পঞ্চম অধ্যায়: রাসায়নিক বন্ধন — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

পঞ্চম অধ্যায়: রাসায়নিক বন্ধন MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১১৬টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৪১ . ধাতু M এর যোজনী ৪। উক্ত ধাতুর সালফেটের ঠিক সংকেত কোনটি?

M₄SO₄
M(SO₄)₄
M₂SO₄
M(SO₄)₂

৪২ . Al₂(SO₄)₃ সংকেতটিতে SO₄ একটি-

আয়ন
পরমাণুগুচ্ছ
অণু
যৌগমূলক

৪৩ . Fe₂(SO₄)₃ যৌগে Fe ও SO₄ এর যোজনী কত?

৩, ২
৬, ৪
২, ৩
৩, ৪

৪৪ . NH₄Cl + AgNO₃ = NH₄NO₃ + AgCl বিক্রিয়াতে ঋণাত্মক যৌগমূলক কোনটি?

NH₄
NO₃
Ag
Cl

৫১ . Na3PO4 সংকেতে কোন পরমাণুগুচ্ছ আয়নের ন্যায় আচরণ করে?

Na
PO4
P
O

৫২ . ঋণাত্মক আধানবিশিষ্ট যৌগমূলক—
i. SO4 ও SO3
ii. NH4 ও PH4
iii. NO3 ও NO2

নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫৩ . যৌগমূলক—
i. একটি পরমাণুগুচ্ছ
ii. ধনাত্মক বা ঋণাত্মক আধানবিশিষ্ট
iii. একটি আয়নের ন্যায় আচরণ করে

নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
P এর ১টি ও H এর ৪টি পরমাণু মিলে একটি পরমাণুগুচ্ছ গঠন করে, কিন্তু যৌগ গঠন করে না। এটি একটি একক আয়নের মতো আচরণ করে এবং বিপরীতধর্মী আয়নের সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করে।

উদ্দীপকে বর্ণিত পরমাণুগুচ্ছের H এর পরিবর্তে O মিলিত হলে—
i. ঋণাত্মক আয়ন গঠিত হবে
ii. ঋণাত্মক আয়নের সঙ্গে মিলিত হবে
iii. যৌগ গঠিত হবে

নিচের কোনটি সঠিক?

i
i ও ii
ii ও iii
i, ii ও iii

৫৫ . NaCl এর সংকেত কী প্রকাশ করে?

যৌগে Na ও Cl এর ধারণা
যৌগে Na ও Cl এর পরিমাণ
যৌগের অণুতে Na ও Cl এর অনুপাত
যৌগে Na ও Cl এর ধর্ম

৫৭ . অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত কোনটি?

Al2(NO3)2
AlSO3
Al2NO3
Al(NO3)3

৬১ . প্রত্যেক মৌলের যেমন প্রতীক থাকে তেমন প্রত্যেক যৌগের থাকে |

সংকেত
আধান
যোজ্যতা
যৌগমূলক

৬২ . ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা গঠিত যৌগের সংকেত লেখার সময় ধনাত্মক অংশ লেখা হয়

শেষে
প্রথমে
মাঝে
যেকোনো স্থানে

৬৩ . দুটি নিরপেক্ষ পরমাণু দ্বারা যৌগ গঠনের সময় সাধারণত পর্যায় সারণির বামপাশের মৌলকে লেখা হয়

প্রথমে
শেষে
যেকোনো স্থানে
মাঝে

৬৪ . সমযোজী বন্ধনে গঠিত মৌলিক অণুকে বলে সমযোজী অণু আর যৌগকে বলে—

সমযোজী বন্ধন
সমযোজী যৌগ
ইলেকট্রন বন্ধন
ইলেকট্রনিক যৌগ

৬৫ . H₂O সমযোজী যৌগ কিন্তু NaCl আয়নিক যৌগ কেন?

তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে
ইলেকট্রন আসক্তি সৃষ্টির কারণে
উচ্চ আয়নীকরণ শক্তির কারণে
তড়িৎ বিভবের পার্থক্যের কারণে

৬৭ . চিনির স্ফুটনাঙ্ক নির্ণয় করা বেশ কঠিন কেন?

কারণ এটি সমযোজী যৌগ
কারণ এতে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত আছে
কারণ গলনের পরই এটি বাদামী থেকে কালো রঙ ধারণ করে
কারণ এর পোলারিটি ধর্ম আছে

৬৮ . সমযোজী যৌগের পরমাণুতে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলে কী সৃষ্টি হয়?

পোলারিটি
কেলাস
দ্রাব্যতা
পরিবাহিতা

৭১ . আয়নিক যৌগের গলনাঙ্ক উচ্চ কেন?

এরা দানাদার বা স্ফটিক অবস্থায় থাকে বলে
আয়নসমূহের আকর্ষণ শক্তি বেশি বলে
বিপরীত আধানযুক্ত আয়নের উপস্থিতি
পরমাণু আধানযুক্ত থাকে বলে

৭২ . কোন যৌগটি দ্রবণে বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে?

NaCl
CH₄
I₂
C₆H₁₄

৭৩ . আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কেন?

কঠিন অবস্থায় আয়ন সৃষ্টি হয়
মুক্ত ইলেকট্রনের অনুপস্থিতির জন্য
কঠিন অবস্থায় নিউক্লিয়াস চলতে পারে না
কঠিন অবস্থায় আয়নসমূহ চলাচল করে

৭৪ . আণবিক ভরের সাথে সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের সম্পর্ক কীরূপ?

আণবিক ভর কমলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বাড়ে
আণবিক ভর বাড়লে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কমে
আণবিক ভর বাড়লে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বাড়ে
আণবিক ভরের সাথে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের কোনো সম্পর্ক নেই

৭৫ . NaCl উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন?

আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি
বিপরীত আয়নসমূহের মধ্যে আকর্ষণ উচ্চ
ভ্যানডার ওয়ালস বল বিদ্যমান
ধাতব বন্ধন বিদ্যমান

৭৬ . চিনি কী ধরনের যৌগ?

জৈব যৌগ
পোলার সমযোজী যৌগ
আয়নিক যৌগ
সন্নিবেশ সমযোজী যৌগ

৭৮ . হীরক বিদ্যুৎ অপরিবাহী-
i. মুক্ত ইলেকট্রন নেই বলে
ii. কার্বন পরমাণু চারটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করে বলে
iii. কার্বনের অন্যতম রূপভেদ বলে
নিচের কোনটি সঠিক?

i
ii
i ও ii
i, ii ও iii

৭৯ . ধাতুসমূহ ভালো বিদ্যুৎ পরিবাহী কেন?

ধাতুসমূহ পর্যায় সারণির বামপাশের মৌল বলে
ধাতুতে ধনাত্মক আধানবিশিষ্ট আয়ন থাকে বলে
ধাতুতে বিমুক্ত ইলেকট্রন থাকার কারণে
ধাতুসমূহ আয়নিক যৌগ গঠন করে বলে

৮০ . ধাতব বন্ধন সৃষ্টির মূল কারণ—

ইলেকট্রন আদান-প্রদান
ইলেকট্রন শেয়ার
মুক্ত ইলেকট্রন
নিউক্লিয়ার বিক্রিয়া