সপ্তম অধ্যায়: রাসায়নিক বিক্রিয়া — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

সপ্তম অধ্যায়: রাসায়নিক বিক্রিয়া MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১২১টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৪১ . রাসায়নিক বিক্রিয়ায় নিচের কোনটির পরিবর্তন অবশ্যম্ভাবী?

পরিবেশ
চাপ
তাপ
ভর

৪২ . রাসায়নিক বিক্রিয়াকে কয়টি বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণিবিভাগ করা হয়?

দুই
তিন
চার
পাঁচ

৪৩ . বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?

দুই
তিন
চার
পাঁচ

৪৪ . কোনো রাসায়নিক বিক্রিয়া একইসাথে সম্মুখ ও পশ্চাৎ দিকে সংঘটিত হলে, সে বিক্রিয়াকে কী বলে?

একমুখী বিক্রিয়া
বিপরীতমুখী বিক্রিয়া
উভমুখী বিক্রিয়া
সমান্তরাল বিক্রিয়া

৪৫ . কোন বিক্রিয়া অসম্পূর্ণ?

একমুখী
সম্মুখমুখী
উভমুখী
পশ্চাৎমুখী

৪৬ . রাসায়নিক বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে কী হয়?

বিক্রিয়ার গতি বাড়ে
বিক্রিয়ার গতি কমে
বিক্রিয়ার গতি অপরিবর্তিত থাকে
অন্য ধরনের বিক্রিয়া হয়

৪৭ . কোন বিক্রিয়াটি খোলা পাত্রে সংঘটিত হলে একমুখী হয়?

CH₃CH₂OH + CH₃COOH ⇌ CH₃CH₂OCH₃
CaCO₃(s) ⇌ CaO(s) + CO₂(g)
2FeCl₂(aq) + Cl₂(g) ⇌ 2FeCl₃(aq)
Zn(s) + H₂SO₄(aq) → ZnSO₄(aq) + H₂(g)

৪৮ . N₂(g) + 3H₂(g) ⇌ 2NH₃(g) ; এই বিক্রিয়ার নিয়ামক কোনগুলো?

চাপ ও প্রভাবক
তাপ ও চাপ
প্রভাবক, চাপ ও ঘনমাত্রা
তাপ, চাপ ও প্রভাবক

৪৯ . প্রশমন বিক্রিয়ায় কোনটি ঘটে?

তাপ শোষিত হয়
তাপ নির্গত হয়
ΔH ধনাত্মক হয়
ΔH = 0

৫০ . কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ΔH ঋণাত্মক?

তাপহারী
তাপ উৎপাদী
প্রশমন
পানিয়োজন

৫১ . একটি জারণ-বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থের ক্ষেত্রে কী ঘটে?

ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়
ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়
ইলেকট্রন গ্রহণ করে এটি বিজারিত হয়
ইলেকট্রন ত্যাগ করে এটি বিজারিত হয়

৫২ . রাসায়নিক সাম্যাবস্থা কী?

গতিময় অবস্থা
বিক্রিয়া বন্ধ হয়ে যাওয়া
বেশি উৎপাদ সৃষ্টি হওয়া
তাপ শোষণ করা

৫৩ . বিক্রিয়ক পদার্থ বা পদার্থসমূহ উৎপাদে পরিণত হয় কোন ধরনের বিক্রিয়ায়?

উভমুখী বিক্রিয়ায়
একমুখী বিক্রিয়ায়
তাপহারী বিক্রিয়ায়
তাপ উৎপাদী বিক্রিয়ায়

৫৪ . CaCO3 -কে উত্তপ্ত করলে কী উৎপাদ উৎপন্ন হয়?

CaO
CO2
Ca, O2 এবং CO2
CaO ও CO2

৫৫ . CaCO3(s) → CaO(s) + CO2(g) (খোলা পাত্রে) এ বিক্রিয়ায় বিপরীত বিক্রিয়া সম্পন্ন হয় না কেন?

এতে CaCO3 বিয়োজিত হয় না বলে
এতে CO2 বিক্রিয়াপাত্র থেকে অপসারিত হয় বলে
এতে CaO বিয়োজিত হয় না বলে
এতে CaO বিক্রিয়াপাত্র থেকে অপসারিত হয় বলে

৫৬ . রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ আবার বিক্রিয়কে পরিণত হলে তাকে কী বলা হয়?

বিপরীতমুখী বিক্রিয়া
সম্মুখমুখী বিক্রিয়া
উভমুখী বিক্রিয়া
একমুখী বিক্রিয়া

৫৭ . বিপরীতমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে ক্রিয়া করে কোনটি?

বিক্রিয়াজাত পদার্থ
উৎপাদ
যেকোনো একটি পদার্থ
তীর চিহ্ন

৫৮ . অজৈব এসিডের (H+) উপস্থিতিতে ইথানল ও জৈব এসিড বিক্রিয়া করে কী উৎপন্ন করে?

এসিড
কিটোন
এস্টার
অ্যালকোহল

৫৯ . CH3CH2OH + CH3COOH ⇌ এই বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়?

CH3COCH3
CH3CH2OCOCH3
CH3CH2COCH2CH3
CH3CH2CH2OH

৬০ . এস্টারিফিকেশনের বিপরীতমুখী বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

ইথানল
জৈব এসিড
ইথানল ও জৈব এসিড
অ্যালকোহল ও কিটোন

৬১ . চুনাপাথরের তাপীয় বিয়োজন বদ্ধপাত্রে সংঘটিত হলে বিক্রিয়াটি কেমন হয়?

বিপরীতমুখী
সম্মুখমুখী
একমুখী
উভমুখী

৬২ . চুনাপাথরের তাপীয় বিয়োজন বদ্ধপাত্রে সংঘটিত হলে বিক্রিয়াটি উভমুখী হয় কেন?

উৎপাদ CO2 বাষ্পীভূত হতে পারে না বলে
উৎপাদ CaO কঠিন আকারে থাকে বলে
বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে উভমুখী চিহ্ন ব্যবহৃত হয় বলে
বিক্রিয়ক CaCO3 একটিমাত্র পদার্থ হওয়ায়

৬৩ . তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কত ভাগে ভাগ করা হয়?

দুই
তিন
চার
পাঁচ

৬৪ . কোন বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি উৎপন্ন হয়?

তাপহারী বিক্রিয়া
সম্মুখ বিক্রিয়া
বিপরীতমুখী বিক্রিয়া
তাপ উৎপাদী বিক্রিয়া

৬৫ . বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি শোষিত হলে তাকে কী বলে?

তাপহারী বিক্রিয়া
সম্মুখমুখী বিক্রিয়া
বিপরীতমুখী বিক্রিয়া
তাপ উৎপাদী বিক্রিয়া

৬৬ . N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) বিক্রিয়াটিতে কোনটি ঘটবে?

তাপ উৎপন্ন হবে
তাপ শোষিত হবে
তাপের পরিবর্তন ঘটবে না
বিক্রিয়া ঘটবে না

৬৭ . N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) বিক্রিয়ায় উৎপন্ন তাপের পরিমাণ কত?

92 kJ
192 kJ
102 kJ
802 kJ

৬৮ . হেবার-বোস পদ্ধতিতে বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া সংশ্লেষণের সময় বিক্রিয়ার তাপমাত্রা কত রাখতে হয়?

200 – 300°C
300 – 400°C
450 – 550°C
500 – 600°C

৬৯ . হেবার-বোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কত অ্যাটমোস্ফিয়ার চাপ প্রয়োগ করা হয়?

50 – 100 atm
200 – 250 atm
1000 atm
500 atm

৭০ . কোন পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস থেকে বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া সংশ্লেষণ করা হয়?

লা শাতেলিয়ে পদ্ধতিতে
হেবার-বোস পদ্ধতিতে
অ্যাভোগেড্রো প্রকল্প অনুসারে
স্পর্শ পদ্ধতি

৭২ . Zn + Cu²⁺ → Zn²⁺ + Cu এ বিক্রিয়ায় নিচের কোনটি বিজারক?

Zn
Cu²⁺
Zn²⁺
Cu

৭৩ . অ্যামোনিয়া উৎপাদনের সময় কোনটির উপস্থিতি দরকার হয় না?

তাপ
চাপ
প্রভাবক
গাঢ়ত্ব

৭৪ . তাপহারী বিক্রিয়ায় ΔH-এর মান কেমন?

ঋণাত্মক
ধনাত্মক
নিরপেক্ষ
শূন্য

৭৫ . ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়?

দুই
তিন
চার
পাঁচ

৭৬ . কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তরিত হলে তাকে কী বলা হয়?

জারণ বিক্রিয়া
বিজারণ বিক্রিয়া
রেডক্স বিক্রিয়া
প্রতিস্থাপন বিক্রিয়া

৭৭ . যে বিক্রিয়ায় জারণ-বিজারণ যুগপৎ ঘটে তাকে কী ধরনের বিক্রিয়া বলে?

দ্বিবিযোজন বিক্রিয়া
প্রতিস্থাপন বিক্রিয়া
রেডক্স বিক্রিয়া
যুগপৎ বিক্রিয়া

৭৮ . যে বিক্রিয়ায় কোনো মৌলের সক্রিয় যোজনীর হ্রাস-বৃদ্ধি ঘটে তাকে কী বলে?

জারণ-বিজারণ
পলিমারকরণ
সমাণুকরণ
পুনর্বিন্যাস

৭৯ . দুটি বিক্রিয়কের মধ্যে জারণ-বিজারণ বিক্রিয়া সম্পন্ন হলে বিক্রিয়কের কী পরিবর্তন হয়?

ইলেকট্রন সংখ্যা
বিজারণ সংখ্যা
নিউট্রন সংখ্যা
জারণ সংখ্যা

৮০ . যৌগ গঠনের সময় মৌলের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সংখ্যাকে বলা হয় মৌলের-

জারণ সংখ্যা
ইলেকট্রন সংখ্যা
বিজারণ সংখ্যা
প্রোটন সংখ্যা