রসায়ন — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

রসায়ন MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১,৪৩৬টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১২৮১ . উদ্দীপক:
অতি সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে উচ্চচাপ ও তাপে ইথিলিন গ্যাস একটি প্লাস্টিকে পরিণত হয়।

উদ্দীপকে বিক্রিয়ায় প্রভাবক ব্যবহার হলে-
i. সামান্য তাপমাত্রাতেই প্লাস্টিক উৎপন্ন হবে
ii. অতি দ্রুত প্লাস্টিক পাওয়া যাবে
iii. সাধারণ বায়ুচাপেই বিক্রিয়া হবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২৮৩ . সকল শ্রেণির জৈব যৌগ কোনটি থেকে প্রস্তুত করা যায়?

অ্যালকোহল
অ্যালকাইল হ্যালাইড
ইথার
হাইড্রোকার্বন

১২৮৪ . সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?

অ্যালকোহল
অ্যালকাইল হ্যালাইড
অ্যালকিন
অ্যালকাইন

১২৮৫ . ইথিন ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় অ্যালকোহল উৎপাদনে প্রভাবক কোনটি?

H2SO4
H3PO3
H3PO4
HCl

১২৮৬ . অ্যালকোহল থেকে কোন প্রক্রিয়ায় ইথানয়িক অ্যাসিড পাওয়া যায়?

প্রশমন
দ্বিবিয়োজন
জারণ
বিয়োজন

১২৮৭ . অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?

অ্যালকোহল
অ্যালকাইল ব্রোমাইড
অ্যালকিন
অ্যালকাইন

১২৮৮ . পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত অ্যালকেনকে উচ্চ তাপ ও চাপে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে কী উৎপন্ন হয়?

অ্যাসিটালডিহাইড
অ্যালকেন
ইথানয়িক অ্যাসিড
অ্যালকিন

১২৯০ . অ্যালডিহাইড উৎপাদনে —
i. H2SO4 এর উপস্থিতি প্রয়োজন
ii. অ্যালকাইনের সাথে জলীয়বাষ্পের সংযোজন হয়
iii. HgSO4 এর উপস্থিতি প্রয়োজন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২৯১ . অ্যালকোহল + জারক
→
→ M বিক্রিয়ায়, M —
i. অ্যালডিহাইড
ii. কিটোন
iii. জৈব অ্যাসিড
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২৯২ . C2H4 + H2O
→
→ CH3CH2OH ; বিক্রিয়াটিতে—
i. H3PO4 প্রভাবক হিসেবে কাজ করে
ii. 60 atm চাপ প্রয়োজন
iii. সংযোজন ঘটে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২৯৩ . নিচের বিক্রিয়াদ্বয় লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও :
i. CH3CH3 + X
→
→ CH3COOH
ii. CH3CH3 + Y2
→
→ CH3CH2Y + HY

জারক হিসেবে ক্রিয়া করেছে কোনটি?

Y2
CH3-CH3
X
HY

১২৯৪ . রেকটিফাইড স্পিরিট-
i. ৯৬% ইথানল ও ৪% পানির মিশ্রণ
ii. দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়
iii. মিথানল যোগে বিষাক্ত হয়ে যায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২৯৫ . [-O-CH₂-]ₙ পলিমারটি-
i. ডাইনিং টেবিল, চেয়ার, বালতি তৈরিতে ব্যবহৃত হয়
ii. মিথান্যাল নামক মনোমার থেকে সৃষ্ট
iii. অতি নিম্নচাপে তৈরি করা হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২৯৬ . নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মুনিয়ার মা প্রতি বছর আচার তৈরি করেন। এ আচার বেশিদিন ভালো থাকে না। মুনিয়া মা'কে একটি বিশেষ যৌগ ব্যবহার করার কথা বলে।

মুনিয়া কোন বিশেষ যৌগের কথা বলেছে?

অ্যালকোহল
ফরমালিন
জৈব এসিড
অ্যালডিহাইড

১২৯৮ . অজৈব যৌগ সাধারণত কোন বন্ধন দ্বারা সৃষ্ট?

আয়নিক বন্ধন
ধাতব বন্ধন
সমযোজী বন্ধন
পোলার সমযোজী বন্ধন

১৩০০ . নিচের কোনটি কার্বনের যৌগ?

ফরমালিন
প্রাকৃতিক গ্যাস
কেরোসিন
সবগুলো

১৩০১ . নন-স্টিক পাত্র তৈরি হয় কি থেকে?

টেফলন
PVC
পলি প্রোপিন
মেলামাইন

১৩০৪ . সাধারণত কত তাপমাত্রায় ইথিলিন পলিথিনে পরিণত হয়?

100°C
200°C
300°C
400°C

১৩০৫ . প্রাকৃতিক পলিমার কোনটি?

নাইলন
পলিয়েস্টার
টেফলন
প্রোটিন

১৩০৭ . একটি হাইড্রোকার্বনের আণবিক ভর 56 হলে হাইড্রোকার্বনটির সংকেত কোনটি?

C3H8
C4H8
C4H10
C5H12

১৩০৯ . ফ্যাটি অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হয়?

ইথার
অ্যালডিহাইড
এস্টার
সাবান

১৩১০ . ইনসুলিন কোনটির পলিমার?

গ্লুকোজ
অ্যালডিহাইড
ফ্যাটি অ্যাসিড
অ্যামাইনো অ্যাসিড

১৩১২ . প্রাকৃতিক গ্যাস হচ্ছে—

বাষ্পীয় পদার্থ
অজৈব পদার্থ
হাইড্রোকার্বন
আয়নিক যৌগ

১৩১৪ . 1, 2-ডাইব্রোমো ইথিনের সংকেত কোনটি?

CHBr = CHBr
CH2Br = CH2Br
CHBr2 = CHBr2
CHB2r = CHB2r

১৩১৫ . অ্যালিফেটিক হাইড্রোকার্বন কত প্রকার?

সম্পৃক্ত ও অসম্পৃক্ত
মুক্ত শিকল ও বদ্ধ শিকল
সাইক্লিক ও নন সাইক্লিক
আবদ্ধ ও মুক্ত বন্ধন

১৩১৮ . কোনটি প্রাকৃতিক পলিমার?

স্টার্চ
নাইলন
পলিয়েস্টার
PVC

১৩১৯ . কোন জাতীয় যৌগ পলিমার গঠন করে?

জৈব এসিড
অ্যালকিন
অ্যালকেন
অ্যালকোহল