অনুশীলন প্রশ্ন — তথ্য ও যোগাযোগ প্রযুক্তি — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৫০৯টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৪৮১ . আজকাল ওয়েবসাইট থেকে—

গান শেখা যায়
রান্না করা খাবার পাওয়া যায়
জিনিসপত্র তৈরি করা যায়
জিনিসপত্র কেনা-বেচা করা যায়

৪৮২ . ওয়েবসাইট খুঁজে বের করার জন্য তৈরি বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যারটির নাম কী?

সার্চ ইঞ্জিন
ওয়েব ইঞ্জিন
সার্চ সাইট
ওয়েব সার্চ

৪৮৩ . আরিফ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানাটা জানে না। সে কিসের সাহায্যে সেটা খুঁজে পেতে পারে?

প্যাকেজ সফটওয়্যার
কাস্টমাইজ সফটওয়্যার
সার্চ ইঞ্জিন
সার্চ সফটওয়্যার

৪৮৪ . সার্চ ইঞ্জিন কী?

বিশেষ ধরনের কাস্টমাইজ সফটওয়্যার
বিশেষ ধরনের প্যাকেজ সফটওয়্যার
বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার
বিশেষ ধরনের সিস্টেম সফটওয়্যার

৪৮৫ . একটি ওয়েবসাইট তৈরির সময় কোন বিষয়টির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়?

কতগুলো ছবি থাকবে
তথ্যগুলো কীভাবে থাকবে
কী পরিমাণ তথ্য থাকবে
কয়টি পেজ তৈরি হবে

৪৮৬ . ইন্টারনেটে যেকোনো বিষয়ে সবচেয়ে বেশি তথ্য পেতে আমাদের কোথায় যেতে হবে?

ওয়েবসাইটের বিশ্বকোষে
খেলার ওয়েবসাইটে
স্পোর্টস ওয়েবসাইটে
নিউজের ওয়েবসাইটে

৪৮৭ . ওয়েবসাইট ব্যবহার করে-
i. খবর পড়া যায়
ii. ই-মেইল করা যায়
iii. সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খোঁজা যায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪৮৮ . একটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাধারণত যেসব তথ্য থাকে-
i. বিভিন্ন বিভাগের নাম
ii. বিভিন্ন পরীক্ষার তারিখ
iii. শিক্ষকদের বেতন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪৮৯ . রামিম ইন্টারনেট ব্যবহার করে-
i. ছবির ওয়েবসাইটে গিয়ে ছবি দেখতে পারে
ii. সংগীতের ওয়েবসাইটে গিয়ে গান শুনতে পারে
iii. উইকিপিডিয়াতে গিয়ে দেশ সম্পর্কে জানতে পারে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪৯০ . অনেক বড় বড় কোম্পানি আছে যাদের নিজস্ব ওয়েবসাইট আছে। তারা এসব ওয়েবসাইট খুলেছে-
i. তাদের পণ্যগুলো প্রদর্শনের জন্য
ii. তাদের পণ্যগুলো অনলাইনে বিক্রির জন্য
iii. তাদের পণ্যগুলোর মান পরীক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪৯১ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
সুমন ফেসবুকের সদস্য হয়েছে কিছুদিন আগে। সে ওয়েবসাইটের ব্যবহার সম্পর্কে তেমন কিছুই জানে না। বন্ধুকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলল ইন্টারনেটেই এ সম্পর্কে জানা যাবে।

সুমন তার প্রয়োজনীয় তথ্যের জন্য কার সাহায্য নেবে?

সার্চ ইঞ্জিন
অন্য ওয়েবসাইট
সংবাদপত্র
বই

৪৯২ . ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, মজিলা ফায়ারফক্স, সাফারি ইত্যাদি কী ধরনের সফটওয়্যার?

ইন্টারনেট এক্সপ্লোরার
প্যাকেজ
অ্যাপ্লিকেশন
কাস্টমাইজড

৪৯৩ . ব্রাউজার আইকনে পরপর দুইবার ক্লিক করলে কী ঘটবে?

ব্রাউজার ওপেন হবে
ব্রাউজার বন্ধ হবে
ব্রাউজার ইনস্টল হবে
ইন্টারনেট ওপেন হবে

৪৯৪ . ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে ওয়েবসাইটের ঠিকানা লিখে কি-বোর্ডের কোন বাটনটি চাপ দিতে হবে?

Space Bar
Backspace
Enter
Alt

৪৯৫ . বাংলাদেশের কোনো দর্শনীয় স্থান দেখার জন্য বাবলুকে কোন ওয়েবসাইটে যেতে হবে?

http://www. nasa.gov/
http://www.wikipedia.ogr/
http://www. parjatan.gov.bd/
http://www.maps. google.com/

৪৯৬ . আইকন অর্থ কী?

ছোট একটি ছবি
তীর চিহ্ন
এক ধরনের কলম
এক ধরনের বাতি

৪৯৭ . নিচের কোনটি একটি সার্চ ইঞ্জিন?

গুগল ক্রোম
অপেরা
বিং
সাফারি

৪৯৮ . নিচের কোন ওয়েবসাইটের সাহায্যে যেকোনো এলাকার ম্যাপ দেখা যায়?

http://www.nasa.gov/
http://maps. ask.com/
http://maps.google.com/
http:// maps goole. com/

৪৯৯ . প্রিয় ওয়েবসাইটগুলোকে ব্রাউজারে কীভাবে রেখে দেওয়া হয়?

সার্চ দিয়ে
ব্রাউজ করে
ই-মেইল করে
বুকমার্ক করে

৫০০ . ওয়েবসাইটে তথ্যগুলো কীভাবে সাজানো থাকে?

এলোমেলোভাবে
নানাস্তরে
বিশৃঙ্খলভাবে
একস্থানে গুচ্ছাকারে

৫০১ . সার্চ ইঞ্জিন কী ধরনের সফটওয়্যার?

অ্যাপ্লিকেশন সফটওয়্যার
প্যাকেজ সফটওয়্যার
কাস্টমাইজড সফটওয়্যার
সিস্টেম সফটওয়্যার

৫০২ . সুমন ইন্টারনেটে কোনো তথ্য খুঁজবে কোনটির সাহায্যে?

ওয়ার্ড প্রসেসর
অ্যান্টিভাইরাস
সার্চ ইঞ্জিন
ওপেন অফিস রাইটার

৫০৩ . নিচের কোনটি সার্চ ইঞ্জিন?

http://www.wikipedia.org/
http://www.cricinfo.com/
http://www.bing.com/
http://www.gmail.com/

৫০৪ . পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি?

www.google.com
www.goolesearch.com
www.torch.com
www.wikipedia.com

৫০৫ . আমাজন সার্চ ইঞ্জিনের অ্যাড্রেস কোনটি?

www.amazon.net
www.amazon.info
www.amazon.com.bd
www.amazon.com

৫০৬ . ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য দরকার—
i. অ্যান্টিভাইরাস
ii. ওয়েব ব্রাউজার
iii. ইন্টারনেট সংযোগ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫০৭ . সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তার কারণ হলো—
i. এগুলো চালানো সহজ
ii. এগুলো তথ্য খুঁজতে সাহায্য করে
iii. এগুলো মানুষের সময় বাঁচায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫০৮ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
রিয়া মহাকাশ নিয়ে খুবই আগ্রহী। সে Blackhole সম্পর্কে জানতে চায়। মহাকাশ সম্পর্কিত বিভিন্ন তথ্য সে ইন্টারনেট ব্যবহার করে সংগ্রহ করে।

রিয়ার আগ্রহের বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত তথ্য কোথায় সংরক্ষিত আছে?

http://www.maps.google.com/
http://www.nasa.com/
http://www.facebook.com/
http://www.nasa.gov/

৫০৯ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
রিয়া মহাকাশ নিয়ে খুবই আগ্রহী। সে Blackhole সম্পর্কে জানতে চায়। মহাকাশ সম্পর্কিত বিভিন্ন তথ্য সে ইন্টারনেট ব্যবহার করে সংগ্রহ করে।

রিয়া তার কাজে যে ওয়েবসাইটগুলোর সাহায্য নিতে পারে—
i. http://www.google.com/
ii. http://www.wikipedia.org/
iii. http://www.bing.com/
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii