পঞ্চম অধ্যায়: রাসায়নিক বন্ধন — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

পঞ্চম অধ্যায়: রাসায়নিক বন্ধন MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১১৬টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . অ্যামোনিয়া অণুতে মুক্তজোড় ইলেকট্রন আছে কয়টি?

চার
তিন
দুই
এক

২ . কোন যৌগটির অণুসমূহের মধ্যে ভ্যান্ডার ওয়ালস শক্তি বিদ্যমান?

NaCl
CH₄
MgO
Na₂CO₃

৩ . নিচের কোনটি অ্যানায়ন?
[এখানে A, B, C ও D প্রতীকী অর্থে, প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়]

A
B
C
D

৫ . নিচের কোন পদার্থটির মধ্যে দুর্বল ভ্যানডার ওয়ালস বল বিদ্যমান?

K₂O
CaCl₂
O₃
CO

৬ . নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:
১ এবং ৭ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট দুইটি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে Q নামক একটি যৌগ গঠন করে।

Q যৌগটির ক্ষেত্রে-
i. মুক্ত জোড় ইলেকট্রন দুইটি
ii. বন্ধন জোড় ইলেকট্রন তিনটি
iii. ভ্যানডার ওয়ালস শক্তি নেই বললেই চলে
নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

৭ . নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:
১ এবং ৭ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট দুইটি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে Q নামক একটি যৌগ গঠন করে।

Q যৌগটির জলীয় দ্রবণের pH মান কত?

০-৩
৩-৭
৭-১১
১১-১৪

৮ . নিচের বিক্রিয়াটির আলোকে প্রশ্নের উত্তর দাও:
H₂SO₄ + A → B
A সালফারের অক্সাইড যাতে মৌলটির সর্বোচ্চ যোজনী বিদ্যমান।

A যৌগে সালফারে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান?

৩
২
১
০

৯ . নিচের বিক্রিয়াটির আলোকে প্রশ্নের উত্তর দাও:
H₂SO₄ + A → B
A সালফারের অক্সাইড যাতে মৌলটির সর্বোচ্চ যোজনী বিদ্যমান।

B এর এক মোল সমান কত গ্রাম?

১৭৮ g
১৪৬ g
১২২ g
৯০ g

১০ . কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যাকে কী বলা হয়?

যোজ্যতা ইলেকট্রন
সর্বশেষ শক্তিস্তর
শেষ কক্ষপথ
জারণ সংখ্যা

১৩ . অক্সিজেনের শেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন আছে?

৬টি
৭টি
৮টি
৯টি

১৫ . যোজ্যতা ইলেকট্রন কোন শক্তিস্তরে অবস্থান করে?

প্রথম
দ্বিতীয়
তৃতীয়
সর্বশেষ

১৬ . Na মৌলের ইলেকট্রন বিন্যাস 1s² 2s² 2p⁶ 3s¹। এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত?

১টি
২টি
৩টি
৪টি

১৭ . F মৌলের ইলেকট্রন বিন্যাস 1s² 2s² 2p⁵। এ মৌলের প্রধান শক্তিস্তর কয়টি?

১টি
২টি
৩টি
৪টি

১৮ . N পরমাণুতে
i. 7n, 7p আছে
ii. যোজ্যতা ইলেকট্রন ৫টি
iii. ইলেকট্রন বিন্যাস : 1s² 2s² 2p³
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১ . কোনো মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে কী বলে?

যোজ্যতা
প্রতীক
যৌগমূলক
সংকেত

২৩ . কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে তা ঐ মৌলের ___ বলে।

শক্তিস্তর
যোজনী
আয়ন
যৌগমূলক

২৪ . অধাতব মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে নিচের কোনটি মৌলের যোজ্যতা নির্দেশ করে?

সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা
সর্বশেষ কক্ষপথের বেজোড় ইলেকট্রন সংখ্যা
সর্বমোট শক্তিস্তর
পর্যায় ও গ্রুপ সংখ্যা

২৫ . পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে—

নিম্ন পারমাণবিক সংখ্যাবিশিষ্ট ধাতব মৌল
নিম্ন পারমাণবিক সংখ্যাবিশিষ্ট অধাতব মৌল
উচ্চ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট অধাতব মৌল
উচ্চ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট ধাতব মৌল

২৬ . পর্যায় সারণির কোন শ্রেণির মৌলসমূহের যোজ্যতা শূন্য ধরা হয়?

১
৭
১১
১৮

২৮ . Na এর যোজনী কিসের উপর নির্ভর করে?

সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যার উপর
সর্বশেষ কক্ষপথের সংখ্যার উপর
সর্বশেষ কক্ষপথের শক্তির উপর
সর্বশেষ কক্ষপথের আবর্তনের উপর

২৯ . Cl এর যোজনী কিসের উপর নির্ভর করে?

সর্বশেষ কক্ষপথের ক্রমের উপর
সর্বশেষ কক্ষপথের উপস্তরের উপর
সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যার উপর
সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যার উপর

৩৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে অথবা যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকে মৌলের যোজনী বা যোজ্যতা বলে।

বিজোড় ইলেকট্রন সংখ্যা নিচের কোন মৌলের যোজ্যতা নির্দেশ করে?

N
Na
Mg
Ca

৩৫ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে অথবা যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকে মৌলের যোজনী বা যোজ্যতা বলে।

বাক্যগুলো লক্ষ কর :
i. Be-এর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা ২
ii. N-এর সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা ৩
iii. S-পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৭ . রাসায়নিক বিক্রিয়ায় একটিমাত্র পরমাণু হিসেবে কে অংশগ্রহণ করে?

যোজনী
যৌগমূলক
সংকেত
শক্তিস্তর

৩৮ . কয়টি Na⁺ আয়ন একটি সালফেট আয়নে যুক্ত হয়?

১টি
২টি
৩টি
৪টি

৩৯ . একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণুগুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে, তাকে বলে-

মৌল
যৌগ
আয়ন
যৌগমূলক

৪০ . যৌগমূলকসমূহের আধান কী প্রকাশ করে?

যোজ্যতা
আয়ন
পরমাণু
মৌলের উত্তেজিত অবস্থা