আম-আঁটির ভেঁপু — MCQ

মোট ৬১টি · পৃষ্ঠা ২ / ২

৪১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন গ্রামে বামুন নেই?

কনিশ্চিন্দিপুরে
খদশঘড়ায়
গবোষ্টমপাড়ায়
ঘরায়গঞ্জে
সঠিক উত্তর: খ — দশঘড়ায়
বিস্তারিত পড়ুন →

৪২. হরিহর দশঘড়ায় উঠে যাওয়ার ব্যাপারে কার সাথে আলোচনা করতে চায়?

কভুবন মুখুয্যের সাথে
খঅন্নদা রায়ের সাথে
গনীলমণি রায়ের সাথে
ঘমজুমদার মহাশয়ের সাথে
সঠিক উত্তর: ঘ — মজুমদার মহাশয়ের সাথে
বিস্তারিত পড়ুন →

৪৩. দুর্গার আঁচলে কয়টি রড়ো ফলের বিচি ছিল?

কবাইশটি
খচব্বিশটি
গছাব্বিশটি
ঘআটাশটি
সঠিক উত্তর: গ — ছাব্বিশটি
বিস্তারিত পড়ুন →

৪৪. রড়ো ফলের বিচি খেয়ে নেওয়ার জন্য দুর্গা কাকে রাক্ষস বলেছে?

করাঙি গাইকে
খঅপুকে
গপুটলিদের ছাগলকে
ঘস্বর্ণ গোয়ালিনীর গরুকে
সঠিক উত্তর: ক — রাঙি গাইকে
বিস্তারিত পড়ুন →

৪৫. ‘চুপড়ি’ শব্দটির অর্থ কী?

কছোট ঝুড়ি
খকলসির ভাঙা টুকরো
গকাচের চুড়ি
ঘবুনো গাছ
সঠিক উত্তর: ক — ছোট ঝুড়ি
বিস্তারিত পড়ুন →

৪৬. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ব্যবহৃত ‘খাপরার কুচি’ কী?

কইটের টুকরা
খকলসি-হাঁড়ি প্রভৃতির ভাঙা টুকরা
গভাঙা কাচ
ঘনাটাফলের বীজ
সঠিক উত্তর: খ — কলসি-হাঁড়ি প্রভৃতির ভাঙা টুকরা
বিস্তারিত পড়ুন →

৪৭. কোন খেলায় ব্যবহার করার উদ্দেশ্যে অপু খাপরার কুচি সংগ্রহে রেখেছিল?

কপদ্মা-মেঘনা
খমেঘনা-যমুনা
গগঙ্গা-যমুনা
ঘসুরমা-তিস্তা
সঠিক উত্তর: গ — গঙ্গা-যমুনা
বিস্তারিত পড়ুন →

৪৮. ‘দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই’—কেন?

কক্ষার কাচায় ব্যস্ত
খমুখ আমে ভর্তি
গপড়াশোনায় মগ্ন
ঘজ্বরে মৃতপ্রায়
সঠিক উত্তর: খ — মুখ আমে ভর্তি
বিস্তারিত পড়ুন →

৪৯. অপু তেল ঢেলে আনতে দুর্গার কাছে কী চাইল?

কতেলের ভাঁড়
খপিতলের বাটি
গনারিকেলের মালা
ঘকাঁসার বাটি
সঠিক উত্তর: গ — নারিকেলের মালা
বিস্তারিত পড়ুন →

৫০. দুর্গাকে কী এনে দিলে অপু আরও একখানা আমের টুকরা পেত?

কনুন
খতেল
গলঙ্কা
ঘশসা
সঠিক উত্তর: গ — লঙ্কা
বিস্তারিত পড়ুন →

৫১. ‘সে বাঁদর কোথায়?’—সর্বজয়া কার কথা জিজ্ঞেস করেছে?

কদুর্গার
খঅপুর
গপুটলির
ঘহরিহরের
সঠিক উত্তর: খ — অপুর
বিস্তারিত পড়ুন →

৫২. স্বর্ণ গোয়ালিনীকে সর্বজয়া কেন তিরস্কার করল?

কদুধে পানি মেশানোয়
খদেরি করে আসায়
গবাছুর আটকে রাখায়
ঘএক সপ্তাহ না আসায়
সঠিক উত্তর: খ — দেরি করে আসায়
বিস্তারিত পড়ুন →

৫৩. ‘লক্ষ্মীছাড়া বাঁদর!’—অপুকে এ কথা কে বলেছে?

কসর্বজয়া
খহরিহর
গস্বর্ণ গোয়ালিনী
ঘদুর্গা
সঠিক উত্তর: ঘ — দুর্গা
বিস্তারিত পড়ুন →

৫৪. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন মাসের উল্লেখ রয়েছে?

ককার্তিক
খমাঘ
গফাল্গুন
ঘচৈত্র
সঠিক উত্তর: ঘ — চৈত্র
বিস্তারিত পড়ুন →

৫৫. হরিহরের মতে আজকাল কাদের ঘরে লক্ষ্মী বাঁধা?

কভদ্রলোকের ঘরে
খজেলেদের ঘরে
গচাষাদের ঘরে
ঘব্রাহ্মণদের ঘরে
সঠিক উত্তর: গ — চাষাদের ঘরে
বিস্তারিত পড়ুন →

৫৬. দুর্গা চুপিচুপি বাড়ি এসেছিল কেন?

কলুকিয়ে ভাত খেতে
খগোপনে একটু শুয়ে নিতে
গঅপুকে আম খাওয়াতে
ঘআম লুকিয়ে রাখতে
সঠিক উত্তর: খ — গোপনে একটু শুয়ে নিতে
বিস্তারিত পড়ুন →

৫৭. ‘নাটাফল’ বলতে কী বোঝায়?

কপানিফল
খকমলালেবু
গকরমচা ফল
ঘজামরুল
সঠিক উত্তর: গ — করমচা ফল
বিস্তারিত পড়ুন →

৫৮. ‘কালমেঘ’ উদ্ভিদটি কিসের জন্য উপকারী?

কযকৃতের রোগের
খদাঁত ব্যথার
গমাথা ব্যথার
ঘচুল পড়া
সঠিক উত্তর: ক — যকৃতের রোগের
বিস্তারিত পড়ুন →

৫৯. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মূল প্রতিপাদ্য— i. দুর্গা ও অপুর আনন্দিত জীবন উপাখ্যান ii. প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের জীবন iii. হরিহরের সংসারের দৈন্য নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii
বিস্তারিত পড়ুন →

৬০. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: ফটিক খুব ডানপিটে স্বভাবের। সারাদিন বন-বাদাড়ে ঘুরে বেড়ানোই তার কাজ। ঘুড়ি ওড়ানো, নদীতে গোসল করা, গাছে উঠে ফল পাড়া সারাদিন এসব নিয়েই সে ব্যস্ত থাকে। বাড়ির সাথে তার শুধু খাওয়ার সম্পর্ক। ক্ষুধা লাগলে মায়ের কাছ থেকে খাবার খেয়ে আবার ছুটে যায় তার আপন ভুবনে। উদ্দীপকের ফটিকের মাঝে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে?

কঅপুর
খদুর্গার
গহরিহরের
ঘসর্বজয়ার
সঠিক উত্তর: খ — দুর্গার
বিস্তারিত পড়ুন →

৬১. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: ফটিক খুব ডানপিটে স্বভাবের। সারাদিন বন-বাদাড়ে ঘুরে বেড়ানোই তার কাজ। ঘুড়ি ওড়ানো, নদীতে গোসল করা, গাছে উঠে ফল পাড়া সারাদিন এসব নিয়েই সে ব্যস্ত থাকে। বাড়ির সাথে তার শুধু খাওয়ার সম্পর্ক। ক্ষুধা লাগলে মায়ের কাছ থেকে খাবার খেয়ে আবার ছুটে যায় তার আপন ভুবনে। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের আলোকে উদ্দীপকের ফটিক চরিত্রটি— i. প্রকৃতিঘনিষ্ঠ শৈশবকে ধারণ করে ii. শিশুসুলভ চঞ্চলতা প্রকাশ করে iii. দারিদ্র্যের মাঝেও আনন্দমুখর শিশুর প্রতিরূপ নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii
বিস্তারিত পড়ুন →