সৃজনশীল প্রশ্ন ও উত্তর — পাঠ্যাংশ পড়ুন
দ্বাদশ অধ্যায়- বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ
and the last line is BDA-END.
।
]
[৪]
।
৩]
টার।
-
প্রশ্ন-৭
প্রশ্ন-৭. ঘটনা-১: তন্বী ও তিশা দুই বান্ধবী। তারা বসুন্ধরা মার্কেট থেকে এক জোড়া পছন্দের জুতা ও ব্র্যান্ডের পার্স ক্রয় করে। তারা জানে যে এগুলো গৃহপালিত প্রাণীর চামড়া থেকে তৈরি হয়েছে। ঘটনা-২: ইভা ও দিবা এ বছর মহেশখালী বেড়াতে যায়। তারা সেখানে সমুদ্রের পানি থেকে কীভাবে লবণ তৈরি হয় তা প্রত্যক্ষ করে। তারা কক্সবাজারের ঘাটে সমুদ্র থেকে ধরা মাছের বিশাল সম্ভার দেখতে পায়। [দি. বো. '১৮]
ক. জীববৈচিত্র্য কী? [১]
খ. শিল্প কীভাবে আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটায়? [২]
গ. ঘটনা-১ এ কোন শিল্পকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। [ঘ. ঘটনা-২ এ উল্লিখিত সম্পদগুলো বাংলাদেশের উন্নতিতে কী ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো। [৪]
উত্তর::
ক. প্রকৃতিতে সব জীব যে নিয়মে বেঁচে থাকে, তাকেই জীববৈচিত্র্য বলেখ. শিল্প কর্মসংস্থান সৃষ্টি, পণ্যদ্রব্যের চাহিদা পূরণ ও আর্থিক সচ্ছলতা আনার মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটায়। মানুষ শিল্প-কারখানা স্থাপন করে নানা ধরনের পণ্যসামগ্রী তৈরি করছে। এতে শিল্পে মানুষের কর্মসংস্থান যেমন হচ্ছে, তেমনি বিভিন্ন পণ্যের উৎপাদনও বাড়ছে। সেসব উৎপাদিত পণ্য নিয়ে মানুষ বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছে। এতে তাদের আয় বাড়ছে এবং জীবনমানের উন্নতি ঘটছে। ফলে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে।গ. ঘটনা-১ চামড়াশিল্পকে নির্দেশ করে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো চামড়াশিল্প। এদেশে প্রচুর গরু, ছাগল ও মহিষ পালন করা হয়, ফলে বহু আগে থেকেই এদেশে চামড়া বা ট্যানারি শিল্প গড়ে উঠেছে। জুতা ও ব্যাগ তৈরিতে চামড়াশিল্পের জুড়ি নেই। বর্তমানে দেশের চামড়াশিল্পগুলো গরু, ছাগল ও মহিষের চামড়া থেকে জুতা, ব্যাগসহ উন্নতমানের নানা জিনিস তৈরি করছে। কোনো কোনো কোম্পানি বিদেশেও তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করছে। উদ্দীপকের ঘটনা-১ এ তন্বী ও তিশা বসুন্ধরা মার্কেট থেকে একজোড়া জুতা ও ব্র্যান্ডের পার্স ক্রয় করে। এই পণ্যগুলো গৃহপালিত প্রাণীর চামড়া থেকে তৈরি, যা চামড়াশিল্পের অন্তর্ভুক্ত। সুতরাং ঘটনা-১ এদেশের চামড়াশিল্পকে নির্দেশ করে— একথা নিঃসন্দেহে বলা যায়।ঘ. ঘটনা-২ এ উল্লিখিত সম্পদগুলো অর্থাৎ মৎস্যসম্পদ ও সমুদ্রসম্পদ দেশের উন্নতিতে ব্যাপক ভূমিকা পালন করছে। দেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর। এই সাগরের পানি থেকে উৎপন্ন লবণ আমাদের আয়োডিনের চাহিদা মেটাচ্ছে। পাশাপাশি লবণ আহরণে নিয়োজিত থেকে অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে, ফলে তাদের আর্থিক অবস্থা ও জীবনমানের উন্নতি ঘটছে। অন্যদিকে সমুদ্রের মাছ মৎস্যসম্পদের অন্তর্ভুক্ত, যা আমাদের আমিষের চাহিদা পূরণ করছে। অনেক মানুষের জীবিকা মৎস্যসম্পদের ওপর নির্ভরশীল। এছাড়াও বাংলাদেশ প্রতি বছর মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। উদ্দীপকে ঘটনা-২ এ ইভা ও দিবা মহেশখালী বেড়াতে গিয়ে সেখানে সমুদ্রের পানি থেকে লবণ তৈরি হওয়া প্রত্যক্ষ করে। এছাড়া তারা কক্সবাজারের ঘাটে সমুদ্র থেকে ধরা মাছের বিশাল সম্ভার দেখতে পায়, যা সমুদ্রসম্পদ ও মৎস্যসম্পদের অন্তর্ভুক্ত। বাংলাদেশের উন্নতিতে এই সম্পদগুলোর ভূমিকা অপরিসীম। পরিশেষে বলা যায়, ঘটনা-২ এ উল্লিখিত সম্পদগুলো বাংলাদেশের উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রশ্ন-৮
প্রশ্ন-৮. 'ম' একজন শ্রমিক। সে কারখানায় কাজ করে। ঐ কারখানার কাঁচামাল স্থানীয় বন থেকে সংগৃহীত। পার্শ্ববর্তী নদী উক্ত কাঁচামাল এবং উৎপাদিত পণ্য পরিবহণে বেশ কাজে লাগে। কারখানার উৎপাদিত পণ্য শিক্ষার্থীরা ব্যবহার করে। [কু. বো. '১৮]
ক. জীববৈচিত্র্য কাকে বলে? [১]খ. আর্থসামাজিক উন্নয়নে শিল্পের ভূমিকা ব্যাখ্যা করো। [২]
গ. উদ্দীপকে কোন শিল্পকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো। [৩]
ঘ. 'উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোর যথাযথ ব্যবহারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব'— বিশ্লেষণ করো। [৪]
উত্তরক. প্রকৃতিতে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে, তাকেই জীববৈচিত্র্য বলে।খ. বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত শিল্প। আর্থসামাজিক উন্নয়নে শিল্পের ভূমিকা অপরিসীম। শিল্পের বিকাশ ঘটলে দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন হয়। এর ফলে বেকারত্ব কমে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। ফলে দ্রুত দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটে।গ. উদ্দীপকে কাগজশিল্পকে ইঙ্গিত করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত কাগজশিল্প। স্থানীয় বাঁশ ও বেতকে কাজে লাগিয়ে এখানে কাগজ উৎপাদন শুরু হয়। ১৯৫৩ সালে চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজের কল স্থাপনের মাধ্যমে এদেশে কাগজশিল্পের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি খাতে বেশ কয়েকটি কাগজের কল রয়েছে। সরকারি পর্যায়ে কর্ণফুলী, পাকশী, খুলনা হার্ডবোর্ড ও নিউজপ্রিন্ট মিল ছাড়াও বেসরকারি পর্যায়ে বসুন্ধরা ও মাগুরা পেপার মিল উল্লেখযোগ্য কাগজশিল্পপ্রতিষ্ঠান। উদ্দীপকের 'ম' কারখানার কাঁচামাল স্থানীয় বন থেকে সংগ্রহ করে, পার্শ্ববর্তী নদী সেই কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহণে কাজে লাগে এবং কারখানার উৎপাদিত পণ্য শিক্ষার্থীরা ব্যবহার করে— এগুলো কাগজশিল্পকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে কাগজশিল্পকে ইঙ্গিত করা হয়েছে।ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো তথা প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব— উক্তিটি যথার্থ। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং এদেশের মাটি খুব উর্বর। এ উর্বর মাটি যথাযথভাবে ব্যবহার করলে কৃষি উৎপাদন বহুগুণে বেড়ে যাবে। শিল্পায়নও করতে হবে পরিকল্পিতভাবে। কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কৃষিকাজে নদী, খাল, বিল ও হাওরের পানি সেচের কাজে লাগানো যাবে, ফলে শুকনো মৌসুমেও কৃষি উৎপাদন সহজ হবে। বাড়িঘর ও আসবাবপত্র নির্মাণের জন্য বনজ সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। আবার তাপমাত্রা কমানোর জন্যও বনজ সম্পদ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। তাই পরিকল্পিতভাবে বনজ সম্পদ আরও বাড়াতে হবে। এ প্রাকৃতিক সম্পদগুলোর যথাযথ ব্যবহার করা গেলে কৃষিশিল্পের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যার ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব।
প্রশ্ন-৯
প্রশ্ন-৯. গ্রামের মেয়ে জরিনা ঢাকায় এসে একটি কারখানায় কাজ নেয়। সেখানে সে তার মতো আরও অনেক মেয়েকে কাজ করতে দেখে। সে আরও জানতে পারে যে, তাদের উৎপাদিত পণ্যটি বিদেশে রপ্তানি করা হয়। ঈদের সময় বেতন পেয়ে সে তার মায়ের জন্য একজোড়া চামড়ার জুতা ও নিজের জন্য একটি ব্যাগ কিনে আনে। [চ. বো. '১৮]
ক. প্রাকৃতিক সম্পদ কাকে বলে? [১]
খ. জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন কেনো? [২]
গ. জরিনা কোন শিল্প-কারখানায় কাজ নেয়? ব্যাখ্যা করো। [৩]
ঘ. জরিনার ক্রয়কৃত জিনিসগুলোর শিল্পটি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে— মতামত দাও। [৪]
উত্তক. প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়।খ. পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন। প্রকৃতিতে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে, তাকেই সংক্ষেপে জীববৈচিত্র্য বলা যায়। মানুষ, প্রাণী ও কীটপতঙ্গসহ জীবজগৎ প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করেই টিকে থাকে। তাই মানুষের বেঁচে থাকার জন্য এবং পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য জীববৈচিত্র্য রক্ষা করা একান্ত জরুরি।গ. জরিনা তৈরি পোশাকশিল্প কারখানায় কাজ নেয়। বাংলাদেশে পোশাকশিল্পের যাত্রা শুরু হয় গত শতকের আশির দশকে। সাম্প্রতিক কালে এ শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং অল্প সময়েই দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে। দেশে বর্তমানে তিন হাজারের বেশি পোশাকশিল্প ইউনিট রয়েছে, যেখানে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করছেন, যাদের অধিকাংশই নারী। বাংলাদেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। উদ্দীপকের গ্রামের মেয়ে জরিনা ঢাকায় এসে একটি কারখানায় কাজ নেয়, যেখানে তার মতো আরও অনেক মেয়ে কাজ করে এবং কারখানার উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা হয়। তাই বলা যায়, জরিনা পোশাকশিল্প কারখানায় কাজ করে।ঘ. জরিনার ক্রয়কৃত জিনিসগুলো চামড়াশিল্পের অন্তর্ভুক্ত। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চামড়াশিল্পটি ব্যাপক অবদান রেখেছে। বাংলাদেশে বহু আগে থেকেই চামড়া বা ট্যানারি শিল্প গড়ে উঠেছে। এসব শিল্প-কারখানায় গরু, ছাগল ও মহিষের চামড়া থেকে জুতা, ব্যাগসহ নানা উন্নতমানের পণ্যসামগ্রী তৈরি হচ্ছে। এর মধ্যে কিছু কোম্পানি তাদের উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি করছে, ফলে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। উদ্দীপকে জরিনার কেনা দ্রব্যগুলো বাংলাদেশের চামড়াশিল্পকে নির্দেশ করে। আর্থসামাজিক উন্নয়নে চামড়াশিল্পের অবদান অপরিসীম। এসব শিল্পের বিকাশে দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন ঘটছে। অর্থনৈতিক উন্নয়নই দেশের জনগণের সার্বিক অবস্থার পরিবর্তন ঘটাতে সহায়তা করে। সে কারণে দেশের আর্থসামাজিক পরিবর্তন বা উন্নতি ঘটাতে হলে শিল্প বিকাশের কোনো বিকল্প নেই। পরিশেষে বলা যায়, বাংলাদেশে দ্রুত শিল্পায়ন ঘটছে, যা বিশ্ববাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। আর এক্ষেত্রে অন্যান্য শিল্পের মতো চামড়াশিল্পও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রশ্ন-১০
প্রশ্ন-১০. কোনো দেশের মোট আয়তনের ২৫% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে বনভূমি রয়েছে মাত্র ১৬%। বাংলাদেশের খুলনা-বাগেরহাট অঞ্চলে দেশের প্রধান বন অবস্থিত। অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা অনন্য। বাংলাদেশের অর্থনীতিতে দেশের সমগ্র বনজ সম্পদের যথেষ্ট অবদান রয়েছে।ক. বাংলাদেশের প্রথম কাগজকল কোনটি? [১]
খ. বর্তমানে ঔষধশিল্পকে বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প বলা হয় কেনো? [২]
গ. অর্থনৈতিক উন্নয়নে কোন বনের ভূমিকা অনন্য? ব্যাখ্যা করো। [৩ঘ. উদ্দীপকে উল্লিখিত সম্পদ ব্যতীত বাংলাদেশের উন্নয়ন মন্থর হতো— উক্তিটির পক্ষে অথবা বিপক্ষে তোমার যুক্তি বিশ্লেষণ করো। [৪]
উত্তর::
ক. বাংলাদেশের প্রথম কাগজকল কর্ণফুলী কাগজকলখ. বাংলাদেশে বর্তমানে ঔষধ একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে। একসময় আমাদের প্রচুর অর্থ খরচ করে বিদেশ থেকে ঔষধ আমদানি করতে হতো। এখন সরকারি-বেসরকারি উদ্যোগে বেশ কিছু কোম্পানি গড়ে উঠেছে, যারা দেশের ব্যাপক ঔষধ চাহিদার অনেকটাই পূরণ করছে। একই সঙ্গে বিদেশে ঔষধ রপ্তানিও চলছে। রপ্তানিমুখী শিল্প হিসেবে ঔষধের সম্ভাবনার কথা সবাই এখন গুরুত্বের সঙ্গে ভাবছে। তাই বাংলাদেশের ঔষধশিল্প একটি সম্ভাবনাময় শিল্প— একথা নির্দ্বিধায় বলা যায়।গ. অর্থনৈতিক উন্নয়নে সুন্দরবনের ভূমিকা অনন্য। সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম ও বিশ্বের অন্যতম প্রধান বনভূমি। দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। সুন্দরবনের বনজ সম্পদকে কেন্দ্র করে দেশে কয়েকটি শিল্প-কারখানা গড়ে উঠেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো খুলনার নিউজপ্রিন্ট মিল এবং হার্ডবোর্ড মিলস। এছাড়া উদ্ভিদনির্ভর অন্য শিল্প-কারখানার মধ্যে দিয়াশলাই ও নৌকা তৈরির কারখানা প্রভৃতি উল্লেখযোগ্য। সুন্দরবন জ্বালানি, ঘরের ছাউনি তৈরির উপকরণ, কাঠজাত দ্রব্য, ভেষজ উদ্ভিদ, পশুখাদ্য ইত্যাদির অন্যতম প্রধান উৎস। সুন্দরবনের আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ হলো মধু ও মোম। বাংলাদেশের অধিকাংশ মধু সুন্দরবন থেকেই সংগৃহীত হয়। অন্যদিকে পর্যটনশিল্পে সুন্দরবনের অবদান অপরিসীম। এখানকার কটকা, হিরন পয়েন্ট, দুবলার চর, টাইগার পয়েন্ট প্রভৃতি স্থানে প্রতি বছর পর্যটকদের প্রচুর সমাগম ঘটে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক।ঘ. উদ্দীপকে বনজ সম্পদের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের বনজ সম্পদের পরিমাণ যথেষ্ট না হলেও দেশের অর্থনীতিতে এর অবদান কম নয়। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং কৃষিকাজের ওপর বনভূমির যথেষ্ট অবদান রয়েছে। বনভূমি আর্দ্রতা রক্ষা করে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায়, মাটির ক্ষয়রোধ করে এবং নদীভাঙনের হাত থেকে ভূমিকে রক্ষা করে। এছাড়া কৃষির উন্নয়নেও বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্প উন্নয়নের ক্ষেত্রেও বনজ সম্পদ গুরুত্বপূর্ণ। কাগজ, নিউজপ্রিন্ট, রেয়ন, পার্টেক্স প্রভৃতি শিল্পের কাঁচামাল বনভূমি থেকে আহরণ করা হয়। বনভূমি থেকে কাঠ সংগ্রহ করে ঘরবাড়ি নির্মাণ ও আসবাবপত্র তৈরি করা হয়। মানুষ তার দৈনন্দিন প্রয়োজন মেটাতে বনভূমি থেকে কাঠ, বেত, বাঁশ, মধু, গোলপাতা, মোম ইত্যাদি সংগ্রহ করে। বাংলাদেশের পরিবহণ ও যোগাযোগব্যবস্থার উন্নতির জন্যও বনভূমি থেকে কাঠ সংগ্রহ করা হয়, যেমন— রেললাইনের স্লিপার, লঞ্চ, ট্রলার, বৈদ্যুতিক খুঁটি, পুল ইত্যাদি নির্মাণের জন্য প্রয়োজনীয় কাঠ। এছাড়া বাংলাদেশ বন্যপ্রাণীর লোম, চামড়া, সাপ, বানর, বিভিন্ন শিল্পের কাঁচামাল ইত্যাদি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যার প্রাপ্তির উৎস বনভূমি। এগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। উপরের আলোচনা থেকে বলা যায়, বনজ সম্পদ বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। এটি শুধু দেশের ভৌগোলিক বৈচিত্র্যের সৌন্দর্য বাড়ায়নি, বরং দেশের অর্থনীতি ও পরিবেশের ওপরও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাই বলা যায়, বনজ সম্পদ না থাকলে বাংলাদেশের উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়ত।
প্রশ্ন-১১
প্রশ্ন-১১. সিরাজ আহমেদ তার ভাইকে বলল, আমরা যে ফসল ফলাই, রান্নার জন্য গ্যাস ব্যবহার করি, বাড়ি বানানোর জন্য কাঠ, লোহা, বালু প্রভৃতি ব্যবহার করি, তার কোনোটিই মানুষ তৈরি করতে পারে না। মানুষ শুধু এ সম্পদগুলো রূপান্তর করতে পারে। মানুষ এ সম্পদকে দক্ষতার সাথে ব্যবহার করে তৈরি করেছে আধুনিক যন্ত্রপাতি। আদিমকালের মানুষ এ সম্পদগুলোকে রূপান্তর করতে পারত না।
ক. বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত বর্গকিলোমিটার? [১]
খ. বাংলাদেশের সমুদ্রসম্পদের বর্ণনা দাও। [২]
গ. উদ্দীপকে সিরাজ আহমদের বক্তব্যে কোন সম্পদের কথা উঠে এসেছে? ব্যাখ্যা করো। [ঘ. উদ্দীপকে উল্লিখিত সম্পদগুলো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে— বিশ্লেষণ করো। [৪]
উত্তর:: (এই প্রশ্নের উত্তর দেওয়া ছবিগুলোতে নেই; সম্ভবত পরের পৃষ্ঠায় আছে।)
You must be logged in to post a comment.