . ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের দ্বারা ভারতের পাশাপাশি অপর কোন স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়?

নেপাল
ভুটান
আফগানিস্তান
পাকিস্তান

১০৯ . ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে?

১৯৪৬
১৯৪৭
১৯৪৮
১৯৪৯

১১০ . পাকিস্তানের শুরু থেকেই শাসনভার কাদের হাতে কেন্দ্রীভূত হতে থাকে?

পূর্ব পাকিস্তানের ধনিক গোষ্ঠীর
পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠীর
পূর্ব পাকিস্তানের রাজনীতিবিদদের
পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদদের

১১১ . ১৯৪৭ সালের কত তারিখে চৌধুরী খলীকুজ্জামান উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন?

১৬ মে
১৭ মে
১৮ মে
১৯ মে

১১২ . কোন মাসে ড. জিয়াউদ্দীন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন?

জুলাই
মে
জুন
এপ্রিল

১১৩ . ড. মুহম্মদ এনামুল হক পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছিলেন কীভাবে?

সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে
সংবাদ সম্মেলনের মাধ্যমে
প্রবন্ধ লিখে
কবিতা লিখে

১১৪ . 'তমদ্দুন মজলিস' সংগঠনটির প্রতিষ্ঠাতা কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন?

ঢাকা কলেজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
ইডেন কলেজ

১১৫ . ‘তমদ্দুন মজলিস’ কোন ধরনের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়?

সাংস্কৃতিক
সামাজিক
রাজনৈতিক
অর্থনৈতিক

১১৬ . কত তারিখে ঢাকায় বিশাল শোক র‍্যালি বের হয়?

২০ ফেব্রুয়ারি
২১ ফেব্রুয়ারি
২২ ফেব্রুয়ারি
২৪ ফেব্রুয়ারি

১১৭ . ভাষা আন্দোলন কত সালে রক্তক্ষয়ী সংগ্রামে পরিণত হয়?

১৯৫২
১৯৫৩
১৯৫৪
১৯৫৬

১১৮ . পাকিস্তান সংবিধানে কত সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?

১৯৫৬
১৯৬২
১৯৬৬
১৯৭০

১১৯ . ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনে কোন গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছে?

জাতীয়তার উন্মেষ ঘটানো
অর্থনৈতিক মুক্তি
সাংস্কৃতিক ব্যবধান হ্রাস
প্রাদেশিক স্বায়ত্তশাসন

১২০ . বাঙালি জাতীয়তাবাদের প্রকাশ ঘটে কিসের মাধ্যমে?

ভাষার প্রশ্নে ঐক্যবদ্ধতার মাধ্যমে
ব্রিটিশ শাসনের অবসানের মাধ্যমে
বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে
পাকিস্তানের প্রতি সমর্থন দানের মাধ্যমে