তৃতীয় অধ্যায় : ইবাদত — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

তৃতীয় অধ্যায় : ইবাদত MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৩৫৮টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৩২১ . ইসলামে জিহাদের কথা বলা হয়েছে কেন?

আদল প্রতিষ্ঠা করার জন্য
অত্যাচারীকে দমন করার জন্য
সামগ্রিকভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য
সমাজ থেকে অন্যায় মুছে ফেলার জন্য

৩২২ . “ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা-ই ওয়াল মুনকার” এ আয়াত দ্বারা কোন ইবাদতের গুরুত্ব বোঝানো হয়েছে?

সালাত
সাওম
হজ
যাকাত

৩২৩ . কাদের বিরুদ্ধে জিহাদকে ‘জিহাদে বাতিনি’ বলা হয়?
i. কাফিরদের
ii. শয়তানের
iii. কুপ্রবৃত্তির
নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

৩২৪ . সালাত আমাদেরকে উদ্বুদ্ধ করে—
i. সময়ের গুরুত্ব, শৃঙ্খলাবোধ
ii. নেতার অনুসরণ
iii. নিয়মতান্ত্রিক ও পরিচ্ছন্ন জীবনযাপনে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩২৫ . কতক্ষণ জিহাদ করতে হবে?
i. ফিতনা-ফাসাদ ও অশান্তি চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত
ii. দ্বীন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত
iii. যতক্ষণ ফিতনা-ফাসাদ না হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩২৬ . যাকাত দানের উদ্দেশ্য—
i. অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
ii. গরিবের অবস্থার পরিবর্তন করা
iii. সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩২৭ . মুযদালিফায় পড়বে—
i. মাগরিব
ii. এশা
iii. জোহর ও আসর
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
iii
i ও iii

৩২৮ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
জনাব ‘ম’ হজ পালন করতে গিয়ে শারীরিক অক্ষমতার কারণে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ে সাঈ (দৌড়ানো) করতে পারেননি।

জনাব ‘ম’ হজের কোন বিধানটি পালন করেননি?

ফরজ
ওয়াজিব
সুন্নাত
মুস্তাহাব

৩২৯ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
জনাব ‘ম’ হজ পালন করতে গিয়ে শারীরিক অক্ষমতার কারণে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ে সাঈ (দৌড়ানো) করতে পারেননি।

জনাব ‘ম’ কীভাবে তাঁর কাফফারা দেবেন?

মাথা কামিয়ে
বিদায় তাওয়াফ করে
গরিবদের দান-খয়রাত করে
দম দিয়ে

৩৩০ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
জনৈক সাংবাদিক তাঁর পত্রিকায় সত্য ও ন্যায়ের পক্ষে এবং অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লিখে মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করছেন।

সাংবাদিকের এরূপ প্রচেষ্টা হলো—
i. জ্ঞানের জিহাদ
ii. লেখনীর জিহাদ
iii. অস্ত্রের জিহাদ
নিচের কোনটি সঠিক?

i
ii
i ও ii
i, ii ও iii

৩৩১ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
জনৈক সাংবাদিক তাঁর পত্রিকায় সত্য ও ন্যায়ের পক্ষে এবং অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লিখে মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করছেন।

এরূপ প্রচেষ্টার মাধ্যমে উক্ত সাংবাদিক পালন করেছেন—

ফরজ
ওয়াজিব
সুন্নাত
নফল

৩৩২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
বর্তমানে বিশ্বের কিছু ক্ষমতাধর রাষ্ট্র তাদের ক্ষমতার দাপট দেখিয়ে ইসলামি রাষ্ট্রগুলো ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন আতঙ্ক সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করছে।

রাষ্ট্রগুলোর এ ধরনের আচরণকে বলা যায়—

জিহাদ
সন্ত্রাসবাদ
ট্যুরিজম
ফ্যাসিবাদ

৩৩৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
বর্তমানে বিশ্বের কিছু ক্ষমতাধর রাষ্ট্র তাদের ক্ষমতার দাপট দেখিয়ে ইসলামি রাষ্ট্রগুলো ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন আতঙ্ক সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করছে।

তাদের এ ধরনের কাজের উদ্দেশ্য হলো—
i. ক্ষমতা দখল
ii. সম্পদ অর্জন
iii. নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৩৪ . হযরত মুহাম্মদ (স) নিজেকে কী হিসেবে পরিচয় দিয়েছেন?

শিক্ষক
কৃষক
ইয়াতীম
ব্যবসায়ী

৩৩৫ . আকলিমার বাবা একজন আদর্শবান শিক্ষক। তাঁর মধ্যে নিচের কোন বিষয়টির জ্ঞান থাকা খুবই জরুরি?

ধর্মীয় দর্শন ও অন্যান্য জীবন দর্শন
নিয়ম-নীতি সম্পর্কিত বিষয়
ছাত্রদের মন জয়কারী বিষয়সমূহ
সমসাময়িক বিষয়

৩৩৬ . করিমের বাবার কাছে ছাত্ররা সব সময় তাদের পড়াশোনাজনিত সমস্যার সমাধান পায়। তিনি সুন্দর ও সাবলীলভাবে ছাত্রদের প্রতিটি বিষয় বুঝিয়ে দেন। শিক্ষক হিসেবে তিনি কেমন?

সচেতন
গভীর জ্ঞানের অধিকারী
মানবতাবাদী
মমত্ববোধসম্পন্ন

৩৩৭ . জনাব খোরশেদ একজন শিক্ষক। তিনি সব সময় শালীন পোশাক পরিধান করেন। তিনি বিশুদ্ধ উচ্চারণ ও অনন্য প্রকাশ ভঙ্গি দ্বারা ছাত্রদের শিক্ষাদান করেন। তাঁকে আমরা কেমন শিক্ষক বলব?

মানবতাবাদী
ব্যক্তিত্বসম্পন্ন
গভীর জ্ঞানের অধিকারী
মমত্ববোধসম্পন্ন

৩৩৮ . আদর্শ জাতি গঠনের কারিগর কে?

শিক্ষার্থী
শিক্ষক
ব্যবসায়ী
মালিক

৩৩৯ . পিতামাতার পরে কার মর্যাদা বেশি?

বন্ধুর
শিক্ষকের
ছাত্রের
ভাইয়ের

৩৪০ . শিশুদেরকে প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন কে?

মাতাপিতা
ভাইবোন
আত্মীয়স্বজন
শিক্ষক

৩৪১ . কারা অনুকরণপ্রিয়?

শিশুরা
ছাত্ররা
ছেলেরা
মেয়েরা

৩৪২ . আমরা শিক্ষকের সম্মান করব কেন?

আমাদের ধন-সম্পদ দান করেন বলে
আমাদের ভালোবাসেন বলে
আমাদের লালন পালন করেন বলে
আমাদের জ্ঞান দান করেন বলে

৩৪৩ . শিক্ষার্থীরা কার শিক্ষা কাজে লাগিয়ে পরিণত বয়সে সার্বিক উন্নতি লাভ করে থাকে?

শিক্ষকের
জ্ঞানীর
পিতামাতার
প্রবীণ ব্যক্তির

৩৪৪ . সাফা বিদ্যালয়ে যাওয়ার সময় শিক্ষকের সাথে সাক্ষাৎ হলে সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করে। শিক্ষক সালামের জবাব দিয়ে তার জন্য দোয়া করেন। তাদের এরূপ কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে?

কর্তব্য
বিনয়
ভয়
ছাত্র-শিক্ষক সম্পর্ক

৩৪৫ . ছাত্র-শিক্ষকের সম্পর্ক কেমন?

পিতা-পুত্রের সম্পর্কের ন্যায়
ভাই-বোনের সম্পর্কের ন্যায়
বন্ধুবান্ধবের সম্পর্কের ন্যায়
আত্মীয়স্বজন সম্পর্কের ন্যায়

৩৪৬ . ইসলামের চতুর্থ খলিফা কে?

হযরত উমর (রা)
হযরত আলী (রা)
হযরত উসমান (রা)
হযরত আবু বকর (রা)

৩৪৭ . আনোয়ার তার শিক্ষককে মনিবের মতো সম্মান করে। কোন সাহাবির আদর্শের সাথে তার মিল পাওয়া যায়?

হযরত আলী (রা)-এর
হযরত আনাস (রা)-এর
হযরত বেলাল (রা)-এর
হযরত উসমান (রা)-এর

৩৪৮ . হযরত আলী (রা)-এর মতে ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন?

পিতা-পুত্রের সম্পর্ক
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
ভৃত্য-মনিব সম্পর্ক
আত্মীয়স্বজন সম্পর্ক

৩৪৯ . কে পরম ভক্তি ও শ্রদ্ধার পাত্র?

শিক্ষক
ব্যবসায়ী
চাকুরিজীবী
ধনী লোক

৩৫০ . শিক্ষকগণ শিক্ষার্থীকে শিক্ষা দেন—
i. শিষ্টাচার
ii. আদব-কায়দা
iii. বিনয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৫১ . আদর্শ শিক্ষার্থীরা নিয়মিত—
i. লেখাপড়া করে
ii. শ্রেণিকক্ষের বাইরে থাকে
iii. শ্রেণিতে উপস্থিত থাকে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৫২ . সবসময় শিক্ষকদের সাথে—
i. নম্র আচরণ করা উচিত
ii. ভদ্র আচরণ করা উচিত
iii. উত্তম আচরণ করা উচিত
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৫৩ . একজন শিক্ষার্থীর উচিত—
i. শরীর পরিচ্ছন্ন রাখা
ii. পোশাক পরিচ্ছন্ন রাখা
iii. নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৫৪ . শিক্ষকতা হলো—
i. সম্মানের পেশা
ii. মর্যাদার পেশা
iii. মর্যাদাহীনতার পেশা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৫৫ . মুয়াবিয়া (রা) বলেন, ‘আমি তাঁর পূর্বে ও পরে তাঁর চেয়ে সুন্দর শিক্ষাদানকারী শিক্ষক আর দেখিনি।’ এখানে ইঙ্গিত করা হয়েছে—
i. মহানবী (স)-এর প্রতি
ii. হযরত আলী (রা)-এর প্রতি
iii. হযরত মূসা (আ)-এর প্রতি
নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i ও ii

৩৫৬ . একজন ভালো শিক্ষক প্রতিষ্ঠানের প্রতি হবেন—
i. আন্তরিক
ii. দরদি
iii. যত্নবান
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৫৭ . জলিল সাহেব একজন আদর্শ শিক্ষক। সুতরাং আদর্শ প্রচারে তিনি হবেন—
i. কৌশলী
ii. সাহসী
iii. ভীরু
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৫৮ . শিক্ষকরা ছাত্রদের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন—
i. সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখে
ii. একটি বিষয় বারবার বলে
iii. প্রতিষ্ঠিত হওয়ার বাসনা তৈরি করে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii