বাংলা ১ম পত্র — MCQ

মোট ২০১৯টি · পৃষ্ঠা ৬ / ১০১

১০১. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে আভিজাত্য গৌরব ছিল না কার?

লেখকের
পাঠকের
তথাকথিত ছোটলোকদের
মহাত্মা গান্ধীর
সঠিক উত্তর: ঘ — মহাত্মা গান্ধীর
বিস্তারিত পড়ুন →

১০২. নজরুলের মতে উপেক্ষিতরা ভদ্র সমাজের চেষ্টায় শত বছরের অসম্পন্ন কাজ সম্পন্ন করতে পারবে কত দিনে?

১ দিনে
১০ দিনে
১০০ দিনে
১০০০ দিনে
সঠিক উত্তর: ক — ১ দিনে
বিস্তারিত পড়ুন →

১০৩. খেটে খাওয়া শ্রমজীবীরা নিজেদের ছোট মনে করার কারণ কী?

জন্মাবধি ঘৃণা, উপেক্ষার শিকার বলে
অর্থকড়ি কম বলে
শিক্ষা-দীক্ষা নেই বলে
অন্যের কাজ করে বলে
সঠিক উত্তর: ক — জন্মাবধি ঘৃণা, উপেক্ষার শিকার বলে
বিস্তারিত পড়ুন →

১০৪. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের মর্মকথা নিচের কোনটিতে ব্যক্ত হয়েছে?

যে সহে সে রহে
বাহুবলই সেরা বল
একতাই বল
সাম্য সমৃদ্ধি আনে
সঠিক উত্তর: গ — একতাই বল
বিস্তারিত পড়ুন →

১০৫. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের প্রারম্ভে উল্লিখিত কবিতাংশটি কার রচিত?

জীবনানন্দ দাশের
কাজী নজরুল ইসলামের
শামসুর রাহমানের
রবীন্দ্রনাথ ঠাকুরের
সঠিক উত্তর: ঘ — রবীন্দ্রনাথ ঠাকুরের
বিস্তারিত পড়ুন →

১০৬. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের কোন দিকটি উঠেছে?

সাম্যবাদী মানসিকতা
সামাজিক দায়িত্ববোধ
রাজনৈতিক মতাদর্শ
ধর্মীয় মূল্যবোধ
সঠিক উত্তর: ক — সাম্যবাদী মানসিকতা
বিস্তারিত পড়ুন →

১০৭. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের ভাবনার সাথে সাদৃশ্য বহন করে কোনটি?

অর্থনীতি
ধর্মনীতি
সুশাসন
মানবতা
সঠিক উত্তর: ঘ — মানবতা
বিস্তারিত পড়ুন →

১০৮. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে তথাকথিত ‘ছোটলোক’ হচ্ছে — i. উপেক্ষিত শক্তি ii. দশ আনা শক্তি iii. ভদ্র সম্প্রদায়ের শক্তি নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii
বিস্তারিত পড়ুন →

১০৯. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ না হওয়ার কারণ — i. ছোটলোক বলে অবহেলা ii. সহজ-সরল জীবনযাপন iii. ভদ্র সম্প্রদায়ের অত্যাচার নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii
বিস্তারিত পড়ুন →

১১০. অত্যাচারের উপেক্খায় ‘ছোটলোক’ সম্প্রদায় ভুলে যায় তার — i. মানবিক পরিচয় ii. অধিকারবোধ iii. সামাজিক অবস্থান নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii
বিস্তারিত পড়ুন →

১১১. জাতির মহাজাগরণ ঘটবে — i. উপেক্ষিত শক্তির বোধন করলে ii. তথাকথিত ছোটলোকদের মর্যাদা দিলে iii. ভদ্র সম্প্রদায়ের আত্মউপলব্ধির ফলে নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii
বিস্তারিত পড়ুন →

১১২. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: রিকশাচালক সামাদ মিয়া রিলিফের কার্ড করার জন্য এলাকার ইউনিয়ন পরিষদে যায়। সেখানে চেয়ারম্যানের রুমে চেয়ারম্যান সাহেব তাকে সামনের চেয়ারে বসতে বললে সামাদ মিয়া সংকোচবোধ করে। সে চেয়ারে না বসে কাজ শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়েই থাকে। উদ্দীপকের সামাদ মিয়া ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে বর্ণিত কোন চরিত্রের প্রতিনিধি?

ভদ্র সম্প্রদায়
ছোটলোক সম্প্রদায়
মহাত্মা গান্ধী
মনীষী শ্রেণি
সঠিক উত্তর: খ — ছোটলোক সম্প্রদায়
বিস্তারিত পড়ুন →

১১৩. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: রিকশাচালক সামাদ মিয়া রিলিফের কার্ড করার জন্য এলাকার ইউনিয়ন পরিষদে যায়। সেখানে চেয়ারম্যানের রুমে চেয়ারম্যান সাহেব তাকে সামনের চেয়ারে বসতে বললে সামাদ মিয়া সংকোচবোধ করে। সে চেয়ারে না বসে কাজ শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়েই থাকে। উদ্দীপকের সামাদ মিয়ার সংকোচবোধের কারণ — i. জন্ম থেকে উপেক্ষা পাওয়া ii. চেয়ারম্যান ভদ্র সম্প্রদায়ের লোক হওয়া iii. ভদ্র সম্প্রদায়ের অত্যাচার নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii
বিস্তারিত পড়ুন →

১১৪. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কার কপাল ভাঙল?

সুমতির
রেণুমালার
সাকিনাবিবির
অঞ্জলীর
সঠিক উত্তর: গ — সাকিনাবিবির

১১৫. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কার সিঁথির সিঁদুর মুছে গেল?

সুমতির
রেণুমালার
হরিদাসীর
অঞ্জলীর
সঠিক উত্তর: গ — হরিদাসীর

১১৬. জলপাই রঙের ট্যাঙ্ক কিসের মতো চিৎকার করতে করতে শহরে এলো?

হাতির মতো
সিংহের মতো
দানবের মতো
উন্মত্তের মতো
সঠিক উত্তর: গ — দানবের মতো

১১৭. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতার প্রতীক্ষায় হাড্ডিসার কে দাঁড়িয়ে আছে?

অবুঝ শিশুর
অনাথ কিশোরী
বুড়োর
নৌকার মাঝি
সঠিক উত্তর: খ — অনাথ কিশোরী

১১৮. শাহবাজপুরের সগীর আলীর পরিচয় কোনটি?

জোয়ান কৃষক
দক্ষ মাঝি
ঢাকার রিকশাওয়ালা
মোল্লাবাড়ির কর্তা
সঠিক উত্তর: ক — জোয়ান কৃষক

১১৯. রুস্তম শেখ কে?

জোয়ান কৃষক
সাহসী জেলে
ঢাকার রিকশাওয়ালা
নৌকার মাঝি
সঠিক উত্তর: গ — ঢাকার রিকশাওয়ালা

১২০. শামসুর রাহমানের কবিতায় কোন ধরনের কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশিত হয়েছে?

প্রাচীন কাব্যধারার
মধ্যযুগীয় কাব্যধারার
আধুনিক কাব্যধারার
অতি আধুনিক কাব্যধারা
সঠিক উত্তর: ঘ — অতি আধুনিক কাব্যধারা