মমতাদি — MCQ

মোট ৫৩টি · পৃষ্ঠা ২ / ২

৪১. মমতাদির গালে তিনটি আঙুলের দাগ বসে গিয়েছিল কার চড়ে?

কগৃহকর্ত্রীর
খতার স্বামীর
গস্কুলপড়ুয়া ছেলেটির
ঘগৃহকর্তার
সঠিক উত্তর: খ — তার স্বামীর
বিস্তারিত পড়ুন →

৪২. মমতাদির গালে চড় মারার জন্য আঠারো আনা অধিকার কার রয়েছে বলে গল্পকথক মনে করে?

কগৃহকর্ত্রীর
খস্বামীর
গগল্পকথকের
ঘগৃহকর্তার
সঠিক উত্তর: খ — স্বামীর
বিস্তারিত পড়ুন →

৪৩. মমতাদির বরের চাকরি হওয়ার খবর ছেলেটি কাকে শুনিয়ে দিল?

কমাকে
খবাবাকে
গবন্ধুকে
ঘপ্রতিবেশীদের
সঠিক উত্তর: ক — মাকে
বিস্তারিত পড়ুন →

৪৪. 'মমতাদি' গল্পের ছেলেটি মিথ্যে বললে কী হয় বলে মমতাদিকে জানাল?

কপুণ্য হয়
খপাপ হয়
গউপকার হয়
ঘঅপকার হয়
সঠিক উত্তর: খ — পাপ হয়
বিস্তারিত পড়ুন →

৪৫. মমতাদি জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়াল কাছ থেকে কী কিনেছে?

কবেল
খকমলালেবু
গতরিতরকারি
ঘপ্রসাধনী
সঠিক উত্তর: খ — কমলালেবু
বিস্তারিত পড়ুন →

৪৬. মমতাদির বাসকৃত বাড়িটি কয়তলা?

কএকতলা
খদুইতলা
গতিনতলা
ঘচারতলা
সঠিক উত্তর: খ — দুইতলা
বিস্তারিত পড়ুন →

৪৭. মমতাদির ছেলের বয়স কত বলে মনে হয়?

কদুই বছরের মতো
খতিন বছরের মতো
গচার বছরের মতো
ঘপাঁচ বছরের মতো
সঠিক উত্তর: ঘ — পাঁচ বছরের মতো
বিস্তারিত পড়ুন →

৪৮. "পরদিন থেকে সে আর আসত না" কেন?

কঅসম্মান করলে
খপনেরো টাকার কম বেতন ধরলে
গস্বামীর চাকরি হলে
ঘছেলেটি স্কুলে না গেলে
সঠিক উত্তর: খ — পনেরো টাকার কম বেতন ধরলে
বিস্তারিত পড়ুন →

৪৯. 'মমতাদি' গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?

কশিশুদের আচার-আচরণ
খগৃহকর্মীদের প্রতি মানবিক আচরণ
গদরিদ্র মানুষের দৈনিক জীবন
ঘবাড়িতে আগত নতুন মানুষের প্রতি শিশুর দৃষ্টিভঙ্গি
সঠিক উত্তর: ক — শিশুদের আচার-আচরণ
বিস্তারিত পড়ুন →

৫০. মমতাদি ঝিয়ের কাজ করার জন্য এসেছেন- i. সংসারে অভাবের কারণে ii. স্বামী বেকার হওয়ার কারণে iii. বেশি টাকা উপার্জনের আশায় নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii
বিস্তারিত পড়ুন →

৫১. পনেরো টাকা মাইনে ঠিক করায় মমতাদির দুচোখ সজল হয়ে উঠল- i. হতাশায় ii. কৃতজ্ঞতায় iii. আশাতিরিক্ত মাইনে হওয়ায় নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: গ — ii ও iii
বিস্তারিত পড়ুন →

৫২. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রিকশাচালক স্বামী পঙ্গু হয়ে হাসপাতালে ভর্তি হলে জমিলা ছেলেসন্তান নিয়ে অসহায় হয়ে পড়ে। সন্তানদের মুখের খাবার এবং স্বামীর ওষুধের ব্যবস্থা করতে সে হিমশিম খায়। জমিলার এ অবস্থা জানতে পেরে পাশের বাড়ির রহমত সাহেবের স্ত্রী তাকে রান্নার কাজ দেয়। প্রশ্ন: উদ্দীপকের রহমত সাহেবের স্ত্রীর সাথে 'মমতাদি' গল্পের কার মিল রয়েছে?

কমমতাদির
খস্কুলপড়ুয়া ছেলেটির
গগৃহকর্ত্রীর
ঘমমতাদির স্বামীর
সঠিক উত্তর: গ — গৃহকর্ত্রীর
বিস্তারিত পড়ুন →

৫৩. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রিকশাচালক স্বামী পঙ্গু হয়ে হাসপাতালে ভর্তি হলে জমিলা ছেলেসন্তান নিয়ে অসহায় হয়ে পড়ে। সন্তানদের মুখের খাবার এবং স্বামীর ওষুধের ব্যবস্থা করতে সে হিমশিম খায়। জমিলার এ অবস্থা জানতে পেরে পাশের বাড়ির রহমত সাহেবের স্ত্রী তাকে রান্নার কাজ দেয়। প্রশ্ন: উদ্দীপকের জমিলা চরিত্রটির মাঝে প্রকাশ পেয়েছে- i. মমতাদির অসহায়ত্ব ii. মমতাদির দরিদ্রতা iii. মমতাদির কৃতজ্ঞতাবোধ নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii
বিস্তারিত পড়ুন →