দশম অধ্যায়- বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন — পাঠ্যাংশ পড়ুন
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. একটি সংস্থার দুজন কর্মকর্তা ব্যস্ত এলাকায় জনসংখ্যাবিষয়ক জরিপ করতে এসে দেখেন, অনেক দম্পতিরই বিয়ের বৈধ কাগজ নেই। তাঁরা আরও জানতে পারেন, কোনো কাজ না জানার কারণে অনেকেই অভাবে দিন কাটাচ্ছে। এ অবস্থা দেখে কর্মকর্তাদ্বয় তাদের কাজ শেখার জন্য ও আয় বাড়ানোর জন্য একটি নির্দিষ্ট স্থানে যাওয়ার পরামর্শ দেন। [ঢা. বো. '১৯]
ক. জনসংখ্যা সম্পর্কে বর্তমানে বাংলাদেশের স্লোগানটি কী? [১]
খ. জনসংখ্যানীতি প্রণয়ন করা হয়েছে কেনো? [২]
গ. উদ্দীপকের তথ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণের কোন ধরনের উদ্যোগকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো। [৩]
ঘ. তুমি কি মনে কর জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কর্মকর্তাদ্বয়ের দ্বিতীয় কার্যক্রম যথার্থ? যুক্তিসহ উত্তর দাও। [৪]
উত্তর::
ক. বর্তমানে জনসংখ্যা বিষয়ে বাংলাদেশের স্লোগান হলো— 'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়'খ. জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার জন্যই জনসংখ্যানীতি প্রণয়ন করা হয়েছে। জনসংখ্যা ও উন্নয়ন পরস্পর নির্ভরশীল। একটি দেশের উন্নয়ন অনেকাংশেই তার জনসংখ্যার ওপর নির্ভর করে। তাই জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করে মানুষের জীবনযাত্রার মান বাড়ানো এবং দেশে।র অর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটানোর লক্ষ্যে জাতীয় জনসংখ্যানীতি তৈরি করা হয়। অর্থাৎ দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবেই এ নীতি প্রণীত হয়েছে।গ. উদ্দীপকের তথ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণের বেসরকারি উদ্যোগকে নির্দেশ করা হয়েছে। বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নানা বেসরকারি সংস্থা ভূমিকা রাখছে। কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় এসব সংস্থা গ্রাম ও শহরের দরিদ্র মানুষকে ছোট পরিবার গঠনের পরামর্শ ও শিক্ষা দেয়। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকা, ইনজেকশন ও পুষ্টিবিষয়ক সেবাও তারা প্রদান করে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং সাময়িকী, পোস্টার, ক্যালেন্ডার, চার্ট, নিউজলেটার, প্রামাণ্যচিত্র ও ধর্মীয় নেতাদের নিয়ে কর্মসূচির মাধ্যমে প্রচারণাও চালায়। উদ্দীপকের কর্মকর্তাদ্বয় বস্তিবাসীদের কাজ শেখা ও আয় বাড়ানোর জন্য একটি নির্দিষ্ট স্থানে যাওয়ার পরামর্শ দেন— এটি বেসরকারি সংস্থার কার্যক্রমেরই অংশ। সুতরাং উদ্দীপকটি জনসংখ্যা নিয়ন্ত্রণের বেসরকারি উদ্যোগকে নির্দেশ করছে।ঘ. হ্যাঁ, আমি মনে করি জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কর্মকর্তাদ্বয়ের দ্বিতীয় কার্যক্রম যথার্থ। দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগোষ্ঠী, বিশেষ করে তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে জনসংখ্যাকে সহজেই জনসম্পদে পরিণত করা যায়। এভাবে দেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে। বাংলাদেশে এ লক্ষ্যে কর্মমুখী শিক্ষার প্রসার, জ্ঞানভিত্তিক সমাজ গঠন, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বৃদ্ধি, কৃষির আধুনিকীকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার, ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিস্তার এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য উন্নত দেশে প্রেরণসহ নানা কৌশল নেওয়া হয়েছে। উদ্দীপকের কর্মকর্তাদ্বয় বস্তিবাসীদের কাজ শেখা ও আয় বাড়ানোর জন্য নির্দিষ্ট স্থানে যাওয়ার পরামর্শ দেন, যা উল্লিখিত কৌশলগুলোরই অন্তর্ভুক্ত। তবে এ কাজটি যথার্থ হলেও একমাত্র পদক্ষেপ হিসেবে যথেষ্ট নয়। সার্বিক বিবেচনায় বলা যায়, কর্মকর্তাদ্বয়ের দ্বিতীয় কার্যক্রম যথার্থ।
প্রশ্ন-২. লিলি ও মিলি দুই বোন। লিলি উচ্চশিক্ষিত। সে বর্তমানে একটি NGO সংস্থায় জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে কাজ করছে। তার একটি মাত্র সন্তান। তার পরিবার একটি সুখী পরিবার। অন্যদিকে মিলি ৪ সন্তান নিয়ে খুব কষ্টে দিনযাপন করছে। স্বামীর একার আয় দিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। [ব. বো. '১৯]
ক. জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগানটি কী? [১]
খ. কীভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়? ব্যাখ্যা করো। [২]
গ. জনসংখ্যা নিয়ন্ত্রণে লিলির সংস্থাটির কার্যক্রম ব্যাখ্যা করো। [ঘ. মিলির পরিবারের সমস্যা সমাধানে কোন ধরনের সরকারি উদ্যোগ নেওয়া যেতে পারে? পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও। [৪]
উত্তর::
ক. জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগান হচ্ছে— 'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়'খ. উপযুক্ত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব। দেশের অশিক্ষিত ও কর্মহীন মানুষ, বিশেষত তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করলে জনসংখ্যা সহজেই জনসম্পদে পরিণত হয়। এছাড়া বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যুবসমাজকে এ খাতে দক্ষ করে তুলেও এটি করা যায়। ফলে অতিরিক্ত জনসংখ্যা দেশের বোঝা না হয়ে সম্পদ হিসেবে গণ্য হয়।গ. জনসংখ্যা নিয়ন্ত্রণে লিলির সংস্থাটি একটি বেসরকারি সংস্থা, যা জনসংখ্যা নিয়ন্ত্রণবিষয়ক প্রকল্প পরিচালনার মাধ্যমে এ কাজে ভূমিকা রাখছে। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে এদের কাজের একটি প্রধান ক্ষেত্র জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা। এসব সংস্থা গ্রাম ও শহরের দরিদ্র মানুষকে পরিবার পরিকল্পনা গ্রহণে উৎসাহিত করে এবং মা ও শিশুর স্বাস্থ্য, টিকা, ইনজেকশন ও পুষ্টিশিক্ষা বিষয়ে সেবা দেয়। সরকারের 'দুটি সন্তানের পরিবার' গড়ার লক্ষ্যের পাশাপাশি বাল্যবিবাহ রোধে জনগণকে উদ্বুদ্ধ ও সতর্ক করে। সাময়িকী, পোস্টার, ক্যালেন্ডার, চার্ট, নিউজলেটার ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে প্রচারণা চালানোর পাশাপাশি স্থানীয় ধর্মীয় প্রতিনিধিদের জন্য কর্মশালা আয়োজন করে তাঁদের মাধ্যমেও জনগণকে সচেতন করার চেষ্টা করে। অতএব বলা যায়, জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে লিলির বেসরকারি সংস্থার ভূমিকা অত্যন্ত কার্যকর ও যুগোপযোগী।ঘ. মিলির পরিবারের সমস্যা সমাধানে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের দায়বদ্ধতা অনেক। এজন্যই সরকার জনসংখ্যানীতি প্রণয়ন করেছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে। উদ্দীপকে অশিক্ষিত মিলি চার সন্তান নিয়ে কষ্টে আছে। স্বামীর একার আয়ে সংসার চলে না, তাই তার পরিবার অসুখী। পরিবার ছোট রাখতে হলে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হতে হয়, যা মিলির মধ্যে ছিল না। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। নারী শিক্ষা প্রসারে প্রাথমিক স্তর পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু, কাজি অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের ওপর জোর এবং হাঁস-মুরগির খামার ও মাছ চাষের মতো আয়বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণে গুরুত্বারোপ করা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে সরকার যে জনসংখ্যানীতি প্রণয়ন করেছে, তা মিলির মতো পরিবারের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রশ্ন-৩. জনাব নাঈমা নিজ এলাকায় 'সম্প্রীতি' নামক একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন। সংগঠনটি ছোট পরিবার গঠনে সহায়তা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কাজ করে। এছাড়া সদস্যদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে। [কু. বো. '১৯]ক. জনসংখ্যানীতি কাকে বলে? [১]
খ. মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের উদ্দেশ্য ব্যাখ্যা করো। [২]
গ. 'সম্প্রীতি'র কার্যক্রম জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন ধরনের উদ্যোগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। [৩]
ঘ. জনসম্পদ সৃষ্টিতে জনাব নাঈমার গৃহীত পদক্ষেপ কি যথেষ্ট? মতামত বিশ্লেষণ করো। [উত্তর::
ক. কোনো দেশের জনসংখ্যা সম্পর্কে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে জনসংখ্যানীতি বলে।খ. মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের উদ্দেশ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার কমিয়ে আনার জন্য সরকার যেসব উদ্যোগ নিয়েছে, নারী শিক্ষার প্রসার তার মধ্যে অন্যতম। এজন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই দেওয়া এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। শিক্ষিত নারী পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হন, ফলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে।গ. 'সম্প্রীতি'র কার্যক্রম জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোগকে নির্দেশ করে। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং বর্তমানে তাদের কাজের অন্যতম ক্ষেত্র জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা। উদ্দীপকে জনাব নাঈমা নিজ এলাকায় 'সম্প্রীতি' নামে একটি সামাজিক সংগঠন গড়েছেন, যা ছোট পরিবার গঠনে সহায়তার পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করে। বেসরকারি সংস্থাগুলোও গ্রাম ও শহরের দরিদ্র মানুষকে পরিবার পরিকল্পনায় উৎসাহ দেয়, মা ও শিশুর স্বাস্থ্য, টিকা, ইনজেকশন ও পুষ্টিশিক্ষা বিষয়ে সেবা দেয়। সরকারের দুই সন্তানের পরিবার গড়ার লক্ষ্যে তারা বাল্যবিবাহ রোধে জনগণকে উদ্বুদ্ধ ও সতর্ক করে। এছাড়া সাময়িকী, পোস্টার, ক্যালেন্ডার, চার্ট, নিউজলেটার, প্রামাণ্যচিত্র এবং স্থানীয় ধর্মীয় প্রতিনিধিদের কর্মশালার মাধ্যমে প্রচারণা চালায়। সুতরাং জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনায় 'সম্প্রীতি'র কার্যক্রম অত্যন্ত কার্যকর ও যুগোপযোগী।ঘ. না, জনসম্পদ সৃষ্টিতে জনাব নাঈমার গৃহীত পদক্ষেপ যথেষ্ট নয় বলে আমি মনে করি। দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগোষ্ঠী, বিশেষত তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে জনসংখ্যাকে অনায়াসে জনসম্পদে পরিণত করা সম্ভব। উদ্দীপকের 'সম্প্রীতি' সংগঠনটি সদস্যদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে, ছোট পরিবার গঠনে সহায়তা করে এবং স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কাজ করে— যা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার কৌশলগুলোর অন্তর্ভুক্ত। কিন্তু এটুকুই যথেষ্ট নয়, কারণ এ লক্ষ্যে আরও অনেক পদক্ষেপ রয়েছে। বাংলাদেশে কর্মমুখী শিক্ষার প্রসার, জ্ঞানভিত্তিক সমাজ গঠন, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বৃদ্ধি, উৎপাদনমুখী খাতের চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ, কৃষিভিত্তিক শিক্ষা, কৃষির আধুনিকীকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার, ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিস্তার, বৃত্তির ব্যবস্থা করে মেধাবী শিক্ষার্থীদের উন্নত দেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য প্রেরণ ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয়েছে। সুতরাং উপর্যুক্ত আলোচনায় বলা যায়, জনসম্পদ সৃষ্টিতে জনাব নাঈমার পদক্ষেপ যথেষ্ট নয়।
and the last line is BDA-END.
-
।
৩]
।
৩]
।
৩]
-
You must be logged in to post a comment.