তৃতীয় অধ্যায়: উৎপাদন, বিনিময়, বণ্টন ও উপযোগ — তৃতীয় অধ্যায়: উৎপাদন, বিনিময়, বণ্টন ও উপযোগ — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

তৃতীয় অধ্যায়: উৎপাদন, বিনিময়, বণ্টন ও উপযোগ — তৃতীয় অধ্যায়: উৎপাদন, বিনিময়, বণ্টন ও উপযোগ MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ২৮টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক তাকে বলে-

চাহিদা
যোগান
উপযোগ
মজুদ

২ . দাম ও যোগানের সম্পর্ক কী?

বিপরীতমুখী
সমমুখী
আড়াআড়ি
কোনো সম্পর্ক নেই

৩ . অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?

উপযোগ সৃষ্টি করা
চাহিদা সৃষ্টি করা
বিনিয়োগ সৃষ্টি করা
যোগান সৃষ্টি করা

৪ . কোন উপাদানগুলো ভারসাম্য মূল্য নির্ধারণে সাহায্য করে?

উপযোগ ও প্রান্তিক উপযোগ
চাহিদা ও যোগান
সঞ্চয় ও বিনিয়োগ
ভোগ ও বিনিয়োগ

৫ . একটি নির্দিষ্ট সময়ে বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে কী বলে?

চাহিদা
যোগান
উপযোগ
সম্পদ

৬ . ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত কয়টি?

২
৩
৪
৫

৭ . উপযোগ বলতে কী বোঝায়?

অভাব মোচনের ক্ষমতাকে
তৃপ্তি মেটানোর ক্ষমতাকে
ভোগের তীব্রতাকে
চাহিডার পরিমাণকে

৮ . অর্থনীতিতে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?

যোগান
উপযোগ
চাহিদা
সঞ্চয়

৯ . একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমান্বয়ে ভোগ করতে থাকলে তার কোনটি হ্রাস পায়?

স্বাদ
রুচি
উপযোগ
উপকারীতা

১০ . অর্থনীতিতে ভোগের অর্থ কী?

উপযোগ বৃদ্ধি
উপযোগের সৃষ্টি
উপযোগের ক্ষমতা
উপযোগের ব্যবহার

১১ . কোনো লোকের টেলিভিশন কেনার ইচ্ছা ও সামর্থ্য দুইই রয়েছে। একে আমরা কী বলতে পারি?

তীব্র শখ
বিলাসিতা
চাহিদা
যোগান

১২ . চাহিদার সাথে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান?

উপযোগ ও মূল্য
সময় ও দাম
যোগান ও চাহিদা
উৎপাদন ও মজুদ

১৩ . দাম বাড়লে চাহিদা কিরূপ হয়?

বাড়ে
সমান থাকে
বেশি বাড়ে
কমে

১৪ . চাহিদা সূচির অপর নাম কী?

যোগান সূচি
চাহিদা তালিকা
প্রান্তিক চাহিদা
চাহিদা ছক

১৫ . বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ চাহিদা রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়, তাকে কী বলে?

চাহিদা রেখা
যোগান রেখা
বাজেট রেখা
দাম ভোগ রেখা

১৬ . অর্থনীতিতে কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে কী বলে?

চাহিদা
ভোগ
ক্রয়-বিক্রয়
যোগান

১৭ . যোগান বৃদ্ধি পাওয়ার কারণ কী?

দামের হ্রাস
দামের বৃদ্ধি
চাহিদার হ্রাস
চাহিদা ও দাম হ্রাস

১৮ . কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য বিভিন্ন দামে বাজারের সব বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দেন তাকে কী বলে?

ব্যক্তিগত যোগান
দ্বৈত যোগান
বাজার যোগান
জাতীয় যোগান

১৯ . উপযোগের ধারণাটির সাথে সংশ্লিষ্ট—
i. কোনো দ্রব্য দ্বারা অভাব মোচনের ক্ষমতা
ii. কোনো দ্রব্য দ্বারা অভাব পূরণের ক্ষমতা
iii. কোনো দ্রব্যের উপযোগ ধ্বংস
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০ . আনজু শপিংমল থেকে নিজের জন্য একটি জামা কেনায় তাকে ভোক্তা বলা হয়। কারণ সে—
i. জামাটির উপযোগ নিঃশেষ করবে
ii. জামাটি ভোগ করার জন্য অর্থ ব্যয় করেছে
iii. জামাটি ক্রয়ে দর কষাকষি করেছে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১ . কোনো দ্রব্য বারবার ভোগ করার ফলে ঐ দ্রব্যের প্রতি কমে ভোক্তার—
i. আগ্রহ
ii. উপযোগ
iii. অভাব
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২২ . ব্যক্তিগত যোগান সূচিতে উপস্থিত থাকে—
i. একাধিক বিক্রেতা
ii. একটি দ্রব্যের বিভিন্ন দাম
iii. একটি নির্দিষ্ট সময়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৩ . উদ্দীপক: আলফির আম খেতে খুব ইচ্ছে করল। তাই সে বাজারে গেল। প্রথমে সে ৭ টাকায় একটি আম কিনে খেল। তদুপরি ২য় আমের জন্য ৫ টাকা দিল। সবশেষে ৩য় আমের জন্য ৪ টাকা দিল।

আলফির মোট উপযোগ ক্রমান্বয়ে—

হ্রাস পেল
বৃদ্ধি পেল
স্থির থাকল
সর্বোচ্চ হলো

২৪ . উদ্দীপক: আলফির আম খেতে খুব ইচ্ছে করল। তাই সে বাজারে গেল। প্রথমে সে ৭ টাকায় একটি আম কিনে খেল। তদুপরি ২য় আমের জন্য ৫ টাকা দিল। সবশেষে ৩য় আমের জন্য ৪ টাকা দিল।

উক্ত উপযোগের সম্পর্ক হলো—
i. মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ সর্বোচ্চ
ii. মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে
iii. মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৫ . মানুষের দ্রব্য-সামগ্রীর প্রয়োজন হয় কেন?

বেঁচে থাকার জন্য
বিলাসবহুলতার জন্য
গতিশীলতার জন্য
উন্নয়নের জন্য

২৬ . আমরা কোনটি ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারি না?

দ্রব্যসামগ্রী
শিল্পপ্রতিষ্ঠান
সামাজিক চাহিদা
সেবা

২৭ . বস্ত্র কোন ধরনের অভাব?

আরামদায়ক
প্রয়োজনীয়
বিলাসবহুল
কম প্রয়োজনীয়

২৮ . উপযোগ কোন ধরনের ধারণা?

মানসিক
নৈতিক
ধর্মীয়
ব্যক্তিকেন্দ্রিক