পাঠ মূল্যায়ন ও সৃজনশীল প্রশ্ন — পাঠ্যাংশ পড়ুন
নবম অধ্যায়- বাংলাদেশের সামাজিক সমস্যা
and the last line is BDA-END.
---
র:
।
৩]
।
৩]
।
র
and the last line is BDA-END.
র:
।
৩]
।
]
।
৩]
।
-
প্রশ্ন ও উত্তর
----ড়ে ওঠে। পরবর্তীতে এই ধূমপান থেকেই তারা গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও ইয়াবার মতো নেশাদ্রব্যে আসক্ত হয়ে পড়ে।
গ. রাসেলের কাজ কিশোর অপরাধ নামক সামাজিক সমস্যার মধ্যে পড়ে।অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজ কিশোর অপরাধ নামে পরিচিত। কোন বয়স পর্যন্ত অপরাধীকে কিশোর অপরাধী ধরা হবে, তা নিয়ে বিভিন্ন দেশের সমাজবিজ্ঞানী ও আইনবিদদের মধ্যে মতভেদ আছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় ৭ থেকে ১৬ বছর বয়সীদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ ধরা হয়।
উদ্দীপকের দশম শ্রেণির শিক্ষার্থী রাসেল স্কুল ফাঁকি দিয়ে প্রায়ই মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে থেকে তাদের বিরক্ত করে। রাসেলের এসব কর্মকাণ্ডে কিশোর অপরাধের চিত্র ফুটে উঠেছে।ঘ. পাভেল গাঁজা-ফেনসিডিল সেবন করে, অর্থাৎ সে মাদকাসক্ত। এ সমস্যা প্রতিরোধে পরিবার ও রাষ্ট্র উভয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।মাদকাসক্তি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থাই সবচেয়ে ভালো ও কার্যকর। সমাজে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে; সন্তানদের ছোটোবেলা থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শেখাতে অভিভাবক ও পরিবারের বয়োজ্যেষ্ঠদের সচেষ্ট হতে হবে। সুস্থ চিত্তবিনোদনের ব্যবস্থা করে শিশু-কিশোরদের আকর্ষণ করতে হবে, যাতে তারা মাদক ও অন্যান্য খারাপ অভ্যাসে ঝুঁকে না পড়ে। পরিবারের বড়োরা ধূমপান ছেড়ে দিলে তার ইতিবাচক প্রভাব কিশোরদের ওপর পড়বে। শিশু-কিশোরদের মাদকের কুফল সম্পর্কে অভিভাবকদেরই জানাতে হবে।রাষ্ট্রের দিক থেকে বাংলাদেশ সরকার মাদকাসক্তি প্রতিরোধে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ বিষয়ক তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে এবং তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সম্পর্কে সর্বশেষ বিধিমালা-২০১৩ প্রণয়ন করেছে। তামাকজাত দ্রব্য পাবলিক প্লেসে ও পাবলিক পরিবহণে ব্যবহার করলে শাস্তির বিধান রয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, দপ্তর ও কিছু নির্দিষ্ট স্থানে ধূমপান দণ্ডনীয় অপরাধ। এছাড়া ধূমপান ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন ও বিজ্ঞাপন বন্ধ করতে হবে এবং মাদকবিরোধী প্রচারণা চালাতে হবে।পাভেলের মতো ছেলেদের সমস্যা সমাধানে পরিবার ও রাষ্ট্রকে এভাবে কার্যকর ভূমিকা রাখতে হবে।
You must be logged in to post a comment.