সব বোর্ড — তৃতীয় অধ্যায়: উৎপাদন, বিনিময়, বণ্টন ও উপযোগ — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

সব বোর্ড — তৃতীয় অধ্যায়: উৎপাদন, বিনিময়, বণ্টন ও উপযোগ MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১০টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক তাকে বলে-

চাহিদা
যোগান
উপযোগ
মজুদ

২ . দাম ও যোগানের সম্পর্ক কী?

বিপরীতমুখী
সমমুখী
আড়াআড়ি
কোনো সম্পর্ক নেই

৩ . অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?

উপযোগ সৃষ্টি করা
চাহিদা সৃষ্টি করা
বিনিয়োগ সৃষ্টি করা
যোগান সৃষ্টি করা

৪ . কোন উপাদানগুলো ভারসাম্য মূল্য নির্ধারণে সাহায্য করে?

উপযোগ ও প্রান্তিক উপযোগ
চাহিদা ও যোগান
সঞ্চয় ও বিনিয়োগ
ভোগ ও বিনিয়োগ

৫ . একটি নির্দিষ্ট সময়ে বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে কী বলে?

চাহিদা
যোগান
উপযোগ
সম্পদ

৬ . চাহিদার সাথে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান?

উপযোগ ও মূল্য
সময় ও দাম
যোগান ও চাহিদা
উৎপাদন ও মজুদ

৭ . যোগান বৃদ্ধি পাওয়ার কারণ কী?

দামের হ্রাস
দামের বৃদ্ধি
চাহিদার হ্রাস
চাহিদা ও দাম হ্রাস

৮ . আনজু শপিংমল থেকে নিজের জন্য একটি জামা কেনায় তাকে ভোক্তা বলা হয়। কারণ সে—
i. জামাটির উপযোগ নিঃশেষ করবে
ii. জামাটি ভোগ করার জন্য অর্থ ব্যয় করেছে
iii. জামাটি ক্রয়ে দর কষাকষি করেছে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯ . কোনো দ্রব্য বারবার ভোগ করার ফলে ঐ দ্রব্যের প্রতি কমে ভোক্তার—
i. আগ্রহ
ii. উপযোগ
iii. অভাব
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০ . ব্যক্তিগত যোগান সূচিতে উপস্থিত থাকে—
i. একাধিক বিক্রেতা
ii. একটি দ্রব্যের বিভিন্ন দাম
iii. একটি নির্দিষ্ট সময়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii