অনুশীলন প্রশ্ন — বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৯টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . জনাব বাতেন নিয়মিত ইবাদত করেন সেই সাথে আল্লাহর একত্ববাদেও বিশ্বাস করেন। এতে প্রমাণিত হয় তিনি একজন-
i. কৃতজ্ঞ মানুষ
ii. বিশ্বাসী মানুষ
iii. পরোপকারী মানুষ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২ . মালেক কক্সবাজারে গিয়ে সমুদ্রের অপার সৌন্দর্য দেখে মন্তব্য করেন যে, কী অপরূপ মহান আল্লাহর সৃষ্টি। এটি কোন বিষয়ের প্রতি ইঙ্গিত প্রদান করে?
i. তাওহীদ
ii. রিসালাত
iii. আখিরাত
নিচের কোনটি সঠিক?

i
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩ . জনাব লতিফ কখনই আল্লাহ ছাড়া কারও কাছে মাথানত করেন না। এর ফলে তিনি পরিণত হবেন একজন-
i. সফল মানুষে
ii. জ্ঞানী ব্যক্তিত্বে
iii. ধনী মানুষে
নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i ও ii

৪ . জনাব শওকত নিজেকে সৃষ্টির সেরা জীব হিসেবে মনে করেন। এজন্য তার উন্নত হওয়া উচিত-
i. চরিত্র ও বৈশিষ্ট্য
ii. শিক্ষা ও গবেষণা
iii. প্রচারণা ও কৌশল
নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i ও ii

৫ . মহান আল্লাহর করুণা ও ক্ষমা প্রাপ্তির জন্য করা উচিত-
i. আল্লাহর একত্ববাদের ওপর দৃঢ় বিশ্বাস
ii. আল্লাহর আদেশগুলো পালন করা
iii. আন্তরিকভাবে তওবা করে ঈমানের বিপরীত কিছু না করার সিদ্ধান্ত নেওয়া
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬ . তাওহীদ প্রতিষ্ঠার জন্য নবী-রাসুলগণ-
i. প্রয়োজনে হিজরত করেছেন
ii. দুঃখকষ্ট স্বীকার করেছেন
iii. বাদশাহী জীবনযাপন করেছেন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭ . তাওহীদ প্রতিষ্ঠার জন্য নবীগণ সহ্য করেছেন-
i. নির্যাতন
ii. তিরস্কার
iii. অনাচার
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮ . তাওহীদে বিশ্বাস মানুষকে—
i. আত্মসচেতন করে
ii. অসহিষ্ণু করে
iii. আত্মমর্যাদাবান করে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯ . জনাব খায়ের আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও ইবাদতের যোগ্য একমাত্র সত্তা হিসেবে বিশ্বাস করেন। এর ফলে তিনি লাভ করেন—
i. মর্যাদা
ii. ধনসম্পদ
iii. সফলতা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii