অনুশীলন প্রশ্ন — প্রথম অধ্যায়: অর্থনীতি পরিচিতি — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — প্রথম অধ্যায়: অর্থনীতি পরিচিতি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১৫টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে’ উক্তিটি কার?

অধ্যাপক মার্শাল
কেইনস
অ্যাডাম স্মিথ
এল. রবিন্স

২ . আদিম সমাজে মানুষের জীবনযাপন কেমন ছিল?

ব্যয়বহুল
সহজ-সরল
কঠিন
ভীতিকর

৩ . অ্যারিস্টটল কে ছিলেন?

বিজ্ঞানী
গ্রিক দার্শনিক
সমাজবিজ্ঞানী
ইংরেজি অর্থনীতিবিদ

৪ . প্রথম কোথায় ভূমির ওপর ব্যক্তিমালিকানার ধারণা প্রতিষ্ঠিত হয়?

ইতালি
গ্রিসে
ফ্রান্স
ভারতে

৫ . গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের সময়ে নিচের কোন ঘটনাটি ঘটে?

দাসপ্রথার সৃষ্টি হয়
মহামন্দা দেখা দেয়
ভূমির ওপর ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠিত হয়
ভূমিবাদীদের ক্ষমতা বৃদ্ধি পায়

৬ . অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে মনে করেন—
i. অ্যাডাম স্মিথ
ii. জন স্টুয়ার্ট মিল
iii. এল. রবিন্স
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭ . এল. রবিন্সের সংজ্ঞার সমালোচনার দিক হলো—
i. অর্থনীতির সামাজিক অবস্থা
ii. অর্থনৈতিক উন্নয়ন
iii. সম্পদ স্বল্পতার সমস্যা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮ . ধনতান্ত্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় একটি অদৃশ্য শক্তি দ্বারা, এই অদৃশ্য শক্তি হলো—
i. দাম ব্যবস্থা
ii. চাহিদা
iii. অভাব
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
i ও iii
i, ii ও iii

৯ . রফিক একজন ভোক্তা। ভোগের ক্ষেত্রে সে কোন দ্রব্য কতটুকু ভোগ করবে তা স্থির হবে তার—
i. নিজস্ব ইচ্ছা অনুযায়ী
ii. পছন্দ ও রুচি অনুযায়ী
iii. সামর্থ্য অনুযায়ী
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০ . সমাজতান্ত্রিক অর্থনীতিতে সরকারের অধীনে থাকে—
i. কৃষি
ii. শিল্প
iii. বাণিজ্য
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১ . ইসলামী অর্থনীতির শরীয়তের ভিত্তি হলো—
i. পবিত্র কুরআনের নির্দেশ
ii. রাসূল (স) এর হাদিস
iii. খলিফার নির্দেশ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
রাজিব সম্প্রতি সরকারের প্রশাসনিক বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন। কিন্তু আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি জাতীয় আয়, দাম ব্যবস্থা, বিনিয়োগ ইত্যাদি বিষয়গুলোতে যথেষ্ট দক্ষতা দেখাতে পারছেন না। তার সহকর্মী রফিক তাকে সম্পদের বিজ্ঞানের ওপর জ্ঞান অর্জনের পরামর্শ দেয়।

রফিক সাহেব সম্পদের বিজ্ঞান বলতে কোন বিষয়কে বুঝিয়েছেন?

সমাজবিজ্ঞান
অর্থনীতি
রাষ্ট্রবিজ্ঞান
সমাজকল্যাণ

১৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
রাজিব সম্প্রতি সরকারের প্রশাসনিক বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন। কিন্তু আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি জাতীয় আয়, দাম ব্যবস্থা, বিনিয়োগ ইত্যাদি বিষয়গুলোতে যথেষ্ট দক্ষতা দেখাতে পারছেন না। তার সহকর্মী রফিক তাকে সম্পদের বিজ্ঞানের ওপর জ্ঞান অর্জনের পরামর্শ দেয়।

রফিক সাহেবের পরামর্শ কীভাবে রাজিব সাহেবকে দক্ষতা অর্জনে সাহায্য করবে—
i. অর্থনীতির জ্ঞান অর্জন করে
ii. অর্থনীতির মৌলিক বিষয়গুলো জেনে
iii. সমালোচনা করে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪ . কোন অর্থনীতিবিদের বই আজকের অর্থনীতির মূল ভিত্তি?
ক) প্লেটো
খ) অ্যারিস্টটল
গ) অ্যাডাম স্মিথ
ঘ) ম্যালথাস

প্লেটো
অ্যারিস্টটল
অ্যাডাম স্মিথ
ম্যালথাস

১৫ . অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ?
ক) আমেরিকা
খ) ইংল্যান্ড
গ) ফ্রান্স
ঘ) ইতালি

আমেরিকা
ইংল্যান্ড
ফ্রান্স
ইতালি