বাংলা ১ম পত্র — MCQ

মোট ২০১৯টি · পৃষ্ঠা ৫ / ১০১

৮১. ‘সংকোচ জড়তা’ স্বভাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে - কাদের ক্ষেত্রে কথাটি সত্যি?

তথাকথিত ছোটলোকদের
ভদ্র সম্প্রদায়ের
শিক্ষিত সমাজের
দেশের শাসকদের
সঠিক উত্তর: ক — তথাকথিত ছোটলোকদের
বিস্তারিত পড়ুন →

৮২. কাজী নজরুল ইসলামের সমাধি কোথায় অবস্থিত?

বাংলা একাডেমি প্রাঙ্গণে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন এলাকায়
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়
চুরুলিয়া গ্রামে
সঠিক উত্তর: খ — ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন এলাকায়
বিস্তারিত পড়ুন →

৮৩. কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান?

১৯৭৬
১৯৭৮
১৯৭০
১৯৭২
সঠিক উত্তর: ক — ১৯৭৬
বিস্তারিত পড়ুন →

৮৪. কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

১৮৬১
১৮৮৫
১৮৮০
১৮৯৯
সঠিক উত্তর: ঘ — ১৮৯৯
বিস্তারিত পড়ুন →

৮৫. কাজী নজরুল ইসলামের জন্ম কোন জেলায়?

আসাম
মেদিনীপুর
কলকাতা
বর্ধমান
সঠিক উত্তর: ঘ — বর্ধমান
বিস্তারিত পড়ুন →

৮৬. কোনটি আত্মার ধর্ম?

মানুষকে ভালোবাসা
ভেদবৈষম্য করা
জ্ঞানচর্চা করা
অধিকার আদায় করা
সঠিক উত্তর: ক — মানুষকে ভালোবাসা
বিস্তারিত পড়ুন →

৮৭. তথাকথিত হতভাগাদের লেখক কোন বিশেষণে বিশেষিত করেছেন?

ঘুমন্ত মানুষ
সত্যিকার মানুষ
দায়িত্ববান মানুষ
দুর্গত মানুষ
সঠিক উত্তর: খ — সত্যিকার মানুষ
বিস্তারিত পড়ুন →

৮৮. ভদ্র সমাজের দেশে উন্নয়নের ভাবনার সমাপ্তি ঘটে কোনটি?

কথাতে
পরিকল্পনায়
আয়োজনে
সাফল্যে
সঠিক উত্তর: ক — কথাতে
বিস্তারিত পড়ুন →

৮৯. লেখকের মতে আমরা কাদের উপেক্ষা করে আসছি?

দশ আনা শক্তির ধারকদের
তোষামোদকারীদের
নিস্তেজ বুদ্ধিমানদের
প্রবীণ মৃতপ্রায়দের
সঠিক উত্তর: ক — দশ আনা শক্তির ধারকদের
বিস্তারিত পড়ুন →

৯০. হিন্দু বর্ণ ব্যবস্থায় নিম্নবর্ণের লোককে কী বলা হয়?

ব্রাহ্মণ
ক্ষত্রিয়
বৈশ্য
চণ্ডাল
সঠিক উত্তর: ঘ — চণ্ডাল
বিস্তারিত পড়ুন →

৯১. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

সঞ্চিতা
রিক্তের বেদন
নজরুল রচনাবলী
দুর্দিনের যাত্রী
সঠিক উত্তর: গ — নজরুল রচনাবলী
বিস্তারিত পড়ুন →

৯২. তথাকথিত ছোটলোকদের বড় পরিচয় কোনটি?

তাদের কিছুই নেই
তারা নিরহংকার এবং নির্লোভ
তারা ভদ্র এবং মার্জিত
তারা সরল এবং উদার
সঠিক উত্তর: ঘ — তারা সরল এবং উদার
বিস্তারিত পড়ুন →

৯৩. উপেক্ষিত ভাইদের হাত ধরে বোধন-বাঁশিতে সুর দিলে কী হবে?

বিশ্ব ঠাট্টা করবে
বিশ্ব একঘরে করবে
বিশ্ব নমস্কার করবে
বিশ্ব স্বপ্ন দেখবে
সঠিক উত্তর: গ — বিশ্ব নমস্কার করবে
বিস্তারিত পড়ুন →

৯৪. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে আত্মা শিহরিয়া ওঠার কথা বলা হয়েছে কোন প্রেক্ষিতে?

জন্মগত বৈষম্যের নিষ্ঠুরতা বোঝাতে
কলুষিত আত্মার কষ্ট বোঝাতে
ভদ্রলোকদের চরিত্র বোঝাতে
জাতির যুগান্তর আনা বোঝাতে
সঠিক উত্তর: ক — জন্মগত বৈষম্যের নিষ্ঠুরতা বোঝাতে
বিস্তারিত পড়ুন →

৯৫. কাজী নজরুল ইসলামের মতে, শ্রমজীবী মানুষদের অবহেলা করার কারণে আজ আমাদের কী ঘটেছে?

উন্নয়ন
অধঃপতন
উত্থান
বিস্মৃতি
সঠিক উত্তর: খ — অধঃপতন
বিস্তারিত পড়ুন →

৯৬. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ রচনার বর্ণনা মতে ভারতবাসীকে স্নেহাদ্র বুকে কাছে টেনেছেন কে?

রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রামমোহন রায়
মহাত্মা গান্ধী
সঠিক উত্তর: ঘ — মহাত্মা গান্ধী
বিস্তারিত পড়ুন →

৯৭. উপেক্ষিত শক্তির হাত ধরে কাজী নজরুল ইসলাম কী করতে চেয়েছেন?

প্রলয়শিখা প্রদীপ্ত করতে
ঝঞ্ঝাকে আহ্বান জানাতে
কণ্টক শয্যা গ্রহণ করতে
বোধন বাঁশিতে সুর দিতে
সঠিক উত্তর: ঘ — বোধন বাঁশিতে সুর দিতে
বিস্তারিত পড়ুন →

৯৮. মহাত্মা গান্ধীর দিকে কারা হাঁ হাঁ করে ছুটেছিল?

সমগ্র ভারতবাসী
সমগ্র বিশ্ববাসী
অভিজাত সম্প্রদায়ের লোকেরা
তথাকথিত ছোটলোকেরা
সঠিক উত্তর: ক — সমগ্র ভারতবাসী
বিস্তারিত পড়ুন →

৯৯. তথাকথিত ছোটলোকদের অন্তর কী রকম?

আয়নার মতো ঝলমলে
কাঁচের মতো স্বচ্ছ
পাথরের মতো কঠিন
কুসুমের মতো কোমল
সঠিক উত্তর: খ — কাঁচের মতো স্বচ্ছ
বিস্তারিত পড়ুন →

১০০. ‘আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না।’ এখানে কোন সম্প্রদায়ের শক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের
অভিজাত জমিদার সম্প্রদায়ের
হিন্দু সম্প্রদায়ের
মুসলিম সম্প্রদায়ের
সঠিক উত্তর: ক — তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের
বিস্তারিত পড়ুন →