প্রথম অধ্যায়: অর্থনীতি পরিচিতি — প্রথম অধ্যায়: অর্থনীতি পরিচিতি — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

প্রথম অধ্যায়: অর্থনীতি পরিচিতি — প্রথম অধ্যায়: অর্থনীতি পরিচিতি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৩০টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . গ্রিক সভ্যতার বিখ্যাত দুইজন চিন্তাবিদ—

প্লেটো ও সক্রেটিস
প্লেটো ও অ্যারিস্টটল
প্লেটো ও আলেকজান্ডার
সক্রেটিস ও আলেকজান্ডার

২ . ‘অর্থশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা কে?

অ্যারিস্টটল
প্লেটো
কৌটিল্য
অমর্ত্য সেন

৩ . বাংলাদেশে কোন ধরনের অর্থনীতি চালু আছে?

মিশ্র
পুঁজিবাদী
মুক্তবাজার
ইসলামী

৪ . উন্নত অর্থনীতি হিসেবে কোনটিকে গণ্য করা হয়?

পুঁজিবাদী অর্থনীতি
সমাজতান্ত্রিক অর্থনীতি
ইসলামী অর্থনীতি
মিশ্র অর্থনীতি

৫ . গ্রিক সভ্যতার ইতিহাসে কাকে প্রথম অর্থনীতিবিদ হিসেবে আখ্যায়িত করা হয়?

সক্রেটিস
অ্যারিস্টটল
প্লেটো
অ্যাডাম স্মিথ

৬ . ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে’ উক্তিটি কার?

অধ্যাপক মার্শাল
কেইনস
অ্যাডাম স্মিথ
এল. রবিন্স

৭ . আদিম সমাজে মানুষের জীবনযাপন কেমন ছিল?

ব্যয়বহুল
সহজ-সরল
কঠিন
ভীতিকর

৮ . অ্যারিস্টটল কে ছিলেন?

বিজ্ঞানী
গ্রিক দার্শনিক
সমাজবিজ্ঞানী
ইংরেজি অর্থনীতিবিদ

৯ . প্রথম কোথায় ভূমির ওপর ব্যক্তিমালিকানার ধারণা প্রতিষ্ঠিত হয়?

ইতালি
গ্রিসে
ফ্রান্স
ভারতে

১০ . গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের সময়ে নিচের কোন ঘটনাটি ঘটে?

দাসপ্রথার সৃষ্টি হয়
মহামন্দা দেখা দেয়
ভূমির ওপর ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠিত হয়
ভূমিবাদীদের ক্ষমতা বৃদ্ধি পায়

১১ . ভূমীবাদীদের মতে উৎপাদনশীল খাত বলতে কোন খাতকে বোঝায়?

কৃষি
শিল্প
বাণিজ্য
রপ্তানি

১২ . কোন খাতকে ভূমীবাদীরা অনুৎপাদনশীল খাত বলে মনে করত?

শিল্প ও বাণিজ্য
কৃষি
মৎস্য ক্ষেত্র
খনিজ

১৩ . Wealth of Nations গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

১৭০০
১৭৭৫
১৭৭৬
১৮০০

১৪ . সামরিক ও সফল রাষ্ট্র পরিচালক হিসেবে কারা পরিচিত ছিল?

রোমানরা
গ্রীকরা
মিশরীয়রা
ইউরোপীয়রা

১৫ . একজন ব্যক্তির একই সাথে রঙিন টিভি, মোবাইল, শার্ট এবং ঘড়ির প্রয়োজন। এমতাবস্থায় সে কোনটি আগে কিনবে?

টেলিভিশন
শার্ট
ঘড়ি
মোবাইল

১৬ . সুমি তার মামার বাসায় গিয়েছিল। তার মামা একটি বই পড়ছিল। বইটিতে অর্থসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি কোন বিষয়ের ছিল?

পারিবারিক হিসাব
অর্থনীতি
শেয়ার বাজার
সমাজবিজ্ঞান

১৭ . কোন ধারার অর্থনীতিবিদরা অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে মনে করেন?

ক্ল্যাসিক্যাল
নয়া ক্ল্যাসিক্যাল
আধুনিক
প্রাচীন

১৮ . অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে— উক্তিটি কার?

অধ্যাপক মার্শাল
কেইনসক্রস
অ্যাডাম স্মিথ
এল. রবিন্স

১৯ . অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে মনে করেন—
i. অ্যাডাম স্মিথ
ii. জন স্টুয়ার্ট মিল
iii. এল. রবিন্স
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০ . এল. রবিন্সের সংজ্ঞার সমালোচনার দিক হলো—
i. অর্থনীতির সামাজিক অবস্থা
ii. অর্থনৈতিক উন্নয়ন
iii. সম্পদ স্বল্পতার সমস্যা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১ . ধনতান্ত্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় একটি অদৃশ্য শক্তি দ্বারা, এই অদৃশ্য শক্তি হলো—
i. দাম ব্যবস্থা
ii. চাহিদা
iii. অভাব
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
i ও iii
i, ii ও iii

২২ . রফিক একজন ভোক্তা। ভোগের ক্ষেত্রে সে কোন দ্রব্য কতটুকু ভোগ করবে তা স্থির হবে তার—
i. নিজস্ব ইচ্ছা অনুযায়ী
ii. পছন্দ ও রুচি অনুযায়ী
iii. সামর্থ্য অনুযায়ী
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৩ . সমাজতান্ত্রিক অর্থনীতিতে সরকারের অধীনে থাকে—
i. কৃষি
ii. শিল্প
iii. বাণিজ্য
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৪ . ইসলামী অর্থনীতির শরীয়তের ভিত্তি হলো—
i. পবিত্র কুরআনের নির্দেশ
ii. রাসূল (স) এর হাদিস
iii. খলিফার নির্দেশ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৫ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
সাকিব ‘ক’ দেশে বসবাস করে। সেখানে উৎপাদন, ভোগ, বণ্টন কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হয়।

‘ক’ দেশের অর্থনীতিতে কোন ধরনের অর্থনীতি বিদ্যমান?

ধনতান্ত্রিক
সমাজতান্ত্রিক
মিশ্র
ইসলামী

২৬ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
সাকিব ‘ক’ দেশে বসবাস করে। সেখানে উৎপাদন, ভোগ, বণ্টন কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হয়।

সাকিবের দেশের অর্থনীতিতে—

বেসরকারি উদ্যোক্তা থাকে না
স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান
সম্পদের রাষ্ট্রীয় মালিকানা থাকে না
ভোক্তার অবাধ স্বাধীনতা থাকে

২৭ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
রাজিব সম্প্রতি সরকারের প্রশাসনিক বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন। কিন্তু আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি জাতীয় আয়, দাম ব্যবস্থা, বিনিয়োগ ইত্যাদি বিষয়গুলোতে যথেষ্ট দক্ষতা দেখাতে পারছেন না। তার সহকর্মী রফিক তাকে সম্পদের বিজ্ঞানের ওপর জ্ঞান অর্জনের পরামর্শ দেয়।

রফিক সাহেব সম্পদের বিজ্ঞান বলতে কোন বিষয়কে বুঝিয়েছেন?

সমাজবিজ্ঞান
অর্থনীতি
রাষ্ট্রবিজ্ঞান
সমাজকল্যাণ

২৮ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
রাজিব সম্প্রতি সরকারের প্রশাসনিক বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন। কিন্তু আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি জাতীয় আয়, দাম ব্যবস্থা, বিনিয়োগ ইত্যাদি বিষয়গুলোতে যথেষ্ট দক্ষতা দেখাতে পারছেন না। তার সহকর্মী রফিক তাকে সম্পদের বিজ্ঞানের ওপর জ্ঞান অর্জনের পরামর্শ দেয়।

রফিক সাহেবের পরামর্শ কীভাবে রাজিব সাহেবকে দক্ষতা অর্জনে সাহায্য করবে—
i. অর্থনীতির জ্ঞান অর্জন করে
ii. অর্থনীতির মৌলিক বিষয়গুলো জেনে
iii. সমালোচনা করে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৯ . কোন অর্থনীতিবিদের বই আজকের অর্থনীতির মূল ভিত্তি?
ক) প্লেটো
খ) অ্যারিস্টটল
গ) অ্যাডাম স্মিথ
ঘ) ম্যালথাস

প্লেটো
অ্যারিস্টটল
অ্যাডাম স্মিথ
ম্যালথাস

৩০ . অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ?
ক) আমেরিকা
খ) ইংল্যান্ড
গ) ফ্রান্স
ঘ) ইতালি

আমেরিকা
ইংল্যান্ড
ফ্রান্স
ইতালি