মোট ৮৬টি · পৃষ্ঠা ২ / ৩
৪১. ত্রুটিপূর্ণ শিক্ষাপদ্ধতি কাদেরকে জখম করতে পারলেও একেবারে বধ করতে পারে না?
কযাদের মন অত্যন্ত নরম
খযাদের প্রাণ অত্যন্ত কড়া
গযারা গুরুপ্রদত্ত নোট পড়ে
ঘযারা পরীক্ষায় ভালো করে
সঠিক উত্তর: খ — যাদের প্রাণ অত্যন্ত কড়া
৪২. কোথায় মানুষ স্বেচ্ছায়, স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়?
কস্কুলে
খকলেজে
গলাইব্রেরিতে
ঘজাদুঘরে
সঠিক উত্তর: গ — লাইব্রেরিতে
৪৩. মুসলমান ধর্মে মানবজাতি কয় ভাগে বিভক্ত?
সঠিক উত্তর: গ — চার
৪৪. স্কুল-কলেজে ছেলেদের নোট পড়ার মূল কারণ কী?
কস্বশিক্ষিত হওয়ার বাসনা
খসুশিক্ষিত হওয়ার বাসনা
গপেটের দায়
ঘপ্রাণের দায়
সঠিক উত্তর: গ — পেটের দায়
৪৫. আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ কিসের ওপর পড়েছে?
কসুশিক্ষার ওপর
খস্বশিক্ষার ওপর
গঅর্থের ওপর
ঘডেমোক্রেসির ওপর
সঠিক উত্তর: খ — স্বশিক্ষার ওপর
৪৬. মামলায় জেতার জন্য কোনটি করতে হবে?
ককবিতা আবৃত্তি করতে হবে
খনজির আওড়াতে হবে
গবিজ্ঞানচর্চা করতে হবে
ঘস্বশিক্ষার সার্থকতা বুঝতে হবে
সঠিক উত্তর: খ — নজির আওড়াতে হবে
৪৭. ধনের সৃষ্টি কোনটির ওপর নির্ভরশীল?
কভাগ্যের
খজ্ঞানের
গমুখস্থবিদ্যার
ঘইচ্ছার
সঠিক উত্তর: খ — জ্ঞানের
৪৮. মানুষের পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় একমাত্র কিসে?
কদর্শনে
খবিজ্ঞানে
গসাহিত্যে
ঘধর্মনীতিতে
সঠিক উত্তর: গ — সাহিত্যে
৪৯. দর্শন, বিজ্ঞান ইত্যাদিকে প্রমথ চৌধুরী কোন উপমায় অভিহিত করেছেন?
কসংক্রামক ব্যাধি
খমনগঙ্গার তোলা জল
গমানবমনের পূর্ণচিত্র
ঘঅনন্ত স্রোতধারা
সঠিক উত্তর: খ — মনগঙ্গার তোলা জল
৫০. প্রমথ চৌধুরীর মতে কোনটি করা ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই?
কল-রিপোর্ট কেনা ছাড়া
খবই পড়া ছাড়া
গমুখস্থ করা ছাড়া
ঘশিক্ষিত হওয়া
সঠিক উত্তর: খ — বই পড়া ছাড়া
৫১. সাহিত্যচর্চার জন্য কোনটি চাই?
কস্কুল
খজাদুঘর
গগুহা
ঘলাইব্রেরি
সঠিক উত্তর: ঘ — লাইব্রেরি
৫২. প্রমথ চৌধুরীর মতে কোনটিকে অবলম্বন করলে আমাদের জাত মানুষ হবে?
কবিজ্ঞানের চর্চা করলে
খঅর্থের সাধনা করলে
গনীতির অনুশীলন করলে
ঘসাহিত্যচর্চা করলে
সঠিক উত্তর: ঘ — সাহিত্যচর্চা করলে
৫৩. প্রমথ চৌধুরীর মতে কোনটি বেশি বেশি প্রতিষ্ঠা করলে দেশের সবচেয়ে বেশি উপকার হবে?
ককলেজ
খজাদুঘর
গমন্দির
ঘলাইব্রেরি
সঠিক উত্তর: ঘ — লাইব্রেরি
৫৪. শিক্ষা সম্বন্ধে প্রমথ চৌধুরীর দৃষ্টিভঙ্গি কী?
কশিক্ষকের কাছ থেকে নিতে হয়
খশিক্ষার্থীকে আপন চেষ্টায় অর্জন করতে হয়
গমুখস্থ করলে ভালো ফল পাওয়া যায়
ঘলাইব্রেরিতে গিয়ে অর্জন করা সম্ভব নয়
সঠিক উত্তর: খ — শিক্ষার্থীকে আপন চেষ্টায় অর্জন করতে হয়
৫৫. স্বশিক্ষার ফলাফল কী?
কঅশিক্ষা
খকুশিক্ষা
গঅর্ধশিক্ষা
ঘসুশিক্ষা
সঠিক উত্তর: ঘ — সুশিক্ষা
৫৬. শিক্ষার্থীকে কার হস্তগত করে আমরা তার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিন্ত থাকি?
কনেতার
খশিক্ষকের
গদার্শনিকের
ঘডাক্তারের
সঠিক উত্তর: খ — শিক্ষকের
৫৭. কোন বিশ্বাসটি নিতান্ত অমূলক?
কমনোরাজ্যের দান গ্রহণসাপেক্ষ
খসুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
গশিক্ষক শিক্ষার্থীকে বিদ্যা দান করেন
ঘবই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই
সঠিক উত্তর: গ — শিক্ষক শিক্ষার্থীকে বিদ্যা দান করেন
৫৮. শিক্ষকের সার্থকতা কিসে?
কবিদ্যাদানে
খমুখস্থ করতে সাহায্য করায়
গশিক্ষা অর্জন করতে সক্ষম করায়
ঘকৌতূহল নিবৃত্ত করায়
সঠিক উত্তর: গ — শিক্ষা অর্জন করতে সক্ষম করায়
৫৯. প্রমথ চৌধুরীর মতে আমাদের স্কুল-কলেজের শিক্ষাপদ্ধতি ত্রুটিপূর্ণ কেন?
কএখানে সুশিক্ষিত হতে বলা হয়
খএখানে স্বশিক্ষিত হতে বলা হয়
গএখানে মুখস্থবিদ্যায় উৎসাহিত করা হয়
ঘএখানে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো হয়
সঠিক উত্তর: গ — এখানে মুখস্থবিদ্যায় উৎসাহিত করা হয়
৬০. দুধের উপকারিতা ভোক্তার কিসের ওপর নির্ভরশীল?
কশারীরিক শক্তির ওপর
খইচ্ছাশক্তির ওপর
গমানসিক শক্তির ওপর
ঘহজম করার শক্তির ওপর
সঠিক উত্তর: ঘ — হজম করার শক্তির ওপর
৬১. স্কুল-কলেজের ত্রুটিপূর্ণ শিক্ষার কারণে সুস্থ-সবল শিক্ষার্থীদের মন কোন রোগে আক্রান্ত হচ্ছে?
কইনফ্যান্টাইল হার্ট
খইনফ্যান্টাইল ব্রেইন
গইনফ্যান্টাইল লিভার
ঘইনফ্যান্টাইল ব্লাড
সঠিক উত্তর: গ — ইনফ্যান্টাইল লিভার
৬২. প্রমথ চৌধুরীর মতে আত্মার অপমৃত্যুতে আমরা কী হই?
কভীত হই
খউৎফুল্ল হই
গসাবধান হই
ঘঐক্যভ্রষ্ট হই
সঠিক উত্তর: খ — উৎফুল্ল হই
৬৩. শিক্ষার্থীরা পাস করলে কী হচ্ছে বলে আমরা মনে করি?
কশিক্ষার বিস্তার ঘটছে
খআত্মার মৃত্যু ঘটছে
গজাতির অধঃপতন হচ্ছে
ঘশিক্ষার্থীরা স্বশিক্ষিত হচ্ছে
সঠিক উত্তর: ক — শিক্ষার বিস্তার ঘটছে
৬৪. কোনটি স্বীকার করতে আমরা কুণ্ঠিত নই?
কপাস করা ও শিক্ষিত হওয়া একই
খপাস করা ও শিক্ষিত হওয়া এক নয়
গশিক্ষকের মূল কাজ শিক্ষাদান করা
ঘসাহিত্যচর্চা লাইব্রেরির বাইরেও চলে
সঠিক উত্তর: খ — পাস করা ও শিক্ষিত হওয়া এক নয়
৬৫. সে যুগে ফ্রান্সকে রক্ষা করেছিল কারা?
কসুশিক্ষিত ছেলেরা
খস্কুলে যাওয়া ছেলেরা
গবিশিষ্ট নাগরিকেরা
ঘস্কুল পালানো ছেলেরা
সঠিক উত্তর: ঘ — স্কুল পালানো ছেলেরা
৬৬. মাস্টার মহাশয়ের প্রদত্ত নোটকে ‘বই পড়া’ প্রবন্ধে কিসের সাথে তুলনা করা হয়েছে?
কদুধের সাথে
খলোহার গোলার সাথে
গমধুর সাথে
ঘখেলনা বন্দুকের সাথে
সঠিক উত্তর: খ — লোহার গোলার সাথে
৬৭. বাজিকর যে খেলা দেখায় দর্শকের কাছে তা হলেও বাজিকরের কাছে কেমন?
কঅত্যন্ত সহজ
খদারুণ হৃদয়বিদারক
গভয়ানক কষ্টকর
ঘকিঞ্চিৎ কঠিন
সঠিক উত্তর: গ — ভয়ানক কষ্টকর
৬৮. আমরা কাকে নিষ্কর্মা বলে গণ্য করি?
ককেউ স্বেচ্ছায় নোট পড়লে
খকেউ স্বেচ্ছায় নজির পড়লে
গকেউ স্বেচ্ছায় বই পড়লে
ঘকেউ স্বেচ্ছায় পত্রিকা পড়লে
সঠিক উত্তর: গ — কেউ স্বেচ্ছায় বই পড়লে
৬৯. মনকে সন্তুষ্ট করে কোনটি?
কপেটের দায়ে করা কাজ
খবাধ্য হয়ে করা কাজ
গঅন্যের করা কাজ
ঘস্বেচ্ছায় করা কাজ
সঠিক উত্তর: ঘ — স্বেচ্ছায় করা কাজ
৭০. কিসের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না?
কমনের
খউদরের
গমস্তিষ্কের
ঘচোখের
সঠিক উত্তর: খ — উদরের
৭১. প্রমথ চৌধুরীর মতে কিসের দাবি রক্ষা না করলে মানুষের আত্মার মৃত্যু ঘটে?
কউদরের
খঅর্থের
গমনের
ঘস্বপ্নের
সঠিক উত্তর: গ — মনের
৭২. যে জাতি নিরানন্দ সে জাতি তত কী?
কশক্তিশালী
খসজীব
গনির্জীব
ঘঅলস
সঠিক উত্তর: গ — নির্জীব
৭৩. কাব্যামৃতে আমাদের অরুচি ধরার জন্য প্রমথ চৌধুরী কোনটিকে দোষী করেছেন?
কধর্মনীতিকে
খশিক্ষাব্যবস্থাকে
গঅর্থনীতিকে
ঘবিজ্ঞানচর্চাকে
সঠিক উত্তর: খ — শিক্ষাব্যবস্থাকে
৭৪. ‘শৌখিন’ শব্দটির অর্থ কী?
কঅভিজাত
খবিত্তশালী
গরুচিবান
ঘধীরস্থির
সঠিক উত্তর: গ — রুচিবান
৭৫. আহ্লাদে হাত ওঠানোকে এককথায় কী বলে?
কবাহুবল
খউদ্বাহু
গউদ্বোধন
ঘআনন্দবাহু
সঠিক উত্তর: খ — উদ্বাহু
৭৬. ‘ডেমোক্রেসি’ শব্দটির অর্থ কী?
কগণতন্ত্র
খস্বৈরতন্ত্র
গরাজতন্ত্র
ঘসমাজতন্ত্র
সঠিক উত্তর: ক — গণতন্ত্র
৭৭. কোনটি গ্রিসের রাজধানী?
কএডিনবরা
খএথেন্স
গলন্ডন
ঘলিসবন
সঠিক উত্তর: খ — এথেন্স
৭৮. ‘বই পড়া’ প্রবন্ধে নিচের কোন পৌরাণিক চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে?
সঠিক উত্তর: গ — কর্ণ
৭৯. কর্ণ কার পুত্র?
কসীতার
খকুন্তীর
গসূর্পণখার
ঘলক্ষ্মীর
সঠিক উত্তর: খ — কুন্তীর
৮০. কর্ণ কিসের জন্য প্রবাদতুল্য?
কশিক্ষার জন্য
খদানের জন্য
গদেশপ্রেমের জন্য
ঘসত্যবাদিতার জন্য
সঠিক উত্তর: খ — দানের জন্য