সৃজনশীল প্রশ্ন ও উত্তর — পাঠ্যাংশ পড়ুন
প্রশ্ন-৫
প্রশ্ন-৫. ঘটনা-১: রানার দাদার বাড়ি যমুনা নদীর তীরে। তার দাদু বাড়ি সমতল থেকে বেশ উঁচু জায়গায় নির্মিত। বাড়ির চারপাশে কলার গাছ। ঘরের ভেতর উঁচু পাটাতনে খাদ্যসামগ্রী রাখা আছে। ঘটনা-২: রনি পদ্মাপাড়ের শহর রাজশাহীর নিকটবর্তী এলাকায় থাকে। তাদের এলাকার মাটি পানির অভাবে ফেটে যায়। এলাকার মানুষ বড়ো বড়ো পুকুর কেটে পানি সংরক্ষণের চেষ্টা করছে। [ম. বো. '১৯]
ক. দাবানল কাকে বলে? [১]
খ. ভূমিধস কেনো হয়? ব্যাখ্যা করো। [২]
গ. ঘটনা-১ এ বর্ণিত বৈশিষ্ট্যগুলো দুর্যোগের ক্ষেত্রে কোন ধরনের করণীয়? ব্যাখ্যা করো। [ঘ. ঘটনা-২ এর দুর্যোগটি জনজীবনে মারাত্মক প্রভাব ফেলে– বক্তব্যটি মূল্যায়ন করো। [৪]
উত্তর::
ক. প্রচণ্ড দাবদাহের কারণে কোনো বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটলে তাকে দাবানল বলেখ. পাহাড়ের পাদদেশে মাটি ক্ষয় হলে ভূমিধস ঘটে। পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলে। যেসব পাহাড় বেলেপাথর বা শেল কাদা দিয়ে গঠিত, ভারি বৃষ্টিপাত হলে সেগুলোতে ভূমিধস হতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদি ও ভারি বৃষ্টির কারণেই এটি ঘটে। তাছাড়া মানুষ ব্যাপক হারে গাছপালা ও পাহাড় কেটেও ভূমিধস ঘটায়। এর ফলে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে, তাদের ঘরবাড়ি মাটিচাপা পড়তে পারে।গ. ঘটনা-১ এ বর্ণিত বৈশিষ্ট্যগুলো দুর্যোগের ক্ষেত্রে দুর্যোগপূর্ব করণীয়কে নির্দেশ করে। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ এবং দুর্যোগ এদেশের মানুষের নিত্যদিনের সঙ্গী। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু উপযুক্ত কর্মপরিকল্পনার মাধ্যমে এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ কর্মপরিকল্পনার অন্যতম অংশ হলো দুর্যোগপূর্ব প্রস্তুতি। উদ্দীপকের ঘটনা-১ এর কার্যক্রম এ দুর্যোগপূর্ব প্রস্ততিরই অংশ। দুর্যোগপূর্ব প্রস্তুতি হিসেবে কিছু কাজ করা যায়— ১. যথাসম্ভব উঁচু জায়গায় বসতভিটা, গোয়ালঘর ও হাঁস-মুরগির ঘর তৈরি করা। ২. নদীতীরবর্তী এলাকায় বেড়িবাঁধের ভেতরে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে বেষ্টনীর ভেতরে বসতভিটা তৈরি করা। ৩. বাড়ির চারপাশে বাঁশঝাড়, কলাগাছ, ঢোলকলমি, হৈঞ্চা ইত্যাদি গাছ লাগানো, যা বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে। ৪. ঘরের ভেতরে উঁচু পাটাতন তৈরি করে তার ওপর খাদ্যশস্য, বীজ ইত্যাদি সংরক্ষণ করা, যাতে ঘরে পানি ঢুকলেও এগুলো নষ্ট না হয়।ঘ. ঘটনা-২ এর দুর্যোগটি তথা খরা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলে— উক্তিটি যথার্থ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর অন্যতম খরা। আমাদের দেশের উত্তরাঞ্চলে অনেক সময় খরা দেখা যায়। তীব্র খরার ফলে মাটি শুকিয়ে ফেটে যায়, ফলে কোনো ফসল উৎপন্ন হয় না। উদ্দীপকের ঘটনা-২ এ রনির এলাকার মাটি পানির অভাবে ফেটে যায়, যা প্রাকৃতিক দুর্যোগ খরাকে নির্দেশ করে। দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত বৃষ্টির কারণে খরা হয়ে থাকে। জনজীবনে খরার অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। যেমন— খাবার পানির সংকট দেখা দেয়; নদীর প্রবাহ কমে যায়; ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়; মাটির আর্দ্রতা কমে যাওয়ায় ফসল উৎপাদন কষ্টকর হয়; গবাদিপশুর খাদ্যসংকট দেখা দেয়; চাষাবাদ ও পশুপালন ব্যাহত হয়; অত্যধিক গরমে শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না; এছাড়া ভাইরাস জ্বর, আমাশয়, হাম, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগবালাইও দেখা দেয়। উপরের আলোচনা থেকে বোঝা যায়, খরা জনজীবনে নানা ধরনের ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে, যা মানবজীবনকে বিপর্যস্ত করে তোলে।
প্রশ্ন-৬
প্রশ্ন-৬. আকমল হোসেন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ত্রিশ বছর ধরে বসবাস করছেন। তিনি লক্ষ করেন, তার এলাকার তাপমাত্রা আগের সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি মনে করেন, এ সমস্যাটি বিভিন্ন ধরনের দুর্যোগের কারণ। অন্যদিকে জনাব পলাশ একজন ব্যবসায়ী। তার একটি অনেক বড়ো বন ছিল। সম্প্রতি তিনি তার বনের সব গাছ কেটে সেখানে একটি ইটভাটা তৈরি করেন। তিনি সেখানে একটি কারখানা প্রতিষ্ঠা করারও পরিকল্পনা করেন। [রা. বো. '১৯]
ক. দাবানল কী? [১]
খ. প্রাকৃতিক দুর্যোগে আক্রান্তদের সাহায্য করা উচিত কেনো? [২গ. আকমল হোসেনের পর্যবেক্ষণে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। [৩]
ঘ. 'পলাশের কাজটি পরিবেশের জন্য হুমকিস্বরূপ।'– উক্তিটি মূল্যায়ন করো। [৪]
উত্তর::
ক. প্রচণ্ড দাবদাহের কারণে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটাকে দাবানল বলেখ. প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষ অসহায় হয়ে পড়ে বলে তাদের সাহায্য করা উচিত। এসব মানুষ সহায়সম্বল হারিয়ে আর্থসামাজিক বিপর্যয়ের মুখে পড়ে। এ ধরনের বিপর্যয়ে হাজার হাজার মানুষ বসতবাড়ি ও সহায়সম্বল হারিয়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়। অনেকের ফসলহানি ও প্রাণহানিও ঘটে। দুর্যোগে আক্রান্ত ব্যক্তিরা মানবেতর জীবনযাপন করে, তাই তাদের সাহায্য করা প্রয়োজন।গ. আকমল হোসেনের পর্যবেক্ষণে পাঠ্যবইয়ের বৈশ্বিক উষ্ণায়ন ধারণার প্রতিফলন ঘটেছে। গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে এবং জলবায়ুর পরিবর্তন ঘটছে। উদ্দীপকের আকমল হোসেন উত্তর-পশ্চিমাঞ্চলে ত্রিশ বছর ধরে বাস করছেন এবং লক্ষ করেছেন, তার এলাকার তাপমাত্রা আগের চেয়ে অনেক বেড়েছে। এ পর্যবেক্ষণে বৈশ্বিক উষ্ণায়নের ধারণা প্রতিফলিত হয়েছে। মানুষ জীবনকে সুখ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। অন্যদিকে ইঞ্জিনচালিত যানবাহন ও শিল্পকারখানার কারণে গ্রিনহাউস গ্যাস তৈরি হচ্ছে। গ্রিনহাউস গ্যাস পৃথিবীর চারপাশে একটি আচ্ছাদন তৈরি করেছে। সূর্যের তাপ পৃথিবীতে ঢোকার পর এ আচ্ছাদন সেই তাপকে ফিরে যেতে বাধা দেয়, ফলে পৃথিবী দিন দিন উত্তপ্ত হচ্ছে। একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। এ উষ্ণায়নের কারণেই আকমলের এলাকায় আগের চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে।ঘ. পলাশের কাজটি তথা বন উজাড়করণ পরিবেশের জন্য হুমকিস্বরূপ— উক্তিটি যথার্থ। গাছ পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের অনুপাত ঠিক রাখে। গাছ না থাকলে এ ভারসাম্য নষ্ট হয়ে যায়। উদ্দীপকের পলাশ তার বনের সব গাছ কেটে সেখানে একটি ইটভাটা তৈরি করেছেন, যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। কারণ পরিবেশ দূষণের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো বন উজাড়করণ। সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং আমাদের জন্য অক্সিজেন ছাড়ে। কিন্তু ব্যাপক হারে গাছ কাটার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে এবং ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাসও অস্বাভাবিক হারে বেড়েছে। ইটভাটার জ্বালানি থেকে নির্গত কালো ধোঁয়াও বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস বৃদ্ধি করে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, পলাশের কাজটি বায়ুমণ্ডলে অস্বাভাবিক হারে সিএফসি গ্যাস বৃদ্ধিতে সহায়তা করে। আর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য একমাত্র সিএফসি গ্যাসই দায়ী। বৈশ্বিক উষ্ণতা বাড়লে জলবায়ুর পরিবর্তন ঘটবে, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হবে এবং খরা, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে। তাই একথা বলা যায় যে, পলাশের কার্যক্রম পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
প্রশ্ন-৭
প্রশ্ন-৭. দৃশ্যকল্প-১: চলতি বছরের জুলাই মাসে রংপুর, গাইবান্ধা, সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি জেলার অধিকাংশ এলাকা পানিতে ডুবে যায়। সেখানে পাহাড়ি ঢল নেমেছিল। যার ফলে উপরোক্ত এলাকার জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং মানুষ ও গৃহপালিত প্রাণী খোলা আকাশের নিচে অবস্থান করে। দৃশ্যকল্প-২: মাহফুজ ঈদের ছুটিতে তার মামার বাড়ি মৌলভীবাজার বেড়াতে গিয়ে দেখল নদীর পানি বেড়ে গিয়ে তার মামার ঘর ডুবে গেছে, গবাদিপশু পানিতে ভেসে গেছে। সে কোনো রকমে প্রাণে বেঁচে শহরে ফিরে এলো।
ক. দুর্যোগ কাকে বলে? [১]
খ. বৈশ্বিক উষ্ণায়নের একটি কারণ ব্যাখ্যা করো। [২গ. দৃশ্যকল্প-১ এর দুর্যোগ কোনটি? ব্যাখ্যা করো। [৩]
ঘ. দৃশ্যকল্প-২ এর মাহফুজের মামা কী পদক্ষেপ গ্রহণ করলে ঐ দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব– পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। [৪]
উত্তর:: (এই প্রশ্নের উত্তর দেওয়া ছবিগুলোতে নেই; সম্ভবত পরের পৃষ্ঠায় আছে।)
You must be logged in to post a comment.